এক্সপ্লোর

৫ লক্ষ কোটি ডলার অর্থনীতির স্বপ্নপূরণের লক্ষ্যে কাজ চলছে, ৫০ দিনের রিপোর্ট কার্ড পেশ করে দাবি জাভড়েকরের

কৃষক, ব্যবসায়ী, ক্ষুদ্র ব্যবসায়ী, কর্মহীন যুবক ও মধ্যবিত্ত সহ সমাজের সব অংশের মানুষের জন্য কাজ করছে সরকার। এর ফলে দেশ আশ্বস্ত, দাবি জাভড়েকরের।

নয়াদিল্লি: আজ দ্বিতীয় মোদি সরকারের প্রথম ৫০ দিনের রিপোর্ট কার্ড পেশ করা হল। এই রিপোর্ট কার্ড পেশ করেছেন তথ্য ও সম্প্রচার মন্ত্রী প্রকাশ জাভড়েকর। তাঁর দাবি, দ্রুততা ও দক্ষতার সঙ্গে প্রতিশ্রুতি অনুযায়ী কাজ করে চলেছে সরকার। অতীতের চেয়ে দ্বিতীয় মোদি সরকারের প্রথম ৫০ দিনে কাজ, সংস্কার ও ন্যায়বিচারের গতি বেড়েছে। কৃষক, ব্যবসায়ী, ক্ষুদ্র ব্যবসায়ী, কর্মহীন যুবক ও মধ্যবিত্ত সহ সমাজের সব অংশের মানুষের জন্য কাজ করছে সরকার। এর ফলে দেশ আশ্বস্ত। গত ৩০ মে দ্বিতীয়বার প্রধানমন্ত্রী হিসেবে শপথগ্রহণ করেন মোদি। তাঁর সরকারের অন্যতম প্রতিশ্রুতি ভারতের অর্থনীতিকে পাঁচ লক্ষ কোটি মার্কিন ডলারে নিয়ে যাওয়া। এ বিষয়ে পরিকল্পনা অনুযায়ী কাজ শুরু হয়ে গিয়েছে বলে জানিয়েছেন জাভড়েকর। তাঁর আরও দাবি, ‘সড়ক, রেল, বন্দর, বিমানবন্দর এবং অন্যান্য পরিকাঠামোর ক্ষেত্রে ১০০ লক্ষ কোটি টাকার বিনিয়োগ হতে চলেছে। জল শক্তি মন্ত্রক গঠনের মাধ্যমে ২০২৪ সালের মধ্যে দেশের সব বাড়িতে জল সরবরাহের লক্ষ্য পূরণ করা হবে। আমরা দ্রুত ঐতিহাসিক সিদ্ধান্তের মাধ্যমে প্রতিশ্রুতি পালন করছি। আন্তর্জাতিক মঞ্চে প্রধানমন্ত্রীর উপস্থিতির মাধ্যমে বিশ্ব রাজনীতিতে ভারতের প্রভাব বাড়ছে।’ জাভড়েকর আরও বলেছেন, ‘আগামী পাঁচ বছরে সারা বিশ্ব থেকে বিনিয়োগ আসবে। প্রথম ৫০ দিনেই এত কাজ করা হয়েছে, দেশের সব অংশের মানুষ আশ্বস্ত হয়েছেন। প্রতিবেশী দেশগুলির সঙ্গে ভারতের সম্পর্ক উন্নত হয়েছে। বিনিয়োগ বেড়েছে, সম্পদের ক্ষেত্রে উন্নতি হচ্ছে, দুর্নীতির বিরুদ্ধে লড়াই এবং সামাজিক ন্যায়বিচারের ক্ষেত্রেও দ্বিতীয় মোদি সরকারের প্রথম ৫০ দিনে উল্লেখযোগ্য কাজ হয়েছে।’

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Fake Doctor: ১২ পাশ করেই ‘ডাক্তার’, ডিগ্রি ছাড়াই চালাতেন ক্লিনিক! অবৈধ গর্ভপাতের ব্যবসা ফাঁস
১২ পাশ করেই ‘ডাক্তার’, ডিগ্রি ছাড়াই চালাতেন ক্লিনিক! অবৈধ গর্ভপাতের ব্যবসা ফাঁস
IND vs SL: নেই সুন্দর, প্রশ্নচিহ্ন বুমরা, সুদর্শনের ফিটনেস নিয়েও, শ্রীলঙ্কা সফরে ভারতীয় দলে এক নবাগত
IND vs SL: নেই সুন্দর, প্রশ্নচিহ্ন বুমরা, সুদর্শনের ফিটনেস নিয়েও, শ্রীলঙ্কা সফরে ভারতীয় দলে এক নবাগত
Viral Video: এসি কোচে জ্বলল প্রদীপ-ধূপ! চলন্ত ট্রেনে খোলা আগুনে পুজো, তীব্র বিতর্ক, নিরাপত্তা নিয়ে উদ্বেগ
এসি কোচে জ্বলল প্রদীপ-ধূপ! চলন্ত ট্রেনে খোলা আগুনে পুজো, তীব্র বিতর্ক, নিরাপত্তা নিয়ে উদ্বেগ
Bank holidays in August: SBI, HDFC ছাড়াও অগাস্টে ১৪ দিন বন্ধ থাকবে এই ব্যাঙ্কগুলি, দেখে নিন পুরো লিস্ট
SBI, HDFC ছাড়াও অগাস্টে ১৪ দিন বন্ধ থাকবে এই ব্যাঙ্কগুলি, দেখে নিন পুরো লিস্ট

