এক্সপ্লোর

‘খালি হাতে অন্ধ্রপ্রদেশ আসতে আপনার লজ্জা করবে না?’ মোদিকে পত্রবোমা চন্দ্রবাবু নাইডুর

অমরাবতী: শুক্রবার বিকেলে অন্ধ্রপ্রদেশে আসছেন নরেন্দ্র মোদি। তার ঠিক আগেই অমরাবতী থেকে ‘পত্রবোমা’ পৌঁছল প্রধানমন্ত্রীর দফতরে। প্রেরক অন্ধ্রপ্রদেশের মুখ্যমন্ত্রী এন চন্দ্রবাবু নাইডু। 'যা প্রতিশ্রুতি দিয়েছিলেন তার একটাও রাখেননি। অন্ধ্রপ্রদেশের ৫ কোটি মানুষের সঙ্গে প্রতারণা হয়েছে। খালি হাতে অন্ধ্রপ্রদেশ আসতে আপনার লজ্জা করবে না?' প্রধানমন্ত্রীকে এই ভাষাতেই চিঠি লিখেছেন তেলুগু দেশম পার্টির সুপ্রিমো এন সি নাইডু। বৃহস্পতিবারই সেই চিঠি পৌঁছছে প্রধানমন্ত্রীর দফতরে।

আজ, সেই চিঠিরই একটি অংশ সংবাদমাধ্যমের হাতে এসেছে। চিঠিতে চন্দ্রবাবু লিখেছেন, “আমি ব্যক্তিগতভাবে ২৯ বার নয়াদিল্লি গিয়েছি। বহুবার আপনার কাছে আবেদন করেছি। কিন্তু কোনও লাভ হয়নি। বিশাখাপত্তনমে আসার আগে আপনার স্মরণে আনতে চাই, অন্ধ্রপ্রদেশের মানুষ ক্ষোভে ফুঁসছে। রাজ্যের ৫ কোটি মানুষের প্রতিনিধি হিসেবে আপনার প্রতিশ্রুতি ও প্রতারাণার কথা আপনাকে মনে করিয়ে দিতে চাই। জনপ্রতিনিধি হিসেবে জনগণের ভাবাবেগ সম্পর্কে ওয়াকিবহাল থাকা আমাদের নৈতিক দায়িত্ব।”

এখানেই শেষ নয়। অন্ধ্রপ্রদেশকে বিশেষ মর্যাদা দেওয়া, পোলাভোরাম প্রকল্পের জন্য অর্থ বরাদ্দ, অমরাবতী শহরের উন্নয়ন, বিশাখাপত্তনম ও বিজয়ওয়াড়ার মধ্যে মেট্রো সংযোজন সহ রাজ্য থেকে লোকসভা আসন বৃদ্ধির মতো আরও একাধিক ইস্যুর কথাও ওই চিঠিতে উল্লেখ করেছেন চন্দ্রবাবু। প্রসঙ্গত, মনমোহন সরকারের ঘোষিত প্রকল্পগুলো কেন এই সরকার বাস্তবায়ন করতে পারল না, সেই বিষয়েও প্রশ্ন তোলেন অন্ধ্রের মুখ্যমন্ত্রী। একই সঙ্গে বিশাখাপত্তনমে মোদির সফরকে বিদ্রুপ করে তিনি এও জানিয়েছেন, প্রধানমন্ত্রীকে কালো পতাকা দেখাবে টিডিপি। এমনকি তিনি নিজে কালো শার্ট পরে নরেন্দ্র মোদির অন্ধ্র সফরের প্রতিবাদ করবেন বলেও জানিয়েছেন।

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Vaibhav Sooryavanshi: এবার ভারতীয় টেস্ট দলে সুযোগ পেতে চলেছে বৈভব? সূর্যবংশীকে নিয়ে বড় আপডেট দিলেন নির্বাচক
এবার ভারতীয় টেস্ট দলে সুযোগ পেতে চলেছে বৈভব? সূর্যবংশীকে নিয়ে বড় আপডেট দিলেন নির্বাচক
Case Against Meta : ককরোচদের প্রতিবাদে প্রধানমন্ত্রীর আপত্তিকর ভিডিয়ো পোস্ট, এবার মেটা-ফেসবুকের বিরুদ্ধে মামলা
ককরোচদের প্রতিবাদে প্রধানমন্ত্রীর আপত্তিকর ভিডিয়ো পোস্ট, এবার মেটা-ফেসবুকের বিরুদ্ধে মামলা
Petrol Diesel Price Change : মাসের শেষে দাম কমল পেট্রোল - ডিজেলের? সকাল ৬ টায় সামনে এল আজকের রেট চার্ট
মাসের শেষে দাম কমল পেট্রোল - ডিজেলের? সকাল ৬ টায় সামনে এল আজকের রেট চার্ট
Edible Oil Adulteration: ভোজ্য তেলেও 'ভেজাল', সরষের তেলের সঙ্গে পাম তেল মিশিয়ে বিক্রি! আটক কারখানার মালিক
ভোজ্য তেলেও 'ভেজাল', সরষের তেলের সঙ্গে পাম তেল মিশিয়ে বিক্রি! আটক কারখানার মালিক

