এক্সপ্লোর

উসকানিমূলক ভাষণ: সনিয়া, রাহুল, প্রিয়ঙ্কার বিরুদ্ধে এফআইআর চেয়ে পিটিশন, কেন্দ্রকে নোটিশ দিল্লি হাইকোর্টের

পিটিশনে গাঁধীরা ছাড়াও দিল্লির উপ মুখ্যমন্ত্রী মণীশ শিসোদিয়া, আপ বিধায়ক আমানাতুল্লাহ খান, এআইএমআইএমের দুই নেতা ওয়ারিশ পাঠান ও আকবরউদ্দিন ওয়েইসির বিরুদ্ধেও ভাষণে প্ররোচনা ছড়ানোর অভিযোগে এফআইআর দায়ের করার অনুমতি দাবি করা হয়েছে।

নয়াদিল্লিঃ বিজেপি নেতাদের বিরুদ্ধে উসকানিমূলক বক্তব্যের অভিযোগে এফআইআর দায়ের করা নিয়ে জোর চর্চা চলছে। কপিল মিশ্র, অনুরাগ ঠাকুরের মতো বিজেপি নেতারা সম্প্রতি প্ররোচনামূলক কথাবার্তা বলেছেন এবং তা দিল্লিতে অশান্তি, হিংসা ছড়ানোর জন্য দায়ী বলে অভিযোগ উঠেছে। এবার একই অভিযোগে এফআইআর রুজু করার দাবি উঠল সনিয়া গাঁধী, রাহুল গাঁধী, প্রিয়ঙ্কা গাঁধীর বিরুদ্ধেও। কংগ্রেসের এই শীর্ষ নেতা-নেত্রীদের বিরুদ্ধেও উসকানিমূলক ভাষণ দেওয়ার অভিযোগ জমা পড়ল। এফআইআর দায়ের করার আবেদন মেনে তাঁদের বিরুদ্ধে এই পদক্ষেপ করা হবে কিনা, সে ব্যাপারে কেন্দ্র ও দিল্লি সরকারের বক্তব্য জানতে চেয়ে আজ নোটিস দিল দিল্লি হাইকোর্ট। পিটিশনে গাঁধীরা ছাড়াও দিল্লির উপ মুখ্যমন্ত্রী মণীশ শিসোদিয়া, আপ বিধায়ক আমানাতুল্লাহ খান, এআইএমআইএমের দুই নেতা ওয়ারিশ পাঠান ও আকবরউদ্দিন ওয়েইসির বিরুদ্ধেও ভাষণে প্ররোচনা ছড়ানোর অভিযোগে এফআইআর দায়ের করার অনুমতি দাবি করা হয়েছে। প্রধান বিচারপতি ডি এন পটেল ও বিচারপতি সি হরিশঙ্করকে নিয়ে গঠিত দিল্লি হাইকোর্টের বেঞ্চ আজ কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রক, দিল্লি সরকার ও দিল্লি পুলিশের অভিমত জানতে চেয়ে নোটিস জারি করেছে। আবেদনকারী পিটিশনে এফআইআর দায়ের করার পাশাপাশি ঘৃণা-বিদ্বেষমূলক মন্তব্যের অভিযোগ খতিয়ে দেখতে বিশেষ তদন্ত টিম (সিট) গঠনের দাবিও করেছেন।
আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Transgender Amendment Bill: আপত্তি উড়িয়ে ট্রান্সজেন্ডার বিল পাস করিয়ে নিল কেন্দ্র, লিঙ্গপরিচয়ের অধিকারেও বুলডোজার, বলছেন বিরোধীরা
আপত্তি উড়িয়ে ট্রান্সজেন্ডার বিল পাস করিয়ে নিল কেন্দ্র, লিঙ্গপরিচয়ের অধিকারেও বুলডোজার, বলছেন বিরোধীরা
Weather Update: পড়বে বাজ, ঝমঝমিয়ে বৃষ্টির পূর্বাভাস দক্ষিণবঙ্গে, দুর্যোগ থামবে কবে ?
পড়বে বাজ, ঝমঝমিয়ে বৃষ্টির পূর্বাভাস দক্ষিণবঙ্গে, দুর্যোগ থামবে কবে ?
Air India: সৌদির আকাশ থেকে ফেরাতে হল এয়ার ইন্ডিয়ার যাত্রীভর্তি বিমান, লন্ডন যাওয়ার পথে মাঝ আকাশে গোলযোগ
সৌদির আকাশ থেকে ফেরাতে হল এয়ার ইন্ডিয়ার যাত্রীভর্তি বিমান, লন্ডন যাওয়ার পথে মাঝ আকাশে গোলযোগ
Kolkata Shootout: 'ওর মাথায় রাজনৈতিক দাদাদের হাত, পুলিশে অভিযোগ করলে ছাড়িয়ে আনেন কাউন্সিলাররা'
'ওর মাথায় রাজনৈতিক দাদাদের হাত, পুলিশে অভিযোগ করলে ছাড়িয়ে আনেন কাউন্সিলাররা'

