এক্সপ্লোর

আজ শিবসেনার সঙ্গে বৈঠকে বসছে এনসিপি-কং, সন্ধেয় হতে পারে সরকার গড়ার দাবি

নয়া এই জোটের নাম হতে পারে মহা বিকাশ আঘাদি। প্রথমে জোটের কথা পাকাপাকিভাবে ঘোষণা হবে, তারপর সরকার গড়ার দাবি নিয়ে দেখা করা হবে রাজ্যপাল বি এস কোশিয়ারির সঙ্গে।

মুম্বই: মহারাষ্ট্রে আজ সরকার গড়ার দাবি পেশ করতে পারে শিবসেনা, এনসিপি ও কংগ্রেস। গতকাল রাতে উদ্ধব ঠাকরে ও শরদ পওয়ারের মধ্যে বৈঠক হয়েছে। শোনা যাচ্ছে, ঠিক হয়েছে, মুখ্যমন্ত্রী হবেন শিবসেনার ও ২ জন উপ মুখ্যমন্ত্রী হবেন কংগ্রেস ও এনসিপির থেকে। আজ দুপুরে ফের বৈঠকে বসতে তিন দল। তারপর সন্ধেয় রাজ্যপালের কাছে যেতে পারে তারা সরকার গড়ার দাবি নিয়ে। এনসিপি প্রধান শরদ পওয়ার গতকাল গভীর রাতে তাঁর নিজের বাসভবনে বৈঠকে বসেন শিবসেনা সভাপতি উদ্ধব ঠাকরের সঙ্গে। উদ্ধবের সঙ্গে ছিলেন তাঁর ছেলে আদিত্য ও দলীয় সাংসদ সঞ্জয় রাউত। জানা যাচ্ছে, তিন দল যে বোঝাপড়ায় পৌঁছেছে, তার মূল সূত্র হল, মুখ্যমন্ত্রী পদ পাবেন সেনার সদস্য, তিনি ৫ বছর ওই পদে থাকবেন। এনসিপি ও কংগ্রেস পাবে উপ মুখ্যমন্ত্রী পদ তাদের প্রার্থী আড়াই বছর করে নিজেদের মধ্যে পদ ভাগাভাগি করে নেবেন। এছাড়া গুরুত্বপূর্ণ সব দফতর কোন দল কী হিসেবে পাবে, তা নিয়েও আলোচনা হয়েছে। শোনা যাচ্ছে, দফতর ভাগাভাগি হবে প্রতি ৪ বিধায়ক পিছু ১ মন্ত্রী ধরে। অর্থাৎ শিবসেনার বিধায়ক সংখ্যা ৫৬ জন, তারা পাবে ১৪টি দফতর। এনসিপির বিধায়ক ৫৪ জন, তারাও পাবে ১৪টি দফতর। আর কংগ্রেসের ৪৪ জন বিধায়ক, তারা পেতে পারে ১১টি দফতর। বাকি ৩টি দফতর সমানভাবে ভাগাভাগি হবে ৩ শরিকের মধ্যে। নয়া এই জোটের নাম হতে পারে মহা বিকাশ আঘাদি। প্রথমে জোটের কথা পাকাপাকিভাবে ঘোষণা হবে, তারপর সরকার গড়ার দাবি নিয়ে দেখা করা হবে রাজ্যপাল বি এস কোশিয়ারির সঙ্গে। এর আগে গতকালই দিল্লিতে কংগ্রেস ও এনসিপি শীর্ষ নেতৃত্বের বৈঠক হয়, আলোচনা হয় শিবসেনার সঙ্গে জোট বাঁধার যাবতীয় শর্ত নিয়ে। সেনা সাংসদ সঞ্জয় রাউত এবিপি আনন্দের কাছে দাবি করেছেন, ডিসেম্বরের আগেই মহারাষ্ট্রে সরকার গড়বেন তাঁরা। মুখ্যমন্ত্রী হবেন তাঁদের দলের কেউ, সম্ভবত শনিবারই সরকার গড়ার দাবি করা হবে। মুখ্যমন্ত্রীর আসন এনসিপি, কংগ্রেস ও শিবসেনার মধ্যে ভাগাভাগি হয়ে যেতে পারে বলে যে খবর শোনা যাচ্ছে তা অস্বীকার করেন তিনি।

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Priyanka Gandhi On Gaumutra : IIT গবেষককে 'গোমূত্র বিশেষজ্ঞ' বলে ব্যঙ্গ ! প্রিয়াঙ্কা গান্ধীকে পাল্টা বোঝালেন ২০০-র বেশি শিক্ষাবিদ
IIT গবেষককে 'গোমূত্র বিশেষজ্ঞ' বলে ব্যঙ্গ ! প্রিয়াঙ্কা গান্ধীকে পাল্টা বোঝালেন ২০০-র বেশি শিক্ষাবিদ
Annapurna Yojana : অন্নপূর্ণা যোজনার 'টাকা এই মাসে পাবেন আপনি? স্টেটাস চেক করে কীভাবে বুঝবেন অগাস্টে কারা পেতে পারেন টাকা ?
অন্নপূর্ণা যোজনার 'টাকা এই মাসে পাবেন আপনি? স্টেটাস চেক করে কীভাবে বুঝবেন অগাস্টে কারা পেতে পারেন টাকা ?
Blood Bank Scam: একসঙ্গে ১১টি ব্লাড ব্যাঙ্কের উপর নিষেধাজ্ঞা জারি স্বাস্থ্য ভবনের, তালিকায় কারা ? কী কী অভিযোগ ?
Blood Bank Scam: একসঙ্গে ১১টি ব্লাড ব্যাঙ্কের উপর নিষেধাজ্ঞা জারি স্বাস্থ্য ভবনের, তালিকায় কারা ? কী কী অভিযোগ ?
Suvendu Adhikari PA : শুভেন্দু অধিকারীর PA চন্দ্রনাথ খুনে নয়া মোড় ! গ্রেফতার আরও ২, কারা তার ?
Suvendu Adhikari PA : শুভেন্দু অধিকারীর PA চন্দ্রনাথ খুনে নয়া মোড় ! গ্রেফতার আরও ২, কারা তার ?

