এক্সপ্লোর

গরবা, ডান্ডিয়া থেকে খাঁটি গুজরাতি থালি; এলাহি আয়োজন 'হাউডি মোদি'র জন্য

আমেরিকায় বাস করা প্রায় এক হাজার গুজরাতি প্রধানমন্ত্রী মোদির সামনে ডান্ডিয়া নাচের জন্য প্রস্তুতি নিচ্ছেন বলে সূত্রের খবর। প্রাদেশিক নাচের আবহে প্রধানমন্ত্রীর সামনে ছোট্ট গুজরাতকেই হাজির করতে চান হিউস্টনের ভারতীয়রা।

হিউস্টন: আজই হিউস্টনে এনআরজি স্টেডিয়ামে ‘হাউডি মোদি’ সম্মেলনে ৫০ হাজার আমেরিকাবাসী ভারতীয়র সামনে বক্তব্য রাখবেন ভারতের প্রধানমন্ত্রী। ওই অনুষ্ঠানেই হাজির থাকবেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। 'হাউ ডু ইউ ডু মোদি'-ই স্থানীয় ভাষায় হাউডি মোদি। প্রধানমন্ত্রী মোদি হিউস্টনে পা রাখার সঙ্গে সঙ্গেই পেয়েছেন উষ্ণ অভ্যর্থনা। দেখা করেছেন মার্কিন মুলুকের বিদ্যুৎ ও তেল সংস্থাগুলির কর্তাদের সঙ্গে । কথা বলেছেন সেখানকার কাশ্মীরি পণ্ডিতদের প্রতিনিধি দল ও শিখ সম্প্রদায়ের মানুষের সঙ্গে। সবাই এখন তাকিয়ে এনআরজি স্টেডিয়ামে ‘নমো’র বক্তৃতার জন্য। ৩ ঘণ্টা ধরে চলবে এই অনুষ্ঠান। টেক্সাস ইন্ডিয়া ফোরামের আয়োজিত এই অনুষ্ঠানে বক্তৃতার পাশাপাশি থাকবে নানারকম সাংষ্কৃতিক অনুষ্ঠানের আয়োজন। যার সিংহভাগ জুড়েই হবে ভারতীয় সংষ্কৃতির চর্চা। আমেরিকায় বাস করা প্রায় এক হাজার গুজরাতি প্রধানমন্ত্রী মোদির সামনে ডান্ডিয়া নাচের জন্য প্রস্তুতি নিচ্ছেন বলে সূত্রের খবর। প্রাদেশিক নাচের আবহে প্রধানমন্ত্রীর সামনে ছোট্ট গুজরাতকেই হাজির করতে চান হিউস্টনের ভারতীয়রা। জানা গেছে, অনুষ্ঠানে গান গাওয়ার কথা সঙ্গীতশিল্পী ফাল্গুনী পাঠকের। অনুষ্ঠান নিয়ে আপ্লুত শিল্পী। 'উভেন: দ্য ইন্ডিয়ান-আমেরিকান স্টোরি' নামে ৯০ মিনিটের একটি অনুষ্ঠান দিয়ে শুরু হবে সম্মেলন। টেক্সাস ইন্ডিয়া ফোরাম সূত্রে খবর, এদিন মোদির অনুষ্ঠানে হাজির থাকবেন প্রায় ৫০ হাজার ভারতীয় বংশোদ্ভূত। অনুষ্ঠানে পারফর্ম করবেন প্রায় ৪০০ জন। ২৭ টি দল তৈরি হচ্ছে বিভিন্ন স্বাদের পারফর্ম্যান্স তুলে ধরার জন্য। এই অনুষ্ঠানের জন্যই বিশেষভাবে লেখা হয়েছে দুটি গান। অনুষ্ঠান ঘিরে উন্মাদনা এতটাই, এনআরজি স্টেডিয়ামের গেট খুলে দেওয়া হচ্ছে ৩ ঘণ্টা আগেই। টেক্সাসে এই অনুষ্ঠান সরাসরি সম্প্রচারিত হবে হিন্দি, ইংরেজি ও স্প্যানিশ ভাষায় । অনুষ্ঠানের একটি পর্যায়ের নাম দেওয়া হয়েছে ‘শেয়ার্ড ড্রিম, ব্রাইট ফিউচার’। ভারত ও আমেরিকার সম্পর্কের সাফল্যের কথাই উঠে আসবে এই ভাগে। এই অনুষ্ঠানে দর্শকদের যাতায়াতের জন্য ব্যবস্থা রাখা হয়েছে ১০০টি বিশেষ বাসের। এছাড়া প্রধানমন্ত্রী সেখানে পৌঁছানোর আগে আয়োজন করা হয় একটি গাড়ি-র‌্যালির। অনুষ্ঠানের পর একটি কমিউনিটি রিসেপশনে আমন্ত্রণ রক্ষা করবেন নরেন্দ্র মোদি। তারপর তিনি নিউইয়র্ক পাড়ি দেবেন। সূত্রের খবর, হিউস্টনে একটি হোটেলে আজ প্রধানমন্ত্রীর জন্য রান্না হয়েছে খাঁটি ভারতীয় পদ। দায়িত্বে শেফ কিরণ ভার্মা। এই থালির নাম রাখা হয়েছে নমো থালি। দু-ধরনের থালির ব্যবস্থা রাখা হচ্ছে। নমো খালি মিঠাই ও নমো থালি শেরি। দেশি ঘি দিয়ে রান্না হচ্ছে পদগুলি। খিচুরি, কচুরি, মেথি থেপলার মতো গুজরাতি খাবার পরিবেশন করা হবে।

