এক্সপ্লোর

Cyclone Yaas Update: ইয়াসের ধাক্কায় বিধ্বস্ত বকখালি, ফ্রেজারগঞ্জ, ভিটে-মাটি হারিয়ে সহায় সম্বলহীন বহু মানুষ

কোলে সন্তান, মাথা গোঁজার ঠাঁই হারিয়ে দিশেহারা মা। ছেলেকে পিঠে নিয়ে, জল ভেঙে নিরাপদ আশ্রয়ের খোঁজে বাবা।

হিন্দোল দে ও সুমন ঘরাই: ভরা কোটালের সঙ্গে ঘূর্ণিঝড় ইয়াসের প্রভাবে উত্তাল হল বকখালি ও ফ্রেজারগঞ্জের সমুদ্র। জলের তোড়ে উল্টে গেল মাটি কাটার যন্ত্র। ভিটে-মাটি হারিয়ে সহায় সম্বলহীন বহু মানুষ। জলমগ্ন বহু এলাকা।

চেনা বকখালির, অচেনা সমুদ্র। বছরভর যে সমুদ্র শান্তই থাকে, ভরা কোটালের সঙ্গে ঘূর্ণিঝড় ইয়াসের প্রভাবে, সেই সমুদ্রেই উথালপাথাল। সমুদ্রের জল ঢুকে প্লাবিত বকখালি-ফ্রেজারগঞ্জের বিস্তীর্ণ এলাকা। ফ্রেজারগঞ্জ থানার সামনে ভাসল মাটি কাটার পে-লোডার।

ভিটে-মাটি হারিয়ে সহায় সহায় সম্বলহীন হয়ে পড়েছে বহু মানুষ। কোলে সন্তান, মাথা গোঁজার ঠাঁই হারিয়ে দিশেহারা মা। ছেলেকে পিঠে নিয়ে, জল ভেঙে নিরাপদ আশ্রয়ের খোঁজে বাবা। ঘূর্ণিঝড় আমফানের দুঃস্বপ্নের বছর ঘুরতেই, ফের সব হারানোর যন্ত্রণা ফিরে এল, বকখালি, ফ্রেজারগঞ্জের এই হত দরিদ্র মানুষগুলোর জীবনে।

নির্ধারিত সময়ের আগেই ওড়িশার বালেশ্বরে আছড়ে পড়ে ঘূর্ণিঝড় ইয়াস। বুধবার, সকাল সোয়া ৯টা নাগাদ শুরু হয় ল্যান্ডফল। ওড়িশার বালেশ্বর থেকে ৩১৭ কিলোমিটার দূরে দক্ষিণ ২৪ পরগনার ফ্রেজারগঞ্জ। বালেশ্বরে যখন আছড়ে পড়ে ইয়াস, তার বহু আগে থেকেই ঘূর্ণিঝড়ের প্রভাবে ফুঁসতে শুরু করে বকখালির সমুদ্র।

কোথাও বাঁধ টপকে, কোথায় বাঁধ ভেঙে হু হু করে সমুদ্রের জল ঢুকতে শুরু করে ফ্রেজারগঞ্জের গ্রামগুলিতে। মুহুর্তে জলমগ্ন হয়ে পড়ে বিস্তীর্ণ এলাকা। জলমগ্ন হয়ে পড়ে বকখালির পাতিবুনিয়া। কালীস্থানে ভেঙেছে সমুদ্র বাঁধ। হুড়মুড়িয়ে গ্রামে ঢুকতে শুরু করে সমুদ্রের জল, ভেসে যায় সব কিছু।

রুদ্ররূপ সমুদ্রের। ভাসিয়ে নিয়ে যাচ্ছে সব কিছু! তার মধ্যেই ঘর-বাড়ি ছেড়ে জীবন বাঁচাতে বহু মানুষ আশ্রয় নেন নামখানা-বকখালি রাস্তার উপর।ঝড়-বৃষ্টি কিছু কমলে, গ্রামে ফিরে ধ্বংসস্তুপ হাতড়ে বেড়াচ্ছেন বহু মানুষই।

এক সময় শান্ত হয় ঘূর্ণিঝড়। চেনা চেহারায় ফিরতে শুরু করে সমুদ্র। কিন্তু, এই হতদরিদ্র মানুষগুলোর জীবনে যে ঝড় বয়ে গেল, এই তছনছ হওয়া ঘরগুলি, সেই স্মৃতিই বয়ে নিয়ে যাচ্ছে।

