এক্সপ্লোর

দেওবন্দ নিয়ে বিতর্কিত মন্তব্য, গিরিরাজ সিংহকে তলব, সতর্ক করলেন জেপি নাড্ডা

দিল্লিতে সদ্যসমাপ্ত বিধানসভা নির্বাচনের প্রচারে বিজেপি-র একাধিক নেতা-মন্ত্রী শাহিনবাগে নাগরিকত্ব সংশোধনী আইনের প্রতিবাদে অবস্থান বিক্ষোভ নিয়ে বিতর্কিত মন্তব্য করেন।

নয়াদিল্লি: দেওবন্দের সঙ্গে সন্ত্রাসবাদের যোগ থাকা নিয়ে বিতর্কিত মন্তব্য করায় কেন্দ্রীয় মন্ত্রী গিরিরাজ সিংহকে ডেকে পাঠিয়ে সতর্ক করে দিলেন বিজেপি সভাপতি জেপি নাড্ডা। বিজেপি সূত্রে খবর, দলের সদর দফতরে গিরিরাজের সঙ্গে বৈঠকে তাঁকে ভবিষ্যতে এই ধরনের মন্তব্য করা থেকে বিরত থাকতে বলেছেন নাড্ডা। তাঁর মতে, এর ফলে দল ক্ষতিগ্রস্ত হচ্ছে। মঙ্গলবার উত্তরপ্রদেশের সহারানপুরে একটি জনসভায় গিরিরাজ বলেন, ‘আমি ফের বলছি, দেওবন্দ হল সন্ত্রাসবাদের গঙ্গোত্রী। হাফিজ সইদ সহ বিশ্বের সব বড়মাপের সন্ত্রাসবাদীর জন্ম এখানেই।’ এই মন্তব্য নিয়ে বিতর্ক শুরু হতেই তাঁকে তলব করেন বিজেপি সভাপতি। দিল্লিতে সদ্যসমাপ্ত বিধানসভা নির্বাচনের প্রচারে বিজেপি-র একাধিক নেতা-মন্ত্রী শাহিনবাগে নাগরিকত্ব সংশোধনী আইনের প্রতিবাদে অবস্থান বিক্ষোভ নিয়ে বিতর্কিত মন্তব্য করেন। একাধিক জনসভা থেকে আন্দোলনকারীদের গুলি করে মারা, বিদ্যুতের শক দেওয়ার স্লোগান ওঠে। দিল্লিতে হারের পর কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ বলেছেন, এই ধরনের বিতর্কিত মন্তব্য করা উচিত হয়নি। দল এই ধরনের মন্তব্য থেকে দূরত্ব তৈরি করেছে। কিন্তু তারপরেও গিরিরাজের মতো নেতারা বিতর্কিত মন্তব্য করে চলেছেন।

সেরা শিরোনাম

Suvendu Adhikari: পঞ্চায়েত দফতরে নিয়োগ হবে, নবান্ন থেকে বড় ঘোষণা মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর
পঞ্চায়েত দফতরে নিয়োগ হবে, নবান্ন থেকে বড় ঘোষণা মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর
Shubhankar Sarkar : বিজেপির বিরুদ্ধে ঐক্যবদ্ধ লড়াইয়ের ডাক কুণালের, কী বললেন প্রদেশ কংগ্রেস সভাপতি ?
বিজেপির বিরুদ্ধে ঐক্যবদ্ধ লড়াইয়ের ডাক কুণালের, কী বললেন প্রদেশ কংগ্রেস সভাপতি ?
Gold Price Today: সোনা কিনবেন ভাবছেন? বিয়ের মরশুমের আগে স্বস্তি! কালীপুজোর পর তিন দিনেই অনেকটা সস্তা সোনা?
সোনা কিনবেন ভাবছেন? বিয়ের মরশুমের আগে স্বস্তি! কালীপুজোর পর তিন দিনেই অনেকটা সস্তা সোনা?
Post Office VS Bank FD : পোস্ট অফিসে স্বল্প সঞ্চয় স্কিম, না ব্যাঙ্ক FD-তে বেশি রিটার্ন, কোথায় টাকা রাখা উচিত ?
পোস্ট অফিসে স্বল্প সঞ্চয় স্কিম, না ব্যাঙ্ক FD-তে বেশি রিটার্ন, কোথায় টাকা রাখা উচিত ?

