এক্সপ্লোর

Elections 2022: পঞ্জাবে শুরু ভোটগ্রহণ, উত্তরপ্রদেশেও আজ তৃতীয় দফার ভোট

Assembly Elections 2022: আজ দুই রাজ্যে বিধানসভা নির্বাচন। উত্তরপ্রদেশে তৃতীয় দফার ভোটগ্রহণ। ভোট হচ্ছে পঞ্জাবেও। তৃতীয় দফায় উত্তরপ্রদেশের ৫৯টি আসনে ভাগ্য নির্ধারণ হবে ৬২৭ জন প্রার্থীর।

নয়াদিল্লি: আজ দুই রাজ্যে বিধানসভা নির্বাচন (Assembly Elections 2022)। উত্তরপ্রদেশে (Uttar Pradesh) তৃতীয় দফার ভোটগ্রহণ। ভোট হচ্ছে পঞ্জাবেও (Punjab)।

তৃতীয় দফায় উত্তরপ্রদেশের ৫৯টি আসনে ভাগ্য নির্ধারণ হবে ৬২৭ জন প্রার্থীর। ১৬টি জেলার ২ কোটিরও বেশি ভোটার তাঁদের গণতান্ত্রিক অধিকার প্রয়োগ করবেন। এই দফায় ভোট হচ্ছে হাথরস, ফিরোজাবাদ, ফারুখাবাদ, এটার মতো জেলায়। শুধুমাত্র ফারুখাবাদের জন্যই ৫৫ কোম্পানি কেন্দ্রীয় বাহিনী মোতায়েন করা হয়েছে।

অন্যদিকে, এক দফায় ভোট হচ্ছে পঞ্জাবে। ১১৭ আসনে ১ হাজার ৩০৪ জন প্রার্থীর ভাগ্য নির্ধারণ হবে। মোট ভোটদাতার সংখ্যা ২ কোটি ১৪ লক্ষ। 

Elections 2022: পঞ্জাবে শুরু ভোটগ্রহণ, উত্তরপ্রদেশেও আজ তৃতীয় দফার ভোট

ভোটের আগেই উত্তেজনা ছড়ায় পঞ্জাবে। সময়সীমা পেরিয়ে যাওয়ার পরেও প্রচার করার অভিযোগ ওঠে পঞ্জাবের মুখ্যমন্ত্রী চরণজিৎ সিংহ চান্নির বিরুদ্ধে। অন্যদিকে, পঞ্জাব পুলিশ সম্পর্কে মানহানিকর মন্তব্য করার অভিযোগে প্রদেশ কংগ্রেস সভাপতি নভজোৎ সিংহ সিধুর বিরুদ্ধে মানহানির মামলা করেন চণ্ডীগড়ের ডেপুটি পুলিশ সুপার।

আজ উত্তরপ্রদেশের যে জেলাগুলিতে ভোট হচ্ছে, তার মধ্যে আছে হাথরস, ফিরোজাবাদ, এটা, কাসগঞ্জ, মৈনপুরী, ফারুখাবাদ, কনৌজ, এটাওয়া, আউরিয়া, কানপুর দেহাত, কানপুর নগর, জালাউন, ঝাঁসি, ললিতপুর, হামিরপুর ও মাহোবা।

আজ সমাজবাদী পার্টি প্রধান অখিলেশ যাদবের ভাগ্য নির্ধারণ হবে। তিনি কারহল বিধানসভা কেন্দ্রে প্রার্থী। তাঁর বিরুদ্ধে বিজেপি প্রার্থী কেন্দ্রীয় মন্ত্রী এস পি সিংহ বাঘেল।

আজ অখিলেশের কাকা শিবপাল সিংহ যাদবেরও ভাগ্য নির্ধারণ হবে। তিনি যশবন্তনগর কেন্দ্রে প্রার্থী।

পঞ্জাবের মোগা কেন্দ্রে কংগ্রেস প্রার্থী অভিনেতা সোনু সুদের বোন মালবিকা সুদ সাচার। তিনি জয়ের বিষয়ে আশাবাদী। মালবিকা বলেছেন, ‘আমি অত্যন্ত ইতিবাচক। অনেকেই আমাকে ফোন করে উৎসাহ দিচ্ছেন। বিদেশ থেকেও অনেকে ফোন করছেন। অনেকেই আমাকে ভোট দেবেন বলেছেন। যদি মানুষের মনে হয় সোনু সুদ একজন তারকা, তাহলে আমার আরও বেশি সুবিধা হবে। আশা করি আমি জয় পাব।’

