এক্সপ্লোর

নিজামুদ্দিনের সমাবেশে থাকা ৪০ বেপাত্তা তবলিগ জামাত সদস্যকে খুঁজে বের করে কোয়ারেন্টিনে মহারাষ্ট্রে, এখনও নিখোঁজ ১৮

দেশমুখ আরও জানান, ৪০ জনই ভারতীয় নাগরিক। ওদের কোয়ারেন্টিনে থাকার প্রয়োজনীয়তা বোঝানো হয়েছে। ওদের দেহে ভাইরাস সংক্রমণের লক্ষণ না থাকলে বা টেস্টের রিপোর্ট নেগেটিভ হলে বৈধ প্রক্রিয়া সম্পূর্ণ করে ছেড়ে দেওয়া হবে।

মুম্বই: গত মাসে দিল্লির নিজামুদ্দিনে তবলিগি জামাতের ধর্মীয় সমাবেশে মহারাষ্ট্র থেকে যোগদানকারী ৫৮ জনের মধ্যে ৪০ জনের হদিশ মিলেছে। তাদের খুঁজে বের করে কোয়ারন্টিন করা হয়েছে বলে জানালেন রাজ্যের স্বরাষ্ট্রমন্ত্রী অনিল দেশমুখ। বাকি ১৮ জনের খোঁজ চলছে। গত সপ্তাহ পর্যন্ত ৫৮ জনের একজনেরও খোঁজ পাওয়া যাচ্ছিল না। কয়েকজন ফোন সুইচ অফ করে রাখায় তাদের খুঁজে বের করা কঠিন হয়ে ওঠে বলে জানান তিনি। দেশমুখ বলেন, যদিও পুলিশ নানা সূত্র থেকে আসা প্রতিটি খবর নিষ্ঠা ভরে অনুসরণ করে ৪০ জনের সন্ধান পায়। ওদের সবাইকে প্রাতিষ্ঠানিক কোয়ারেন্টিনে রাখা হয়েছে। স্বাস্থ্য দপ্তরের পরামর্শক্রমে ওদের শরীরে করোনাভাইরাস সংক্রমণ হয়েছে কিনা, জানতে লালারস পরীক্ষা করা হবে। দেশমুখ আরও জানান, ৪০ জনই ভারতীয় নাগরিক। ওদের কোয়ারেন্টিনে থাকার প্রয়োজনীয়তা বোঝানো হয়েছে। ওদের দেহে ভাইরাস সংক্রমণের লক্ষণ না থাকলে বা টেস্টের রিপোর্ট নেগেটিভ হলে বৈধ প্রক্রিয়া সম্পূর্ণ করে ছেড়ে দেওয়া হবে। রাজ্য প্রশাসন ইতিমধ্যেই নিজামুদ্দিনের সমাবেশে থাকা ১৫৬ জন বিদেশি নাগরিকের সন্ধান পেয়েছে এবং ভিসার অপব্যবহার সহ নানা অপরাধে তাদের অভিযুক্ত করা হয়েছে বলেও জানান দেশমুখ। প্রসঙ্গত, মার্চের মাঝামাঝি সময়ে অনুষ্ঠিত ওই ধর্মীয় জমায়েত থেকে দেশে ব্যাপক সংখ্যায় কোভিড ১৯ সংক্রমণ হয়েছে বলে অভিযোগ। এদিকে উদ্ধব ঠাকরের সরকার মহারাষ্ট্রে আজ সরকারি বিজ্ঞপ্তি জারি করে রাজ্য়ে লকডাউনের মেয়াদ ৩০ এপ্রিল পর্যন্ত বাড়ানোর সিদ্ধান্ত জানিয়েছে। দেশের মধ্যে সবচেয়ে বেশি করোনা আক্রান্তের সংখ্যা মহারাষ্ট্রেই., ২ হাজারের ওপর। মঙ্গলবার মাঝরাত থেকেই রাজ্যের রাজস্ব ও বিপর্যয় মোকাবিলা দপ্তরের জারি করা বিজ্ঞপ্তি কার্যকর হবে। বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, মহামারী আইনের ২ নম্বর অনুচ্ছেদ ও বিপর্যয় মোকাবিলা আইনের সংশ্লিষ্ট ধারায় ২৫ মার্চ প্রথম বিজ্ঞপ্তি দেওয়া হয়েছিল, তা বহাল থাকার কথা ১৪ এপ্রিল পর্যন্ত। কিন্তু এই সময়কালে কোভিড ১৯ আক্রান্তের সংখ্যা কমেনি। তাই লকডাউন ৩০ এপ্রিল পর্যন্ত বাড়ানো হচ্ছে। গতকাল থেকে রাজ্যে আরও ৮২ জনের সংক্রমণের খবর মিলেছে। ...

