এক্সপ্লোর

ম্যাচ পণ্ড, ওয়েটলিফ্টিং কোহলির, চোটের জন্য মাঠের বাইরে থাকা সময় কাজে লাগাতে বদ্ধপরিকর ধবন, জিমে চলছে কসরৎ

হাতের আঙুলে চিড় ধরায় আপাতত মাঠের বাইরে ছন্দে থাকা ভারতীয় ওপেনার। তবে ধবনকে টুর্নামেন্টে পরের দিকে পাওয়ার ব্যাপারে আশাবাদী ভারতীয় শিবির

নটিংহ্যাম: নিউজিল্যান্ডের বিরুদ্ধে ম্যাচ বৃষ্টিতে ভেস্তে গিয়েছে। তবে ভারতীয় শিবিরে নেই কোনও ছুটি। রেইনি ডে-তেও ভারতীয় ক্রিকেটারেরা নিজেদের মগ্ন রাখলেন জিমে। চলল শারীরিক কসরৎ। ফিটনেসের ব্যাপারে বরাবরই ভীষণ সচেতন বিরাট কোহলি। দলের সতীর্থরা সকলেই কার্যত মেনে নেন যে, ফিটনেসের ব্যাপারে তাঁদের সামনে সেরা দৃষ্টান্ত অধিনায়ক স্বয়ং। সেই কোহলি বৃহস্পতিবার ট্রেন্ট ব্রিজে ভারত-নিউজিল্যান্ড ম্যাচ বৃষ্টিতে ভেস্তে যেতেই ঢুকে পড়লেন জিমে। সেখানে কোহলির পেশিশক্তি বাড়ানোর কসরৎ চলল। ভারত অধিনায়ক বরাবরই ওয়েটলিফ্টিংয়ে বাড়তি গুরুত্ব দেন। জিমে ওয়েটলিফ্টিং করেন বিরাট। পরে সেই ভিডিও তিনি সোশ্যাল মিডিয়ায় পোস্ট করেন। সঙ্গে লেখেন, ‘ভাল লিফ্টিং করতে পারলে সন্তুষ্ট মনে হয়। সময়টা কাজে লাগাচ্ছি। কোনও ছুটি নেই।’ ভারতীয় ক্রিকেটপ্রেমীদের আরও উৎসাহিত করবে আরও একটি ভিডিও। শিখর ধবনের পোস্ট করা। যেখানে ধবনকে দেখা গিয়েছে জিমে কঠোর শারীরিক কসরৎ করতে। হাতের আঙুলে চিড় ধরায় আপাতত মাঠের বাইরে ছন্দে থাকা ভারতীয় ওপেনার। আপাতত কয়েকটি ম্যাচে খেলতে পারবেন না তিনি। তবে ধবনকে টুর্নামেন্টে পরের দিকে পাওয়ার ব্যাপারে আশাবাদী ভারতীয় শিবির। দিল্লির বাঁহাতি ওপেনারকে নিয়ে কোনও চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়ার আগে আরও অপেক্ষা করতে চান কোহলি-রবি শাস্ত্রীরা। তবে ইতিবাচক হচ্ছে, মাঠের বাইরে থাকা সময় পুরোপুরি কাজে লাগাতে বদ্ধপরিকর ধবন। জিমে বিভিন্নরকম ওয়েট ট্রেনিং করছেন তিনি। সেই ভিডিও তিনিও সোশ্যাল মিডিয়ায় পোস্ট করেছেন। সঙ্গে ধবন লিখেছেন, ‘এই পরিস্থিতিকে দুঃস্বপ্ন হিসাবে দেখা যেতে পারে। আবার ঘুরে দাঁড়ানোর সুযোগ হিসাবে কাজেও লাগানো যায়। যাঁরা আমার দ্রুত আরোগ্য কামনা করে বার্তা পাঠিয়েছেন, তাঁদের প্রত্যেককে ধন্যবাদ।’ তিনি যে দ্রুত মাঠে ফিরে আসার জন্য মরিয়া, সেই ইঙ্গিত দিয়ে রেখেছেন জাতীয় দলের ওপেনার।

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Fake Doctor: ১২ পাশ করেই ‘ডাক্তার’, ডিগ্রি ছাড়াই চালাতেন ক্লিনিক! অবৈধ গর্ভপাতের ব্যবসা ফাঁস
১২ পাশ করেই ‘ডাক্তার’, ডিগ্রি ছাড়াই চালাতেন ক্লিনিক! অবৈধ গর্ভপাতের ব্যবসা ফাঁস
IND vs SL: নেই সুন্দর, প্রশ্নচিহ্ন বুমরা, সুদর্শনের ফিটনেস নিয়েও, শ্রীলঙ্কা সফরে ভারতীয় দলে এক নবাগত
IND vs SL: নেই সুন্দর, প্রশ্নচিহ্ন বুমরা, সুদর্শনের ফিটনেস নিয়েও, শ্রীলঙ্কা সফরে ভারতীয় দলে এক নবাগত
Viral Video: এসি কোচে জ্বলল প্রদীপ-ধূপ! চলন্ত ট্রেনে খোলা আগুনে পুজো, তীব্র বিতর্ক, নিরাপত্তা নিয়ে উদ্বেগ
এসি কোচে জ্বলল প্রদীপ-ধূপ! চলন্ত ট্রেনে খোলা আগুনে পুজো, তীব্র বিতর্ক, নিরাপত্তা নিয়ে উদ্বেগ
Bank holidays in August: SBI, HDFC ছাড়াও অগাস্টে ১৪ দিন বন্ধ থাকবে এই ব্যাঙ্কগুলি, দেখে নিন পুরো লিস্ট
SBI, HDFC ছাড়াও অগাস্টে ১৪ দিন বন্ধ থাকবে এই ব্যাঙ্কগুলি, দেখে নিন পুরো লিস্ট

