এক্সপ্লোর

ব্রিটেনে গেলে ভারতীয় পড়ুয়াদের বিনামূল্যে ভ্যাকসিন, দেওয়া হবে ১০ দিনের কোয়ারেন্টিনের খরচও

ব্রিটেনে গেলে ভারতীয় পড়ুয়াদের বিনামূল্যে ভ্যাকসিন, দেওয়া হবে ১০ দিনের কোয়ারেন্টিনের খরচও

সৌমিক সাহা ও ঝিলম করঞ্জাই, কলকাতা: করোনা পরিস্থিতিতেও বাড়ছে বাঙালি পড়ুয়াদের লন্ডন যাত্রা। পড়ুয়াদের বিলেত পাড়ির সঙ্গে যুক্ত বিভিন্ন সংস্থার দাবি, ২০১৯-এর তুলনায় ২০২০-২১-এ ইংল্যান্ডে যাওয়ার আবেদনের সংখ্যা বেড়েছে। আশার কথা সাগরের ওপাড় থেকেও। ভারতীয় পড়ুয়ারা ব্রিটেনে গেলেই মিলবে বিনামূল্যে ভ্যাকসিন। বিধি মতো ১০ দিন কোয়ারেন্টিনে থাকতে হলেও তার খরচও দিয়ে দেওয়া হবে বলে সূত্রের দাবি।

স্বপ্ন সফল করার হাতছানি। করোনার কারণে বদ্ধ জীবন থেকে শিক্ষা-শিল্প-সংস্কৃতির মুক্ত আকাশে ডানা মেলা। কে না চায়? শহরের বিদেশযাত্রার পরিসংখ্যান বলছে, এমনটা এখন চাইছেন অনেকেই। তাই তো দক্ষিণ কলকাতার বাসিন্দা অদ্রিজা মুখোপাধ্যায় অর্থনীতি নিয়ে পড়তে পাড়ি দিচ্ছেন ইংল্যান্ডে। 

ছোটবেলা থেকেই অদ্রিজার স্বপ্ন ছিল ইংল্যান্ডে পড়াশোনা করার। সেই মতোই নিজেকে প্রস্তুত করেছেন। করোনার সাধ্য কী, তাঁকে হার মানায়! কিন্তু ব্রিটেনে পড়তে গেলে করোনার ভ্যাকসিনের কী হবে? বিদেশ বিভুঁইয়ে গিয়ে বিপদে পড়তে হবে না তো? ব্রিটেনের ন্যাশনাল হেলথ সার্ভিস জানিয়েছে, এ নিয়ে বিদেশি পড়ুয়াদের চিন্তার কারণ নেই।  

১৮ বছর বা তার ঊর্ধ্বে যে কেউ ব্রিটেনে এলে বিনামূল্যে ভ্যাকসিন পাবেন। সে তাঁদের নাগরিকত্ব বা ইমিগ্রান্ট স্টেটাস যাই হোক। ইংল্যান্ডে কাউকে কোভিড ভ্যাকসিনের জন্য অর্থব্যয় করতে হবে না। 

লন্ডনের ব্রুনেল বিশ্ববিদ্যালয়ের  সহকারী প্রধান শিবানী ভাল্লা জানিয়েছেন, গোটা বিশ্বের মতোই ব্রিটেনেও চোখ রাঙাচ্ছে করোনার ডেল্টা স্ট্রেন। চিকিত্‍সকদের পরামর্শ, ব্রিটেনে গেলে বেশ কিছু সতর্কতা নেওয়া দরকার। 

চিকিত্‍সক  দীপ্তেন্দ্র সরকার বলছেন, করোনা সংক্রমণের বাড়বাড়ন্তের কারণে ভারত এখনও ব্রিটেন বা ইওরোপিয় ইউনিয়নের লাল তালিকায় রয়েছে। সেই কারণেই ভারত থেকে কেউ ব্রিটেনে গেলেই তাঁকে ১০ দিন নিজের খরচায় থাকতে হবে কোয়ারেন্টিনে। খরচ হবে ১ হাজার ৭৫০ পাউন্ড, ভারতীয় টাকায় যা প্রায় ১ লক্ষ ৮০ হাজার টাকা। তবে ব্রুনেল সহ লন্ডনের বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের আশ্বাস, পড়ুয়াকে ওই অর্থ নির্দিষ্ট পদ্ধতিতে ফিরিয়ে দেওয়া হবে তাঁর ইংল্যান্ডের অ্যাকাউন্টে।  

শিবানী ভাল্লা আরও জানিয়েছেন, কোয়ারেন্টিনের অর্থ ফিরিয়ে দেওয়া হবে বলছেন....ব্রুনেল সহ ৪০টি বিশ্ববিদ্যালয় এই ব্যবস্থা করেছে। ৪০টি বিশ্ববিদ্যালয়ের কথা বলতে হবে। না হলে ব্রুনেলের বিজ্ঞাপন হয়ে যাবে।

এই করোনা পরিস্থিতিতেও তাই বেড়েছে ব্রিটেনযাত্রী পড়ুয়ার সংখ্যা। কারও কাছে ছোটবেলার স্বপ্ন সত্যি হওয়া।  কারও সামনে আবার উন্নত শিক্ষার সুযোগ। করোনার আতঙ্ক সরিয়ে এখন বাঙালির কাছে বিলেতেই বসন্ত।  