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Annapurna Yojona : 'BJP সরকার যতদিন থাকবে প্রতি মাসের এই সময়ে' অন্নপূর্ণা যোজনা নিয়ে বিরাট প্রতিশ্রুতি মুখ্যমন্ত্রীর
প্রতি মাসের এই সময়ে ... অন্নপূর্ণা যোজনার টাকা ট্রান্সফার নিয়ে বিরাট প্রতিশ্রুতি মুখ্যমন্ত্রীর
Annapurna Yojona : অন্নপূর্ণা যোজনায় কাদের আবেদন ভেরিফিকেশন শেষ করতে আরও সময় লাগবে, জানালেন মুখ্যমন্ত্রী
অন্নপূর্ণা যোজনায় কাদের আবেদন ভেরিফিকেশন শেষ করতে আরও সময় লাগবে, জানালেন মুখ্যমন্ত্রী
Viral News: নিজে থেকেই দুলছে কুয়োর জল! গ্রামে রহস্যময় কাণ্ড, ছড়িয়ে পড়ল চাঞ্চল্য, কারণ খুঁজছেন বিশেষজ্ঞরা
নিজে থেকেই দুলছে কুয়োর জল! গ্রামে রহস্যময় কাণ্ড, ছড়িয়ে পড়ল চাঞ্চল্য, কারণ খুঁজছেন বিশেষজ্ঞরা
Heavy Rainfall: জারি হলুদ সতর্কতা, ৭ ও ৮ অগস্ট দক্ষিণবঙ্গ ভাসিয়ে দেবে বৃষ্টি, উত্তরেও কমতি নেই বৃষ্টি
জারি হলুদ সতর্কতা, ৭ ও ৮ অগস্ট দক্ষিণবঙ্গ ভাসিয়ে দেবে বৃষ্টি, উত্তরেও কমতি নেই বৃষ্টি

ভিডিও

Bankura News: বাঁকুড়ার গঙ্গাজলঘাটিতে মৃত আশাকর্মীর বাড়িতে গেলেন Kunal Ghosh, Dola Sen | ABP Ananda
TMC News:
Har Ghar Tiranga Yatra: জাতীয় পতাকা নিয়ে পদযাত্রায় সামিল বহু মানুষ | ABP Ananda
NEET Paper Leak: 'NTA-র বিশেষজ্ঞরাই NEET প্রশ্নফাঁসের জন্য দায়ী',CBI-এর চার্জশিটে তথ্য, দাবি সূত্রের
Debraj Chakraborty: বিধাননগর পুরনিগমকে সামনে রেখে চলত দেবরাজের 'তোলাবাজি-চক্র', দাবি পুলিশের

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Annapurna Yojona : 'BJP সরকার যতদিন থাকবে প্রতি মাসের এই সময়ে' অন্নপূর্ণা যোজনা নিয়ে বিরাট প্রতিশ্রুতি মুখ্যমন্ত্রীর
প্রতি মাসের এই সময়ে ... অন্নপূর্ণা যোজনার টাকা ট্রান্সফার নিয়ে বিরাট প্রতিশ্রুতি মুখ্যমন্ত্রীর
Annapurna Yojona : অন্নপূর্ণা যোজনায় কাদের আবেদন ভেরিফিকেশন শেষ করতে আরও সময় লাগবে, জানালেন মুখ্যমন্ত্রী
অন্নপূর্ণা যোজনায় কাদের আবেদন ভেরিফিকেশন শেষ করতে আরও সময় লাগবে, জানালেন মুখ্যমন্ত্রী
Viral News: নিজে থেকেই দুলছে কুয়োর জল! গ্রামে রহস্যময় কাণ্ড, ছড়িয়ে পড়ল চাঞ্চল্য, কারণ খুঁজছেন বিশেষজ্ঞরা
নিজে থেকেই দুলছে কুয়োর জল! গ্রামে রহস্যময় কাণ্ড, ছড়িয়ে পড়ল চাঞ্চল্য, কারণ খুঁজছেন বিশেষজ্ঞরা
Heavy Rainfall: জারি হলুদ সতর্কতা, ৭ ও ৮ অগস্ট দক্ষিণবঙ্গ ভাসিয়ে দেবে বৃষ্টি, উত্তরেও কমতি নেই বৃষ্টি
জারি হলুদ সতর্কতা, ৭ ও ৮ অগস্ট দক্ষিণবঙ্গ ভাসিয়ে দেবে বৃষ্টি, উত্তরেও কমতি নেই বৃষ্টি
Earthquake : রাত থেকে একাধিকবার কাঁপল মাটি, বারবার ভূমিকম্প এই রাজ্যে, আতঙ্ক চরমে
Earthquake : রাত থেকে একাধিকবার কাঁপল মাটি, বারবার ভূমিকম্প এই রাজ্যে, আতঙ্ক চরমে
IND vs SL: ভারতের বিরুদ্ধে সিরিজ় শুরুর আগেই বড় ধাক্কা, পেশির চোটে শ্রীলঙ্কান তারকা খেলা নিয়ে সংশয়
ভারতের বিরুদ্ধে সিরিজ় শুরুর আগেই বড় ধাক্কা, পেশির চোটে শ্রীলঙ্কান তারকা খেলা নিয়ে সংশয়
Tewolde Gebremariam: আর একটু হলেই নিয়ে নিচ্ছিল পাকিস্তান এয়ারলাইন্স, তার আগেই বাজিমাত টাটাদের, এয়ার ইন্ডিয়ার নতুন সিইও হলেন…
আর একটু হলেই নিয়ে নিচ্ছিল পাকিস্তান এয়ারলাইন্স, তার আগেই বাজিমাত টাটাদের, এয়ার ইন্ডিয়ার নতুন সিইও হলেন…
Bombay High Court: ধর্ষণে দোষী সাব্যস্ত তরুণ তেজপাল, ট্রায়াল কোর্টের রায় বাতিল, ‘তেহলকা’র প্রাক্তন সাংবাদিক বললেন…
ধর্ষণে দোষী সাব্যস্ত তরুণ তেজপাল, ট্রায়াল কোর্টের রায় বাতিল, ‘তেহলকা’র প্রাক্তন সাংবাদিক বললেন…
Embed widget