ভিডিও

Burdwan News: ডিজিটালের মাধ্য়মেই নিয়োগ হচ্ছে এবং পেমেন্টও ডিজিটাল প্রক্রিয়াতেই হচ্ছে:ব্রিগেডিয়ার দাস
Terrorist Arrest: 'হুঙ্কারের সরকার চলছে, শুধুই হুঙ্কার দিচ্ছে', বললেন প্রদীপ্ত মুখোপাধ্যায় | ABP
BJP Government: সরকারি জমি দখল করে তৃণমূলের পার্টি অফিস তৈরি,চলল বুলডোজার
Satabdi Roy । তৃণমূল ছেড়ে NCPI-তে শতাব্দী রায়, দিল্লিতে গিয়ে করলেন প্রধানমন্ত্রীর সঙ্গে সাক্ষাৎ
Chhok Bhanga 6ta: 'ধৃত জঙ্গির কাছে মুখ্যমন্ত্রীর লোকেশন, মোবাইল চার্ট!'খবর বেঙ্গল STF সূত্রে

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Priyanka Gandhi On Gaumutra : IIT গবেষককে 'গোমূত্র বিশেষজ্ঞ' বলে ব্যঙ্গ ! প্রিয়াঙ্কা গান্ধীকে পাল্টা বোঝালেন ২০০-র বেশি শিক্ষাবিদ
IIT গবেষককে 'গোমূত্র বিশেষজ্ঞ' বলে ব্যঙ্গ ! প্রিয়াঙ্কা গান্ধীকে পাল্টা বোঝালেন ২০০-র বেশি শিক্ষাবিদ
Annapurna Yojana : অন্নপূর্ণা যোজনার 'টাকা এই মাসে পাবেন আপনি? স্টেটাস চেক করে কীভাবে বুঝবেন অগাস্টে কারা পেতে পারেন টাকা ?
অন্নপূর্ণা যোজনার 'টাকা এই মাসে পাবেন আপনি? স্টেটাস চেক করে কীভাবে বুঝবেন অগাস্টে কারা পেতে পারেন টাকা ?
Blood Bank Scam: একসঙ্গে ১১টি ব্লাড ব্যাঙ্কের উপর নিষেধাজ্ঞা জারি স্বাস্থ্য ভবনের, তালিকায় কারা ? কী কী অভিযোগ ?
Blood Bank Scam: একসঙ্গে ১১টি ব্লাড ব্যাঙ্কের উপর নিষেধাজ্ঞা জারি স্বাস্থ্য ভবনের, তালিকায় কারা ? কী কী অভিযোগ ?
Suvendu Adhikari PA : শুভেন্দু অধিকারীর PA চন্দ্রনাথ খুনে নয়া মোড় ! গ্রেফতার আরও ২, কারা তার ?
Suvendu Adhikari PA : শুভেন্দু অধিকারীর PA চন্দ্রনাথ খুনে নয়া মোড় ! গ্রেফতার আরও ২, কারা তার ?
PM Modi: 'অপমান করে কোনও কিছুর সমাধান হয় না', মোদিকে কুরুচিকর মন্তব্য, রাতে ভিডিও বার্তায় আর যা বললেন প্রধানমন্ত্রী
'অপমান করে কোনও কিছুর সমাধান হয় না', মোদিকে কুরুচিকর মন্তব্য, রাতে ভিডিও বার্তায় আর যা বললেন প্রধানমন্ত্রী
Google Pay AI Chatbot: এবার Google Pay-তেই AI চ্যাটবট, এবার বাংলাতেই পাবেন খরচের হিসাব থেকে আর্থিক পরামর্শ
এবার Google Pay-তেই AI চ্যাটবট, এবার বাংলাতেই পাবেন খরচের হিসাব থেকে আর্থিক পরামর্শ
Weather Forecast: অগস্টের শুরুতে বৃষ্টি কমবে দক্ষিণবঙ্গে, বৃষ্টি বাড়বে উত্তরে, জানিয়ে দিল হাওয়া অফিস
অগস্টের শুরুতে বৃষ্টি কমবে দক্ষিণবঙ্গে, বৃষ্টি বাড়বে উত্তরে, জানিয়ে দিল হাওয়া অফিস
E-20 Petrol : পুরোনো গাড়িতে কাজ করবে না ই-২০ পেট্রোল ? কী জানাচ্ছে সরকার ?
পুরোনো গাড়িতে কাজ করবে না ই-২০ পেট্রোল ? কী জানাচ্ছে সরকার ?
Embed widget