এক্সপ্লোর

Summer 2021: এবার গরম পড়তে পারে আরও বেশি, ইঙ্গিত মৌসম ভবনের

Summer forecast: দক্ষিণ ভারত এবং মধ্য ভারতের একাংশে তাপমাত্রা স্বাভাবিকের চেয়ে কম থাকতে পারে।

নয়াদিল্লি: ফেব্রুয়ারির শেষদিক থেকেই চড়তে শুরু করেছিল পারদ, মার্চের শুরু থেকে রীতিমতো গরম পড়ে গিয়েছে দেশের বিভিন্ন অংশে। মৌসম ভবনও তাপমাত্রা বেড়ে যাওয়ার পূর্বাভাসই দিচ্ছে। মার্চ থেকে মে পর্যন্ত আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়েছে, দেশের উত্তর প্রান্ত, উত্তর-পূর্ব, পূর্ব ভারতের একাংশ এবং পশ্চিম ভারতে দিনের বেলার তাপমাত্রা স্বাভাবিকের চেয়ে বেশি থাকতে পারে। তবে দক্ষিণ ভারত এবং মধ্য ভারতের একাংশে তাপমাত্রা স্বাভাবিকের চেয়ে কম থাকতে পারে। মৌসম ভবনের পক্ষ থেকে পরের মাসে এপ্রিল থেকে জুন পর্যন্ত আবহাওয়ার পূর্বাভাস দেওয়া হবে।

এ বছরের জানুয়ারিতে সর্বনিম্ন তাপমাত্রা গত ৬২ বছরে সবচেয়ে বেশি ছিল। দক্ষিণ ভারতে তাপমাত্রা সবচেয়ে বেশি ছিল। গত ১২১ বছরে জানুয়ারি সবচেয়ে উষ্ণ ছিল। দক্ষিণ ভারতে তাপমাত্রা ছিল ২২.৩৩ ডিগ্রি সেলসিয়াস। ১৯১৯ সালের জানুয়ারিতে তাপমাত্রা ছিল ২২.১৪ ডিগ্রি সেলসিয়াস।

আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়েছে, ‘আসন্ন উষ্ণ আবহাওয়ার মরসুমে (মার্চ থেকে মে পর্যন্ত) উত্তর, উত্তর-পশ্চিম এবং উত্তর-পূর্ব ভারতের বেশিরভাগ মহকুমা, পূর্ব এবং মধ্যে ভারতের পশ্চিমাংশের কয়েকটি মহকুমা এবং উত্তর ভারতের উপকূলবর্তী অঞ্চলের কয়েকটি মহকুমায় দিনের তাপমাত্রা স্বাভাবিকের চেয়ে বেশি থাকতে পারে।’

আবহাওয়ার পূর্বাভাসে আরও বলা হয়েছে, সবচেয়ে বেশি তাপমাত্রা থাকতে পারে ছত্তীসগঢ়, ওড়িশা, গুজরাত, মহারাষ্ট্রের উপকূলবর্তী অঞ্চল, গোয়া ও অন্ধ্রপ্রদেশের উপকূলবর্তী অঞ্চলে। 

আইএমডি-র ডিরেক্টর জেনারেল মৃত্যুঞ্জয় মহাপাত্র জানিয়েছেন, ‘মার্চ থেকে মে পর্যন্ত পঞ্জাব, হরিয়ানা, চণ্ডীগড়, দিল্লি, পূর্ব উত্তরপ্রদেশ, পশ্চিম উত্তরপ্রদেশ, ছত্তীসগঢ়, ঝাড়খণ্ড, ওড়িশায় তাপমাত্রা স্বাভাবিকের চেয়ে ০.৫ ডিগ্রি সেলসিয়াস বেশি থাকতে পারে। ছত্তীসগঢ় ও ওড়িশায় তাপমাত্রা স্বাভাবিকের চেয়ে ৭৫ শতাংশ বেশি থাকতে পারে। এই দুই রাজ্যে যথাক্রমে স্বাভাবিকের চেয়ে ০.৮৬ ডিগ্রি সেলসিয়াস এবং ০.৬৬ ডিগ্রি সেলসিয়াস বেশি থাকতে পারে। হরিয়ানা, চণ্ডীগড় ও দিল্লিতে তাপমাত্রা স্বাভাবিকের চেয়ে ৬০ শতাংশ বেশি থাকতে পারে।’

