এক্সপ্লোর

বিচারের নামে বদলা নয়, 'এনকাউন্টার' বিতর্কের মধ্যেই বললেন প্রধান বিচারপতি বোবদে

তেলঙ্গানা পুলিশ মহিলা পশু চিকিত্সকের গণধর্ষণ, খুন, পুড়িয়ে দেওয়ায় চার অভিযুক্তকেই অপরাধের ঘটনার পুনর্নির্মাণের জন্য চাট্টাপল্লির অপরাধস্থলে নিয়ে যায়। তাদের দাবি, কাকভোরে পুলিশকর্মীদের হাতের অস্ত্র কেড়ে গুলি চালিয়ে তারা পালানোর চেষ্টা করে। আত্মরক্ষার্থে পুলিশ গুলি চালিয়ে চারজনকেই মেরে ফেলে।

নয়াদিল্লি: চটজলদি কখনও ন্যয়বিচার পাওয়া যায় বলে মনে করেন না দেশের প্রধান বিচারপতি শরদ অরবিন্দ বোবদে। তেমনটা হওয়া উচিত নয় বলেও অভিমত পোষণ করেন তিনি। ২৭ নভেম্বরের মহিলা পশু চিকিত্সকের গণধর্ষণ, হত্যার পর তাঁর দেহ পেট্রল ঢেলে জ্বালিয়ে দেওয়ায় অভিযুক্ত চারজনই গতকাল ভোরে তেলঙ্গানা পুলিশের সঙ্গে গুলির লড়াইয়ে মারা যাওয়ার পরদিন জয়পুরে এক অনুষ্ঠানে বোবদে এমন কথাও বলেছেন যে, ন্যয়বিচার যেন কখনও বদলা, প্রতিহিংসায় পর্যবসিত না হয়। পশু চিকিত্সকের প্রতি চরম নারকীয়, পাশবিক আচরণের জন্য ধৃত চার অভিযুক্তকে 'এনকাউন্টারে' নিকেশ করে আমজনতা থেকে শুরু করে নানা মহলের ভূয়সী প্রশংসা পাচ্ছে তেলঙ্গানা পুলিশ। ধর্ষণের পর খুন, আগুনে পোড়ানোর মতো গুরুতর অপরাধের ক্ষেত্রে বিচার প্রক্রিয়ার মাধ্যমে অভিযোগের নিষ্পত্তির জন্য অপেক্ষার পরিবর্তে চটজলদি সাজা দেওয়াই সমাধান কিনা, সেই প্রশ্নও উঠছে। এই প্রেক্ষাপটেই প্রধান বিচারপতি আজ বলেছেন, দেশে সাম্প্রতিক ঘটনাবলীতে পুরানো বিতর্কটা নতুন উদ্যমে মাথাচাড়া দিয়েছে। এনিয়ে কোনও সংশয়ই নেই যে, অপরাধ মামলার নিষ্পত্তিতে যে অনীহা, ঢিলেমি দেখা যায়, সময় লাগে, সে ব্যাপারে দেশের ফৌজদারি বিচার ব্যবস্থার অবশ্যই নিজেদের অবস্থান, দৃষ্টিভঙ্গি পুনর্বিবেচনা করা উচিত। কিন্তু তা বলে আমার মনে হয় না, কখনই চটজলদি, তাতক্ষণিক ন্যয়বিচার মিলতে পারে বা সেটা হওয়া উচিত। কখনও প্রতিহিংসার পথে ন্যয়বিচার পাওয়া যায় না। বদলায় পর্যবসিত হলে ন্যয়বিচার তার চরিত্র হারিয়ে ফেলে। তেলঙ্গানা পুলিশ মহিলা পশু চিকিত্সকের গণধর্ষণ, খুন, পুড়িয়ে দেওয়ায় চার অভিযুক্তকেই অপরাধের ঘটনার পুনর্নির্মাণের জন্য চাট্টাপল্লির অপরাধস্থলে নিয়ে যায়। তাদের দাবি, কাকভোরে পুলিশকর্মীদের হাতের অস্ত্র কেড়ে গুলি চালিয়ে তারা পালানোর চেষ্টা করে। আত্মরক্ষার্থে পুলিশ গুলি চালিয়ে চারজনকেই মেরে ফেলে। ঘটনার কয়েক ঘন্টা পরই তেলঙ্গানা হাইকোর্ট রাজ্য সরকারকে নিহত চার অভিযুক্তের দেহ ৯ ডিসেম্বর রাত ৮টা পর্যন্ত সংরক্ষিত রাখার নির্দেশ দেয়। বিচারপ্রক্রিয়ার বাইরে বেআইনি ভাবে চারজনকে মেরে ফেলা হয়েছে বলে অভিযোগ তুলে গতকালের এনকাউন্টারের ঘটনায় বিচারবিভাগের হস্তক্ষেপ চেয়ে প্রধান বিচারপতির অফিসে আবেদন জমা পড়েছে। সেই প্রেক্ষাপটে হাইকোর্টের এহেন নির্দেশ।