ভিডিও

Abhishek Banerjee | ওষুধ থেকে USG, সেবাশ্রয় ঘিরে একের পর এক অভিযোগ! | ABP ANANDA LIVE
School Uniform News | 'পড়ুয়াদের ইউনিফর্মের রং নির্বাচনে সম্পূর্ণ স্বাধীনতা স্কুল কর্তৃপক্ষের', জানালেন স্কুল শিক্ষামন্ত্রী দীপক বর্মন
Jalpaiguri News | জলপাইগুড়িতে ডিম-বিক্ষোভের মুখে পুর চেয়ারম্যান
Rahul Gandhi on Paper Leak Bill | 'সিস্টেমের পরিবর্তন না হলে, প্রশ্নফাঁস বন্ধ হবে না'
India vs Brazil | ফিফা ফ্রেন্ডলি খেলতে প্রথমবার ভারতে আসছে ব্রাজিলের সিনিয়র টিম

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Vaibhav Sooryavanshi: এবার ভারতীয় টেস্ট দলে সুযোগ পেতে চলেছে বৈভব? সূর্যবংশীকে নিয়ে বড় আপডেট দিলেন নির্বাচক
এবার ভারতীয় টেস্ট দলে সুযোগ পেতে চলেছে বৈভব? সূর্যবংশীকে নিয়ে বড় আপডেট দিলেন নির্বাচক
Case Against Meta : ককরোচদের প্রতিবাদে প্রধানমন্ত্রীর আপত্তিকর ভিডিয়ো পোস্ট, এবার মেটা-ফেসবুকের বিরুদ্ধে মামলা
ককরোচদের প্রতিবাদে প্রধানমন্ত্রীর আপত্তিকর ভিডিয়ো পোস্ট, এবার মেটা-ফেসবুকের বিরুদ্ধে মামলা
Petrol Diesel Price Change : মাসের শেষে দাম কমল পেট্রোল - ডিজেলের? সকাল ৬ টায় সামনে এল আজকের রেট চার্ট
মাসের শেষে দাম কমল পেট্রোল - ডিজেলের? সকাল ৬ টায় সামনে এল আজকের রেট চার্ট
Edible Oil Adulteration: ভোজ্য তেলেও 'ভেজাল', সরষের তেলের সঙ্গে পাম তেল মিশিয়ে বিক্রি! আটক কারখানার মালিক
ভোজ্য তেলেও 'ভেজাল', সরষের তেলের সঙ্গে পাম তেল মিশিয়ে বিক্রি! আটক কারখানার মালিক
Kohli On Rahane: আমার প্রিয় ব্যাটিং পার্টনার... রাহানের অবসরের পর আবেগপূর্ণ পোস্ট কোহলির
আমার প্রিয় ব্যাটিং পার্টনার... রাহানের অবসরের পর আবেগপূর্ণ পোস্ট কোহলির
Sebaashray Scam: 'সেবাশ্রয়' কাণ্ডের জের, বাতিল হয়ে গেল রাজ্যের এই নার্সিংহোমের লাইসেন্স ও রেজিস্ট্রেশন
'সেবাশ্রয়' কাণ্ডের জের, বাতিল হয়ে গেল রাজ্যের এই নার্সিংহোমের লাইসেন্স ও রেজিস্ট্রেশন
Modi Temple in Bihar: দেবতারূপে পূজিত হবেন নরেন্দ্র মোদি, মন্দির তৈরি হতে চলেছে বিহারে, প্রস্তাবে অনুমোদন দিল বোর্ড
দেবতারূপে পূজিত হবেন নরেন্দ্র মোদি, মন্দির তৈরি হতে চলেছে বিহারে, প্রস্তাবে অনুমোদন দিল বোর্ড
RG Kar News Update: আগামী সপ্তাহে মেয়ের মৃত্যুর ২ বছর পার, মামলা কতদূর? CBI-এর স্টেটাস রিপোর্ট পেশের দিনে প্রশ্ন অভয়ার পরিবারের
আগামী সপ্তাহে মেয়ের মৃত্যুর ২ বছর পার, মামলা কতদূর? CBI-এর স্টেটাস রিপোর্ট পেশের দিনে প্রশ্ন অভয়ার পরিবারের
Embed widget