ভিডিও

BJP News: গোর্খাল্যান্ডের দাবি থেকে সরছেন বিমল গুরুঙ্গ? মুখ্যমন্ত্রীর সঙ্গে বৈঠক নিয়ে যা জানালেন
Abhishek Banerjee | ১১টি দিঘি-সহ ৫২ বিঘা সরকারি জমি হস্তান্তরের অভিযোগ অভিষেকের বিরুদ্ধে। TMC news
Sangsarer Sangkirtan | সিরিয়ালের সেট হঠাৎ হয়ে উঠল যাত্রামঞ্চ। সংসারের সংকীর্তন-এর বিশেষ যাত্রা পর্বে কী অভিজ্ঞতা হল কলাকুশলীদের?
CPM News : NEET নিয়ে তোলপাড়ের মধ্যেই ঐশী ঘোষের খোঁজে সিপিএমের সদর দফতরে দিল্লি পুলিশ
Supreme Court : NEET আন্দোলনকারীদের বিরুদ্ধে কোনও কড়া পদক্ষেপ নয়, নির্দেশ সুপ্রিম কোর্টের

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Fake Doctor: ১২ পাশ করেই ‘ডাক্তার’, ডিগ্রি ছাড়াই চালাতেন ক্লিনিক! অবৈধ গর্ভপাতের ব্যবসা ফাঁস
১২ পাশ করেই ‘ডাক্তার’, ডিগ্রি ছাড়াই চালাতেন ক্লিনিক! অবৈধ গর্ভপাতের ব্যবসা ফাঁস
IND vs SL: নেই সুন্দর, প্রশ্নচিহ্ন বুমরা, সুদর্শনের ফিটনেস নিয়েও, শ্রীলঙ্কা সফরে ভারতীয় দলে এক নবাগত
IND vs SL: নেই সুন্দর, প্রশ্নচিহ্ন বুমরা, সুদর্শনের ফিটনেস নিয়েও, শ্রীলঙ্কা সফরে ভারতীয় দলে এক নবাগত
Viral Video: এসি কোচে জ্বলল প্রদীপ-ধূপ! চলন্ত ট্রেনে খোলা আগুনে পুজো, তীব্র বিতর্ক, নিরাপত্তা নিয়ে উদ্বেগ
এসি কোচে জ্বলল প্রদীপ-ধূপ! চলন্ত ট্রেনে খোলা আগুনে পুজো, তীব্র বিতর্ক, নিরাপত্তা নিয়ে উদ্বেগ
Bank holidays in August: SBI, HDFC ছাড়াও অগাস্টে ১৪ দিন বন্ধ থাকবে এই ব্যাঙ্কগুলি, দেখে নিন পুরো লিস্ট
SBI, HDFC ছাড়াও অগাস্টে ১৪ দিন বন্ধ থাকবে এই ব্যাঙ্কগুলি, দেখে নিন পুরো লিস্ট
MG Motors Plug In Hybrid: ভারতে বাড়ছে ইলেকট্রিক গাড়ির চাহিদা, সেই ফাঁক পূরণে প্লাগ ইন হাইব্রিড নিয়ে আসছে এমজি
ভারতে বাড়ছে ইলেকট্রিক গাড়ির চাহিদা, সেই ফাঁক পূরণে প্লাগ ইন হাইব্রিড নিয়ে আসছে এমজি
Cockroach Janta Party : ককরোচ জনতা পার্টির পোস্টে পশ্চিমবঙ্গের উল্লেখ, 'সমঝোতার সম্পূর্ণ লঙ্ঘন, পুনরায় আন্দোলনে নামতে বাধ্য হব'
ককরোচ জনতা পার্টির পোস্টে পশ্চিমবঙ্গের উল্লেখ, 'সমঝোতার সম্পূর্ণ লঙ্ঘন, পুনরায় আন্দোলনে নামতে বাধ্য হব'
LPG New Rules : ১ অগাস্ট থেকে রান্নার গ্যাসে নতুন নিয়ম, Indane,HP, Bharat গ্যাসের রুলে পরিবর্তন
১ অগাস্ট থেকে রান্নার গ্যাসে নতুন নিয়ম, Indane,HP, Bharat গ্যাসের রুলে পরিবর্তন
Cricket News: করতেন গড়াপেটা, খেলতেন জুয়া, তথ্য দিত ক্রিকেটাররাই, বিস্ফোরক দাবি নেটপ্রভাবীর
করতেন গড়াপেটা, খেলতেন জুয়া, তথ্য দিত ক্রিকেটাররাই, বিস্ফোরক দাবি নেটপ্রভাবীর
Embed widget