এক্সপ্লোর

বাম ছাত্র-যুব সংগঠনগুলির নবান্ন অভিযান ঘিরে উত্তেজনা, মিছিল আটকানোয় মল্লিক ফটকে ধুন্ধুমার, জলকামান, কাঁদানে গ্যাস, লাঠিচার্জ, আহত কয়েকজন

কর্মসংস্থান, বেকার ভাতা এবং শিক্ষায় খরচ কমানো। এই তিনটি দাবিকে সামনে রেখেই বামপন্থী ছাত্র-যুব সংগঠনগুলির নবান্ন অভিযান।

কলকাতা:#বাম ছাত্র-যুবদের নবান্নমুখী মিছিলে পুলিশি বাধা। হাওড়ার মল্লিক ফটকে ধুন্ধুমার।পুলিশ-বাম কর্মী দফায় দফায় সংঘর্ষ।  ব্যাপক লাঠিচার্জ পুলিশের। ছোড় হল কাঁদানে গ্যাস, ব্যবহার করা হল জলকামান। আহত বেশ কয়েকজন আন্দোলনকারী। বাধা পেয়ে পাল্টা পুলিশের দিকেও ইট ছোড়েন বাম ছাত্র-যুব কর্মীরা। মল্লিক ফটকের কাছে মিছিল আটকাল পুলিশ। এরপর ধুন্ধুমার বেঁধে যায়।  বাধা পেয়ে পুলিশের সঙ্গে ধস্তাধস্তি বেঁধে যায় মিছিলকারীদের। বাধা পেয়ে ইঁটবৃষ্টিও করা হয় বলে অভিযোগ।  পুলিশ মিছিলকারীদের ছত্রভঙ্গ করার চেষ্টা করে। ব্যারিকেড ভাঙার চেষ্টা আন্দোলনকারীদের। আন্দোলনকারীদের দাবি, পুলিশ লাঠিচার্জ করেছে।   আহত  কয়েকজন মিছিলকারী।  মিছিলকারীদের আটকাতে জলকামান চালায় পুলিশ। টিয়ার গ্যাসও চালানো হয়। কয়েকজন পুলিশ কর্মীও  আহত হয়েছেন বলে অভিযোগ।আটক একাধিক বাম কর্মী। পুলিশের বিরুদ্ধেও ঢিল ছোঁড়ার অভিযোগ। এক আন্দোলনকারীর দাবি, আশেপাশের বাড়ির ছাদ থেকে তাঁদের লক্ষ্য করে ইঁটবৃষ্টি করা হয়। তাঁর অভিযোগ, তৃণমূলের লোকজন এই কাজ করেছে। লাঠির ঘায়ে রক্তাক্ত বেশ কয়েকজন বাম কর্মী। আহত এসএফআইয়ের সম্পাদক, ডিওয়াইএফআইয়ের সম্পাদক। হাওড়া হাসপাতালে আনা হল আহতদের। বাম ছাত্র-যুব সংগঠনগুলির নবান্ন অভিযান ঘিরে উত্তেজনা, মিছিল আটকানোয় মল্লিক ফটকে ধুন্ধুমার, জলকামান, কাঁদানে গ্যাস, লাঠিচার্জ, আহত কয়েকজন কর্মসংস্থান, বেকার ভাতা এবং শিক্ষায় খরচ কমানো। এই তিন দাবিকে সামনে রেখে ১২টি বাম ছাত্র-যুব সংগঠনের নবান্ন অভিযান। হাওড়া স্টেশন থেকে বঙ্কিম সেতু হয়ে মল্লিক ফটকের দিকে এগোচ্ছে কেন্দ্রীয় মিছিল। নবান্ন অভিযান ঘিরে কড়া নিরাপত্তার ব্যবস্থা করেছে প্রশাসন। তৈরি রোবোকপ, জলকামান। কাঁদানে গ্যাস নিয়েও তৈরি পুলিশ। ড্রোনের মাধ্যমে চলছে নজরদারি। নিরাপত্তার চাদরে মুড়ে ফেলা হয়েছে রাজ্যের প্রশাসনিক সদরকে। নবান্নে ঢোকার মুখে প্রতিটি গাড়িতে তল্লাশি চালানো হচ্ছে, পরিচয়পত্র দেখার ক্ষেত্রেও বাড়তি সতর্কতা নেওয়া হচ্ছে। বামপন্থী কর্মী সংগঠনগুলির সদস্যরা যাতে আচমকা বিক্ষোভ দেখাতে না পারেন, সে জন্যই বেশ কিছু পদক্ষেপ নিয়েছে প্রশাসন। নবান্ন অভিযানের নেতৃত্বে সিপিএমের ছাত্র-যুব সংগঠন এসএফআই ও ডিওয়াইএফআই। বামফ্রন্ট শরিকদের ছাত্র ও যুব সংগঠনও এই অভিযানে সামিল হচ্ছে

