এক্সপ্লোর

কর্মফল! আমার অভিশাপেই মরতে হয়েছে হেমন্ত কারকারেকে, দাবি স্বাধ্বী প্রজ্ঞার

২০০৮ সালের নভেম্বর মু্ম্বই হামলায় আজমল কসাব বাহিনীকে প্রতিরোধ করতে গিয়ে দুই পদস্থ পুলিশকর্তা, অশোক কামতে ও বিজয় সালাসকরের সঙ্গে কামা হাসপাতালের বাইরে নিহত হন কারকারে।

ভোপাল: ২৬/১১র মুম্বই সন্ত্রাস চলাকালে প্রাক্তন সন্ত্রাস দমন বাহিনীর মাথা হেমন্ত কারকারের মৃত্যু নিয়ে চাঞ্চল্যকর দাবি স্বাধ্বী প্রজ্ঞা সিংহ ঠাকুরের। মালেগাঁও বিস্ফোরণ মামলার অভিযুক্ত প্রজ্ঞা বিজেপিতে যোগ দিয়েছেন। তাঁকে ভোপাল লোকসভা কেন্দ্রে কংগ্রেসের হেভিওয়েট নেতা তথা মধ্যপ্রদেশের প্রাক্তন মুখ্যমন্ত্রী দিগ্বিজয় সিংহের বিরুদ্ধে টিকিট দিয়েছে বিজেপি। তাঁর সঙ্গে খারাপ আচরণ করায় তিনি তাঁকে অভিশাপ দিয়েছিলেন, আর সেজন্যই কারকারে নিহত হন বলে দাবি করেছেন প্রজ্ঞা। মালেগাঁও মামলায় তাঁদের হেফাজতে থাকাকালে কারকারে তাঁর সঙ্গে ‘খুব খারাপ’ ব্যবহার করেছিলেন বলে জানিয়েছেন প্রজ্ঞা। বলেছেন, হেমন্ত কারকারে আমায় মিথ্যা মামলায় জড়ান। কর্মফলেই মারা যান। আমি তাঁকে বলেছিলাম, আমার বিরুদ্ধে তথ্যপ্রমাণ না পেলে ছেড়ে দিন। তিনি বলেছিলেন, তথ্যপ্রমাণ আনবেন, কিন্তু আমায় ছাড়বেন না। তখন বলেছিলাম, ধ্বংস হয়ে যাবে, গোটা বংশ নির্বংশ হবে। তোমার সর্বনাশ হবে! প্রসঙ্গত, মালেগাঁও বিস্ফোরণের তদন্ত চলছিল কারকারের নেতৃত্বে। ২০০৮ সালের নভেম্বর মু্ম্বই হামলায় আজমল কসাব বাহিনীকে প্রতিরোধ করতে গিয়ে দুই পদস্থ পুলিশকর্তা, অশোক কামতে ও বিজয় সালাসকরের সঙ্গে কামা হাসপাতালের বাইরে নিহত হন কারকারে। প্রজ্ঞা আরও জানিয়েছেন, কারকারে বলেছিলেন, মালেগাঁও মামলায় তাঁর যুক্ত থাকার তথ্যপ্রমাণ আনতে তাঁকে কি ভগবানের কাছে যেতে হবে! তিনি বলেছিলেন, চাইলে যাবেন! তারপরই মুম্বই পুলিশের প্রাক্তন আইপিএস কর্তা নিহত হন বলে দাবি প্রজ্ঞার। প্রসঙ্গত, মালেগাঁও সন্ত্রাস মামলায় জড়িত থাকার অভিযোগে বিচার চলছে প্রজ্ঞার। জামিনে মু্ক্ত রয়েছেন তিনি। সন্ত্রাসবাদী কাজে মদত, ষড়যন্ত্রে জড়িত থাকার অভিযোগে তাঁর বিরুদ্ধে মামলা দায়ের হয়েছে ইউএপিএ-তে।

সেরা শিরোনাম

Asha-Anganwadi Worker: মাসিক ৫ হাজার টাকা ভাতা বাড়ল আশা ও অঙ্গনওয়াড়ি কর্মীদের, নির্দেশিকা জারি করল রাজ্য সরকার
মাসিক ৫ হাজার টাকা ভাতা বাড়ল আশা ও অঙ্গনওয়াড়ি কর্মীদের, নির্দেশিকা জারি করল রাজ্য সরকার
BJP News: বিজেপিতে যোগ দিলেন প্রাক্তন তৃণমূল সাংসদ সুস্মিতা দেব, সুখেন্দুশেখর রায় ও প্রকাশ চিক বরাইক, টিকিট পাবেন রাজ্যসভার?
বিজেপিতে যোগ দিলেন প্রাক্তন তৃণমূল সাংসদ সুস্মিতা দেব, সুখেন্দুশেখর রায় ও প্রকাশ চিক বরাইক, টিকিট পাবেন রাজ্যসভার?
Prosenjit Chatterjee: '..., বিশ্বাস করুন', নবান্ন থেকে বেরিয়ে মুখ্যমন্ত্রীর সঙ্গে রাজনীতি নিয়ে আলোচনা প্রসঙ্গে কী বললেন প্রসেনজিৎ?
'..., বিশ্বাস করুন', নবান্ন থেকে বেরিয়ে মুখ্যমন্ত্রীর সঙ্গে রাজনীতি নিয়ে আলোচনা প্রসঙ্গে কী বললেন প্রসেনজিৎ?
ENG vs IND: শ্রেয়সের অর্ধশতরানও রক্ষা করতে পারল না, টি-২০ সিরিজ়ে প্রথমবার ইংল্যান্ডের কাছে হারল ভারত
শ্রেয়সের অর্ধশতরানও রক্ষা করতে পারল না, টি-২০ সিরিজ়ে প্রথমবার ইংল্যান্ডের কাছে হারল ভারত