দক্ষিণ ভারতের জন্য অবশ্য আশার কথাই শোনাচ্ছে মৌসম ভবন। আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়েছে, ‘দক্ষিণ ভারতের উপকূলবর্তী অঞ্চল এবং সংলগ্ন মধ্য ভারতের বেশিরভাগ মহকুমায় তাপমাত্রা স্বাভাবিকের চেয়ে কম থাকতে পারে।’

আবহাওয়ার পূর্বাভাসে আরও বলা হয়েছে, ‘উত্তর ভারত, উত্তর-পূর্ব ভারত, মধ্যভারতের পশ্চিমাংশ এবং উপকূলবর্তী অঞ্চলের দক্ষিণাংশের রাতের তাপমাত্রাও স্বাভাবিকের চেয়ে বেশি থাকতে পারে। তবে মধ্যভারতের পূর্বাংশ এবং উত্তর ভারতের কিছু অংশে রাতের তাপমাত্রা স্বাভাবিকের চেয়ে কম থাকতে পারে।’

সেরা শিরোনাম

Aamir Nephew Imran Khan: আমির খানের ভাগ্নে অভিনেতা ইমরান খানকে দেশ ছাড়ার নোটিস, জ্ঞানেশের পদত্যাগের দাবিতে আন্দোলনে অংশ নিয়েছিলেন তিনি
Aamir Nephew Imran Khan: আমির খানের ভাগ্নে অভিনেতা ইমরান খানকে দেশ ছাড়ার নোটিস, জ্ঞানেশের পদত্যাগের দাবিতে আন্দোলনে অংশ নিয়েছিলেন তিনি
Justice Kurian Joseph: ‘নির্বাচন কমিশনারের বিশেষ সুবিধা ভোগ করা উচিত নয়’, জ্ঞানেশকে নিয়ে বিতর্কের মধ্যেই মন্তব্য সুপ্রিম কোর্টের প্রাক্তন বিচারপতির
‘নির্বাচন কমিশনারের বিশেষ সুবিধা ভোগ করা উচিত নয়’, জ্ঞানেশকে নিয়ে বিতর্কের মধ্যেই মন্তব্য সুপ্রিম কোর্টের প্রাক্তন বিচারপতির
PF Withdrawal Rules : ১ লাখ PF অ্যাকাউন্টে থাকলে কত টাকা তুলতে পারবেন ? ২৫,০০০, ৫০,০০০ না ৭৫,০০০ টাকা ?
১ লাখ PF অ্যাকাউন্টে থাকলে কত টাকা তুলতে পারবেন ? ২৫,০০০, ৫০,০০০ না ৭৫,০০০ টাকা ?
Rashifol: আগামীকাল এই সময়টি শুভ, ভাগ্য বদলে যাবে ২ রাশির ! এই সব কাজে হাত দিলেই ফলবে 'সোনা'
আগামীকাল এই সময়টি শুভ, ভাগ্য বদলে যাবে ২ রাশির ! এই সব কাজে হাত দিলেই ফলবে 'সোনা'

ভিডিও

Durga Puja 2026 । নাট্যভাবনায় এবার সেরার সম্মান ছিনিয়ে নিল ত্রিকোণ পার্কের পুজো
Durga Puja 2026: পুজোয় কার কি প্ল্যান? প্রথম Puja Adda-তেই স্টুডিওতে উপস্থিত টিম একেন
Durga Puja 2026 | পুজোর আড্ডায় টিম এম্পরার ভার্সেস শরৎচন্দ্র । এবার পুজোয় কী প্ল্যান দিব্যানী-ঋকের ?
Durga Puja 2026: রামায়নের ছোট ছোট চরিত্র দিয়ে সেজে উঠেছে গোটা মণ্ডপ, ৮১ তম বর্ষে আলিপুর সর্বজনীন
Durga puja 2026: দমদম পার্ক তরুণ সঙ্ঘের এবারের থিম বানিয়া কথা

