এক্সপ্লোর

মন্দির মামলা: হিন্দুদের ভাবাবেগ বোঝার চেষ্টা করুক সুপ্রিম কোর্ট, আর কোনও পথ না থাকলে অর্ডিন্যান্স আসুক, বলল আরএসএস

নয়াদিল্লি: অযোধ্যা ইস্যু তাদের অগ্রাধিকার নয়, এই কারণ দেখিয়ে এ ব্যাপারে সুপ্রিম কোর্ট শুনানি স্থগিত রাখায় ক্ষুব্ধ আরএসএস। মহারাষ্ট্রের ঠানে জেলায় আরএসএসের তিনদিনের জাতীয় কর্মসমিতির বৈঠক শেষে সাংবাদিক বৈঠকে সংগঠনের সাধারণ সম্পাদক ভাইয়াজি জোশী বলেছেন, হিন্দু ভাবাবেগকে অপমান করা হয়েছে এতে। আরএসএস আশা করেছিল, হিন্দু সম্প্রদায়ের আবেগ-অনুভূতি বিবেচনা করে রামজন্মভূমি ইস্যুর সমাধান করবে সুপ্রিম কোর্ট। দীর্ঘদিনের বকেয়া বিষয়টির ওপর রায়ের জন্য সুদীর্ঘ অপেক্ষা করতে হচ্ছে। মন্দির তৈরির পথ সুগম করতে আইনি সম্মতি প্রয়োজন। আদালতের রায়ের জন্য প্রতীক্ষাটা খুব বেশি হয়ে গেল। ২৯ অক্টোবর শুনানির জন্য ইস্যুটি তালিকাভুক্ত ছিল বলে আমরা ভেবেছিলাম দেওয়ালির আগে হিন্দুরা একটা সুখবর পাবেন। কিন্তু সুপ্রিম কোর্ট শুনানি চালাতে রাজি হয়নি, স্থগিত রেখেছে। কবে রায় বেরবে, জানতে চাওয়া হলে বলেছে, তাদের অগ্রাধিকার আলাদা। হিন্দুরা যেটাকে নিজেদের বিশ্বাস বলে মনে করেন, যার সঙ্গে তাঁদের ভাবাবেগ জড়িত, তা সুপ্রিম কোর্টের অগ্রাধিকারের তালিকায় না থাকাটা যন্ত্রণা, কষ্টের, হিন্দুরা এতে অপমানিত বোধ করছেন। প্রয়োজনে এ নিয়ে আন্দোলনে নামার হুঁশিয়ারি দিয়েছেন তিনি। তবে বলেছেন, যেহেতু বিষয়টি সুপ্রিম কোর্টে বিচারাধীন, তাই বিধিনিষেধ রয়েছে। কিন্তু আর কোনও উপায় না থাকলে মন্দিরের জন্য অর্ডিন্যান্স জারি করতে হবে। আরএসএস সরকারের ওপর চাপসৃষ্টি করছে না, কারণ আমরা আইন, সংবিধানকে সম্মান করি, আর সেজন্যই দেরি হচ্ছে। আমরা ঐকমত্য চাইছি। আমরা সুপ্রিম কোর্টকেও শ্রদ্ধা করি, হিন্দুদের আবেগের বিষয়টি মাথায় রাখার আবেদন করছি তাদের। প্রসঙ্গত, গত ২৯ অক্টোবর সর্বোচ্চ আদালত রামজন্মভূমি-বাবরি মসজিদ বিতর্ক মামলার শুনানি স্থগিত রেখে জানুয়ারির প্রথম সপ্তাহে ধার্য করে জানায়, একটি যথাযথ বেঞ্চে শুনানি হবে। প্রধান বিচারপতি রঞ্জন গগৈয়ের নেতৃত্বাধীন বেঞ্চ বলে, আমাদের কিছু অগ্রাধিকার আছে। জানুয়ারি, ফেব্রুয়ারি বা মার্চে, কবে শুনানি হবে, তা সংশ্লিষ্ট বেঞ্চ ঠিক করবে। কিন্তু শীর্ষ সঙ্ঘ নেতার বক্তব্য, মন্দিরের মতো এমন সংবেদনশীল ইস্যুকে অগ্রাধিকার দিতে হবে, এ নিয়ে রায়দানে বিলম্ব হওয়া ভাল নয়। আমরা যেমন শীর্ষ আদালতকে সম্মান করি, তেমনই তাদেরও হিন্দু ভাবাবেগকে শ্রদ্ধা করা উচিত। অর্ডিন্যান্সের দাবি সম্পর্কে প্রশ্ন করা হলে যাঁরা তা চাইছেন, এটা তাঁদের অধিকার বলেও মন্তব্য করেন জোশী। বলেন, সব রাস্তা বন্ধ হয়ে গেলে সরকার এই পথটাও খতিয়ে দেখুক। যদিও এটা তাদের ওপরই নির্ভর করছে। একইসঙ্গে বলেন, মালিকানা মামলা নিয়ে সুপ্রিম কোর্ট না নিলে সরকারের পক্ষেও কোনও সিদ্ধান্ত নেওয়া কঠিন হয়ে ওঠে। এদিন সম্মেলনের ফাঁকে সঙ্ঘ প্রধান মোহন ভাগবতের সঙ্গে বিজেপি সভাপতি অমিত শাহের দেখা হলে দুজনের আলোচনাতেও মন্দির প্রসঙ্গ ওঠে বলে জানান জোশী।

