এক্সপ্লোর

মহারাষ্ট্রের পালঘরে কোভিড হাসপাতালে আগুন, মৃত্যু ১৩ রোগীর

মহারাষ্ট্রে ফের কোভিড হাসপাতালে আগুন, মৃত্যু ১৩ রোগীর।মুম্বইয়ের ভাণ্ডুপের পর এবার পালঘরে কোভিড হাসপাতালে আগুন।

পালঘর: মহারাষ্ট্রের পালঘর জেলার বিরারে একটি কোভিড হাসপাতালে ভয়ঙ্কর অগ্নিকাণ্ডে মৃত্যু ১৩ রোগীর। বিরার পশ্চিমে বিজয় বল্লভ হাসপাতালের আইসিইউ-তে এই অগ্নিকাণ্ড ঘটে। ভাসাই বিরার পুর কর্তৃপক্ষ জানিয়েছে, এই দুর্ঘটনায় ১৩ কোভিড আক্রান্তের মৃত্যু হয়েছে। ১৭ করোনা আক্রান্তর সেখানে চিকিৎসা চলছিল। আহত রোগীদের দ্রুত অন্য হাসপাতালে সরিয়ে নিয়ে যাওয়া হয়। চার তলার এই হাসপাতালের দুই তলায় এই অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। দমকলের ১০ টি ইঞ্জিন ঘটনাস্থলে এসে আগুন নিয়ন্ত্রণে নিয়ে আসে।

জানা গেছে, ভোর সাড়ে তিনটে নাগাদ হাসপাতালের আইসিই-তে আগুন লাগে।এই অগ্নিকাণ্ডের কারণ সম্পর্কে সরকারিভাবে এখনও কিছু জানা যায়নি। কিন্তু সূত্রের খবর, শর্ট সার্কিটের কারণেই আইসিইউ-তে আগুন ধরে যায়।

জেলা বিপর্যয় নিয়ন্ত্রণ সেলের প্রধান বিবেকানন্দ কদম জানিয়েছেন যে, আইসিইউ-র এসি ইউনিটে  বিস্ফোরনের পরই আগুন ধরে যায়। ভাসাই বিরার পুরসভার দমকল বিভাগ এক ঘণ্টার মধ্যে আগুন নিয়ন্ত্রণে আনে।

যদিও রোগীদের আত্মীয়দের অভিযোগ, হাসপাতাল কর্তৃপক্ষের গাফিলতির কারণেই এই আগুন। যাদের গাফিলতিতে এই বিপর্যয়, তাদের কঠোর শাস্তি দাবি করেছেন তাঁরা।

মহারাষ্ট্রের মুখ্যমন্ত্রী উদ্ধব ঠাকরে  বিজয় বল্লভ কোভিড কেয়ার হাসপাতালের অগ্নিকাণ্ডের ঘটনায় তদন্তের নির্দেশ দিয়েছেন। মুখ্যমন্ত্রীর দফতর সূত্রে এক বিবৃতিতে এ কথা জানানো হয়েছে।

এই ঘটনা প্রসঙ্গে মহারাষ্ট্রের মন্ত্রী একনাথ শিন্ডে বলেছেন, এটা খুবই বড়সড় দুর্ঘটনা। দোষীরা রেহাই পাবে না। মৃতদের পরিজনদের পাঁচ লক্ষ টাকা করে আর্থিক সহায়তা দেওয়া হবে।

মহারাষ্ট্রে করোনার দ্বিতীয় ঢেউয়ে সংক্রমণ লাফিয়ে লাফিয়ে বাড়ছে। গতকাল থেকে প্রায় ৬৭ হাজার নতুন করে আক্রান্ত হয়েছেন। সবমিলিয়ে আক্রান্তের সংখ্যা ৪০ লক্ষ ছাড়িয়েছে। দেশে করোনার সবচেয়ে বেশি প্রভাব পড়েছে এই রাজ্যেই।

উল্লেখ্য, দুদিন আগেই মহারাষ্ট্রে নাসিকে একটি হাসপাতালে অক্সিজেন ট্যাঙ্কার লিক করে  বেঘোরে প্রাণ হারিয়েছিল ১৪ জন রোগী। ট্যাঙ্কারে অক্সিজেন লিক হওয়ায় ভেন্টিলেটর বেডে থাকা রোগীরা অক্সিজেনের অভাবে প্রাণ হারান। ওই সময় ওই হাসপাতালে ১৫০ জন রোগীর অক্সিজেন বেডে ও অন্যান্য রোগীদের ভেন্টিলেটর বেডে চিকিৎসা চলছিল।

সেই মর্মান্তিক ঘটনার রেশ কাটতে না কাটতেই মহারাষ্ট্রের আর এক হাসপাতালে অগ্নিকাণ্ডে প্রাণ হারালেন ১৩ কোভিড আক্রান্ত।