সেরা শিরোনাম

Abishek Porel Exclusive: 'রোজ রাতে কেঁদেছি, বাবা-মায়ের জন্য কষ্ট হতো', জেল থেকে বেরিয়ে সেঞ্চুরির স্বস্তি অভিষেকের
'রোজ রাতে কেঁদেছি, বাবা-মায়ের জন্য কষ্ট হতো', জেল থেকে বেরিয়ে সেঞ্চুরির স্বস্তি অভিষেকের
8th Pay Commission : ১৫ বছরের পেনশন রুলে হবে বড় পরিবর্তন ? অষ্টম বেতন কমিশনে নতুন খবর, কবে সুপারিশ জমা ?
১৫ বছরের পেনশন রুলে হবে বড় পরিবর্তন ? অষ্টম বেতন কমিশনে নতুন খবর, কবে সুপারিশ জমা ?
Cristiano Ronaldo: কেন সাসপেন্ড করা হল রোনাল্ডোকে? আদৌ কি পর্তুগাল দলে আর ফিরতে পারবেন সি আর সেভেন?
কেন সাসপেন্ড করা হল রোনাল্ডোকে? আদৌ কি পর্তুগাল দলে আর ফিরতে পারবেন সি আর সেভেন?
Oppositions Rally : রাজধানীর বুকে বিশাল জমায়েত, সুপ্রিম কোর্টমুখী বিরোধী শিবিরের মিছিল ; আগেই পৌঁছে গেল লিগ্যাল টিম
রাজধানীর বুকে বিশাল জমায়েত, সুপ্রিম কোর্টমুখী বিরোধী শিবিরের মিছিল ; আগেই পৌঁছে গেল লিগ্যাল টিম

ভিডিও

Suvendu Adhikari:
Kunal Ghosh: কুণাল ঘোষকে নিরাপত্তা দেওয়ার জন্য কলকাতার পুলিশ কমিশনারকে নির্দেশ
Yogi Adityanath:
Suvendu Adhikari:
CJP protest | যন্তর মন্তরে কর্মসূচির আবেদন নিয়ে পার্লামেন্টারি স্ট্রিট থানায় CJP

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Abishek Porel Exclusive: 'রোজ রাতে কেঁদেছি, বাবা-মায়ের জন্য কষ্ট হতো', জেল থেকে বেরিয়ে সেঞ্চুরির স্বস্তি অভিষেকের
'রোজ রাতে কেঁদেছি, বাবা-মায়ের জন্য কষ্ট হতো', জেল থেকে বেরিয়ে সেঞ্চুরির স্বস্তি অভিষেকের
8th Pay Commission : ১৫ বছরের পেনশন রুলে হবে বড় পরিবর্তন ? অষ্টম বেতন কমিশনে নতুন খবর, কবে সুপারিশ জমা ?
১৫ বছরের পেনশন রুলে হবে বড় পরিবর্তন ? অষ্টম বেতন কমিশনে নতুন খবর, কবে সুপারিশ জমা ?
Cristiano Ronaldo: কেন সাসপেন্ড করা হল রোনাল্ডোকে? আদৌ কি পর্তুগাল দলে আর ফিরতে পারবেন সি আর সেভেন?
কেন সাসপেন্ড করা হল রোনাল্ডোকে? আদৌ কি পর্তুগাল দলে আর ফিরতে পারবেন সি আর সেভেন?
Oppositions Rally : রাজধানীর বুকে বিশাল জমায়েত, সুপ্রিম কোর্টমুখী বিরোধী শিবিরের মিছিল ; আগেই পৌঁছে গেল লিগ্যাল টিম
রাজধানীর বুকে বিশাল জমায়েত, সুপ্রিম কোর্টমুখী বিরোধী শিবিরের মিছিল ; আগেই পৌঁছে গেল লিগ্যাল টিম
Abishek Porel: জেলমুক্তির ২৫ দিন পরেই সেঞ্চুরি, মাঠে কাঁদলেন অভিষেক পোড়েল, কোহলি-সেলিব্রেশন কল্যাণীতে
জেলমুক্তির ২৫ দিন পরেই সেঞ্চুরি, মাঠে কাঁদলেন অভিষেক পোড়েল, কোহলি-সেলিব্রেশন কল্যাণীতে
Abhijeet Dipke : 'এবার পুরো দেশই যন্তর মন্তর হয়ে উঠবে !' হুঙ্কার অভিজিৎ দীপকের
'এবার পুরো দেশই যন্তর মন্তর হয়ে উঠবে !' হুঙ্কার অভিজিৎ দীপকের
Science News: মানুষের অস্তিত্বই থাকবে না পৃথিবীতে? চলতি শতাব্দীর শেষেই? বড় বিপদ ডেকে আনতে পারে AI, বলছে ল্যান্সেটের রিপোর্ট
মানুষের অস্তিত্বই থাকবে না পৃথিবীতে? চলতি শতাব্দীর শেষেই? বড় বিপদ ডেকে আনতে পারে AI, বলছে ল্যান্সেটের রিপোর্ট
Kolkata: দিল্লিতে ‘দোস্তি’, রাজ্যে ‘কুস্তি’? মমতা-তৃণমূলের কাছাকাছি সিপিএম? ইঙ্গিতপূর্ণ মন্তব্য বিমান-সুজনের
দিল্লিতে ‘দোস্তি’, রাজ্যে ‘কুস্তি’? মমতা-তৃণমূলের কাছাকাছি সিপিএম? ইঙ্গিতপূর্ণ মন্তব্য বিমান-সুজনের
Embed widget