সেরা শিরোনাম

Celebrity Divorce: দাম্পত্যে ইতি, ডিভোর্সের আবেদন জানালেন নায়িকা, বললেন, ‘ভালবাসা শরীরসর্বস্ব নয়’
দাম্পত্যে ইতি, ডিভোর্সের আবেদন জানালেন নায়িকা, বললেন, ‘ভালবাসা শরীরসর্বস্ব নয়’
China-Bangladesh Relations: সাগরে বাজেয়াপ্ত রাসায়নিক ভর্তি জাহাজ, ৪০৫ টন সোডিয়াম পারক্লোরেট, লক্ষ লক্ষ সিমকার্ড উদ্ধার, চিন থেকে বাংলাদেশ যাচ্ছিল
সাগরে বাজেয়াপ্ত রাসায়নিক ভর্তি জাহাজ, ৪০৫ টন সোডিয়াম পারক্লোরেট, লক্ষ লক্ষ সিমকার্ড উদ্ধার, চিন থেকে বাংলাদেশ যাচ্ছিল
FSSAI on Bisleri Water: দুই পরীক্ষায় দুই রকম রিপোর্ট? জলের গুণমান নিয়ে প্রশ্ন, এবার জবাব দিল বিসলেরি
দুই পরীক্ষায় দুই রকম রিপোর্ট? জলের গুণমান নিয়ে প্রশ্ন, এবার জবাব দিল বিসলেরি
SC On SIR: SIR-এ বাদ যাওয়া নামের অন্তর্ভুক্তি নিয়ে কী নির্দেশ সুপ্রিম কোর্টের ? কমিশনকে কী জানাল সর্বোচ্চ আদালত,
SIR-এ বাদ যাওয়া নামের অন্তর্ভুক্তি নিয়ে কী নির্দেশ সুপ্রিম কোর্টের ? কমিশনকে কী জানাল সর্বোচ্চ আদালত, "যেসব এলাকায় নির্বাচন আসন্ন.."

ভিডিও

Supreme Court - SIR News | নাম তোলার জন্য যাঁরা আবেদন করেছেন তাঁদের মামলা আলাদা রাখতে ECI-কে বলল সুপ্রিম কোর্ট
Dilip Ghosh on SIR |
Municipal Elections | পুরভোট নিয়ে অনিশ্চয়তা, সুপ্রিম কোর্টে মামলা, হাওড়া নিয়ে পিছিয়ে গেল শুনানি
Sukanta Majumdar|
SC on SIR | ট্রাইব্যুনালকে তালিকায় নাম তোলার আবেদন শোনার ক্ষেত্রে গুরুত্ব দিতে বলল সুপ্রিম কোর্ট

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Celebrity Divorce: দাম্পত্যে ইতি, ডিভোর্সের আবেদন জানালেন নায়িকা, বললেন, ‘ভালবাসা শরীরসর্বস্ব নয়’
দাম্পত্যে ইতি, ডিভোর্সের আবেদন জানালেন নায়িকা, বললেন, ‘ভালবাসা শরীরসর্বস্ব নয়’
China-Bangladesh Relations: সাগরে বাজেয়াপ্ত রাসায়নিক ভর্তি জাহাজ, ৪০৫ টন সোডিয়াম পারক্লোরেট, লক্ষ লক্ষ সিমকার্ড উদ্ধার, চিন থেকে বাংলাদেশ যাচ্ছিল
সাগরে বাজেয়াপ্ত রাসায়নিক ভর্তি জাহাজ, ৪০৫ টন সোডিয়াম পারক্লোরেট, লক্ষ লক্ষ সিমকার্ড উদ্ধার, চিন থেকে বাংলাদেশ যাচ্ছিল
FSSAI on Bisleri Water: দুই পরীক্ষায় দুই রকম রিপোর্ট? জলের গুণমান নিয়ে প্রশ্ন, এবার জবাব দিল বিসলেরি
দুই পরীক্ষায় দুই রকম রিপোর্ট? জলের গুণমান নিয়ে প্রশ্ন, এবার জবাব দিল বিসলেরি
SC On SIR: SIR-এ বাদ যাওয়া নামের অন্তর্ভুক্তি নিয়ে কী নির্দেশ সুপ্রিম কোর্টের ? কমিশনকে কী জানাল সর্বোচ্চ আদালত,
SIR-এ বাদ যাওয়া নামের অন্তর্ভুক্তি নিয়ে কী নির্দেশ সুপ্রিম কোর্টের ? কমিশনকে কী জানাল সর্বোচ্চ আদালত, "যেসব এলাকায় নির্বাচন আসন্ন.."
MLA Daughter Wedding: ৫০ লক্ষ গুলাব জামুন, ঘোড়-দৌড়ের ব্যবস্থা, জিতলে মিলবে 'থর' গাড়ি, বিধায়কের মেয়ের বিগ ফ্যাট ওয়েডিং
৫০ লক্ষ গুলাব জামুন, ঘোড়-দৌড়ের ব্যবস্থা, জিতলে মিলবে 'থর' গাড়ি, বিধায়কের মেয়ের বিগ ফ্যাট ওয়েডিং
Ritabrata TMC: জোর করে হলফনামা প্রত্যাহারের জন্য চাপ দেওয়ার অভিযোগ, মমতা-তৃণমূলের পাল্টা এবার থানায় গেল ঋতব্রত তৃণমূল
জোর করে হলফনামা প্রত্যাহারের জন্য চাপ দেওয়ার অভিযোগ, মমতা-তৃণমূলের পাল্টা এবার থানায় গেল ঋতব্রত তৃণমূল
NZ vs IND: চারদিনের লড়াই শেষে ওয়েলিংটনে এগিয়ে ভারত, নিউজ়িল্যান্ডের হয়ে পাল্টা লড়াই করছেন কনওয়ে, রবীন্দ্র
চারদিনের লড়াই শেষে ওয়েলিংটনে এগিয়ে ভারত, নিউজ়িল্যান্ডের হয়ে পাল্টা লড়াই করছেন কনওয়ে, রবীন্দ্র
Weather Update: নিম্নচাপ কাটতেই জাঁকিয়ে শীতের ইঙ্গিত আবহাওয়া দফতরের, কবে থেকে কমবে তাপমাত্রা?
নিম্নচাপ কাটতেই জাঁকিয়ে শীতের ইঙ্গিত আবহাওয়া দফতরের, কবে থেকে কমবে তাপমাত্রা?
Embed widget