এক্সপ্লোর

২০১৯-এর আগে বিরোধী জোটে বড় ধাক্কা, সমর্থন করবে না, জানিয়ে দিল আপ

নয়াদিল্লি: আগামী লোকসভা ভোটে বিরোধী পক্ষের এক জোট হওয়ার সম্ভাবনা ক্ষীণতর হল। গতকালই রাজ্যসভার ডেপুটি চেয়ারম্যান পদে ভোটাভুটির সময় স্পষ্ট  হয়ে যায়, বিরোধী ঐক্য এখনও দূর অস্ত। আর এবার আম আদমি পার্টি পরিষ্কার জানিয়ে দিল, বিজেপি বিরোধী মহাজোটবন্ধনে যোগ দেবে না তারা। গতকাল রাজ্যসভায় ভোটাভুটির সময় ভোট বয়কট করে আপ। আর এবার আপ সুপ্রিমো ও দিল্লির মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরীবাল বলেছেন, মহাজোটবন্ধনে যোগ দেওয়া দলগুলি দেশের উন্নতিতে কোনও ভূমিকা রাখেনি। কেন্দ্রীয় সরকারকেও একই সঙ্গে কাঠগড়ায় তুলে তিনি বলেন, নরেন্দ্র মোদী সরকার দিল্লির উন্নয়ন রুখে দেওয়ার চেষ্টা করছে। হরিয়ানার রোহতকে এক সভায় তিনি বলেন, জোটের রাজনীতি তাঁর কাছে কোনও গুরুত্ব রাখে না। তাঁর কাছে রাজনীতি হল মানুষ ও তার উন্নয়ন। গত ৩ বছরে তাঁরা দিল্লিতে যা করেছেন, গত ৭০ বছরে এই দলগুলি তা করে দেখাতে পারেনি। [embed]https://twitter.com/ANI/status/1027692501543477248?ref_src=twsrc%5Etfw%7Ctwcamp%5Etweetembed%7Ctwterm%5E1027692501543477248&ref_url=https%3A%2F%2Fabpnews.abplive.in%2Findia-news%2Fmajor-setback-for-opposition-unity-kejriwal-says-aap-will-not-join-opposition-alliance-for-2019-935315[/embed] কেজরীর দাবি, উন্নয়নের বিচারে দিল্লির থেকে পিছিয়ে রয়েছে হরিয়ানা। হরিয়ানার মুখ্যমন্ত্রী মনোহরলাল খাট্টারের তাঁদের কাছ থেকে শেখা উচিত, উন্নয়ন কীভাবে করতে  হয়। বিজেপি স্রেফ ধর্মের রাজনীতি করছে বলেও অভিযোগ করেন তিনি। গতকাল রাজ্যসভার ডেপুটি চেয়ারম্যান পদের ভোটাভুটিতে যোগ দেয়নি আপ। তারা জানিয়েছে, কংগ্রেস সভাপতি রাহুল গাঁধী ব্যক্তিগতভাবে ফোন না করাতেই ভোটদান করেনি তারা। দলীয় নেতা সঞ্জয় সিংহ বলেছেন, রাহুল প্রধানমন্ত্রীকে আলিঙ্গন করতে পারেন, অথচ কেজরীবালকে একটা ফোন করে উঠতে পারেন না। নীতীশ কুমার কেজরীবালকে ফোন করে ডেপুটি চেয়ারম্যান পদে তাঁদের প্রার্থীকে ভোট দেওয়ার অনুরোধ করেন। কিন্তু বিজেপি সমর্থিত জেডিইউ প্রার্থীকে ভোট দেওয়া সম্ভব ছিল না। আর রাহুলের যখন নিজের প্রার্থীর জন্য ভোটের দরকারই নেই, তখন ভোটাভুটি বয়কট করা ছাড়া কোনও রাস্তা ছিল না আপের সামনে। এর আগেও তাঁরা বিরোধী ঐক্যে কংগ্রেসই সব থেকে বড় বাধা বলে দাবি করেন।

