এক্সপ্লোর

ধূমপান ছেড়ে আট বছরে কত টাকা জমিয়ে ফেলেছেন এই ব্যক্তি জানেন? দোতলা বাড়ি তৈরির প্ল্যান

ধূমপান স্বাস্থ্যের পক্ষে অত্যন্ত ক্ষতিকারক। দীর্ঘদিন ধরে ধূমপান করলে স্বাস্থ্যের ওপর গুরুতর প্রভাব পড়ে। নানান অসুখ-বিসুখ দেখা দেয়। আর এ কথা মাথায় রাখতে অবিলম্বে ধূমপান ছেড়ে দেওয়াই সবচেয়ে ভালো সিদ্ধান্ত। আর এক্ষেত্রে কেরলের এক ব্যক্তি নজির গড়েছেন।

তিরুঅনন্তপুরম:ধূমপান স্বাস্থ্যের পক্ষে অত্যন্ত ক্ষতিকারক। দীর্ঘদিন ধরে ধূমপান করলে স্বাস্থ্যের ওপর গুরুতর প্রভাব পড়ে। নানান অসুখ-বিসুখ দেখা দেয়। আর এ কথা মাথায় রাখতে অবিলম্বে ধূমপান ছেড়ে দেওয়াই সবচেয়ে ভালো সিদ্ধান্ত। আর এক্ষেত্রে কেরলের এক ব্যক্তি নজির গড়েছেন। বেণুগোপাল নায়ার নামে ওই ব্যক্তি আট বছর আগে ধূমপান ছেড়ে দিয়েছিলেন। আর বিড়ি-সিগারেট না খাওয়ার খরচ ছেঁটে এই কতগুলি বছরের মধ্যেই বেশ কিছু টাকা জমিয়ে ফেলেছেন তিনি। এখন তো একটা নতুন বাড়ি তৈরির পরিকল্পনাও করছেন তিনি। ধূমপান ছেড়ে প্রাক্তন নির্মাণ ক্ষেত্রের কর্মী প্রায় পাঁচ লক্ষ টাকা জমিয়েছেন। আর এভাবেই ধূমপানের অপচয় এড়িয়ে স্ত্রী ও দুই সন্তানের ভবিষ্যত নিশ্চিত করতে সঞ্চয়ের কাজ চালিয়ে যাওয়াই মনস্থ করেছেন তিনি। নায়ার জানিয়েছেন, মাত্র ১৩ বছর বয়সে ধূমপানের বদভ্যাস গড়ে উঠেছিল তাঁর। সস্তায় বিড়ির প্যাকেট মিলত। এজন্য একের পর এক প্যাকেট ফুঁকে উড়িয়ে দিতেন তিনি। সেই সঙ্গে সিগারেটও খেতেন। সংবাদমাধ্যমে প্রকাশিত প্রতিবেদন অনুযায়ী, নায়ার যখন ধূমপান ছাড়েন তখন সিগারেটের প্যাকেটের দাম ছিল ৫০ টাকা। চেন স্কোকার নায়ারের প্রতিদিন দেড় বা দুই প্যাকেট সিগারেট লাগত। বয়স ৬০ পেরোনোর পর বুকের যন্ত্রণার কারণে ধূমপান ছাড়তে বাধ্য হন। এরপর থেকে স্বাস্থ্যের প্রতি খেয়াল রাখতে শুরু করেন। আর ধূমপান ছেড়ে তাঁর ব্যাঙ্ক অ্যাকাউন্টে যে অতিরিক্ত সঞ্চয় হয়, সেই টাকা দিয়ে বাড়ির দোতলা নির্মাণের পরিকল্পনা নিয়েছেন নায়ার। এভাবে ধূমপায়ীদের এই বদভ্যাস ত্যাগের ক্ষেত্রে দৃষ্টান্ত হয়ে উঠেছেন নায়ার। ধূমপান ছাড়ার সিদ্ধান্ত সবচেয়ে সেরা সিদ্ধান্ত। স্বাস্থ্যের উপকার তো বটেই, সেইসঙ্গে বেশ ভালো পরিমাণ অর্থও বেঁচে যায়। চলতি করোনা অতিমারী পরিস্থিতির মধ্যে ভারতের ১৮-২৪ বছরের ধূমপায়ীদের মধ্যে ৭২ শতাংশই ধূমপান ছাড়ার চেষ্টা করেছেন। ২৫ থেকে ৩৯ বছরের ধূপপায়ীদের মধ্যে ৬৯ শতাংশ ধূমপান ছাড়ার চেষ্টা করেছেন। ধূমপানগীন বিশ্ব সংক্রান্ত একটি ফাউন্ডেশনের সমীক্ষায় এই তথ্য উঠে এসেছে। ১৮ থেকে ৬৯ বছরের যে ধূমপায়ীদের ওপর সমীক্ষা করা হয়েছে, তাঁদের ৬৬ শতাংশই এই বদভ্যাস ছাড়ার ইচ্ছের কথা জানিয়েছেন।
আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Stock Market Crash : করোনা থেকে হিন্ডেনবার্গ রিপোর্টের প্রভাব, অতীতেও মারাত্মক ধস নেমেছে ভারতের শেয়ার বাজারে
করোনা থেকে হিন্ডেনবার্গ রিপোর্টের প্রভাব, অতীতেও মারাত্মক ধস নেমেছে ভারতের শেয়ার বাজারে
Jan Aushadhi Kendra : জনঔষধি কেন্দ্র খুলে শুরু করতে পারেন ব্যবসা, সরকার দিচ্ছে ২ লক্ষ টাকা পর্যন্ত আর্থিক সহায়তা
জনঔষধি কেন্দ্র খুলে শুরু করতে পারেন ব্যবসা, সরকার দিচ্ছে ২ লক্ষ টাকা পর্যন্ত আর্থিক সহায়তা
US-Iran War: বুর্জ খলিফার আশেপাশ ঢাকল কালো ধোঁয়ায়, ফের দুবাইয়ে বিস্ফোরণ?
বুর্জ খলিফার আশেপাশ ঢাকল কালো ধোঁয়ায়, ফের দুবাইয়ে বিস্ফোরণ?
Smartphone Emergency Feature : বিপদে আপনার জীবন বাঁচাতে পারে ফোনের এই লুকোনো বৈশিষ্ট্য ! ৯০ শতাংশ লোক জানে না
বিপদে আপনার জীবন বাঁচাতে পারে ফোনের এই লুকোনো বৈশিষ্ট্য ! ৯০ শতাংশ লোক জানে না

