এক্সপ্লোর

বৃহন্মুম্বই পুরসভার কর্মীদের জন্য এন ৯৫ ও এফএফপি ৩ মাস্ক কিনে দিলেন হৃতিক রোশন

মহারাষ্ট্রে করোনা আক্রান্ত ১২৮ জন। সারা দেশের মধ্যে মহারাষ্ট্রেই আক্রান্ত সবচেয়ে বেশি।

মুম্বই: বলিউড তারকা হৃতিক রোশন রুপোলি পর্দায় যেমন নায়ক হিসেবে নানা তারিফযোগ্য কাজ করে থাকেন, তেমনই এবার বাস্তব জীবনেও নায়কোচিত কাজ করলেন। করোনা ভাইরাস সংক্রমণের হাত থেকে বাঁচানোর লক্ষ্যে তিনি বৃহন্মুম্বই পুরসভার কর্মী এবং অন্যান্য সংস্থার কর্মীদের জন্য এন ৯৫ ও এফএফপি ৩ মাস্ক কিনলেন। এভাবেই তিনি ওই ব্যক্তিদের পাশে দাঁড়ালেন। ট্য়ুইট করে হৃতিক জানিয়েছেন, ‘এরকম সময়ে আমাদের শহর ও সমাজের দেখভাল যাঁরা করেছন, তাঁদের সুরক্ষা নিশ্চিত করার জন্য যতটা সম্ভব চেষ্টা করতে হবে। বিএমসি-র কর্মী এবং অন্যান্য সংস্থার কর্মীদের জন্য আমি এন ৯৫ ও এফএফপি ৩ মাস্ক কিনেছি। সংক্রমণ রোখার কাজে মহারাষ্ট্র সরকারের পাশে থাকার সুযোগ দেওয়ার জন্য আমি উদ্ধব ঠাকরের প্রতি কৃতজ্ঞ। যতটা পারি সরকারকে সাহায্য করা আমাদের কর্তব্য।’ মহারাষ্ট্রে করোনা আক্রান্ত ১২৮ জন। সারা দেশের মধ্যে মহারাষ্ট্রেই আক্রান্ত সবচেয়ে বেশি। গোটা দেশে আক্রান্তের সংখ্যা এই মুহূর্তে ৭১৯। মৃত্যু হয়েছে ১৬ জনের। স্বভাবতই উদ্বেগ বাড়ছে। এই পরিস্থিতিতে বলিউড তারকারাও সবাইকে লকডাউন মেনে বাড়িতে থাকার পরামর্শ দিয়েছেন। হৃতিকও ট্যুইট করে একই বার্তা দিয়েছেন। তিনি লিখেছেন, ‘বন্ধুরা, আমরা এখন জীবনের একটি কঠিন পর্যায়ের মধ্যে দিয়ে যাচ্ছি। করোনা ভাইরাস দ্রুত ছড়িয়ে পড়ছে। আমরা এখন এই রোগ থেকে মুখ ফিরিয়ে থাকতে পারব না। বাস্তব পরিস্থিতি মেনে নিতেই হবে। আমাদের এই রোগের মোকাবিলা করতে হবে। সংক্রমণ ছড়িয়ে পড়া রোখার জন্য আমরা কিছু পদক্ষেপ নিতে পারি। প্রথম পদক্ষেপ হল হাত ও সারা শরীর পরিষ্কার রাখা। প্রতি ঘণ্টায় সাবান দিয়ে ভাল করে হাত ধুতে হবে। এটা সংক্রমণ রোখার সহজ উপায়। তাই দয়া করে এটা করুন।’

সেরা শিরোনাম

Delhi CJP Protest : দিনে ১.৫ লাখ টাকা ক্ষতি প্রতি দোকানে, ককরোচদের প্রতিবাদ নিয়ে সরব বাজার সংগঠন
দিনে ১.৫ লাখ টাকা ক্ষতি প্রতি দোকানে, ককরোচদের প্রতিবাদ নিয়ে সরব বাজার সংগঠন
Durga Puja 2026: 'অষ্টমীতে তোমার পাড়ায়'-এর পরে আসছে নতুন গান, অভিনয়ে সৌম্য-অরুণিমা
'অষ্টমীতে তোমার পাড়ায়'-এর পরে আসছে নতুন গান, অভিনয়ে সৌম্য-অরুণিমা
10 Lakh Fund : ২০০০ টাকা SIP করেই পেতে পারেন ১০ লাখ টাকা ? কীভাবে সম্ভব, এখানে রইল হিসেব
২০০০ টাকা SIP করেই পেতে পারেন ১০ লাখ টাকা ? কীভাবে সম্ভব, এখানে রইল হিসেব
Akash Deep: চোট সারিয়ে ফিরে আগের চেয়েও ধারাল, প্রতিপক্ষদের সতর্ক করে দিলেন আকাশ দীপ
চোট সারিয়ে ফিরে আগের চেয়েও ধারাল, প্রতিপক্ষদের সতর্ক করে দিলেন আকাশ দীপ