ভিডিও

NEET Protest | জেন-জিদে মিলেছে জয়, তবু প্রশ্নফাঁস ঘিরে জারি রাজনৈতিক লড়াই
NEET Protest Chaos in Dharmatala | ধর্মতলা-কাণ্ডে অভিযুক্তদের খালি পায়ে হাঁটিয়ে ঘটনার পুনর্নিমাণ
CJP Protest | কার নির্দেশে চলল ছররা গুলি? পুলিশের ভূমিকায় তপ্ত রাজধানীর রাজনীতি
CJP Protest | ফের আন্দোলনের নামার হুঙ্কার! কোন পথে CJP? কেন এই হুঁশিয়ারি?
BJP Holds Tiranga Yatra | নিটকে হাতিয়ার করে দেশভাগ করা স্লোগান? বিস্ফোরক অভিযোগ Agnimitra Paul-এর

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Fake Doctor: ১২ পাশ করেই ‘ডাক্তার’, ডিগ্রি ছাড়াই চালাতেন ক্লিনিক! অবৈধ গর্ভপাতের ব্যবসা ফাঁস
১২ পাশ করেই ‘ডাক্তার’, ডিগ্রি ছাড়াই চালাতেন ক্লিনিক! অবৈধ গর্ভপাতের ব্যবসা ফাঁস
IND vs SL: নেই সুন্দর, প্রশ্নচিহ্ন বুমরা, সুদর্শনের ফিটনেস নিয়েও, শ্রীলঙ্কা সফরে ভারতীয় দলে এক নবাগত
IND vs SL: নেই সুন্দর, প্রশ্নচিহ্ন বুমরা, সুদর্শনের ফিটনেস নিয়েও, শ্রীলঙ্কা সফরে ভারতীয় দলে এক নবাগত
Viral Video: এসি কোচে জ্বলল প্রদীপ-ধূপ! চলন্ত ট্রেনে খোলা আগুনে পুজো, তীব্র বিতর্ক, নিরাপত্তা নিয়ে উদ্বেগ
এসি কোচে জ্বলল প্রদীপ-ধূপ! চলন্ত ট্রেনে খোলা আগুনে পুজো, তীব্র বিতর্ক, নিরাপত্তা নিয়ে উদ্বেগ
Bank holidays in August: SBI, HDFC ছাড়াও অগাস্টে ১৪ দিন বন্ধ থাকবে এই ব্যাঙ্কগুলি, দেখে নিন পুরো লিস্ট
SBI, HDFC ছাড়াও অগাস্টে ১৪ দিন বন্ধ থাকবে এই ব্যাঙ্কগুলি, দেখে নিন পুরো লিস্ট
MG Motors Plug In Hybrid: ভারতে বাড়ছে ইলেকট্রিক গাড়ির চাহিদা, সেই ফাঁক পূরণে প্লাগ ইন হাইব্রিড নিয়ে আসছে এমজি
ভারতে বাড়ছে ইলেকট্রিক গাড়ির চাহিদা, সেই ফাঁক পূরণে প্লাগ ইন হাইব্রিড নিয়ে আসছে এমজি
Cockroach Janta Party : ককরোচ জনতা পার্টির পোস্টে পশ্চিমবঙ্গের উল্লেখ, 'সমঝোতার সম্পূর্ণ লঙ্ঘন, পুনরায় আন্দোলনে নামতে বাধ্য হব'
ককরোচ জনতা পার্টির পোস্টে পশ্চিমবঙ্গের উল্লেখ, 'সমঝোতার সম্পূর্ণ লঙ্ঘন, পুনরায় আন্দোলনে নামতে বাধ্য হব'
LPG New Rules : ১ অগাস্ট থেকে রান্নার গ্যাসে নতুন নিয়ম, Indane,HP, Bharat গ্যাসের রুলে পরিবর্তন
১ অগাস্ট থেকে রান্নার গ্যাসে নতুন নিয়ম, Indane,HP, Bharat গ্যাসের রুলে পরিবর্তন
Cricket News: করতেন গড়াপেটা, খেলতেন জুয়া, তথ্য দিত ক্রিকেটাররাই, বিস্ফোরক দাবি নেটপ্রভাবীর
করতেন গড়াপেটা, খেলতেন জুয়া, তথ্য দিত ক্রিকেটাররাই, বিস্ফোরক দাবি নেটপ্রভাবীর
Embed widget