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

East Bengal: বিশ্বমানের গোল, টানটান লড়াই, আল আরবির বিরুদ্ধে ৪-১ জিতে চ্যাম্পিয়ন্স লিগ ২-র গ্রুপ পর্বে ইস্টবেঙ্গল
বিশ্বমানের গোল, টানটান লড়াই, আল আরবির বিরুদ্ধে ৪-১ জিতে চ্যাম্পিয়ন্স লিগ ২-র গ্রুপ পর্বে ইস্টবেঙ্গল
Rudranil Ghosh: আগেই আশঙ্কা প্রকাশ করেছিলেন চন্দন সেন,
আগেই আশঙ্কা প্রকাশ করেছিলেন চন্দন সেন, "যে রং ছিল, সেই রংই হবে", অ্যাকাডেমির রং বদল নিয়ে 'কার্যত' ঘোষণা করলেন রুদ্রনীল ঘোষ!
Kunal Ghosh: বেলেঘাটায় কুণাল ঘোষের বাড়ি ও কার্যালয়ে হামলার অভিযোগ
বেলেঘাটায় কুণাল ঘোষের বাড়ি ও কার্যালয়ে হামলার অভিযোগ
IND vs SL: প্রথম টেস্টপূর্বে জোড়া ধাক্কা, তারকা ক্রিকেটারদেরকে বাদ দিয়েই গলের দল ঘোষণা করল শ্রীলঙ্কা
প্রথম টেস্টপূর্বে জোড়া ধাক্কা, তারকা ক্রিকেটারদেরকে বাদ দিয়েই গলের দল ঘোষণা করল শ্রীলঙ্কা

ভিডিও

BJP Government in Bengal | কেন কাজ করছে না পুরসভা! প্রশ্ন তুললেন শীর্ষেন্দু সিংহ রায়
Sovandeb Chattopadhyay |
Kunal Ghosh | ওয়ার্ড পুনর্বিন্যাসের নেপথ্যে 'রাজনৈতিক অভিসন্ধি'? অভিযোগ কুণালের
Academy of Fine Arts : প্রথমে গেরুয়া, তারপর সাদা, ফের গেরুয়া! অ্যাকাডেমির রং বদলে বিতর্ক
Sebaashray Case: অভিষেকের সেবাশ্রয়-কাণ্ডে চিকিৎসক রাজীব বিশ্বাসকে জিজ্ঞাসাবাদ | ABP Ananda Live

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
East Bengal: বিশ্বমানের গোল, টানটান লড়াই, আল আরবির বিরুদ্ধে ৪-১ জিতে চ্যাম্পিয়ন্স লিগ ২-র গ্রুপ পর্বে ইস্টবেঙ্গল
বিশ্বমানের গোল, টানটান লড়াই, আল আরবির বিরুদ্ধে ৪-১ জিতে চ্যাম্পিয়ন্স লিগ ২-র গ্রুপ পর্বে ইস্টবেঙ্গল
Rudranil Ghosh: আগেই আশঙ্কা প্রকাশ করেছিলেন চন্দন সেন,
আগেই আশঙ্কা প্রকাশ করেছিলেন চন্দন সেন, "যে রং ছিল, সেই রংই হবে", অ্যাকাডেমির রং বদল নিয়ে 'কার্যত' ঘোষণা করলেন রুদ্রনীল ঘোষ!
Kunal Ghosh: বেলেঘাটায় কুণাল ঘোষের বাড়ি ও কার্যালয়ে হামলার অভিযোগ
বেলেঘাটায় কুণাল ঘোষের বাড়ি ও কার্যালয়ে হামলার অভিযোগ
IND vs SL: প্রথম টেস্টপূর্বে জোড়া ধাক্কা, তারকা ক্রিকেটারদেরকে বাদ দিয়েই গলের দল ঘোষণা করল শ্রীলঙ্কা
প্রথম টেস্টপূর্বে জোড়া ধাক্কা, তারকা ক্রিকেটারদেরকে বাদ দিয়েই গলের দল ঘোষণা করল শ্রীলঙ্কা
Sheikh Hasina : শেখ হাসিনার প্রত্যর্পণ চায় বাংলাদেশ, কী বলল ভারত ?
শেখ হাসিনার প্রত্যর্পণ চায় বাংলাদেশ, কী বলল ভারত ?
Weather Update: আজ প্রবল বর্ষণের আশঙ্কা কলকাতা-সহ দক্ষিণবঙ্গে, অতি ভারী বর্ষণের কমলা সতর্কতার তালিকায় রয়েছে কি আপনার জেলা ? বড় আপডেট IMD-র
আজ প্রবল বর্ষণের আশঙ্কা কলকাতা-সহ দক্ষিণবঙ্গে, অতি ভারী বর্ষণের কমলা সতর্কতার তালিকায় রয়েছে কি আপনার জেলা ? বড় আপডেট IMD-র
Duttapukur: ১৭০০ কেজি নিষিদ্ধ শব্দবাজি উদ্ধার করল দত্তপুকুর থানার পুলিশ, মিলল বাজি তৈরির বারুদও
১৭০০ কেজি নিষিদ্ধ শব্দবাজি উদ্ধার করল দত্তপুকুর থানার পুলিশ, মিলল বাজি তৈরির বারুদও
India vs Sri Lanka: শ্রীলঙ্কায় ইতিহাস গড়ার হাতছানি গিলের সামনে, প্রয়োজন মাত্র ১৫৭ রান
শ্রীলঙ্কায় ইতিহাস গড়ার হাতছানি গিলের সামনে, প্রয়োজন মাত্র ১৫৭ রান
Embed widget