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Weather Forecast: নিম্নচাপের প্রবল প্রভাব, ভারী থেকে অতি ভারী বৃষ্টি, বানভাসি পরিস্থিতি হতে পারে কোন কোন এলাকায়?
নিম্নচাপের প্রবল প্রভাব, ভারী থেকে অতি ভারী বৃষ্টি, বানভাসি পরিস্থিতি হতে পারে কোন কোন এলাকায়?
Dilip Ghosh: আবাসের ঘর পেতে চান? কেউ যেন বঞ্চিত না থাকেন, বড় আবেদন পঞ্চায়েত মন্ত্রী দিলীপ ঘোষের
আবাসের ঘর পেতে চান? কেউ যেন বঞ্চিত না থাকেন, বড় আবেদন পঞ্চায়েত মন্ত্রী দিলীপ ঘোষের
Lionel Messi: বাবার স্মৃতির উদ্দেশে আবেগঘন মেসির পোস্টের রন্ধ্রে রন্ধ্রে অবসরের পূর্বাভাস
বাবার স্মৃতির উদ্দেশে আবেগঘন মেসির পোস্টের রন্ধ্রে রন্ধ্রে অবসরের পূর্বাভাস
East Bengal: বিশ্বমানের গোল, টানটান লড়াই, আল আরবির বিরুদ্ধে ৪-১ জিতে চ্যাম্পিয়ন্স লিগ ২-র গ্রুপ পর্বে ইস্টবেঙ্গল
বিশ্বমানের গোল, টানটান লড়াই, আল আরবির বিরুদ্ধে ৪-১ জিতে চ্যাম্পিয়ন্স লিগ ২-র গ্রুপ পর্বে ইস্টবেঙ্গল

ভিডিও

BJP Government in Bengal | কেন কাজ করছে না পুরসভা! প্রশ্ন তুললেন শীর্ষেন্দু সিংহ রায়
Sovandeb Chattopadhyay |
Kunal Ghosh | ওয়ার্ড পুনর্বিন্যাসের নেপথ্যে 'রাজনৈতিক অভিসন্ধি'? অভিযোগ কুণালের
Academy of Fine Arts : প্রথমে গেরুয়া, তারপর সাদা, ফের গেরুয়া! অ্যাকাডেমির রং বদলে বিতর্ক
Sebaashray Case: অভিষেকের সেবাশ্রয়-কাণ্ডে চিকিৎসক রাজীব বিশ্বাসকে জিজ্ঞাসাবাদ | ABP Ananda Live

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Weather Forecast: নিম্নচাপের প্রবল প্রভাব, ভারী থেকে অতি ভারী বৃষ্টি, বানভাসি পরিস্থিতি হতে পারে কোন কোন এলাকায়?
নিম্নচাপের প্রবল প্রভাব, ভারী থেকে অতি ভারী বৃষ্টি, বানভাসি পরিস্থিতি হতে পারে কোন কোন এলাকায়?
Dilip Ghosh: আবাসের ঘর পেতে চান? কেউ যেন বঞ্চিত না থাকেন, বড় আবেদন পঞ্চায়েত মন্ত্রী দিলীপ ঘোষের
আবাসের ঘর পেতে চান? কেউ যেন বঞ্চিত না থাকেন, বড় আবেদন পঞ্চায়েত মন্ত্রী দিলীপ ঘোষের
Lionel Messi: বাবার স্মৃতির উদ্দেশে আবেগঘন মেসির পোস্টের রন্ধ্রে রন্ধ্রে অবসরের পূর্বাভাস
বাবার স্মৃতির উদ্দেশে আবেগঘন মেসির পোস্টের রন্ধ্রে রন্ধ্রে অবসরের পূর্বাভাস
East Bengal: বিশ্বমানের গোল, টানটান লড়াই, আল আরবির বিরুদ্ধে ৪-১ জিতে চ্যাম্পিয়ন্স লিগ ২-র গ্রুপ পর্বে ইস্টবেঙ্গল
বিশ্বমানের গোল, টানটান লড়াই, আল আরবির বিরুদ্ধে ৪-১ জিতে চ্যাম্পিয়ন্স লিগ ২-র গ্রুপ পর্বে ইস্টবেঙ্গল
Rudranil Ghosh: আগেই আশঙ্কা প্রকাশ করেছিলেন চন্দন সেন,
আগেই আশঙ্কা প্রকাশ করেছিলেন চন্দন সেন, "যে রং ছিল, সেই রংই হবে", অ্যাকাডেমির রং বদল নিয়ে 'কার্যত' ঘোষণা করলেন রুদ্রনীল ঘোষ!
Kunal Ghosh: বেলেঘাটায় কুণাল ঘোষের বাড়ি ও কার্যালয়ে হামলার অভিযোগ
বেলেঘাটায় কুণাল ঘোষের বাড়ি ও কার্যালয়ে হামলার অভিযোগ
IND vs SL: প্রথম টেস্টপূর্বে জোড়া ধাক্কা, তারকা ক্রিকেটারদেরকে বাদ দিয়েই গলের দল ঘোষণা করল শ্রীলঙ্কা
প্রথম টেস্টপূর্বে জোড়া ধাক্কা, তারকা ক্রিকেটারদেরকে বাদ দিয়েই গলের দল ঘোষণা করল শ্রীলঙ্কা
Sheikh Hasina : শেখ হাসিনার প্রত্যর্পণ চায় বাংলাদেশ, কী বলল ভারত ?
শেখ হাসিনার প্রত্যর্পণ চায় বাংলাদেশ, কী বলল ভারত ?
Embed widget