সেরা শিরোনাম

RG Kar Case: ‘ধর্ষকের বেঁচে থাকার অধিকার নেই’, বারুইপুরকাণ্ডে এনকাউন্টারকে সমর্থন অভয়ার মায়ের, রত্না দেবনাথ বললেন, ‘আসল অপরাধীরা আর জি করে ঘুরে বেড়াচ্ছে’
‘ধর্ষকের বেঁচে থাকার অধিকার নেই’, বারুইপুরকাণ্ডে এনকাউন্টারকে সমর্থন অভয়ার মায়ের, রত্না দেবনাথ বললেন, ‘আসল অপরাধীরা আর জি করে ঘুরে বেড়াচ্ছে’
Mamata Banerjee:
"হাইকোর্ট অবমাননা করতে চাইনি তাই", কালীঘাট তৃণমূলের মিছিলে উত্তেজনা, একজনকে চড় মারলেন মমতা বন্দ্যোপাধ্যায়
Rainfall Update: ৯-১০ জুলাই উত্তরবঙ্গে ভারী বৃষ্টি, দক্ষিণবঙ্গেও বজ্রবিদ্যুৎ-বৃষ্টি, জারি সতর্কতা
৯-১০ জুলাই উত্তরবঙ্গে ভারী বৃষ্টি, দক্ষিণবঙ্গেও বজ্রবিদ্যুৎ-বৃষ্টি, জারি সতর্কতা
Helmet Traffic Rules: হেলমেট পরলেও হতে পারে ফাইন ! ১০০০ টাকা পর্যন্ত জরিমানা, কী রয়েছে ট্রাফিক রুল
হেলমেট পরলেও হতে পারে ফাইন ! ১০০০ টাকা পর্যন্ত জরিমানা, কী রয়েছে ট্রাফিক রুল

ভিডিও

Chok Bhanga 6ta: কালীঘাট-তৃণমূলের মিছিল ঘিরে বালিগঞ্জে ধুন্ধুমার। ফের কোর্টে গরহাজির অভিষেক
Ritabrata Banerjee | মুখ্যমন্ত্রীর সঙ্গে দেখা করতে নবান্নে 'ঋতব্রত-তৃণমূল' ABP Ananda LIVE
Baruipur News | বারবার বয়ানে বিভ্রান্তি তৈরি করছিল প্রভাস ? ABP Ananda LIVE
RG Kar News |
Mamata Banerjee |

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
RG Kar Case: ‘ধর্ষকের বেঁচে থাকার অধিকার নেই’, বারুইপুরকাণ্ডে এনকাউন্টারকে সমর্থন অভয়ার মায়ের, রত্না দেবনাথ বললেন, ‘আসল অপরাধীরা আর জি করে ঘুরে বেড়াচ্ছে’
‘ধর্ষকের বেঁচে থাকার অধিকার নেই’, বারুইপুরকাণ্ডে এনকাউন্টারকে সমর্থন অভয়ার মায়ের, রত্না দেবনাথ বললেন, ‘আসল অপরাধীরা আর জি করে ঘুরে বেড়াচ্ছে’
Mamata Banerjee:
"হাইকোর্ট অবমাননা করতে চাইনি তাই", কালীঘাট তৃণমূলের মিছিলে উত্তেজনা, একজনকে চড় মারলেন মমতা বন্দ্যোপাধ্যায়
Rainfall Update: ৯-১০ জুলাই উত্তরবঙ্গে ভারী বৃষ্টি, দক্ষিণবঙ্গেও বজ্রবিদ্যুৎ-বৃষ্টি, জারি সতর্কতা
৯-১০ জুলাই উত্তরবঙ্গে ভারী বৃষ্টি, দক্ষিণবঙ্গেও বজ্রবিদ্যুৎ-বৃষ্টি, জারি সতর্কতা
Helmet Traffic Rules: হেলমেট পরলেও হতে পারে ফাইন ! ১০০০ টাকা পর্যন্ত জরিমানা, কী রয়েছে ট্রাফিক রুল
হেলমেট পরলেও হতে পারে ফাইন ! ১০০০ টাকা পর্যন্ত জরিমানা, কী রয়েছে ট্রাফিক রুল
Baruipur Incident: বারুইপুরকাণ্ডে প্রভাসই মূল অভিযুক্ত, গভীর রাতে শুধু তাকেই নিয়ে যাওয়া হল কেন? পুলিশ জানাল…
বারুইপুরকাণ্ডে প্রভাসই মূল অভিযুক্ত, গভীর রাতে শুধু তাকেই নিয়ে যাওয়া হল কেন? পুলিশ জানাল…
FIFA World Cup 2026: তাঁর কোচিং নিয়ে তীব্র অসন্তোষ মাঝেই পর্তুগালের দায়িত্ব ছাড়লেন মার্তিনেজ়, সরে দাঁড়ালেন ডালিচও
তাঁর কোচিং নিয়ে তীব্র অসন্তোষ মাঝেই পর্তুগালের দায়িত্ব ছাড়লেন মার্তিনেজ়, সরে দাঁড়ালেন ডালিচও
Mamata Banerjee News: মেজাজ হারিয়ে সপাটে চড় কষালেন মমতা, বাড়ির সামনে হুলস্থুল
মেজাজ হারিয়ে সপাটে চড় কষালেন মমতা, বাড়ির সামনে হুলস্থুল
Mamata Banerjee : বারুইপুরকাণ্ডের প্রতিবাদে, মোমবাতি হাতে মিছিলে নামলেন মমতা বন্দ্যোপাধ্যায়
বারুইপুরকাণ্ডের প্রতিবাদে, মোমবাতি হাতে মিছিলে নামলেন মমতা বন্দ্যোপাধ্যায়
Embed widget