এক্সপ্লোর

‘এক দেশ, এক নির্বাচন’ নিয়ে কাল মোদির ডাকা বৈঠকে যাচ্ছেন না, তড়িঘড়ি কিছু না করে শ্বেতপত্র পাঠান, চিঠিতে বললেন মমতা

মমতা কেন্দ্রীয় সংসদীয় বিষয় সংক্রান্ত মন্ত্রী প্রহ্লাদ জোশীকে চিঠি লিখে বলেছেন, ‘এক দেশ, এক নির্বাচন’ বিষয়টি নিয়ে বিশেষজ্ঞদের সঙ্গে বিস্তারিত আলোচনা প্রয়োজন। এত অল্প সময়ে এমন একটি স্পর্শকাতর ও গুরুত্বপূর্ণ বিষয়ে সঠিক প্রতিক্রিয়া দেওয়া তার প্রতি যথাযথ, ন্যয়বিচার ও সঙ্গত হবে না।

নয়াদিল্লি: নীতি আয়োগের বৈঠকে যাননি। নরেন্দ্র মোদির শপথ গ্রহণ অনুষ্ঠানেও গরহাজির ছিলেন। এবার সারা দেশে একসঙ্গে লোকসভা ও বিধানসভা ভোটের আয়োজনের ব্যাপারে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির ডাকা বৈঠকেও না যাওয়ার সিদ্ধান্ত নিলেন মমতা বন্দ্যোপাধ্যায়। প্রধানমন্ত্রী আগামীকাল বৈঠকটি ডেকেছেন। ‘এক দেশ, এক নির্বাচন’ প্রস্তাব সহ একাধিক ইস্যুতে তিনি সব দলের সভাপতিদের বক্তব্য শুনতে চেয়ে কাল তাঁদের বৈঠকে আমন্ত্রণ জানিয়েছেন। সেখানে ২০২২ সালে দেশের স্বাধীনতাপ্রাপ্তির ৭৫তম বর্ষপূর্তি, চলতি বছরে মহাত্মা গাঁধীর ১৫০-তম জন্মবার্ষিকী পালন নিয়েও আলোচনা হওয়ার কথা। লোকসভা বা রাজ্যসভায় অন্তত একজন প্রতিনিধি আছেন, এমন দলগুলি ডাক পেয়েছে। আগামীকালের আলোচনার পর ২০ জুন ডিনার বৈঠকও হবে। বর্তমান লোকসভায় ২২ জন তৃণমূল এমপি। চতুর্থ সববৃহত্ দল তারা। ওয়াইএসআর কংগ্রেসেরও ২২ জন সাংসদ নিম্নকক্ষে। বিজেপি সবচেয়ে বড় দল। তাদের সাংসদ ৩০৩ জন। কংগ্রেস ও ডিএমকের শক্তি যথাক্রমে ৫২ ও ২৩। মমতা কেন্দ্রীয় সংসদীয় বিষয় সংক্রান্ত মন্ত্রী প্রহ্লাদ জোশীকে চিঠি লিখে বলেছেন, ‘এক দেশ, এক নির্বাচন’ বিষয়টি নিয়ে বিশেষজ্ঞদের সঙ্গে বিস্তারিত আলোচনা প্রয়োজন। এত অল্প সময়ে এমন একটি স্পর্শকাতর ও গুরুত্বপূর্ণ বিষয়ে সঠিক প্রতিক্রিয়া দেওয়া তার প্রতি যথাযথ, ন্যয়বিচার ও সঙ্গত হবে না। সংবিধান বিশারদ, নির্বাচন সংক্রান্ত বিশেষজ্ঞ ও সর্বোপরি দলের নেতা-কর্মীদের সঙ্গে আলোচনা হওয়া দরকার। বিষয়টি নিয়ে তড়িঘড়ি সিদ্ধান্ত নেওয়ার আগে আমি সব রাজনৈতিক দলকে এ ব্যাপারে শ্বেতপত্র পাঠাতে আবেদন করছি। যথেষ্ট সময় দিয়ে তাদের মতামত চাওয়া হোক। একমাত্র এটা করলেই আমরা এই গুরুত্বপূর্ণ বিষয়ে গঠনমূলক বক্তব্য, ভাবনাচিন্তা, প্রস্তাব দিতে পারব। রাজ্যের মুখ্যমন্ত্রী চিঠিতে আরও লিখেছেন, উন্নয়নমুখী জেলাগুলির সমৃদ্ধি সম্পর্কে তাঁর দল ইতিমধ্যেই জানিয়েছে যে, তারা হাতেগোনা কয়েকটা জেলা বেছে নেওয়ার পক্ষপাতী নয়। কেননা তাতে রাজ্যের সবকটি জেলার সমান, ভারসাম্যমুখী উন্নয়নের লক্ষ্য পূরণের সঙ্গে মানানসই হবে না। আমাদের রাজ্য সব জেলার সমান সামাজিক, আর্থিক বিকাশের পক্ষপাতী যাতে আঞ্চলিক ভারসাম্যের ঘাটতি না হয়। মহাত্মার ১৫০ তম জন্মবার্ষিকী ও স্বাধীনতা লাভের ৭৫ বছর পূর্তি অনুষ্ঠানেও তাঁর দল পুরোদমে সামিল হবে বলে জানান মমতা। তবে একইসঙ্গে চিঠিতে লেখেন, সংসদের কাজকর্ম সফল হওয়ার পন্থা আরও ভাল করার জন্য সংসদীয় মন্ত্রক সব দলের সঙ্গে কথা বলে দেখতে পারে। সব দল মিলে যে সিদ্ধান্ত নেবে, আমরা সহমত হব।