ভিডিও

ঘণ্টাখানেক সঙ্গে সুমন (১০.০৩.২০২৬) পর্ব ২: পশ্চিমবঙ্গের SIR মামলায় কড়া অবস্থান সুপ্রিম কোর্টের
ঘণ্টাখানেক সঙ্গে সুমন (১০.০৩.২০২৬) পর্ব ১: গেরস্তের রান্নাঘর থেকে হোটেলের হেঁসেল, গ্যাসের হাহাকার
Samik Bhattacharya: শোনা স্বর, না-শোনা গল্প | মুখোমুখি: শমীক ভট্টাচার্য | ABP Ananda LIVE
India T20 World Champion। অভিশপ্ত আমদাবাদেই গৌরবের রাত, ধোনি-রোহিতের সামনে রেকর্ড গড়ে তৃতীয় টি-২০ বিশ্বকাপ জয় ভারতের
T20 World Cup 2026: আমদাবাদে আজ শাপমোচনের ফাইনাল, কিউয়িদের হারিয়ে কি তৃতীয়বার বিশ্বসেরা হবে ভারত?

ফটো গ্যালারি

ABP Premium

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Stock Market Crash : করোনা থেকে হিন্ডেনবার্গ রিপোর্টের প্রভাব, অতীতেও মারাত্মক ধস নেমেছে ভারতের শেয়ার বাজারে
করোনা থেকে হিন্ডেনবার্গ রিপোর্টের প্রভাব, অতীতেও মারাত্মক ধস নেমেছে ভারতের শেয়ার বাজারে
Jan Aushadhi Kendra : জনঔষধি কেন্দ্র খুলে শুরু করতে পারেন ব্যবসা, সরকার দিচ্ছে ২ লক্ষ টাকা পর্যন্ত আর্থিক সহায়তা
জনঔষধি কেন্দ্র খুলে শুরু করতে পারেন ব্যবসা, সরকার দিচ্ছে ২ লক্ষ টাকা পর্যন্ত আর্থিক সহায়তা
US-Iran War: বুর্জ খলিফার আশেপাশ ঢাকল কালো ধোঁয়ায়, ফের দুবাইয়ে বিস্ফোরণ?
বুর্জ খলিফার আশেপাশ ঢাকল কালো ধোঁয়ায়, ফের দুবাইয়ে বিস্ফোরণ?
Smartphone Emergency Feature : বিপদে আপনার জীবন বাঁচাতে পারে ফোনের এই লুকোনো বৈশিষ্ট্য ! ৯০ শতাংশ লোক জানে না
বিপদে আপনার জীবন বাঁচাতে পারে ফোনের এই লুকোনো বৈশিষ্ট্য ! ৯০ শতাংশ লোক জানে না
PM Kisan Yojana : আজ ২০০০ টাকা ঢুকবে আপনার অ্যাকাউন্টে, কীভাবে নিজের পেমেন্ট স্ট্যাটাস চেক করবেন ?
আজ ২০০০ টাকা ঢুকবে আপনার অ্যাকাউন্টে, কীভাবে নিজের পেমেন্ট স্ট্যাটাস চেক করবেন ?
YouTube Premium :  ইউটিউব প্রিমিয়াম না প্রিমিয়াম লাইট ? কম খরচে সেরা অভিজ্ঞতা পাবেন কোনটিতে ?
ইউটিউব প্রিমিয়াম না প্রিমিয়াম লাইট ? কম খরচে সেরা অভিজ্ঞতা পাবেন কোনটিতে ?
Stock Market Crash :  শেয়ার বাজারে হাহাকার ! ১৩৫০ পয়েন্ট পড়ল সেনসেক্স, এক দিনেই উধাও ৯ লক্ষ কোটি টাকা
শেয়ার বাজারে হাহাকার ! ১৩৫০ পয়েন্ট পড়ল সেনসেক্স, এক দিনেই উধাও ৯ লক্ষ কোটি টাকা
LPG Crisis :  রান্নাঘর থেকে ইন্টারনেট, এলপিজি সংকটে এবার কি থমকে যাবে ডিজিটাল ইন্ডিয়া ?
 রান্নাঘর থেকে ইন্টারনেট, এলপিজি সংকটে এবার কি থমকে যাবে ডিজিটাল ইন্ডিয়া ?
Embed widget