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Tewolde Gebremariam: আর একটু হলেই নিয়ে নিচ্ছিল পাকিস্তান এয়ারলাইন্স, তার আগেই বাজিমাত টাটাদের, এয়ার ইন্ডিয়ার নতুন সিইও হলেন…
আর একটু হলেই নিয়ে নিচ্ছিল পাকিস্তান এয়ারলাইন্স, তার আগেই বাজিমাত টাটাদের, এয়ার ইন্ডিয়ার নতুন সিইও হলেন…
Bombay High Court: ধর্ষণে দোষী সাব্যস্ত তরুণ তেজপাল, ট্রায়াল কোর্টের রায় বাতিল, ‘তেহলকা’র প্রাক্তন সাংবাদিক বললেন…
ধর্ষণে দোষী সাব্যস্ত তরুণ তেজপাল, ট্রায়াল কোর্টের রায় বাতিল, ‘তেহলকা’র প্রাক্তন সাংবাদিক বললেন…
Bad Road Condition: গর্ত ভর্তি রাস্তা, বর্ষার জলে সেখানেই তৈরি মরণফাঁদ, দমদম থেকে দুর্গাপুর, নিত্যযাত্রীদের ভোগান্তি
Bad Road Condition: গর্ত ভর্তি রাস্তা, বর্ষার জলে সেখানেই তৈরি মরণফাঁদ, দমদম থেকে দুর্গাপুর, নিত্যযাত্রীদের ভোগান্তি
Cancer Research: চিউয়িং গামে কমবে মাথা এবং ঘাড়ের ক্যান্সারের ঝুঁকি? গবেষণায় নয়া তথ্য, কী বলছেন বিজ্ঞানীরা?
চিউয়িং গামে কমবে মাথা এবং ঘাড়ের ক্যান্সারের ঝুঁকি? গবেষণায় নয়া তথ্য, কী বলছেন বিজ্ঞানীরা?

ভিডিও

Suvendu Adhikari: মিথ্যা তথ্য যাঁরা দিচ্ছেন তাঁদের বিরুদ্ধেও আইনগত ব্যবস্থা নেওয়া হবে: মুখ্যমন্ত্রী
Calcutta Highcourt: গুন্ডাদমন আইনের বিরোধিতায় দুটি জনস্বার্থ মামলা খারিজ করল কলকাতা হাইকোর্ট
Gold-Diamond Recovery: কলকাতা বিমানবন্দর থেকে উদ্ধার ১ কোটি টাকারও বেশি মূল্যের সোনা-হীরে। Kolkata
Amit Shah: আবু তাহেরের বার্তার পর মুর্শিদাবাদের ৩ সাংসদের সঙ্গে বৈঠক কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রীর
BJP Government: জামবনির বিডিও অফিস থেকে গ্রেফতার সাব অ্যাসিস্ট্যান্ট ইঞ্জিনিয়ার | ABP Ananda Live

