এক্সপ্লোর

উনি শুধু কংগ্রেসের নন, গোটা দেশের, নেহরু মেমোরিয়াল মিউজিয়াম ও গ্যালারি, তিনমূর্তি কমপ্লেক্স যেমন আছে, তেমনই রাখুন, মোদীকে চিঠি মনমোহনের

নয়াদিল্লি: প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে চিঠি দিয়ে নেহরু মেমোরিয়াল মিউজিয়াম ও গ্যালারি (এনএমএমএল)-র ‘ধরন, চরিত্র’ বদলের উদ্যোগের খবরে উদ্বেগ জানালেন মনমোহন সিংহ। দেশের প্রথম প্রধানমন্ত্রীকে শ্রদ্ধা জানাতে তাঁর স্মৃতিতে তিনমূর্তি হাউসে গড়ে উঠেছিল মেমোরিয়াল মিউজিয়াম ও গ্যালারি। সেখানকার বেশ কয়েকটি কক্ষ নেহরুর মৃত্যুর সময় যে অবস্থায় ছিল, ঠিক সেভাবেই সংরক্ষিত রয়েছে। মোদীকে প্রাক্তন প্রধানমন্ত্রীর অনুরোধ, তিনমূর্তি কমপ্লেক্স যেমন আছে, সেভাবেই রাখা হোক, তার গায়ে যেন হাত না পড়ে। কিছুদিন ধরেই শোনা যাচ্ছে, নেহরু মেমোরিয়াল মিউজিয়াম ও গ্যালারিকে দেশের সব প্রাক্তন প্রধানমন্ত্রীর শ্রদ্ধায় উত্সর্গ করা হবে। কংগ্রেস প্রথম থেকেই এর বিরোধিতা করছে। সংসদে নেহরুকে একজন ‘জীবন্ত ব্যক্তিত্ব’ বলে উল্লেখ করে মনমোহন লিখেছেন, তিনমূর্তির শোভা এভাবে আর কেউ বাড়াবেন না। আসুন, এই সেন্টিমেন্টকে মর্যাদা দিয়ে তিনমূর্তিকে আমাদের প্রথম প্রধানমন্ত্রী পন্ডিত নেহরুর প্রতি শ্রদ্ধা হিসাবে রেখে দিতে, তিনমূর্তি কমপ্লেক্স যেমন আছে, সেভাবেই অক্ষত রাখা হোক। এভাবেই ইতিহাস ও ঐতিহ্যকে সম্মান দেওয়া সম্ভব। নেহরু শুধু কংগ্রেসের নন, গোটা দেশের, এই ভাবনা থেকেই আপনাকে চিঠি লিখছি বলেও উল্লেখ করেছেন মনমোহন। মনমোহনের সওয়াল, নেহরু মেমোরিয়াল মিউজিয়াম ও গ্যালারিকে দেশের প্রথম প্রধানমন্ত্রী ও ভারত জাতি, রাষ্ট্রের মূল ভিত্তিপ্রস্তর নির্মাতার স্মরণে নিবেদন করা হয়েছে। আমাদের দেশ ও বিশ্বে গভীর প্রভাবের ছাপ রেখে গিয়েছেন তিনি। নেহরুর রাজনৈতিক বিরোধী, প্রতিদ্বন্দ্বীরা পর্যন্ত ওনার স্বকীয়তা, মহত্ত্ব স্বীকার করেছেন। প্রয়াত প্রাক্তন প্রধানমন্ত্রী অটলবিহারী বাজপেয়ী ক্ষমতায় থাকাকালে নেহরু মেমোরিয়াল মিউজিয়াম ও গ্যালারির মূল চরিত্র, ধরন বদলের কোনও চেষ্টা হয়নি, কিন্তু দুঃখজনক ভাবে সেটাই বর্তমান ভারত সরকারের এজেন্ডার অংশ মনে হচ্ছে বলেও অনুযোগ করেছেন মনমোহন। লিখেছেন, বাজপেয়ীও সংসদে বলেছিলেন, নেহরু ছিলেন একজন পরিশীলিত ভদ্রজন যিনি বিরোধীদের সঙ্গে নিয়ে চলতেন, এমন মহত্ব ভবিষ্যতে আমরা নাও দেখতে পারি।

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Weather Today: নিম্নচাপ-ঘূর্ণাবর্তের জোড়া ফলায় চরমে দুর্যোগ, প্রবল বৃষ্টিতে বানভাসি পরিস্থিতি, কোন কোন জেলায় বেশি প্রভাব?
নিম্নচাপ-ঘূর্ণাবর্তের জোড়া ফলায় চরমে দুর্যোগ, প্রবল বৃষ্টিতে বানভাসি পরিস্থিতি, কোন কোন জেলায় বেশি প্রভাব?
Being Human: ফের আইনি ঝামেলায় সলমন খান, সমন পাঠাল আদালত, এবার ‘বিয়িং হিউম্যান’ নিয়ে বিপাকে
ফের আইনি ঝামেলায় সলমন খান, সমন পাঠাল আদালত, এবার ‘বিয়িং হিউম্যান’ নিয়ে বিপাকে
Donald Trump News: যাত্রীভর্তি বিমানের খুব কাছাকাছি চলে এল হেলিকপ্টার, অল্পের জন্য রক্ষা পেলেন ডোনাল্ড ট্রাম্প? তদন্ত শুরু
যাত্রীভর্তি বিমানের খুব কাছাকাছি চলে এল হেলিকপ্টার, অল্পের জন্য রক্ষা পেলেন ডোনাল্ড ট্রাম্প? তদন্ত শুরু
Today Astro: 'সোনায় মুড়বে' ভাগ্য এই ৩ রাশির ! কোন কোন ক্ষেত্রে পাবেন 'জ্যাকপট' ? জানুন ১২ রাশির কেমন কাটবে দিনটি
'সোনায় মুড়বে' ভাগ্য এই ৩ রাশির ! কোন কোন ক্ষেত্রে পাবেন 'জ্যাকপট' ? জানুন ১২ রাশির কেমন কাটবে দিনটি

