এক্সপ্লোর

নানকানা সাহিবে পাথর নিক্ষেপের ঘটনার কড়া নিন্দা হরভজনের, ইমরানকে ব্যবস্থা নিতে অনুরোধ

ঘটনার নিন্দায় সরব হয়েছেন প্রাক্তন ক্রিকেটার হরভজন সিংহ। একটি ভিডিও শেয়ার করে হরভজন লিখেছেন, "জানি না, কিছু লোকের কী সমস্যা, তারা শান্তিতে থাকতে পারে না ... মহম্মদ হাসান খোলাখুলি নানকানা সাহিব গুরুদ্বারকে ধ্বংস করার এবং সেই জায়গায় মসজিদ বানানোর হুমকি দিচ্ছেন ... এটি দেখে অত্যন্ত খারাপ লাগছে"।

নয়াদিল্লি: পাকিস্থানে গুরুদ্বার নানকানা সাহিবে পাথর ছোড়ার ভিডিও সোশ্যাল মিডিয়ায় প্রকাশ পাওয়ার পর থেকেই নিন্দার ঝড় বইছে বিভিন্ন মহলে। এই স্থান  শিখ ধর্মের প্রবক্তা গুরু নানকের জন্মস্থান। ওই ভিডিওতে দেখা  গেছে,  সেদেশের নানকানা সাহিব গুরুদ্বার ঘেরাও করে পাথর ছুঁড়ছে ক্ষিপ্ত জনতা। এমনকী শিখ সম্প্রদায়ের মানুষদের মেরে তাড়ানোর হুমকি দেওয়া হচ্ছে। যদিও পাক বিদেশ মন্ত্রক বিবৃতি দিয়ে জানিয়েছে,  নানকানা সাহিব ঘিরে দুটি মুসলিম গোষ্ঠীর মধ্যে মারামারি হয়, এতে ধর্মস্থানের ক্ষতি হয়নি। সূত্রের খবর, শুক্রবার নানকানা সাহিবের পাথর নিক্ষেপকারীরা আসলে মহম্মদ হাসান বলে একটি ছেলের উপর ‘পুলিশী অত্যাচার’-এর বিরুদ্ধে বিক্ষোভ প্রকাশ করেছে। হাসানের বিরুদ্ধে অভিযোগ, সে একটি শিখ মেয়েকে বিয়ের আগে ধর্মান্তরিত করতে বাধ্য করেছিল। এই ঘটনার নিন্দায় সরব হয়েছেন প্রাক্তন ক্রিকেটার হরভজন সিংহ। একটি ভিডিও শেয়ার করে হরভজন লিখেছেন, "জানি না, কিছু লোকের কী সমস্যা, তারা শান্তিতে থাকতে পারে না ... মহম্মদ হাসান খোলাখুলি নানকানা সাহিব গুরুদ্বারকে ধ্বংস করার এবং সেই জায়গায় মসজিদ বানানোর হুমকি দিচ্ছেন ... এটি দেখে অত্যন্ত খারাপ লাগছে"। হরভজন আরও লেখেন, "ঈশ্বর এক, তাঁকে ভাগ করবেন না, একে অন্যের প্রতি ঘৃণা ছড়াবেন না। ... আসুন মানবিক হই এবং একে অপরের সম্মান বজায় রাখি ... মহাম্মদ হাসান নানকানা সাহিব গুরুদ্বারকে ধ্বংস করে সেই জায়গায় মসজিদ তৈরির হুমকি দিচ্ছেন।...ইমরান খান দয়া করে ব্যবস্থা নিন।"নানকানা সাহিবের ঘটনার তীব্র নিন্দা করেছে ভারত। শিখ সম্প্রদায়ের মানুষদের নিরাপত্তা বাড়াতে পাকিস্তানকে দ্রুত পদক্ষেপ করতে বলেছে বিদেশমন্ত্রক।

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Independence Day 2026: দেশের জাতীয় পতাকা, সংবিধান ও জাতীয় সঙ্গীতের প্রতি সম্মান না দেখালে কী শাস্তি হতে পারে জানেন?
দেশের জাতীয় পতাকা, সংবিধান ও জাতীয় সঙ্গীতের প্রতি সম্মান না দেখালে কী শাস্তি হতে পারে জানেন?
Vaibhav Sooryavanshi: টেস্টে খেলার ক্ষমতা রয়েছে বৈভবের? টিম ইন্ডিয়ার বিস্ময় বালককে নিয়ে ম্যাথু হেডেন যা বললেন...
টেস্টে খেলার ক্ষমতা রয়েছে বৈভবের? টিম ইন্ডিয়ার বিস্ময় বালককে নিয়ে ম্যাথু হেডেন যা বললেন...
Excessive Mobile Phone Use: ফোনে মুখ গুঁজে থাকার চরম মাশুল গুনতে হল, ঘাড়ে অস্ত্রোপচার অ্যাডাল্ট ছবির নায়িকার, একধাক্কায় কয়েক লক্ষ টাকা খসল
ফোনে মুখ গুঁজে থাকার চরম মাশুল গুনতে হল, ঘাড়ে অস্ত্রোপচার অ্যাডাল্ট ছবির নায়িকার, একধাক্কায় কয়েক লক্ষ টাকা খসল
Netaji Subhas Chandra Bose: নেতাজিকে ‘দেশদ্রোহী’ বলে আক্রমণ, “এটা তো নেহেরু বলেছেন..”, দাবি BJP-র অনন্ত মহারাজের
নেতাজিকে ‘দেশদ্রোহী’ বলে আক্রমণ, “এটা তো নেহেরু বলেছেন..”, দাবি BJP-র অনন্ত মহারাজের