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Tewolde Gebremariam: আর একটু হলেই নিয়ে নিচ্ছিল পাকিস্তান এয়ারলাইন্স, তার আগেই বাজিমাত টাটাদের, এয়ার ইন্ডিয়ার নতুন সিইও হলেন…
আর একটু হলেই নিয়ে নিচ্ছিল পাকিস্তান এয়ারলাইন্স, তার আগেই বাজিমাত টাটাদের, এয়ার ইন্ডিয়ার নতুন সিইও হলেন…
Bombay High Court: ধর্ষণে দোষী সাব্যস্ত তরুণ তেজপাল, ট্রায়াল কোর্টের রায় বাতিল, ‘তেহলকা’র প্রাক্তন সাংবাদিক বললেন…
ধর্ষণে দোষী সাব্যস্ত তরুণ তেজপাল, ট্রায়াল কোর্টের রায় বাতিল, ‘তেহলকা’র প্রাক্তন সাংবাদিক বললেন…
Bad Road Condition: গর্ত ভর্তি রাস্তা, বর্ষার জলে সেখানেই তৈরি মরণফাঁদ, দমদম থেকে দুর্গাপুর, নিত্যযাত্রীদের ভোগান্তি
Bad Road Condition: গর্ত ভর্তি রাস্তা, বর্ষার জলে সেখানেই তৈরি মরণফাঁদ, দমদম থেকে দুর্গাপুর, নিত্যযাত্রীদের ভোগান্তি
Cancer Research: চিউয়িং গামে কমবে মাথা এবং ঘাড়ের ক্যান্সারের ঝুঁকি? গবেষণায় নয়া তথ্য, কী বলছেন বিজ্ঞানীরা?
চিউয়িং গামে কমবে মাথা এবং ঘাড়ের ক্যান্সারের ঝুঁকি? গবেষণায় নয়া তথ্য, কী বলছেন বিজ্ঞানীরা?

ভিডিও

Annapurna Yojna |
Annapurna Yojna |
CM Suvendu Adhikari | Mamata Banerjee-এর সরকারের লক্ষ্মীর ভাণ্ডারের খতিয়ান দিলেন মুখ্যমন্ত্রী
Annapurna Yojna | ১৭ তারিখ থেকে ঢুকবে ৩ হাজার, 'অন্নপূর্ণা' নিয়ে বড় ঘোষণা মুখ্যমন্ত্রীর
CM Suvendu Adhikari | প্রত্যেক মাসে কখন ঢুকবে Annapurna Yojna-এর টাকা? জানালেন মুখ্যমন্ত্রী

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Tewolde Gebremariam: আর একটু হলেই নিয়ে নিচ্ছিল পাকিস্তান এয়ারলাইন্স, তার আগেই বাজিমাত টাটাদের, এয়ার ইন্ডিয়ার নতুন সিইও হলেন…
আর একটু হলেই নিয়ে নিচ্ছিল পাকিস্তান এয়ারলাইন্স, তার আগেই বাজিমাত টাটাদের, এয়ার ইন্ডিয়ার নতুন সিইও হলেন…
Bombay High Court: ধর্ষণে দোষী সাব্যস্ত তরুণ তেজপাল, ট্রায়াল কোর্টের রায় বাতিল, ‘তেহলকা’র প্রাক্তন সাংবাদিক বললেন…
ধর্ষণে দোষী সাব্যস্ত তরুণ তেজপাল, ট্রায়াল কোর্টের রায় বাতিল, ‘তেহলকা’র প্রাক্তন সাংবাদিক বললেন…
Bad Road Condition: গর্ত ভর্তি রাস্তা, বর্ষার জলে সেখানেই তৈরি মরণফাঁদ, দমদম থেকে দুর্গাপুর, নিত্যযাত্রীদের ভোগান্তি
Bad Road Condition: গর্ত ভর্তি রাস্তা, বর্ষার জলে সেখানেই তৈরি মরণফাঁদ, দমদম থেকে দুর্গাপুর, নিত্যযাত্রীদের ভোগান্তি
Cancer Research: চিউয়িং গামে কমবে মাথা এবং ঘাড়ের ক্যান্সারের ঝুঁকি? গবেষণায় নয়া তথ্য, কী বলছেন বিজ্ঞানীরা?
চিউয়িং গামে কমবে মাথা এবং ঘাড়ের ক্যান্সারের ঝুঁকি? গবেষণায় নয়া তথ্য, কী বলছেন বিজ্ঞানীরা?
Lottery Prize Win: বিরাট ভাগ্য, ফেলে দেওয়া লটারির টিকিট কুড়িয়ে ১১ কোটি জিতলেন সাফাইকর্মী, তাজ্জব সকলে
বিরাট ভাগ্য, ফেলে দেওয়া লটারির টিকিট কুড়িয়ে ১১ কোটি জিতলেন সাফাইকর্মী, তাজ্জব সকলে
Abhishek Banerjee: 'তদন্তে যোগ দিয়ে পুলিশকে সাহায্য করুন', আগাম জামিন চাওয়া অভিষেক বন্দ্যোপাধ্যায়ের আপ্ত সহায়ক সুমিত রায়কে নির্দেশ সুপ্রিম কোর্টের
'তদন্তে যোগ দিয়ে পুলিশকে সাহায্য করুন', আগাম জামিন চাওয়া অভিষেক বন্দ্যোপাধ্যায়ের আপ্ত সহায়ক সুমিত রায়কে নির্দেশ সুপ্রিম কোর্টের
Pakistani Boxers: কমনওয়েলথ গেমস খেলতে গিয়ে গ্লাসগোতে নিখোঁজ কুদরতুল্লা, কেন বারবার হারিয়ে যান পাকিস্তানি বক্সাররা?
কমনওয়েলথ গেমস খেলতে গিয়ে গ্লাসগোতে নিখোঁজ কুদরতুল্লা, কেন বারবার হারিয়ে যান পাকিস্তানি বক্সাররা?
Kolkata Blood Bank Scam: এবার বিপাকে কলকাতার আরও ৬টি ব্লাড ব্যাঙ্ক, তালিকায় কারা ? কী কী অভিযোগ ?
এবার বিপাকে কলকাতার আরও ৬টি ব্লাড ব্যাঙ্ক, তালিকায় কারা ? কী কী অভিযোগ ?
Embed widget