ভিডিও

Abhishek Banerjee: ক্যামাক স্ট্রিটে বিলবোর্ডকাণ্ডে নোটিস দিতে অভিষেকের বাড়িতে পুলিশ
Gariahat Bridge: দুর্গাপুজোর আগে নতুন রূপে সেজে উঠল গড়িয়াহাট ব্রিজ
Baruipur News: বারুইপুরে মমতা-তৃণমূলের বিধায়ককে মারধরের অভিযোগ, বিজেপির বিরুদ্ধে মারধরের অভিযোগ
CJP Protest Delhi : আজও 'যন্তরমন্তর চলো', এরই মাঝে দিল্লিতে রেল পরিষেবা চালু; খুলল মেট্রোর গেট | ABP
Suvendu Adhikari : মহিলা সুরক্ষা নিয়ে পুলিশকে কড়া বার্তা দিলেন মুখ্য়মন্ত্রী শুভেন্দু অধিকারী | ABP

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Delhi CJP Protest : দিনে ১.৫ লাখ টাকা ক্ষতি প্রতি দোকানে, ককরোচদের প্রতিবাদ নিয়ে সরব বাজার সংগঠন
দিনে ১.৫ লাখ টাকা ক্ষতি প্রতি দোকানে, ককরোচদের প্রতিবাদ নিয়ে সরব বাজার সংগঠন
Durga Puja 2026: 'অষ্টমীতে তোমার পাড়ায়'-এর পরে আসছে নতুন গান, অভিনয়ে সৌম্য-অরুণিমা
'অষ্টমীতে তোমার পাড়ায়'-এর পরে আসছে নতুন গান, অভিনয়ে সৌম্য-অরুণিমা
10 Lakh Fund : ২০০০ টাকা SIP করেই পেতে পারেন ১০ লাখ টাকা ? কীভাবে সম্ভব, এখানে রইল হিসেব
২০০০ টাকা SIP করেই পেতে পারেন ১০ লাখ টাকা ? কীভাবে সম্ভব, এখানে রইল হিসেব
Akash Deep: চোট সারিয়ে ফিরে আগের চেয়েও ধারাল, প্রতিপক্ষদের সতর্ক করে দিলেন আকাশ দীপ
চোট সারিয়ে ফিরে আগের চেয়েও ধারাল, প্রতিপক্ষদের সতর্ক করে দিলেন আকাশ দীপ
Car Insurance: প্রথম গাড়ি কিনছেন? গাড়ির বিমা করার আগে এই সব বিষয় না জানলে কিন্তু আপনারই ক্ষতি
প্রথম গাড়ি কিনছেন? গাড়ির বিমা করার আগে এই সব বিষয় না জানলে কিন্তু আপনারই ক্ষতি
Viral Video: ন্যাড়া ছাত্রের মাথায় ‘তবলা’ বাজিয়ে হাসি! ভিডিয়ো ভাইরাল হতেই সাসপেন্ড শিক্ষক
ন্যাড়া ছাত্রের মাথায় ‘তবলা’ বাজিয়ে হাসি! ভিডিয়ো ভাইরাল হতেই সাসপেন্ড শিক্ষক
IND vs WI: রাঁচিতে খেলার মাঝেই নতুন রেকর্ড ভারত-ওয়েস্ট ইন্ডিজ ম্য়াচে, টি-টোয়েন্টিতে হল নতুন মাইলস্টোন
রাঁচিতে খেলার মাঝেই নতুন রেকর্ড ভারত-ওয়েস্ট ইন্ডিজ ম্য়াচে, টি-টোয়েন্টিতে হল নতুন মাইলস্টোন
Bengal vs Delhi: নতুন ওপেনিং জুটির ভাবনা, অভিষেক হতে পারে অঙ্কুরের, পেস ত্রিফলায় দিল্লি-বধের ছক বাংলার
নতুন ওপেনিং জুটির ভাবনা, অভিষেক হতে পারে অঙ্কুরের, পেস ত্রিফলায় দিল্লি-বধের ছক বাংলার
Embed widget