এক্সপ্লোর

Dilip Ghosh: পুলিশের বিরুদ্ধে অবমাননাকর মন্তব্যের মামলায় জামিন দিলীপ ঘোষের, ফের ঝাঁঝালো আক্রমণ

মামলার পরবর্তী শুনানি ৩০ ডিসেম্বর। সেদিনও দিলীপ ঘোষকে হাজিরা দিতে বলা হয়েছে।

রায়না: পূর্ব বর্ধমানের রায়নায় এক বছর আগে পুলিশের বিরুদ্ধে অবমাননাকর মন্তব্যের মামলায় জামিন পেলেন দিলীপ ঘোষ। সামাজিক পরিস্থিতি ও প্রশাসনিক দুরাবস্থার কথা মানুষকে জানানোর প্রয়োজন আছে, জামিনের পর বক্তব্য বিজেপির রাজ্য সভাপতির। দিলীপকে আক্রমণ করে তৃণমূলের বক্তব্য, আইন আইনের পথে চলবে। বিজেপির রাজ্য সভাপতি দিলীপ ঘোষ বলেছিলেন, ‘টাকা না দিলে, তাঁবেদারি না করলে পুলিশের চাকরি মেলে না। প্রোমোশন হয় না। তাই পুলিশ সুপার থেকে ওসি, সবাইকে টাকা তুলতে হয়।’ দিলীপের এই মন্তব্য নিয়ে বিস্তর জলঘোলা হয়েছিল। পূর্ব বর্ধমানের রায়নার সভায় তৃণমূল-পুলিশ আঁতাঁত নিয়ে চাঞ্চল্যকর অভিযোগ তুলেছিলেন দিলীপ ঘোষ। ২০১৯-এর ৪ নভেম্বর, রায়নার বাসিন্দা প্রভাত নায়েক তাঁর বিরুদ্ধে পুলিশে লিখিত অভিযোগ জানান। তাঁর বিরুদ্ধে মামলা দায়ের হয়। ১৪ নভেম্বর বিজেপির রাজ্য সভাপতির বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারির নির্দেশ দেয় বর্ধমানের চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালত। সেই মামলাতেই স্বস্তি পেলেন দিলীপ ঘোষ। বৃহস্পতিবার জামিন মঞ্জুর হল তাঁর। এদিন বেলা দুটো নাগাদ আদালতে গিয়ে আত্মসমর্পণ করেন বিজেপি রাজ্য সভাপতি। কিছুক্ষণের মধ্যেই জামিন পেয়ে যান তিনি। দিলীপ ঘোষের আইনজীবী কমল দত্ত বলেছেন, ‘সেই অর্থে কেউ জামিনের বিরোধিতা করেননি। আজ আদালতে এসে আত্মসমর্পণ করেন। চিফ জুডিশিয়াল ম্যাজিষ্ট্রেট জামিন মঞ্জুর করেন।’ জামিন পাওয়ার পরে ফের একবার তৃণমূলের বিরুদ্ধে আক্রমণ শানান বিজেপি রাজ্য সভাপতি। দিলীপ ঘোষ বলেন, ‘রায়না জনসভা থেকে যা বলেছিলাম আজকের পরিস্থিতি তার থেকেও খারাপ। সামাজিক পরিস্থিতি ও প্রশাসনিক দুরাবস্থার কথা মানুষকে জানানোর প্রয়োজন আছে। এই সরকার থাকলে তা পরিবর্তন হবে না।’ তৃণমূল কংগ্রেসও পাল্টা আক্রমণ করেছে। পূর্ব বর্ধমান জেলা পরিষদের তৃণমূল মুখপাত্র ও সহ-সভাপতি দেবু টুটু বলেছেন, ‘বাংলার সংস্কৃতিকে অপমান করার চেষ্টা। আইন আইনের পথে চলবে।’ মামলার পরবর্তী শুনানি ৩০ ডিসেম্বর। সেদিনও দিলীপ ঘোষকে হাজিরা দিতে বলা হয়েছে।
আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Ritabrata Banerjee: বিরোধীর কথা বলা গণতন্ত্রের জন্য জরুরি, দুর্ভাগ্যজনক যে আগে বিরোধীরা ডাক পেতেন না: ঋতব্রত বন্দ্যোপাধ্যায়
বিরোধীর কথা বলা গণতন্ত্রের জন্য জরুরি, দুর্ভাগ্যজনক যে আগে বিরোধীরা ডাক পেতেন না: ঋতব্রত বন্দ্যোপাধ্যায়
Weather Update : কাল থেকে থেকে শনিবার পর্যন্ত দক্ষিণবঙ্গে প্রবল ঝড় বৃষ্টির পূর্বাভাস, কোন কোন জেলায় সতর্কতা?
আবহাওয়ার বিরাট বদল ! কাল থেকে থেকে শনিবার পর্যন্ত দক্ষিণবঙ্গে প্রবল ঝড় বৃষ্টির পূর্বাভাস, কোন কোন জেলায়?
Suvendu Adhikari: 'জলদি জলদি ভাগো, নাহলে এই সরকার যা করার করবে', বাংলাদেশি অবৈধ অনুপ্রবেশকারীদের কড়া বার্তা মুখ্যমন্ত্রীর
'জলদি জলদি ভাগো, নাহলে এই সরকার যা করার করবে', বাংলাদেশি অবৈধ অনুপ্রবেশকারীদের কড়া বার্তা মুখ্যমন্ত্রীর
Padma Shri: পদ্মশ্রী সম্মান নেওয়ার আগে মাটিতে শুয়ে সাষ্টাঙ্গে প্রণাম, চেয়ার ছেড়ে উঠে এলেন মোদি
পদ্মশ্রী সম্মান নেওয়ার আগে মাটিতে শুয়ে সাষ্টাঙ্গে প্রণাম, চেয়ার ছেড়ে উঠে এলেন মোদি

