এক্সপ্লোর

Independence Day 2021:মাতঙ্গিনী হাজরা অসমের! লালকেল্লায় প্রধানমন্ত্রীর ভাষণের অংশ নিয়ে বিতর্ক, তীব্র সমালোচনায় তৃণমূল

প্রধানমন্ত্রীর এই বেফাঁস মন্তব্যের তীব্র সমালোচনা করেছে তৃণমূল কংগ্রেস। ক্ষমা চাইতে হবে, দাবি কুণাল ঘোষের

নয়াদিল্লি ও কলকাতা: ৭৫ তম স্বাধীনতা দিবসে  লালকেল্লা থেকে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির ভাষণের অংশ নিয়ে বিতর্ক। মাতঙ্গিনী হাজরাকে অসমের বাসিন্দা বলে উল্লেখ করেন প্রধানমন্ত্রী। লালকেল্লায় ভাষণে দেশের স্বাধীনতা সংগ্রামীদের অবদান স্মরণ করতে গিয়ে প্রধানমন্ত্রী বলেন,‘অসমের মাতঙ্গিনী হাজরা পরাক্রম দেখিয়েছেন স্বাধীনতা সংগ্রামে’।

প্রধানমন্ত্রীর এই বেফাঁস মন্তব্যের তীব্র সমালোচনা করেছে তৃণমূল কংগ্রেস।  তৃণমূলের রাজ্য সাধারণ সম্পাদক কুণাল ঘোষ ট্যুইট করে বলেছেন, ‘অসম থেকে এসেছেন মাতঙ্গিনী হাজরা?পাগল হয়েছেন, ইতিহাস জানেন না? আপনার কোনও অনুভূতি নেই? শুধু অন্যের লিখিত ভাষণের উপর ভরসা করেন। আপনাকে ক্ষমা চাইতে হবে, এটা বাংলার পক্ষে অপমানজনক। ওঁদের পূর্ব মেদিনীপুরের গদ্দারও ক্ষমা চেয়ে বিবৃতি দিন।’

অন্যদিকে, বিজেপি রাজ্য সভাপতি দিলীপ ঘোষ বলেছেন, এ রকম ছোটখাটো ভুলকে বড় করে দেখানোর কিছু নেই। দেশে এমন হাজার হাজার মহাপুরুষ রয়েছেন, যাঁরা দেশের জন্য আত্মবলিদান দিয়েছেন। যাঁরা এখন এ কথা নিয়ে মাথা ঘামাচ্ছেন, তাঁরা মাতঙ্গিনী হাজরার জন্য কী করছেন?

তৃণমূলের রাজ্যসভা সদস্য শান্তনু সেনও মোদির মন্তব্যের সমালোচনা করেছেন। তিনি বলেছেন, এ ধরনের ভুল বিজেপির কাছে নতুন কিছু নয়। 

রাজ্যের মন্ত্রী তথা তৃণমূল নেতা ফিরহাদ হাকিম বলেছেন, দেশের সংস্কৃতি সম্পর্কে ধারনা নেই। মাতঙ্গিনী হাজরা সম্পর্কে না জানলে তা তাঁর ভুল। কিন্তু মাতঙ্গিনী হাজরার মতো স্বাধীনতা সংগ্রামীদের স্থান  মানুষের হৃদয়ে।

লালকেল্লা থেকে ভাষণের শুরুতে স্বাধীনতা দিবসের শুভেচ্ছা জানান দেশবাসীকে।  দেশের স্বাধীনতা সংগ্রামীদের অবদানের উল্লেখ করে তাঁদের স্মরণ করেন প্রধানমন্ত্রী। তিনি বলেন, ভারত দেশের প্রথম প্রধানমন্ত্রী জওহরলাল নেহরু, ঐক্যবদ্ধ দেশ গড়ে তোলার রূপকার সর্দার বল্লভভাই পটেল, দেশকে ভবিষ্যতের পথপ্রদর্শনকারী বি আর অম্বেডকরের মতো ব্যক্তিদের স্মরণ করছে। দেশ তাঁদের কাছে ঋণী।এই প্রসঙ্গেই মাতঙ্গিনী হাজরার অবদানের কথাও উল্লেখ করেন তিনি। 

