এক্সপ্লোর

Soumitra Chatterjee Death: ‘আমাদের পাশে থাকার জন্য দিদিকে ধন্যবাদ’, বললেন সৌমিত্র-কন্যা পৌলমী

Soumitra Chatterjee Death News: ‘আমরা হাসিমুখে বাবার কথা ভাবব, ওনার জীবনটাকে আদর্শ মেনে সেলিব্রেট করে চলব’, বললেন পৌলমী বসু।

কলকাতা: প্রয়াত সৌমিত্র চট্টোপাধ্যায়। আজ বেলা ১২.১৫ মিনিটে তিনি প্রয়াত হন। বাংলা চলচ্চিত্র জগতে একটি যুগের অবসান হল। সৌমিত্রবাবুর প্রয়াণের পর তাঁর মেয়ে পৌলমী বসু বলেন, ‘আপনাদের সবার ভালবাসা, আপনাদের সবার প্রার্থনা সত্ত্বেও হয়তো উনি শেষপর্যন্ত হেরে গেলেন। কিন্তু উনি আমাদের মধ্যে চিরকাল থেকে যাবেন। ওনার আত্মা, ওনার প্রাণ আমাদের মধ্যে থাকবে। ওনার জীবনটাকে আমরা সেলিব্রেট করব। আমি সবাইকে বলছি, আপনারা দুঃখ পাবেন না, কষ্ট পাবেন না। আমরা হাসিমুখে বাবার কথা ভাবব, ওনার জীবনটাকে আদর্শ মেনে সেলিব্রেট করে চলব। আমাদের পাশে থাকার জন্য দিদিকে (মমতা বন্দ্যোপাধ্যায়) ধন্যবাদ জানাই। আমরা তাঁর কাছে কৃতজ্ঞ।’ পৌলমী আরও জানান, ‘হাসপাতাল থেকে বাবার দেহ নিয়ে প্রথমে গল্ফ গ্রিনের বাড়িতে যাব। সেখানে বেশিক্ষণ থাকব না। সেখান থেকে টেকনিশিয়ানস স্টুডিও হয়ে আমরা সাড়ে তিনটের মধ্যে রবীন্দ্র সদনে পৌঁছব। রবীন্দ্র সদনে ওনাকে ২ ঘণ্টা রাখা হবে। তারপর রবীন্দ্র সদন থেকে পদযাত্রা করে আমরা ওনাকে কেওড়াতলা শ্মশানে নিয়ে যাব।’ ১৯৩৫ সালের ১৯ জানুয়ারি সৌমিত্রবাবুর জন্ম নদিয়ার কৃষ্ণনগরে। বাবা মোহিতকুমার চট্টোপাধ্যায় পেশায় আইনজীবী হলেও ভালবাসতেন আবৃত্তি, নাটক, গান । বাবার আবৃত্তি শুনেই কবিতার প্রতি আগ্রহ তৈরি হয় ছেলের। সৌমিত্রবাবুর ছেলেবেলা কেটেছে কৃষ্ণনগর, হাওড়া ও কলকাতায়। কলকাতা বিশ্ববিদ্যালয় থেকে বাংলা সাহিত্যে স্নাতক ও স্নাতকোত্তর। পেশাগত জীবন শুরু অল ইন্ডিয়া রেডিও-র ঘোষক হিসেবে। মঞ্চে হাতেখড়ি কলেজ জীবনে। ১৯৫৯ সালে সত্যজিৎ রায়ের ‘অপুর সংসার’ ছবিতে রুপোলি পর্দায় অভিনয় শুরু। পরবর্তীকালে মৃণাল সেন, তপন সিংহ, অজয় করের মতো পরিচালকদের সঙ্গেও কাজ করেছেন। তাঁর অভিনীত ছবিগুলির মধ্যে উল্লেখযোগ্য, অপুর সংসার, ক্ষুধিত পাষাণ, দেবী, ঝিন্দের বন্দি, অতল জলের আহ্বান, অভিযান, চারুলতা, সোনার কেল্লা, জয় বাবা ফেলুনাথ, অরণ্যের দিনরাত্রি, বসন্ত বিলাপ, শাখা-প্রশাখা, গণশত্রু, কোনি প্রভৃতি। অভিনয় ছাড়া নাটক ও কবিতা লিখেছেন, নাটক পরিচালনা করেছেন। পর্দা থেকে মঞ্চ, কবিতা থেকে পত্রিকা সম্পাদনা, এমন অজস্র সৃজনশীলতার স্বাক্ষর রেখেছেন কিংবদন্তী সৌমিত্র চট্টোপাধ্যায়।