ভিডিও

Manoj Orao:
Sumit Roy: ডায়মন্ড হারবারের নগেন্দ্রবাজারে তোলাবাজির অভিযোগ, আদালতে পেশ করা হল সুমিত রায়কে
Sajal Ghosh:
Priya Ranjan Dasmunsi Statue: 'মেলালেন' প্রিয়রঞ্জন, একমঞ্চে কুণাল-মদন-প্রসূন-বিমান-শুভঙ্কররা
Prashun Banerjee:

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Suvendu Adhikari: পঞ্চায়েত দফতরে নিয়োগ হবে, নবান্ন থেকে বড় ঘোষণা মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর
পঞ্চায়েত দফতরে নিয়োগ হবে, নবান্ন থেকে বড় ঘোষণা মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর
Shubhankar Sarkar : বিজেপির বিরুদ্ধে ঐক্যবদ্ধ লড়াইয়ের ডাক কুণালের, কী বললেন প্রদেশ কংগ্রেস সভাপতি ?
বিজেপির বিরুদ্ধে ঐক্যবদ্ধ লড়াইয়ের ডাক কুণালের, কী বললেন প্রদেশ কংগ্রেস সভাপতি ?
Gold Price Today: সোনা কিনবেন ভাবছেন? বিয়ের মরশুমের আগে স্বস্তি! কালীপুজোর পর তিন দিনেই অনেকটা সস্তা সোনা?
সোনা কিনবেন ভাবছেন? বিয়ের মরশুমের আগে স্বস্তি! কালীপুজোর পর তিন দিনেই অনেকটা সস্তা সোনা?
Post Office VS Bank FD : পোস্ট অফিসে স্বল্প সঞ্চয় স্কিম, না ব্যাঙ্ক FD-তে বেশি রিটার্ন, কোথায় টাকা রাখা উচিত ?
পোস্ট অফিসে স্বল্প সঞ্চয় স্কিম, না ব্যাঙ্ক FD-তে বেশি রিটার্ন, কোথায় টাকা রাখা উচিত ?
Virat Kohli: যে ম্যাট হেনরি ভেঙেছিলেন তাঁর উইকেট, তাঁকেই বিশেষ উপহার দিলেন মুগ্ধ বিরাট কোহলি
যে ম্যাট হেনরি ভেঙেছিলেন তাঁর উইকেট, তাঁকেই বিশেষ উপহার দিলেন মুগ্ধ বিরাট কোহলি
KFC Dominos Suspended : দোকানের মধ্যেই আরশোলা, ইঁদুরের বিষ্ঠা ! চরম অস্বাস্থ্যকর পরিবেশের অভিযোগে KFC, ডমিনোজের লাইসেন্স সাসপেন্ড
দোকানের মধ্যেই আরশোলা, ইঁদুরের বিষ্ঠা ! চরম অস্বাস্থ্যকর পরিবেশের অভিযোগে KFC, ডমিনোজের লাইসেন্স সাসপেন্ড
Howrah Municipal Corporation : হাওড়া পুরসভার ওয়ার্ড পুনর্বিন্যাস নিয়ে নতুন মামলা দায়ের, '৫০ থেকে কীভাবে ওয়ার্ড ৬৮টি করা হল?'
হাওড়া পুরসভার ওয়ার্ড পুনর্বিন্যাস নিয়ে নতুন মামলা দায়ের, '৫০ থেকে কীভাবে ওয়ার্ড ৬৮টি করা হল?'
IPL: নিলামে মুস্তাফিজুর, আসন্ন আইপিএলে দল পাওয়ার দৌড়ে থাকবেন আরও ৬ বাংলাদেশি
নিলামে মুস্তাফিজুর, আসন্ন আইপিএলে দল পাওয়ার দৌড়ে থাকবেন আরও ৬ বাংলাদেশি
Embed widget