এক্সপ্লোর

‘অনুরাগ ঠাকুর, কপিল মিশ্রর সঙ্গে একই দলে থাকা সম্ভব নয়’, দিল্লির হিংসার নিন্দা করে বিজেপি ছাড়লেন অভিনেত্রী সুভদ্রা মুখোপাধ্যায়

রাজ্য সভাপতি দিলীপ ঘোষকে চিঠি দিয়ে তিনি দলের প্রাথমিক সদস্যপদ ছাড়ছেন বলে জানিয়েছেন।

কলকাতা: দিল্লিতে হিংসার ঘটনার পরিপ্রেক্ষিতে দলীয় নেতৃত্বের তীব্র সমালোচনা করে বিজেপি ছাড়লেন অভিনেত্রী সুভদ্রা মুখোপাধ্যায়। তিনি ২০১৩ সালে বিজেপি-তে যোগ দিয়েছিলেন। রাজ্য সভাপতি দিলীপ ঘোষকে চিঠি দিয়ে তিনি দলের প্রাথমিক সদস্যপদ ছাড়ছেন বলে জানিয়েছেন। নিজের এই সিদ্ধান্তের বিষয়ে সাংবাদিকদের সুভদ্রা জানিয়েছেন, ‘আমি অনেক আশা ও ইতিবাচক মানসিকতা নিয়ে দলে যোগ দিয়েছিলাম। কিন্তু দিল্লির সাম্প্রতিক হিংসা, ঘৃণা ও হিংসার পরিবেশ তৈরি হওয়ায় আমি উদ্বিগ্ন। এক ভাই কেন ধর্মের নামে অন্য ভাইয়ের গলা কাটবে? ৪০ জনের মৃত্যুর খবর পেয়ে আমি বিচলিত। আমি এই ধরনের রাজনীতি করতে পারব না যেখানে ধর্মের ভিত্তিতে মানুষের পরিচয় দেখা হবে। কপিল মিশ্র, অনুরাগ ঠাকুরের মতো নেতাদের সঙ্গে একই দলে থাকা আমার পক্ষে সম্ভব নয়।’ সুভদ্রা আরও বলেছেন, ‘দিল্লিতে এত মানুষকে হত্যা করা হল, এত বাড়িতে আগুন ধরিয়ে দেওয়া হল। এই হিংসা মানুষের মধ্যে বিভেদ তৈরি করেছে। ঘৃণা ছড়ালেও কেউ অনুরাগ ঠাকুর, কপিল মিশ্রর মতো দলীয় নেতাদের বিরুদ্ধে ব্যবস্থা নিচ্ছে না। এটা কী হচ্ছে? আমি দিলীপ ঘোষের কাছে পদত্যাগপত্র পাঠিয়ে দিয়েছি। এতেও যদি কাজ না হয়, তাহলে তাঁর সঙ্গে দেখা করে পদত্যাগপত্র দিয়ে দেব।’ একটি সংবাদসংস্থা সূত্রে খবর, সুভদ্রার পদত্যাগ প্রসঙ্গে রাজ্য বিজেপি নেতা শমীক ভট্টাচার্য বলেছেন, ‘দল কোনওদিন আদর্শচ্যূত হয়নি। আমরা পাঁচের দশক থেকে শরণার্থী ও অনুপ্রবেশকারীদের মধ্যে পার্থক্যের কথা বলে আসছি। আমরা দেশের সব মানুষকে সঙ্গে নিয়ে চলায় বিশ্বাসী। দিল্লির হিংসার সঙ্গে বিজেপি-র যোগ নেই। সুভদ্রা মুখোপাধ্যায়ের এই সিদ্ধান্তের বিষয়ে আমার কিছু জানা নেই। আশা করি তিনি এই সিদ্ধান্ত পুনর্বিবেচনা করবেন।’