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Jio Prime: ফিরছে জিও প্রাইম, মিলবে ৬০০ টাকার ক্যাশব্যাক, আগামী ১ বছর বাড়বে না রিচার্জের দাম!
ফিরছে জিও প্রাইম, মিলবে ৬০০ টাকার ক্যাশব্যাক, আগামী ১ বছর বাড়বে না রিচার্জের দাম!
Weather Update: গত কয়েকদিন ঝেঁপে বৃষ্টির পরও শান্তি নেই, রাজ্য জুড়ে ঝড়-বৃষ্টির পূর্বাভাস, দক্ষিণবঙ্গে জারি কমলা-হলুদ সতর্কতা
গত কয়েকদিন ঝেঁপে বৃষ্টির পরও শান্তি নেই, রাজ্য জুড়ে ঝড়-বৃষ্টির পূর্বাভাস, দক্ষিণবঙ্গে জারি কমলা-হলুদ সতর্কতা
Bankura Bridge: বাঁকুড়ায় নদীর জল বইছে সেতুর উপর দিয়ে, তোড়ে উল্টে গেল ডাম্পারও
বাঁকুড়ায় নদীর জল বইছে সেতুর উপর দিয়ে, তোড়ে উল্টে গেল ডাম্পারও
Weather Update: ৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র

ভিডিও

KMC News | পুরসভার শিক্ষা দফতরের সামনে কর্মহীন শিক্ষকদের অবস্থান-বিক্ষোভ | ABP Ananda LIVE
Sumit Roy | ডেবরায় চাকরির নামে প্রতারণার মামলায় কাল ফের সমন | ABP Ananda LIVE
Goalpokhar Clash | জমিবিবাদকে কেন্দ্র করে রণক্ষেত্র গোয়ালপোখর, জখম বেশ কয়েকজন | ABP Ananda LIVE
Weather News | প্রবল বৃষ্টিতে বিপর্যস্ত দক্ষিণবঙ্গ, ৩ দিন ধরে জলবন্দি হলদিয়ার সব ওয়ার্ড | ABP Ananda LIVE
DA News | ইন্দু মলহোত্রা কমিটির মুখোমুখি হওয়ার জন্য প্রতিনিধিদের নাম জানানোর নির্দেশ সুপ্রিমকোর্টের

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Jio Prime: ফিরছে জিও প্রাইম, মিলবে ৬০০ টাকার ক্যাশব্যাক, আগামী ১ বছর বাড়বে না রিচার্জের দাম!
ফিরছে জিও প্রাইম, মিলবে ৬০০ টাকার ক্যাশব্যাক, আগামী ১ বছর বাড়বে না রিচার্জের দাম!
Weather Update: গত কয়েকদিন ঝেঁপে বৃষ্টির পরও শান্তি নেই, রাজ্য জুড়ে ঝড়-বৃষ্টির পূর্বাভাস, দক্ষিণবঙ্গে জারি কমলা-হলুদ সতর্কতা
গত কয়েকদিন ঝেঁপে বৃষ্টির পরও শান্তি নেই, রাজ্য জুড়ে ঝড়-বৃষ্টির পূর্বাভাস, দক্ষিণবঙ্গে জারি কমলা-হলুদ সতর্কতা
Bankura Bridge: বাঁকুড়ায় নদীর জল বইছে সেতুর উপর দিয়ে, তোড়ে উল্টে গেল ডাম্পারও
বাঁকুড়ায় নদীর জল বইছে সেতুর উপর দিয়ে, তোড়ে উল্টে গেল ডাম্পারও
Weather Update: ৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
Mysterious Taimara Valley: হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
Actress Death: শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
Nadia News: গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
Papiya Adhikari: সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
Embed widget