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Tewolde Gebremariam: আর একটু হলেই নিয়ে নিচ্ছিল পাকিস্তান এয়ারলাইন্স, তার আগেই বাজিমাত টাটাদের, এয়ার ইন্ডিয়ার নতুন সিইও হলেন…
আর একটু হলেই নিয়ে নিচ্ছিল পাকিস্তান এয়ারলাইন্স, তার আগেই বাজিমাত টাটাদের, এয়ার ইন্ডিয়ার নতুন সিইও হলেন…
Bombay High Court: ধর্ষণে দোষী সাব্যস্ত তরুণ তেজপাল, ট্রায়াল কোর্টের রায় বাতিল, ‘তেহলকা’র প্রাক্তন সাংবাদিক বললেন…
ধর্ষণে দোষী সাব্যস্ত তরুণ তেজপাল, ট্রায়াল কোর্টের রায় বাতিল, ‘তেহলকা’র প্রাক্তন সাংবাদিক বললেন…
Bad Road Condition: গর্ত ভর্তি রাস্তা, বর্ষার জলে সেখানেই তৈরি মরণফাঁদ, দমদম থেকে দুর্গাপুর, নিত্যযাত্রীদের ভোগান্তি
Bad Road Condition: গর্ত ভর্তি রাস্তা, বর্ষার জলে সেখানেই তৈরি মরণফাঁদ, দমদম থেকে দুর্গাপুর, নিত্যযাত্রীদের ভোগান্তি
Cancer Research: চিউয়িং গামে কমবে মাথা এবং ঘাড়ের ক্যান্সারের ঝুঁকি? গবেষণায় নয়া তথ্য, কী বলছেন বিজ্ঞানীরা?
চিউয়িং গামে কমবে মাথা এবং ঘাড়ের ক্যান্সারের ঝুঁকি? গবেষণায় নয়া তথ্য, কী বলছেন বিজ্ঞানীরা?
Lottery Prize Win: বিরাট ভাগ্য, ফেলে দেওয়া লটারির টিকিট কুড়িয়ে ১১ কোটি জিতলেন সাফাইকর্মী, তাজ্জব সকলে
বিরাট ভাগ্য, ফেলে দেওয়া লটারির টিকিট কুড়িয়ে ১১ কোটি জিতলেন সাফাইকর্মী, তাজ্জব সকলে
Abhishek Banerjee: 'তদন্তে যোগ দিয়ে পুলিশকে সাহায্য করুন', আগাম জামিন চাওয়া অভিষেক বন্দ্যোপাধ্যায়ের আপ্ত সহায়ক সুমিত রায়কে নির্দেশ সুপ্রিম কোর্টের
'তদন্তে যোগ দিয়ে পুলিশকে সাহায্য করুন', আগাম জামিন চাওয়া অভিষেক বন্দ্যোপাধ্যায়ের আপ্ত সহায়ক সুমিত রায়কে নির্দেশ সুপ্রিম কোর্টের
Pakistani Boxers: কমনওয়েলথ গেমস খেলতে গিয়ে গ্লাসগোতে নিখোঁজ কুদরতুল্লা, কেন বারবার হারিয়ে যান পাকিস্তানি বক্সাররা?
কমনওয়েলথ গেমস খেলতে গিয়ে গ্লাসগোতে নিখোঁজ কুদরতুল্লা, কেন বারবার হারিয়ে যান পাকিস্তানি বক্সাররা?
Kolkata Blood Bank Scam: এবার বিপাকে কলকাতার আরও ৬টি ব্লাড ব্যাঙ্ক, তালিকায় কারা ? কী কী অভিযোগ ?
এবার বিপাকে কলকাতার আরও ৬টি ব্লাড ব্যাঙ্ক, তালিকায় কারা ? কী কী অভিযোগ ?
Embed widget