এক্সপ্লোর

হরিয়ানা: ‘বিজেপির দিকে গেল জনতা জুতোপেটা করবে নির্দল বিধায়কদের’, বিতর্কিত মন্তব্য দীপেন্দ্র হুডার

বিতর্কিত মন্তব্য হরিয়ানার রোহটকের প্রাক্তন সাংসদ ও কংগ্রেসের অন্যতম শীর্ষ নেতা ভুপেন্দ্র সিংহ গুডার ছেলে দীপেন্দ্র সিংহ হুডা। তিনি বলেছেন, হরিয়ানার সদ্য নির্বাচিত যে বিধায়করা বিজেপির দিকে যাচ্ছেন, তাঁরা নিজেদেরই বিপদে ফেলছেন।

চন্ডিগড়: বিতর্কিত মন্তব্য হরিয়ানার রোহটকের প্রাক্তন সাংসদ ও কংগ্রেসের অন্যতম শীর্ষ নেতা ভুপেন্দ্র সিংহ হুডার ছেলে দীপেন্দ্র সিংহ হুডা। তিনি বলেছেন, হরিয়ানার সদ্য নির্বাচিত যে নির্দল বিধায়করা বিজেপির দিকে যাবেন, তাঁরা নিজেদেরই বিপদে ফেলবেনন। নির্দল বিধায়কদের মধ্যে মধ্যে যাঁরা বিজেপি সরকারে সামিল হবেন বা সমর্থন করবেন, তাঁদের 'জুতোপেটা' করবে জনতা। দীপেন্দ্র বলেছেন, বেশ কয়েকজন নির্দল বিধায়ক আমাদের সঙ্গে সম্পর্ক রাখছেন। নির্দল বিধায়কদের জনাদেশের সম্মান করা উচিত। জেজেপি-রও সিদ্ধান্ত গ্রহণে দেরি করা উচিত নয়। একইসঙ্গে দীপেন্দ্র বলেছেন, ‘যে নির্দল বিধায়করা বিজেপির দিকে যাচ্ছেন, তাঁরা নিজেরাই নিজেদের রাজনৈতিক কবর খুঁড়ছেন। তাঁরা মানুষের আস্থা বিক্রি করছেন। যে নির্দল বিধায়করা বিজেপিকে সমর্থন করবেন বা সরকারে সামিল হবেন, তাঁদের জনতা ক্ষমা করবেন না, সময় এলে জুতো পেটা করবেন’। উল্লেখ্য, এবারের বিধানসভা নির্বাচনে ত্রিশঙ্কু ফলাফল হয়েছে হরিয়ানায়। কোনও দলই সরকার গঠনের জন্য প্রয়োজনীয় সংখ্যাগরিষ্ঠতা পায়নি। ৪০ আসন পেয়ে বিজেপি সবচেয়ে বড় দল হিসেবে উঠে এসেছে। ৩১ আসন পেয়ে দ্বিতীয় স্থানে কংগ্রেস। ইন্ডিয়ান ন্যাশনাল লোকদল (আইএনএলডি) ভেঙে তৈরি নতুন দল জননায়ক জনতা পার্টি (জেজেপি) ১০ আসনে জয় পেয়েছে। আইএনএলডি ও গোপাল কান্ডার হরিয়ানা লোকহিত পার্টি একটি করে আসন পেয়েছে। নির্দলরা জিতেছেন সাত আসনে। সরকার গঠনের জন্য এখন কিংমেকার নির্দল বিধায়করা এবং জেজেপি।

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Pentagon UFO Files: রাতের আকাশে কী উড়ে বেড়াচ্ছে? ভিন্গ্রহী যান কি? UFO ফাইলস সামনে আসতেই জোর পেল বিতর্ক
রাতের আকাশে কী উড়ে বেড়াচ্ছে? ভিন্গ্রহী যান কি? UFO ফাইলস সামনে আসতেই জোর পেল বিতর্ক
Rain Waterlogging : টানা বৃষ্টিতে ভেসেছে রাস্তাঘাট, বাড়ি ফেরার সময় খোলা নর্দমায় পড়ে ভেসে গেলেন যুবক
টানা বৃষ্টিতে ভেসেছে রাস্তাঘাট, বাড়ি ফেরার সময় খোলা নর্দমায় পড়ে ভেসে গেলেন যুবক
Viral News: পাড়া-পড়শিকে গসিপ বেচে বিপুল আয়, দু’-দু’টি বাড়ি কিনে ফেললেন বৃদ্ধা, বললেন, ‘পরনিন্দা-পরচর্চা আমার রক্তে’
পাড়া-পড়শিকে গসিপ বেচে বিপুল আয়, দু’-দু’টি বাড়ি কিনে ফেললেন বৃদ্ধা, বললেন, ‘পরনিন্দা-পরচর্চা আমার রক্তে’
জোড়া নিম্নচাপের পূর্বাভাস, ভয়াল রূপ ধারণ করবে বর্ষা, রাজ্যের কোথায় কোথায় চরম সতর্কতা ?
জোড়া নিম্নচাপের পূর্বাভাস, ভয়াল রূপ ধারণ করবে বর্ষা, রাজ্যের কোথায় কোথায় চরম সতর্কতা ?