সেরা শিরোনাম

Gold Price : সোনার দামে হঠাৎ চমক ! আজ কিনলে কমে পাবেন ? কত চলছে রেট ?
সোনার দামে হঠাৎ চমক ! আজ কিনলে কমে পাবেন ? কত চলছে রেট ?
Success Story : ছিল না কোচিং, 'বই আর চ্যাটজিপিটি'র সাহায্য নিয়েই Civil Service Exam এ পঞ্চম! অবাক করা কীর্তি
ছিল না কোচিং, 'বই আর চ্যাটজিপিটি'র সাহায্য নিয়েই Civil Service Exam এ পঞ্চম! অবাক করা কীর্তি
8th Pay Commission : ৫৯,০০০-৬৯,০০০ টাকা হতে পারে বেসিক পে, অষ্টম বেতন কমিশনে কার বেতন কত বাড়বে ?
৫৯,০০০-৬৯,০০০ টাকা হতে পারে বেসিক পে, অষ্টম বেতন কমিশনে কার বেতন কত বাড়বে ?
Suvendu Adhikari: অক্টোবরের অগ্রিম বেতন কবে পাবেন পুলিশ কর্মীরা ? জানিয়ে দিলেন মুখ্যমন্ত্রী
অক্টোবরের অগ্রিম বেতন কবে পাবেন পুলিশ কর্মীরা ? জানিয়ে দিলেন মুখ্যমন্ত্রী

ভিডিও

CJP Protest Delhi: নয়ডা বর্ডারেও নিরাপত্তার চাদর, মোতায়েন প্রচুর মহিলা পুলিশ | Noida | ABP Ananda
CM Suvendu Adhikari:
CJP Protest Delhi:
Mamata Banerjee News: মমতা বন্দ্যোপাধ্যায়কে আটক করল Delhi Police | CJP Protest
Weather News : পুজোর সময় কি ফের বিগড়ে যেতে পারে বরুণ দেবের মেজাজ? কী বলছে হাওয়া অফিস? | Durga Puja

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Gold Price : সোনার দামে হঠাৎ চমক ! আজ কিনলে কমে পাবেন ? কত চলছে রেট ?
সোনার দামে হঠাৎ চমক ! আজ কিনলে কমে পাবেন ? কত চলছে রেট ?
Success Story : ছিল না কোচিং, 'বই আর চ্যাটজিপিটি'র সাহায্য নিয়েই Civil Service Exam এ পঞ্চম! অবাক করা কীর্তি
ছিল না কোচিং, 'বই আর চ্যাটজিপিটি'র সাহায্য নিয়েই Civil Service Exam এ পঞ্চম! অবাক করা কীর্তি
8th Pay Commission : ৫৯,০০০-৬৯,০০০ টাকা হতে পারে বেসিক পে, অষ্টম বেতন কমিশনে কার বেতন কত বাড়বে ?
৫৯,০০০-৬৯,০০০ টাকা হতে পারে বেসিক পে, অষ্টম বেতন কমিশনে কার বেতন কত বাড়বে ?
Suvendu Adhikari: অক্টোবরের অগ্রিম বেতন কবে পাবেন পুলিশ কর্মীরা ? জানিয়ে দিলেন মুখ্যমন্ত্রী
অক্টোবরের অগ্রিম বেতন কবে পাবেন পুলিশ কর্মীরা ? জানিয়ে দিলেন মুখ্যমন্ত্রী
Metro : মেট্রোযাত্রীদের জন্য বিরাট সুখবর! বেলেঘাটা থেকে সেক্টর ফাইভ ট্রায়াল রান শুরু, কবে শুরু যাত্রী পরিষেবা?
মেট্রোযাত্রীদের জন্য বিরাট সুখবর! বেলেঘাটা থেকে সেক্টর ফাইভ ট্রায়াল রান শুরু, কবে শুরু যাত্রী পরিষেবা?
CJP Protests: ককরোচদের আটকাতে দিল্লির রাস্তায় কাঁটা, সীমানায় মোতায়েন BSF, রাজধানী এখন দুর্ভেদ্য দুর্গ
ককরোচদের আটকাতে দিল্লির রাস্তায় কাঁটা, সীমানায় মোতায়েন BSF, রাজধানী এখন দুর্ভেদ্য দুর্গ
Cockroach Janta Party : গতিবিধি দেখতে উড়ছে ড্রোন, ইতিমধ্যেই আটক ২০০ ; কোন অবস্থায় দাঁড়িয়ে যন্তর মন্তরে প্রতিবাদ ?
গতিবিধি দেখতে উড়ছে ড্রোন, ইতিমধ্যেই আটক ২০০ ; কোন অবস্থায় দাঁড়িয়ে যন্তর মন্তরে প্রতিবাদ ?
Maharashtra SIR: শতায়ু ভোটার ২ লক্ষ ৭০ হাজার, বয়স ১০১-১৫০ বছর, মহারাষ্ট্রের SIR ঘিরেও বিতর্ক, বার বার চিঠি, ত্রুটি সংশোধন অবশেষে
শতায়ু ভোটার ২ লক্ষ ৭০ হাজার, বয়স ১০১-১৫০ বছর, মহারাষ্ট্রের SIR ঘিরেও বিতর্ক, বার বার চিঠি, ত্রুটি সংশোধন অবশেষে
Embed widget