ভিডিও

Chok Bhanga 6ta: অভয়াকাণ্ডে নির্মল ঘোষকে গ্রেফতার করল পুলিশ,NRS-এ অনডিউটি নার্সের রহস্যমৃত্যু!
BJP Government: নেতাজিকে যারা অবমাননা করার চেষ্টা করছেন তাদেরকে ধিক্কার জানাই: সুখেন্দু শেখর
Dilip Ghosh |
Netaji Statue News: নিউ আলিপুরে ডান হাত ভাঙা অবস্থায় মিলল নেতাজির স্ট্যাচু! | ABP Ananda LIVE
Samik Bhattacharya: 'যেখানে সেখানে গেরুয়ার ব্যবহার করা যায় না', অ্যাকাডেমির রং বদল প্রসঙ্গে শমীক

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Independence Day 2026: দেশের জাতীয় পতাকা, সংবিধান ও জাতীয় সঙ্গীতের প্রতি সম্মান না দেখালে কী শাস্তি হতে পারে জানেন?
দেশের জাতীয় পতাকা, সংবিধান ও জাতীয় সঙ্গীতের প্রতি সম্মান না দেখালে কী শাস্তি হতে পারে জানেন?
Vaibhav Sooryavanshi: টেস্টে খেলার ক্ষমতা রয়েছে বৈভবের? টিম ইন্ডিয়ার বিস্ময় বালককে নিয়ে ম্যাথু হেডেন যা বললেন...
টেস্টে খেলার ক্ষমতা রয়েছে বৈভবের? টিম ইন্ডিয়ার বিস্ময় বালককে নিয়ে ম্যাথু হেডেন যা বললেন...
Excessive Mobile Phone Use: ফোনে মুখ গুঁজে থাকার চরম মাশুল গুনতে হল, ঘাড়ে অস্ত্রোপচার অ্যাডাল্ট ছবির নায়িকার, একধাক্কায় কয়েক লক্ষ টাকা খসল
ফোনে মুখ গুঁজে থাকার চরম মাশুল গুনতে হল, ঘাড়ে অস্ত্রোপচার অ্যাডাল্ট ছবির নায়িকার, একধাক্কায় কয়েক লক্ষ টাকা খসল
Netaji Subhas Chandra Bose: নেতাজিকে ‘দেশদ্রোহী’ বলে আক্রমণ, “এটা তো নেহেরু বলেছেন..”, দাবি BJP-র অনন্ত মহারাজের
নেতাজিকে ‘দেশদ্রোহী’ বলে আক্রমণ, “এটা তো নেহেরু বলেছেন..”, দাবি BJP-র অনন্ত মহারাজের
Sai Pallavi: কঙ্গনা রানাওয়াতের সিনেমায় একসময় ছিলেন জুনিয়র আর্টিস্ট, আজ 'রামায়ণ'-এর সীতা সাই পল্লবী
কঙ্গনা রানাওয়াতের সিনেমায় একসময় ছিলেন জুনিয়র আর্টিস্ট, আজ 'রামায়ণ'-এর সীতা সাই পল্লবী
IND vs BAN: বাংলাদেশ সফরে কি যাবে ভারতীয় দল ? কোথায় দাঁড়িয়ে সফরের ভবিষ্যৎ
বাংলাদেশ সফরে কি যাবে ভারতীয় দল ? কোথায় দাঁড়িয়ে সফরের ভবিষ্যৎ
Netaji Subhas Chandra Bose: 'উনি হাউসে পাগড়ি পরে আসতেন, ওনার মাথায় কিছু নেই', অনন্ত মহারাজ প্রসঙ্গে কী বললেন সৌগত রায় ?
'উনি হাউসে পাগড়ি পরে আসতেন, ওনার মাথায় কিছু নেই', অনন্ত মহারাজ প্রসঙ্গে কী বললেন সৌগত রায় ?
Uttar Pradesh News: ১০ টাকায় এক লিটার, গোমূত্র কিনছে উত্তরপ্রদেশ সরকার, শিশুদের মিড ডে মিলে মাথাপিছু বরাদ্দ ৬.৭৮ টাকা
১০ টাকায় এক লিটার, গোমূত্র কিনছে উত্তরপ্রদেশ সরকার, শিশুদের মিড ডে মিলে মাথাপিছু বরাদ্দ ৬.৭৮ টাকা
Embed widget