ভিডিও

Abhishek Banerjee: অভিষেক বন্দ্যোপাধ্যায়ের প্রাক্তন আপ্ত-সহায়ক সুমিত রায়ও উধাও!
Abhishek Banerjee | BJP-এর ববির সাক্ষ্যগ্রহণ করল রাজ্য মেডিক্যাল কাউন্সিল!
Abhishek Banerjee | অভিষেকের বিদেশযাত্রায় 'না' আদালতের! কেন অনুমতি পেলেন না সাংসদ?
Abhishek Banerjee |
Sandipan Saha:

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Weather Today: নিম্নচাপ-ঘূর্ণাবর্তের জোড়া ফলায় চরমে দুর্যোগ, প্রবল বৃষ্টিতে বানভাসি পরিস্থিতি, কোন কোন জেলায় বেশি প্রভাব?
নিম্নচাপ-ঘূর্ণাবর্তের জোড়া ফলায় চরমে দুর্যোগ, প্রবল বৃষ্টিতে বানভাসি পরিস্থিতি, কোন কোন জেলায় বেশি প্রভাব?
Being Human: ফের আইনি ঝামেলায় সলমন খান, সমন পাঠাল আদালত, এবার ‘বিয়িং হিউম্যান’ নিয়ে বিপাকে
ফের আইনি ঝামেলায় সলমন খান, সমন পাঠাল আদালত, এবার ‘বিয়িং হিউম্যান’ নিয়ে বিপাকে
Donald Trump News: যাত্রীভর্তি বিমানের খুব কাছাকাছি চলে এল হেলিকপ্টার, অল্পের জন্য রক্ষা পেলেন ডোনাল্ড ট্রাম্প? তদন্ত শুরু
যাত্রীভর্তি বিমানের খুব কাছাকাছি চলে এল হেলিকপ্টার, অল্পের জন্য রক্ষা পেলেন ডোনাল্ড ট্রাম্প? তদন্ত শুরু
Today Astro: 'সোনায় মুড়বে' ভাগ্য এই ৩ রাশির ! কোন কোন ক্ষেত্রে পাবেন 'জ্যাকপট' ? জানুন ১২ রাশির কেমন কাটবে দিনটি
'সোনায় মুড়বে' ভাগ্য এই ৩ রাশির ! কোন কোন ক্ষেত্রে পাবেন 'জ্যাকপট' ? জানুন ১২ রাশির কেমন কাটবে দিনটি
Malda News: ভরসন্ধ্যায় কেঁপে উঠল গৃহস্থের বাড়ি, মালদার কালিয়াচকে ভয়াবহ বিস্ফোরণ, ৪ নাবালক-সহ গুরুতর জখম ৭
ভরসন্ধ্যায় কেঁপে উঠল গৃহস্থের বাড়ি, মালদার কালিয়াচকে ভয়াবহ বিস্ফোরণ, ৪ নাবালক-সহ গুরুতর জখম ৭
Sonam Wangchuk Hunger Strike: সরকারের সঙ্গে বিশেষ ‘ডিল’? মুখ খুললেন সোনম ওয়াংচুক, বললেন, ‘বিশ্বাসভঙ্গ হয়েছে’
সরকারের সঙ্গে বিশেষ ‘ডিল’? মুখ খুললেন সোনম ওয়াংচুক, বললেন, ‘বিশ্বাসভঙ্গ হয়েছে’
Swasthya Bhawan Letter: স্বাস্থ্য ভবনে 'চিঠির পাহাড়', রয়েছে ১০ বছরের পুরোনো চিঠিও, দ্রুত উত্তর দেওয়ার নির্দেশ স্বাস্থ্যমন্ত্রী শারদ্বত মুখোপাধ্যায়ের
স্বাস্থ্য ভবনে 'চিঠির পাহাড়', রয়েছে ১০ বছরের পুরোনো চিঠিও, দ্রুত উত্তর দেওয়ার নির্দেশ স্বাস্থ্যমন্ত্রী শারদ্বত মুখোপাধ্যায়ের
Brock Lesnar: সামারস্ল্যামে পরাজয়ের পরেই অবসর ঘোষণা করলেন ব্রক লেসনার
সামারস্ল্যামে পরাজয়ের পরেই অবসর ঘোষণা করলেন ব্রক লেসনার
Embed widget