ভিডিও

Sohini Sengupta Exclusive: 'আমি নায়িকা হয়েছিলাম বলে শিবুর হল পেতে সমস্যা হয়েছে', সোজাসাপ্টা সোহিনী সেনগুপ্ত
ঘণ্টাখানেক সঙ্গে সুমন পর্ব ২(২৭.০৫.২৬)। চলে গেলেন 'ভূতের ভবিষ্যৎ'-এর স্রষ্টা, প্রয়াত অনীক দত্ত
ঘণ্টাখানেক সঙ্গে সুমন পর্ব১ (২৭.০৫.২৬)। কেন পদত্যাগ? এবিপি আনন্দর স্টুডিওয় তৃণমূলের ২ বিদ্রোহী নেতা
Chokh Bhanga 6ta |কীভাবে আবেদন Annapurna Yojona-তে? কতদিন চলবে আবেদন প্রক্রিয়া? জানালেন মুখ্যমন্ত্রী
Chokh Bhanga Chota | ছাদ থেকে পড়ে মৃত্যু হল পরিচালক অনীক দত্তের, শোকের ছায়া টলিউডে | Anik Dutta

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Ritabrata Banerjee: বিরোধীর কথা বলা গণতন্ত্রের জন্য জরুরি, দুর্ভাগ্যজনক যে আগে বিরোধীরা ডাক পেতেন না: ঋতব্রত বন্দ্যোপাধ্যায়
বিরোধীর কথা বলা গণতন্ত্রের জন্য জরুরি, দুর্ভাগ্যজনক যে আগে বিরোধীরা ডাক পেতেন না: ঋতব্রত বন্দ্যোপাধ্যায়
Weather Update : কাল থেকে থেকে শনিবার পর্যন্ত দক্ষিণবঙ্গে প্রবল ঝড় বৃষ্টির পূর্বাভাস, কোন কোন জেলায় সতর্কতা?
আবহাওয়ার বিরাট বদল ! কাল থেকে থেকে শনিবার পর্যন্ত দক্ষিণবঙ্গে প্রবল ঝড় বৃষ্টির পূর্বাভাস, কোন কোন জেলায়?
Suvendu Adhikari: 'জলদি জলদি ভাগো, নাহলে এই সরকার যা করার করবে', বাংলাদেশি অবৈধ অনুপ্রবেশকারীদের কড়া বার্তা মুখ্যমন্ত্রীর
'জলদি জলদি ভাগো, নাহলে এই সরকার যা করার করবে', বাংলাদেশি অবৈধ অনুপ্রবেশকারীদের কড়া বার্তা মুখ্যমন্ত্রীর
Padma Shri: পদ্মশ্রী সম্মান নেওয়ার আগে মাটিতে শুয়ে সাষ্টাঙ্গে প্রণাম, চেয়ার ছেড়ে উঠে এলেন মোদি
পদ্মশ্রী সম্মান নেওয়ার আগে মাটিতে শুয়ে সাষ্টাঙ্গে প্রণাম, চেয়ার ছেড়ে উঠে এলেন মোদি
Padma Awards: পদ্মশ্রী পেলেন হরমনপ্রীত কৌর, প্রাপকের তালিকায় নাম থাকলেও কেন এলেন না রোহিত?
পদ্মশ্রী পেলেন হরমনপ্রীত কৌর, প্রাপকের তালিকায় নাম থাকলেও কেন এলেন না রোহিত?
8th Pay Commission : বেশি বেতন বাড়বে না ? অষ্টম বেতন কমিশন নিয়ে বড় আপডেট
বেশি বেতন বাড়বে না ? অষ্টম বেতন কমিশন নিয়ে বড় আপডেট
CM Suvendu Adhikari:'স্কুলের পড়ুয়াদের কেন নিম্নমানের ড্রেস, জুতো ? কোন সংস্থাকে বরাত.. ', নজর মুখ্যমন্ত্রীর
'স্কুলের পড়ুয়াদের কেন নিম্নমানের ড্রেস, জুতো ? কোন সংস্থাকে বরাত.. ', নজর মুখ্যমন্ত্রীর
West Bengal News Live: সাঁকরাইলে তৃণমূল বিধায়ক ঘনিষ্ঠকে হাফ প্যান্ট-স্যান্ডো গেঞ্জি পরিয়ে রাস্তায় ঘোরাল পুলিশ
সাঁকরাইলে তৃণমূল বিধায়ক ঘনিষ্ঠকে হাফ প্যান্ট-স্যান্ডো গেঞ্জি পরিয়ে রাস্তায় ঘোরাল পুলিশ
Embed widget