এক্সপ্লোর

মেঘালয়ে নাগরিকত্ব সংশোধনী আইন, ইনার লাইন পারমিট নিয়ে বৈঠকে সংঘর্ষ, মৃত ১, ৬ জেলায় বন্ধ মোবাইল ইন্টারনেট

এরই মধ্যে গতকাল মধ্যরাতে স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের সঙ্গে দেখা করে মেঘালয়ে ইনার লাইন পারমিট কার্যকরের অনুরোধ জানান সাংমা।

শিলং: নাগরিকত্ব সংশোধনী আইন (সিএএ) ও ইনার লাইন পারমিট নিয়ে বৈঠক চলাকালীন সংঘর্ষে উত্তপ্ত হয়ে উঠল মেঘালয়ের ইস্ট খাসি হিলস জেলার ইছামতী অঞ্চল। খাসি স্টুডেন্টস ইউনিয়নের সদস্যদের সঙ্গে অ-আদিবাসীদের  সংঘর্ষে একজনের মৃত্যু হয়েছে। অশান্তি ছড়িয়ে পড়ার আশঙ্কায় ৬ জেলায় মোবাইল ইন্টারনেট বন্ধ করে দিয়েছে রাজ্য সরকার। মেঘালয়ের মুখ্যমন্ত্রী কনরাড সাংমা জানিয়েছেন, তদন্তের নির্দেশ দেওয়া হয়েছে। আইন-শৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে কয়েক কোম্পানি সেন্ট্রাল আর্মড পুলিশ ফোর্স মোতায়েন করা হয়েছে। পুলিশ সূত্রে খবর, গতকাল বৈঠক চলাকালীন সংঘর্ষ শুরু হয়। খাসি স্টুডেন্টস ইউনিয়নের সদস্যরা একটি খড়ের গাদায় আগুন ধরিয়ে দেন। তাঁরা একটি বাড়িতেও আগুন ধরিয়ে দেওয়ার চেষ্টা করেন। অ-আদিবাসীরা পাল্টা আক্রমণ করেন। তাঁরা খাসি স্টুডেন্টস ইউনিয়নের সদস্যদের বেশ কয়েকটি গাড়ি ভাঙচুর করেন। সংঘর্ষ চলাকালীন কয়েকজন পুলিশকর্মীও জখম হন। মৃত ব্যক্তি খাসি স্টুডেন্টস ইউনিয়নের সদস্য বলে জানা গিয়েছে। এরই মধ্যে গতকাল মধ্যরাতে স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের সঙ্গে দেখা করে মেঘালয়ে ইনার লাইন পারমিট কার্যকরের অনুরোধ জানান সাংমা। তিনি ট্যুইট করে জানিয়েছেন, ইনার লাইন পারমিটের বিষয়ে প্রস্তাব পেশ করার জন্য বিধানসভার বিশেষ অধিবেশন ডাকা হবে।

সেরা শিরোনাম

Suvendu Adhikari: পঞ্চায়েত দফতরে নিয়োগ হবে, নবান্ন থেকে বড় ঘোষণা মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর
পঞ্চায়েত দফতরে নিয়োগ হবে, নবান্ন থেকে বড় ঘোষণা মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর
Shubhankar Sarkar : বিজেপির বিরুদ্ধে ঐক্যবদ্ধ লড়াইয়ের ডাক কুণালের, কী বললেন প্রদেশ কংগ্রেস সভাপতি ?
বিজেপির বিরুদ্ধে ঐক্যবদ্ধ লড়াইয়ের ডাক কুণালের, কী বললেন প্রদেশ কংগ্রেস সভাপতি ?
Gold Price Today: সোনা কিনবেন ভাবছেন? বিয়ের মরশুমের আগে স্বস্তি! কালীপুজোর পর তিন দিনেই অনেকটা সস্তা সোনা?
সোনা কিনবেন ভাবছেন? বিয়ের মরশুমের আগে স্বস্তি! কালীপুজোর পর তিন দিনেই অনেকটা সস্তা সোনা?
Post Office VS Bank FD : পোস্ট অফিসে স্বল্প সঞ্চয় স্কিম, না ব্যাঙ্ক FD-তে বেশি রিটার্ন, কোথায় টাকা রাখা উচিত ?
পোস্ট অফিসে স্বল্প সঞ্চয় স্কিম, না ব্যাঙ্ক FD-তে বেশি রিটার্ন, কোথায় টাকা রাখা উচিত ?