ভিডিও

Katwa Extortion: এবার কাটোয়ায় তোলাবাজির চাঞ্চল্যকর অভিযোগ
Islampur Shootout: ইসলামপুরে শ্যুটআউট, দুষ্কৃতীদের গুলিতে জখম স্কুল শিক্ষক
Sumit Roy: আজ হাজিরার নোটিশের পরই ভবানী ভবনে অভিষেকের আপ্ত সহায়ক
Go Everywhere | গো এভরিহোয়ার ট্যুরস অ্যান্ড ট্রাভেলসের উদ্যোগে গেট-টুগেদার | ABP ANANDA LIVE
ঘণ্টাখানেক সঙ্গে সুমন পর্ব ২(০৭.০৮.২৬):বিদ্রোহী TMC-র সঙ্গে নেতাদের ঘনিষ্ঠতায় ক্ষোভ BJP-র অন্দরমহলে

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Pentagon UFO Files: রাতের আকাশে কী উড়ে বেড়াচ্ছে? ভিন্গ্রহী যান কি? UFO ফাইলস সামনে আসতেই জোর পেল বিতর্ক
রাতের আকাশে কী উড়ে বেড়াচ্ছে? ভিন্গ্রহী যান কি? UFO ফাইলস সামনে আসতেই জোর পেল বিতর্ক
Rain Waterlogging : টানা বৃষ্টিতে ভেসেছে রাস্তাঘাট, বাড়ি ফেরার সময় খোলা নর্দমায় পড়ে ভেসে গেলেন যুবক
টানা বৃষ্টিতে ভেসেছে রাস্তাঘাট, বাড়ি ফেরার সময় খোলা নর্দমায় পড়ে ভেসে গেলেন যুবক
Viral News: পাড়া-পড়শিকে গসিপ বেচে বিপুল আয়, দু’-দু’টি বাড়ি কিনে ফেললেন বৃদ্ধা, বললেন, ‘পরনিন্দা-পরচর্চা আমার রক্তে’
পাড়া-পড়শিকে গসিপ বেচে বিপুল আয়, দু’-দু’টি বাড়ি কিনে ফেললেন বৃদ্ধা, বললেন, ‘পরনিন্দা-পরচর্চা আমার রক্তে’
জোড়া নিম্নচাপের পূর্বাভাস, ভয়াল রূপ ধারণ করবে বর্ষা, রাজ্যের কোথায় কোথায় চরম সতর্কতা ?
জোড়া নিম্নচাপের পূর্বাভাস, ভয়াল রূপ ধারণ করবে বর্ষা, রাজ্যের কোথায় কোথায় চরম সতর্কতা ?
Raghav Chadha Meets Narendra Modi: বিজেপি-তে গুরুত্বপূর্ণ দায়িত্ব পেতে চলেছেন রাঘব চাড্ডা? নরেন্দ্র মোদির সঙ্গে একান্ত সাক্ষাতের পর লিখলেন…
বিজেপি-তে গুরুত্বপূর্ণ দায়িত্ব পেতে চলেছেন রাঘব চাড্ডা? নরেন্দ্র মোদির সঙ্গে একান্ত সাক্ষাতের পর লিখলেন…
Gold Price Today: একদিনেই সোনার দামে বড় লাফ! সপ্তাহ শেষে কত হল দাম? আজ কিনলে লাভ?
একদিনেই সোনার দামে বড় লাফ! সপ্তাহ শেষে কত হল দাম? আজ কিনলে লাভ?
IRCTC News: জাপান ঘুরতে নিয়ে যাচ্ছে IRCTC, পুজোর আগেই সুবর্ণ সুযোগ, কত খরচ জেনে নিন
জাপান ঘুরতে নিয়ে যাচ্ছে IRCTC, পুজোর আগেই সুবর্ণ সুযোগ, কত খরচ জেনে নিন
Inflation News: জুলাইয়ে মহার্ঘ রান্নাঘর! ২৩% বাড়ল পেঁয়াজের দাম, LPG-ও চড়া, বাড়ল ভেজ-নন ভেজ থালির খরচ, কতটা বাড়ল আপনার রান্নার খরচ?
জুলাইয়ে মহার্ঘ রান্নাঘর! ২৩% বাড়ল পেঁয়াজের দাম, LPG-ও চড়া, বাড়ল ভেজ-নন ভেজ থালির খরচ, কতটা বাড়ল আপনার রান্নার খরচ?
Embed widget