ভিডিও

Chok Bhanga Chota | খাস কলকাতায় খুন হয়ে গেলেন এক ব্যক্তি ! ফের প্রশ্নে রাজ্যের আইনশৃঙ্খলা | ABP Ananda LIVE
Baghajatin News | বাঘাযতীনে শ্যুটআউট, গুলিতে এক তৃণমূলকর্মীর মৃত্যু | ABP Ananda LIVE
West Bengal Election 2026 | ভোটের বিজ্ঞপ্তি জারির আগেই দিকে দিকে অশান্তি | ABP Ananda LIVE
Mamata Banerjee | দুর্যোগ কাটিয়ে কলকাতা বিমানবন্দরে মুখ্যমন্ত্রীর বিমান | ABP Ananda LIVE
West Bengal Assembly Election 2026: 'হিংসামুক্ত, ছাপ্পামুক্ত, বুথ জ্যামিংহীন ভোট করাতে হবে', ভোটের আগে নবান্ন থেকে মুখ্যসচিবের বার্তা

ফটো গ্যালারি

ABP Premium

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Transgender Amendment Bill: আপত্তি উড়িয়ে ট্রান্সজেন্ডার বিল পাস করিয়ে নিল কেন্দ্র, লিঙ্গপরিচয়ের অধিকারেও বুলডোজার, বলছেন বিরোধীরা
আপত্তি উড়িয়ে ট্রান্সজেন্ডার বিল পাস করিয়ে নিল কেন্দ্র, লিঙ্গপরিচয়ের অধিকারেও বুলডোজার, বলছেন বিরোধীরা
Weather Update: পড়বে বাজ, ঝমঝমিয়ে বৃষ্টির পূর্বাভাস দক্ষিণবঙ্গে, দুর্যোগ থামবে কবে ?
পড়বে বাজ, ঝমঝমিয়ে বৃষ্টির পূর্বাভাস দক্ষিণবঙ্গে, দুর্যোগ থামবে কবে ?
Air India: সৌদির আকাশ থেকে ফেরাতে হল এয়ার ইন্ডিয়ার যাত্রীভর্তি বিমান, লন্ডন যাওয়ার পথে মাঝ আকাশে গোলযোগ
সৌদির আকাশ থেকে ফেরাতে হল এয়ার ইন্ডিয়ার যাত্রীভর্তি বিমান, লন্ডন যাওয়ার পথে মাঝ আকাশে গোলযোগ
Kolkata Shootout: 'ওর মাথায় রাজনৈতিক দাদাদের হাত, পুলিশে অভিযোগ করলে ছাড়িয়ে আনেন কাউন্সিলাররা'
'ওর মাথায় রাজনৈতিক দাদাদের হাত, পুলিশে অভিযোগ করলে ছাড়িয়ে আনেন কাউন্সিলাররা'
Ram Navami 2026: সিউড়িতে অস্ত্র হাতে রামনবমীর মিছিল !
সিউড়িতে অস্ত্র হাতে রামনবমীর মিছিল ! "নেতৃত্বে" BJP প্রার্থী জগন্নাথ চট্টোপাধ্যায় ? বিস্ফোরক অভিযোগ বীরভূমে
Bus Accident: মর্মান্তিক ! বাস-লরির সংঘর্ষে ঝলসে গেল অন্তত ১৪টি তাজা প্রাণ
মর্মান্তিক ! বাস-লরির সংঘর্ষে ঝলসে গেল অন্তত ১৪টি তাজা প্রাণ
Ram Navami 2026: রামনবমী ঘিরে উত্তেজনা যাদবপুর বিশ্ববিদ্যালয়ে, স্লোগান উঠল, ‘ক্ষুদিরামের বাংলায় নাথুরামের ঠাঁই নেই’
রামনবমী ঘিরে উত্তেজনা যাদবপুর বিশ্ববিদ্যালয়ে, স্লোগান উঠল, ‘ক্ষুদিরামের বাংলায় নাথুরামের ঠাঁই নেই’
Donald Trump : ট্রাম্পকে সুপ্রিম লিডার চাইছে ইরান ! হাতেপায়ে ধরছে, গোপনে হচ্ছে ডিল ?
ট্রাম্পকে সুপ্রিম লিডার চাইছে ইরান ! হাতেপায়ে ধরছে, গোপনে হচ্ছে ডিল ?
Embed widget