সেরা শিরোনাম

Jio Prime: ফিরছে জিও প্রাইম, মিলবে ৬০০ টাকার ক্যাশব্যাক, আগামী ১ বছর বাড়বে না রিচার্জের দাম!
ফিরছে জিও প্রাইম, মিলবে ৬০০ টাকার ক্যাশব্যাক, আগামী ১ বছর বাড়বে না রিচার্জের দাম!
Weather Update: গত কয়েকদিন ঝেঁপে বৃষ্টির পরও শান্তি নেই, রাজ্য জুড়ে ঝড়-বৃষ্টির পূর্বাভাস, দক্ষিণবঙ্গে জারি কমলা-হলুদ সতর্কতা
গত কয়েকদিন ঝেঁপে বৃষ্টির পরও শান্তি নেই, রাজ্য জুড়ে ঝড়-বৃষ্টির পূর্বাভাস, দক্ষিণবঙ্গে জারি কমলা-হলুদ সতর্কতা
Bankura Bridge: বাঁকুড়ায় নদীর জল বইছে সেতুর উপর দিয়ে, তোড়ে উল্টে গেল ডাম্পারও
বাঁকুড়ায় নদীর জল বইছে সেতুর উপর দিয়ে, তোড়ে উল্টে গেল ডাম্পারও
Weather Update: ৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র

ভিডিও

Bigmint India Ferrous Week 2026: রাজ্য়ে শিল্পের অগ্রগতির লক্ষ্যে জে ডব্লু ম্য়ারিয়টে শুরু হয়েছে 'বিগমিন্ট ইন্ডিয়া ফেরাস উইক ২০২৬
Chok Bhanga 6ta: বালি পাচার নিয়ে মাফিয়ার সঙ্গে কথোপকথন? তদন্ত চেয়ে নাম না করে ঋতব্রতর নিশানায় 'কালীঘাট-তৃণমূল'র সাংসদের
Kolkata Hotel Updates: আছে দরজা, নেই বেরোনোর পথ! পুরসভা-পুলিশ-দমকলের ঢিল ছোঁড়া দূরত্বে জতুগৃহ!
Anti Terrorist Squad: পরপর পাকড়াও জঙ্গি, রাজ্যে তৈরি হচ্ছে অ্যান্টি টেররিস্ট স্কোয়াড
Annapurna Yojana: মন্ত্রিসভার বৈঠকে অন্নপূর্ণা যোজনা ও জল যন্ত্রণা নিয়ে নির্দেশ দিলেন মুখ্যমন্ত্রী

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Jio Prime: ফিরছে জিও প্রাইম, মিলবে ৬০০ টাকার ক্যাশব্যাক, আগামী ১ বছর বাড়বে না রিচার্জের দাম!
ফিরছে জিও প্রাইম, মিলবে ৬০০ টাকার ক্যাশব্যাক, আগামী ১ বছর বাড়বে না রিচার্জের দাম!
Weather Update: গত কয়েকদিন ঝেঁপে বৃষ্টির পরও শান্তি নেই, রাজ্য জুড়ে ঝড়-বৃষ্টির পূর্বাভাস, দক্ষিণবঙ্গে জারি কমলা-হলুদ সতর্কতা
গত কয়েকদিন ঝেঁপে বৃষ্টির পরও শান্তি নেই, রাজ্য জুড়ে ঝড়-বৃষ্টির পূর্বাভাস, দক্ষিণবঙ্গে জারি কমলা-হলুদ সতর্কতা
Bankura Bridge: বাঁকুড়ায় নদীর জল বইছে সেতুর উপর দিয়ে, তোড়ে উল্টে গেল ডাম্পারও
বাঁকুড়ায় নদীর জল বইছে সেতুর উপর দিয়ে, তোড়ে উল্টে গেল ডাম্পারও
Weather Update: ৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
Mysterious Taimara Valley: হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
Actress Death: শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
Nadia News: গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
Papiya Adhikari: সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
Embed widget