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Aamir Nephew Imran Khan: আমির খানের ভাগ্নে অভিনেতা ইমরান খানকে দেশ ছাড়ার নোটিস, জ্ঞানেশের পদত্যাগের দাবিতে আন্দোলনে অংশ নিয়েছিলেন তিনি
Aamir Nephew Imran Khan: আমির খানের ভাগ্নে অভিনেতা ইমরান খানকে দেশ ছাড়ার নোটিস, জ্ঞানেশের পদত্যাগের দাবিতে আন্দোলনে অংশ নিয়েছিলেন তিনি
Justice Kurian Joseph: ‘নির্বাচন কমিশনারের বিশেষ সুবিধা ভোগ করা উচিত নয়’, জ্ঞানেশকে নিয়ে বিতর্কের মধ্যেই মন্তব্য সুপ্রিম কোর্টের প্রাক্তন বিচারপতির
‘নির্বাচন কমিশনারের বিশেষ সুবিধা ভোগ করা উচিত নয়’, জ্ঞানেশকে নিয়ে বিতর্কের মধ্যেই মন্তব্য সুপ্রিম কোর্টের প্রাক্তন বিচারপতির
PF Withdrawal Rules : ১ লাখ PF অ্যাকাউন্টে থাকলে কত টাকা তুলতে পারবেন ? ২৫,০০০, ৫০,০০০ না ৭৫,০০০ টাকা ?
১ লাখ PF অ্যাকাউন্টে থাকলে কত টাকা তুলতে পারবেন ? ২৫,০০০, ৫০,০০০ না ৭৫,০০০ টাকা ?
Rashifol: আগামীকাল এই সময়টি শুভ, ভাগ্য বদলে যাবে ২ রাশির ! এই সব কাজে হাত দিলেই ফলবে 'সোনা'
আগামীকাল এই সময়টি শুভ, ভাগ্য বদলে যাবে ২ রাশির ! এই সব কাজে হাত দিলেই ফলবে 'সোনা'
Delhi Police: ভয়ঙ্কর অত্যাচার, যৌনাঙ্গে আঘাত, দিল্লি পুলিশের মারে শ্রবণশক্তি হারালেন ছাত্রী? মারাত্মক অভিযোগ
ভয়ঙ্কর অত্যাচার, যৌনাঙ্গে আঘাত, দিল্লি পুলিশের মারে শ্রবণশক্তি হারালেন ছাত্রী? মারাত্মক অভিযোগ
Bihar Phone Thief: ফোন চুরি করতে এসে প্রাণ নিয়ে টানাটানি চোরের, বেশ কিছুক্ষণ ঝুলে থাকল ট্রেনের জানলায়, ভাইরাল ভিডিও
ফোন চুরি করতে এসে প্রাণ নিয়ে টানাটানি চোরের, বেশ কিছুক্ষণ ঝুলে থাকল ট্রেনের জানলায়, ভাইরাল ভিডিও
Astro: ভাগ্যে শুধুই 'দুঃসংবাদ' এই একটি রাশির ! তবে জীবন বদলে যাচ্ছে এঁদের, কী ঘটবে আগামীকাল ?
ভাগ্যে শুধুই 'দুঃসংবাদ' এই একটি রাশির ! তবে জীবন বদলে যাচ্ছে এঁদের, কী ঘটবে আগামীকাল ?
Rahul Gandhi on Dharna: CBI তদন্ত সবে শুরু, তার মধ্যেই রাজ্যপাল হয়ে গেলেন বিজেপি নেতা? ইন্ডিয়া গেটে ধর্নায় রাহুল গাঁধী, অঙ্কিতা ভন্ডারীর মা-বাবার পাশে
CBI তদন্ত সবে শুরু, তার মধ্যেই রাজ্যপাল হয়ে গেলেন বিজেপি নেতা? ইন্ডিয়া গেটে ধর্নায় রাহুল গাঁধী, অঙ্কিতা ভন্ডারীর মা-বাবার পাশে
Embed widget