ভিডিও

Dilip Ghosh |
R. N. Ravi News: লেক গার্ডেন্সে শ্রীমুরুগানের মন্দিরে পুজো দিলেন রাজ্যপাল আর এন রবি
Samik Bhattacharya | পুলিশ ও দলের একাংশের ভূমিকায় প্রশ্ন বিজেপি রাজ্য সভাপতির
Suvendu Adhikari News :
Sukanta Majumdar: 'উনি এখনও কিছু চাপে পড়েননি, সবে কলির সন্ধে', Abhishek Banerjee-কে কটাক্ষ সুকান্তর

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Suvendu Adhikari: পঞ্চায়েত দফতরে নিয়োগ হবে, নবান্ন থেকে বড় ঘোষণা মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর
পঞ্চায়েত দফতরে নিয়োগ হবে, নবান্ন থেকে বড় ঘোষণা মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর
Shubhankar Sarkar : বিজেপির বিরুদ্ধে ঐক্যবদ্ধ লড়াইয়ের ডাক কুণালের, কী বললেন প্রদেশ কংগ্রেস সভাপতি ?
বিজেপির বিরুদ্ধে ঐক্যবদ্ধ লড়াইয়ের ডাক কুণালের, কী বললেন প্রদেশ কংগ্রেস সভাপতি ?
Gold Price Today: সোনা কিনবেন ভাবছেন? বিয়ের মরশুমের আগে স্বস্তি! কালীপুজোর পর তিন দিনেই অনেকটা সস্তা সোনা?
সোনা কিনবেন ভাবছেন? বিয়ের মরশুমের আগে স্বস্তি! কালীপুজোর পর তিন দিনেই অনেকটা সস্তা সোনা?
Post Office VS Bank FD : পোস্ট অফিসে স্বল্প সঞ্চয় স্কিম, না ব্যাঙ্ক FD-তে বেশি রিটার্ন, কোথায় টাকা রাখা উচিত ?
পোস্ট অফিসে স্বল্প সঞ্চয় স্কিম, না ব্যাঙ্ক FD-তে বেশি রিটার্ন, কোথায় টাকা রাখা উচিত ?
Virat Kohli: যে ম্যাট হেনরি ভেঙেছিলেন তাঁর উইকেট, তাঁকেই বিশেষ উপহার দিলেন মুগ্ধ বিরাট কোহলি
যে ম্যাট হেনরি ভেঙেছিলেন তাঁর উইকেট, তাঁকেই বিশেষ উপহার দিলেন মুগ্ধ বিরাট কোহলি
KFC Dominos Suspended : দোকানের মধ্যেই আরশোলা, ইঁদুরের বিষ্ঠা ! চরম অস্বাস্থ্যকর পরিবেশের অভিযোগে KFC, ডমিনোজের লাইসেন্স সাসপেন্ড
দোকানের মধ্যেই আরশোলা, ইঁদুরের বিষ্ঠা ! চরম অস্বাস্থ্যকর পরিবেশের অভিযোগে KFC, ডমিনোজের লাইসেন্স সাসপেন্ড
Howrah Municipal Corporation : হাওড়া পুরসভার ওয়ার্ড পুনর্বিন্যাস নিয়ে নতুন মামলা দায়ের, '৫০ থেকে কীভাবে ওয়ার্ড ৬৮টি করা হল?'
হাওড়া পুরসভার ওয়ার্ড পুনর্বিন্যাস নিয়ে নতুন মামলা দায়ের, '৫০ থেকে কীভাবে ওয়ার্ড ৬৮টি করা হল?'
IPL: নিলামে মুস্তাফিজুর, আসন্ন আইপিএলে দল পাওয়ার দৌড়ে থাকবেন আরও ৬ বাংলাদেশি
নিলামে মুস্তাফিজুর, আসন্ন আইপিএলে দল পাওয়ার দৌড়ে থাকবেন আরও ৬ বাংলাদেশি
Embed widget