এক্সপ্লোর

কর্নাটক: সরকার বাঁচাতে আস্থাভোট করাতে উদ্যোগী কুমারস্বামী

সম্প্রতি, জোটের ১৬ বিধায়কের বিজেপিতে যোগদানের পর পতনের মুখে ১০-মাসের সরকার। কংগ্রেসের ১৩ জন বিধায়ক ও জেডিএসের ৩ জন পদত্যাগ করেছেন। এর পাশাপাশি, আরও ২ নির্দল বিধায়ক মন্ত্রিত্ব ছেড়ে সরকারের ওপর থেকে তাঁদের সমর্থন সরিয়ে নিয়েছে।

বেঙ্গালুরু: সরকার পতনের মুখে। এমতাবস্থায় দলীয় কর্মীদের মনোবল বাড়াতে নতুন কৌশল কুমারস্বামীর। বিধানসভায় আস্থাভোটের দাবি করলেন কর্নাটকের মুখ্যমন্ত্রী। এরপরই স্পিকার রমেশ কুমার জানিয়ে দেন, মুখ্যমন্ত্রী যখনই চাইবেন, তখনই আস্থাভোটের নির্ঘণ্ট নির্ধারণ করা হবে। এদিন কর্নাটক বিধানসভায় আস্থাভোটের দাবি তোলেন কুমারস্বামী। সম্প্রতি, জোটের ১৬ বিধায়কের বিজেপিতে যোগদানের পর পতনের মুখে ১০-মাসের সরকার। কংগ্রেসের ১৩ জন বিধায়ক ও জেডিএসের ৩ জন পদত্যাগ করেছেন। এর পাশাপাশি, আরও ২ নির্দল বিধায়ক মন্ত্রিত্ব ছেড়ে সরকারের ওপর থেকে তাঁদের সমর্থন সরিয়ে নিয়েছে। এদিন স্পিকারের উদ্দেশ্যে কুমারস্বামী বলেন, বর্তমান পরিস্থিতিতে আমি আস্থাভোট করানোর সিদ্ধান্ত নিয়েছি। তিনি যোগ করেন, পরিস্থিতি এমন একটা জায়গায় পৌঁছেছে যে, আস্থাভোটে জিতলে তবেই আমার পক্ষে কাজ করা সম্ভব। ফলে, এখন সময় নষ্ট করে নিজের পদের অমর্যাদা করতে রাজি নই আমি। কুমারস্বামী জানান, তিনি স্বেচ্ছায় আস্থাভোটের দাবি করছেন। বলেন, কয়েকজন বিধায়কের সিদ্ধান্তের ফলে সাম্প্রতিক রাজনৈতিক প্রেক্ষাপট পাল্টে গিয়েছে। আমি ক্ষমতা দখল করে বসে থাকতে চাই না। বর্তমানে, ২২৪ সদস্য কর্নাটক বিধানসভায় শাসক জোটের সংখ্যা ১১৬। এরমধ্যে কংগ্রেস ৭৮, জেডিএস ৩৭ ও বিএসপি ১ রয়েছে। এছাড়া, রয়েছে স্পিকারের সমর্থন। অন্যদিকে, বিজেপির রয়েছে ১০৭ জন। ম্যাজিক ফিগার ১১৩। এমতাবস্থায়, ১৬ বিধায়কের ইস্তফাপত্র গৃহীত হলে শাসক জোটের সংখ্যা ১০০-তে নেমে আসবে।

সেরা শিরোনাম

Cockroach Janta Party : 'ককরোচ জনতা পার্টির নাম করে টাকা দাবি', সমাজমাধ্যমে সতর্কবার্তা CJP-র
'ককরোচ জনতা পার্টির নাম করে টাকা দাবি', সমাজমাধ্যমে সতর্কবার্তা CJP-র
Indian Economy: বিশ্ব বাজারের চাপ কাটিয়ে চলতি অর্থবর্ষেও ৭ শতাংশ বৃদ্ধির সম্ভাবনা ভারতের অর্থনীতির, পূর্বাভাস দিল IMF
বিশ্ব বাজারের চাপ কাটিয়ে চলতি অর্থবর্ষেও ৭ শতাংশ বৃদ্ধির সম্ভাবনা ভারতের অর্থনীতির, পূর্বাভাস দিল IMF
New York Durga Puja: নিউ ইয়র্কে দুর্গাপুজোর আমেজ, চোখ ধাঁধানো টাইমস স্কোয়ারের রাস্তা, জমজমাট উৎসবের উন্মাদনা
নিউ ইয়র্কে দুর্গাপুজোর আমেজ, চোখ ধাঁধানো টাইমস স্কোয়ারের রাস্তা, জমজমাট উৎসবের উন্মাদনা
Jammu And Kashmir: নিয়ন্ত্রণরেখা পেরিয়ে অনুপ্রবেশের চেষ্টা, বিস্ফোরণে মৃত্যু ৪ পাক জঙ্গির, খতম লস্করের কম্যান্ডারও
নিয়ন্ত্রণরেখা পেরিয়ে অনুপ্রবেশের চেষ্টা, বিস্ফোরণে মৃত্যু ৪ পাক জঙ্গির, খতম লস্করের কম্যান্ডারও