সেরা শিরোনাম

Howrah Fire News: কালীপুজোর আগের রাতে বেলুড়ে রবার তৈরির কারখানায় বিধ্বংসী অগ্নিকাণ্ড
কালীপুজোর আগের রাতে বেলুড়ে রবার তৈরির কারখানায় বিধ্বংসী অগ্নিকাণ্ড
Ravi Shastri on Mohammed Shami: 'ফিটনেস প্রমাণ করার জন্য আর কী চাও?', শামির অবসরের পরেই একরাশ হতাশা ও ক্ষোভ উগরে দিলেন শাস্ত্রী
'ফিটনেস প্রমাণ করার জন্য আর কী চাও?', শামির অবসরের পরেই একরাশ হতাশা ও ক্ষোভ উগরে দিলেন শাস্ত্রী
DA Case: বকেয়া DA নিয়ে মামলা, ‘সরকারি কর্মচারীদের চুক্তিভিত্তিক নিয়োগ হওয়া দরকার’, বললেন সুপ্রিম কোর্টের বিচারপতি
বকেয়া DA নিয়ে মামলা, ‘সরকারি কর্মচারীদের চুক্তিভিত্তিক নিয়োগ হওয়া দরকার’, বললেন সুপ্রিম কোর্টের বিচারপতি
West Bengal Police: কালীপুজোর আগে রাজ্যে নতুন সাব ইনস্পেক্টর-সার্জেন্ট পদে নিয়োগ, মুখ্যমন্ত্রী তুলে দিলেন নিয়োগপত্র
কালীপুজোর আগে রাজ্যে নতুন সাব ইনস্পেক্টর-সার্জেন্ট পদে নিয়োগ, মুখ্যমন্ত্রী তুলে দিলেন নিয়োগপত্র

ভিডিও

CM Suvendu Adhikari |
Tala Waterlogging: উৎসবের মধ্য়েই চরম ভোগান্তি, টালা ব্রিজের নীচে জলের পাইপ ফেটে জলমগ্ন এলাকা | ABP
Bamakali Immersion: আজ শান্তিপুরে বামাকালীর নিরঞ্জনের প্রস্তুতি, দেখুন সেই ছবি। Kali Puja 2026
Raiganj News:
Raiganj News:

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Howrah Fire News: কালীপুজোর আগের রাতে বেলুড়ে রবার তৈরির কারখানায় বিধ্বংসী অগ্নিকাণ্ড
কালীপুজোর আগের রাতে বেলুড়ে রবার তৈরির কারখানায় বিধ্বংসী অগ্নিকাণ্ড
Ravi Shastri on Mohammed Shami: 'ফিটনেস প্রমাণ করার জন্য আর কী চাও?', শামির অবসরের পরেই একরাশ হতাশা ও ক্ষোভ উগরে দিলেন শাস্ত্রী
'ফিটনেস প্রমাণ করার জন্য আর কী চাও?', শামির অবসরের পরেই একরাশ হতাশা ও ক্ষোভ উগরে দিলেন শাস্ত্রী
DA Case: বকেয়া DA নিয়ে মামলা, ‘সরকারি কর্মচারীদের চুক্তিভিত্তিক নিয়োগ হওয়া দরকার’, বললেন সুপ্রিম কোর্টের বিচারপতি
বকেয়া DA নিয়ে মামলা, ‘সরকারি কর্মচারীদের চুক্তিভিত্তিক নিয়োগ হওয়া দরকার’, বললেন সুপ্রিম কোর্টের বিচারপতি
West Bengal Police: কালীপুজোর আগে রাজ্যে নতুন সাব ইনস্পেক্টর-সার্জেন্ট পদে নিয়োগ, মুখ্যমন্ত্রী তুলে দিলেন নিয়োগপত্র
কালীপুজোর আগে রাজ্যে নতুন সাব ইনস্পেক্টর-সার্জেন্ট পদে নিয়োগ, মুখ্যমন্ত্রী তুলে দিলেন নিয়োগপত্র
Donald Trump : ভেতর থেকে কোনও এক কণ্ঠস্বর বলল, যাও ট্রাম্পকে মারো ! অস্ত্রসহ হোয়াইট হাউস চত্বর থেকে ধরা পড়ল ভেনেজুয়েলার যুবক
ভেতর থেকে কোনও এক কণ্ঠস্বর বলল, যাও ট্রাম্পকে মারো ! অস্ত্রসহ হোয়াইট হাউস চত্বর থেকে ধরা পড়ল ভেনেজুয়েলার যুবক
Gold Price Today: চতুর্দশীতেই সোনার দামে ফের বদল, দীপাবলীর আগে কমল না বাড়ল দাম?
চতুর্দশীতেই সোনার দামে ফের বদল, দীপাবলীর আগে কমল না বাড়ল দাম?
Voter List: ১২ নভেম্বর ভোটার তালিকা প্রকাশ হচ্ছে না, কবে তালিকা প্রকাশ? কী জানাল কমিশন
১২ নভেম্বর ভোটার তালিকা প্রকাশ হচ্ছে না, কবে তালিকা প্রকাশ? কী জানাল কমিশন
TMC : 'মমতা-তৃণমূলেই আছি...যদি ঋতব্রত...' এবার সরাসরি নির্বাচন কমিশনকে চিঠি লিখলেন শামিম আহমেদ
'মমতা-তৃণমূলেই আছি...যদি ঋতব্রত...' এবার সরাসরি নির্বাচন কমিশনকে চিঠি লিখলেন শামিম আহমেদ
Embed widget