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Weather Forecast: কলকাতার উপরেই নিম্নচাপের কেন্দ্র! লাল সতর্কতা জারি, বিকেলের পর একাধিক জেলায় অতি ভারী বৃষ্টি
কলকাতার উপরেই নিম্নচাপের কেন্দ্র! লাল সতর্কতা জারি, বিকেলের পর একাধিক জেলায় অতি ভারী বৃষ্টি
Bombay High Court: বিজয় মাল্যকে ‘মুভ অন’ করতে বলল আদালত, SBI-এর সঙ্গে বিরোধ নিয়ে বলা হল, ‘দেশের অর্থনীতিতে প্রভাব পড়বে’
বিজয় মাল্যকে ‘মুভ অন’ করতে বলল আদালত, SBI-এর সঙ্গে বিরোধ নিয়ে বলা হল, ‘দেশের অর্থনীতিতে প্রভাব পড়বে’
Nirmal Ghosh Arrested:
"ধৃতদের জিজ্ঞাসাবাদে আটকাচ্ছে কে ? ", RG Kar কাণ্ডে নির্মল ঘোষের গ্রেফতারিতে বড় প্রশ্ন চিকিৎসক অনিকেত-আসফাকুল্লার
Gold Price Today : আজ কিনলে কমে পাবেন ! রাজ্যে বাড়ল না কমল সোনার দাম ? 
আজ কিনলে কমে পাবেন ! রাজ্যে বাড়ল না কমল সোনার দাম ? 

ভিডিও

Nirmal Ghosh: অভয়াকাণ্ডের পর দ্রুত দেহ সৎকার করে প্রমাণ লোপাটের অভিযোগ, পুলিশের জালে নির্মল ঘোষ
NRS Hospital: NRS হাসপাতালে নার্সের মৃত্যু ঘিরে রহস্য! হাসপাতালের শৌচাগার থেকে দেহ উদ্ধার
Influenza: পার্ক ইনস্টিটিউশনে ইনফ্লুয়েঞ্জার 'থাবা', ৩১জনের মধ্যে ৭জনের শরীরে মিলল এই ভাইরাস!
NRS Hospital Death News | শৌচাগার থেকে উদ্ধার দেহ, NRS হাসপাতালে নার্সের মৃত্যু ঘিরে রহস্য
Abhishek Banerjee's PA: হাজিরার ষষ্ঠদিন, ভবানীভবনে পৌঁছলেন সুমিত রায় | Sumit Roy | ABP Ananda LIVE

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Weather Forecast: কলকাতার উপরেই নিম্নচাপের কেন্দ্র! লাল সতর্কতা জারি, বিকেলের পর একাধিক জেলায় অতি ভারী বৃষ্টি
কলকাতার উপরেই নিম্নচাপের কেন্দ্র! লাল সতর্কতা জারি, বিকেলের পর একাধিক জেলায় অতি ভারী বৃষ্টি
Bombay High Court: বিজয় মাল্যকে ‘মুভ অন’ করতে বলল আদালত, SBI-এর সঙ্গে বিরোধ নিয়ে বলা হল, ‘দেশের অর্থনীতিতে প্রভাব পড়বে’
বিজয় মাল্যকে ‘মুভ অন’ করতে বলল আদালত, SBI-এর সঙ্গে বিরোধ নিয়ে বলা হল, ‘দেশের অর্থনীতিতে প্রভাব পড়বে’
Nirmal Ghosh Arrested:
"ধৃতদের জিজ্ঞাসাবাদে আটকাচ্ছে কে ? ", RG Kar কাণ্ডে নির্মল ঘোষের গ্রেফতারিতে বড় প্রশ্ন চিকিৎসক অনিকেত-আসফাকুল্লার
Gold Price Today : আজ কিনলে কমে পাবেন ! রাজ্যে বাড়ল না কমল সোনার দাম ? 
আজ কিনলে কমে পাবেন ! রাজ্যে বাড়ল না কমল সোনার দাম ? 
SBI Clerk Recruitment: স্টেট ব্যাঙ্কে প্রায় ১০,০০০ পদে হচ্ছে নিয়োগ, অগাস্টেই আবেদনের শেষ তারিখ
স্টেট ব্যাঙ্কে প্রায় ১০,০০০ পদে হচ্ছে নিয়োগ, অগাস্টেই আবেদনের শেষ তারিখ
Dumdum Murder News: গৃহবধূর রহস্যমৃত্যু, দেহের বিভিন্ন অংশে কোপানোর চিহ্ন, ভয়ঙ্কর ঘটনা দমদমে
গৃহবধূর রহস্যমৃত্যু, দেহের বিভিন্ন অংশে কোপানোর চিহ্ন, ভয়ঙ্কর ঘটনা দমদমে
ফোর্ট উইলিয়ামের ম্যাপ, ভিডিও, ভারতের রেল নেটওয়ার্কের ছবি পাচার পাকিস্তানে! হাবড়া থেকে জঙ্গিকে ধরতেই কী কী জানা গেল?
ফোর্ট উইলিয়ামের ম্যাপ, ভিডিও, ভারতের রেল নেটওয়ার্কের ছবি পাচার পাকিস্তানে! হাবড়া থেকে জঙ্গিকে ধরতেই কী কী জানা গেল?
Bollywood News: মল্লিকা শেরাওয়াতকে পছন্দ টম ক্রুজের? নায়িকা বললেন, ‘আমার উপর ক্রাশ খেয়েছে, ভিডিও পাঠায় ’
মল্লিকা শেরাওয়াতকে পছন্দ টম ক্রুজের? নায়িকা বললেন, ‘আমার উপর ক্রাশ খেয়েছে, ভিডিও পাঠায় ’
Embed widget