ভিডিও

Suvendu Adhikari:
Kunal Ghosh: কুণাল ঘোষকে নিরাপত্তা দেওয়ার জন্য কলকাতার পুলিশ কমিশনারকে নির্দেশ
Yogi Adityanath:
Suvendu Adhikari:
CJP protest | যন্তর মন্তরে কর্মসূচির আবেদন নিয়ে পার্লামেন্টারি স্ট্রিট থানায় CJP

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Cockroach Janta Party : 'ককরোচ জনতা পার্টির নাম করে টাকা দাবি', সমাজমাধ্যমে সতর্কবার্তা CJP-র
'ককরোচ জনতা পার্টির নাম করে টাকা দাবি', সমাজমাধ্যমে সতর্কবার্তা CJP-র
Indian Economy: বিশ্ব বাজারের চাপ কাটিয়ে চলতি অর্থবর্ষেও ৭ শতাংশ বৃদ্ধির সম্ভাবনা ভারতের অর্থনীতির, পূর্বাভাস দিল IMF
বিশ্ব বাজারের চাপ কাটিয়ে চলতি অর্থবর্ষেও ৭ শতাংশ বৃদ্ধির সম্ভাবনা ভারতের অর্থনীতির, পূর্বাভাস দিল IMF
New York Durga Puja: নিউ ইয়র্কে দুর্গাপুজোর আমেজ, চোখ ধাঁধানো টাইমস স্কোয়ারের রাস্তা, জমজমাট উৎসবের উন্মাদনা
নিউ ইয়র্কে দুর্গাপুজোর আমেজ, চোখ ধাঁধানো টাইমস স্কোয়ারের রাস্তা, জমজমাট উৎসবের উন্মাদনা
Jammu And Kashmir: নিয়ন্ত্রণরেখা পেরিয়ে অনুপ্রবেশের চেষ্টা, বিস্ফোরণে মৃত্যু ৪ পাক জঙ্গির, খতম লস্করের কম্যান্ডারও
নিয়ন্ত্রণরেখা পেরিয়ে অনুপ্রবেশের চেষ্টা, বিস্ফোরণে মৃত্যু ৪ পাক জঙ্গির, খতম লস্করের কম্যান্ডারও
Road Accident : ভয়াবহ, নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে গেল ছাত্রবাহী স্কুলভ্যান ; তারপর যা হল...
ভয়াবহ, নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে গেল ছাত্রবাহী স্কুলভ্যান ; তারপর যা হল...
Rishabh Pant: নিউজিল্য়ান্ড এ দলের বিরুদ্ধে প্রথম দু'ম্য়াচে নেই পন্থ, পরিবর্ত হিসেবে কে ঢুকে পড়লেন?
নিউজিল্য়ান্ড এ দলের বিরুদ্ধে প্রথম দু'ম্য়াচে নেই পন্থ, পরিবর্ত হিসেবে কে ঢুকে পড়লেন?
Sai Sudharsan: রঞ্জিতে ফিল্ডিং করার সময় ফের চোট, কিউয়ি সফর থেকে কি ছিটকে যাবেন সুদর্শন?
রঞ্জিতে ফিল্ডিং করার সময় ফের চোট, কিউয়ি সফর থেকে কি ছিটকে যাবেন সুদর্শন?
Gyanesh Kumar : দেশজুড়ে বিতর্কের কেন্দ্রবিন্দুতে, অসাধারণ শিক্ষাগত যোগ্যতা জ্ঞানেশ কুমারের ; দেখে নিন একনজরে...
দেশজুড়ে বিতর্কের কেন্দ্রবিন্দুতে, অসাধারণ শিক্ষাগত যোগ্যতা জ্ঞানেশ কুমারের ; দেখে নিন একনজরে...
Embed widget