ভিডিও

Barasat Medical College News | বারাসাত মেডিক্যাল কলেজে সারপ্রাইজ ভিজিট স্বাস্থ্যমন্ত্রী শারদ্বত মুখোপাধ্যায়ের
Sujit Bose News | পুর নিয়োগ দুর্নীতি মামলায় প্রাক্তন মন্ত্রী সুজিত বসুর বিরুদ্ধে প্রথম সাপ্লিমেন্টারি চার্জশিট পেশ ইডির
Nabanna News | রাজ্য সরকারি দফতরের Group C ও Group D কর্মীদের ক্ল্যারিক্যাল ক্যাডারে পদোন্নতি নিয়ে বড় সিদ্ধান্ত নবান্নের
Agnimitra Paul on Asansole News | ফুটপাথ দখল করে দোকান, সামনের অংশ সরানোর নির্দেশ অগ্নিমিত্রা পালের | ABP ANANDA LIVE
Barun Biswas Files Reopen | এবার খুলছে বরুণ বিশ্বাস ফাইলস? সুটিয়ার নিহত প্রতিবাদী শিক্ষকের বাড়িতে CID

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Asha-Anganwadi Worker: মাসিক ৫ হাজার টাকা ভাতা বাড়ল আশা ও অঙ্গনওয়াড়ি কর্মীদের, নির্দেশিকা জারি করল রাজ্য সরকার
মাসিক ৫ হাজার টাকা ভাতা বাড়ল আশা ও অঙ্গনওয়াড়ি কর্মীদের, নির্দেশিকা জারি করল রাজ্য সরকার
BJP News: বিজেপিতে যোগ দিলেন প্রাক্তন তৃণমূল সাংসদ সুস্মিতা দেব, সুখেন্দুশেখর রায় ও প্রকাশ চিক বরাইক, টিকিট পাবেন রাজ্যসভার?
বিজেপিতে যোগ দিলেন প্রাক্তন তৃণমূল সাংসদ সুস্মিতা দেব, সুখেন্দুশেখর রায় ও প্রকাশ চিক বরাইক, টিকিট পাবেন রাজ্যসভার?
Prosenjit Chatterjee: '..., বিশ্বাস করুন', নবান্ন থেকে বেরিয়ে মুখ্যমন্ত্রীর সঙ্গে রাজনীতি নিয়ে আলোচনা প্রসঙ্গে কী বললেন প্রসেনজিৎ?
'..., বিশ্বাস করুন', নবান্ন থেকে বেরিয়ে মুখ্যমন্ত্রীর সঙ্গে রাজনীতি নিয়ে আলোচনা প্রসঙ্গে কী বললেন প্রসেনজিৎ?
ENG vs IND: শ্রেয়সের অর্ধশতরানও রক্ষা করতে পারল না, টি-২০ সিরিজ়ে প্রথমবার ইংল্যান্ডের কাছে হারল ভারত
শ্রেয়সের অর্ধশতরানও রক্ষা করতে পারল না, টি-২০ সিরিজ়ে প্রথমবার ইংল্যান্ডের কাছে হারল ভারত
US-Iran Strikes : ফের যুদ্ধ! ইরানের ৯টির বেশি শহরে বিমান হামলা আমেরিকার, ভয়াবহ পরিস্থিতি
ফের যুদ্ধ! ইরানের ৯টির বেশি শহরে বিমান হামলা আমেরিকার, ভয়াবহ পরিস্থিতি
Recruitment Scam: প্রায় ২৫০ কোটির লেনদেন, কেনা হয় বিপুল সম্পত্তি, পুর নিয়োগ দুর্নীতিতে ED-র চার্জশিটে সুজিত বসুর নাম
প্রায় ২৫০ কোটির লেনদেন, কেনা হয় বিপুল সম্পত্তি, পুর নিয়োগ দুর্নীতিতে ED-র চার্জশিটে সুজিত বসুর নাম
FIFA World Cup 2026: কোয়ার্টার ফাইনালের আগে ইংল্যান্ড শিবিরে আরও ধাক্কা, দুই ম্যাচ নির্বাসিত তারকা ফুটবলার
কোয়ার্টার ফাইনালের আগে ইংল্যান্ড শিবিরে আরও ধাক্কা, দুই ম্যাচ নির্বাসিত তারকা ফুটবলার
Monohora GI Tag: ২০০ বছরের ইতিহাস আর GI স্বীকৃতি, কীভাবে সবার মন হরণ করল জনাইয়ের ঐতিহ্যবাহী 'মনোহরা'?
২০০ বছরের ইতিহাস আর GI স্বীকৃতি, কীভাবে সবার মন হরণ করল জনাইয়ের ঐতিহ্যবাহী 'মনোহরা'?
Embed widget