সেরা শিরোনাম

Dia Mira Diwali Video: দিয়া মির্জার দীপাবলি-ভিডিও ঘিরে বিতর্ক, আদালত বলল, ‘ভারত ধর্মনিরপেক্ষ দেশ’
দিয়া মির্জার দীপাবলি-ভিডিও ঘিরে বিতর্ক, আদালত বলল, ‘ভারত ধর্মনিরপেক্ষ দেশ’
আরও বিপাকে ইন্দ্রনীল সেন, MPO আইনের ২ ও ৯ নম্বর ধারা যুক্ত করার আবেদন, কী দাবি পুলিশের ?
আরও বিপাকে ইন্দ্রনীল সেন, MPO আইনের ২ ও ৯ নম্বর ধারা যুক্ত করার আবেদন, কী দাবি পুলিশের ?
Pirates Attack: ভারতীয় নাবিকদের অপহরণ জলদস্যুদের! ভারতীয় নৌবাহিনীর অপারেশনে অবশেষে উদ্ধার
ভারতীয় নাবিকদের অপহরণ জলদস্যুদের! ভারতীয় নৌবাহিনীর অপারেশনে অবশেষে উদ্ধার
উত্তরাখণ্ডে ট্রেকিংয়ে গিয়ে ভয়াবহ ঘটনা, তুষারঝড়ে নিখোঁজ বাঁকুড়ার ৮ জন, মুখ্যমন্ত্রীর বড় বার্তা
উত্তরাখণ্ডে ট্রেকিংয়ে গিয়ে ভয়াবহ ঘটনা, তুষারঝড়ে নিখোঁজ বাঁকুড়ার ৮ জন, মুখ্যমন্ত্রীর বড় বার্তা

ভিডিও

BJP News : দেগঙ্গায় তোলাবাজির টাকা না পেয়ে রেস্তোরাঁয় হামলা-মারধর, তোপ BJP-র স্থানীয় নেতাদের দিকে
Newtown Private Hospital Vandalized News : নিউটাউনের বেসরকারি হাসপাতালে ভাঙচুর চালাল কারা?
BJP News : বেসরকারি রিসর্টে মহিলা ম্যানেজারের সঙ্গে ছাতনার BJP বিধায়কের বচসা! তুঙ্গে রাজনৈতিক তরজা
Assam Encounter News : বিজেপি শাসিত অসমে এনকাউন্টারে নিহত অভিযুক্ত | ABP Ananda
CM Suvendu Adhikari : 'পঞ্চায়েতে ৭১৯০ জনের নিয়োগ হবে', পঞ্চায়েত দফতরের সঙ্গে বৈঠকের পর জানালেন মুখ্যমন্ত্রী

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Dia Mira Diwali Video: দিয়া মির্জার দীপাবলি-ভিডিও ঘিরে বিতর্ক, আদালত বলল, ‘ভারত ধর্মনিরপেক্ষ দেশ’
দিয়া মির্জার দীপাবলি-ভিডিও ঘিরে বিতর্ক, আদালত বলল, ‘ভারত ধর্মনিরপেক্ষ দেশ’
আরও বিপাকে ইন্দ্রনীল সেন, MPO আইনের ২ ও ৯ নম্বর ধারা যুক্ত করার আবেদন, কী দাবি পুলিশের ?
আরও বিপাকে ইন্দ্রনীল সেন, MPO আইনের ২ ও ৯ নম্বর ধারা যুক্ত করার আবেদন, কী দাবি পুলিশের ?
Pirates Attack: ভারতীয় নাবিকদের অপহরণ জলদস্যুদের! ভারতীয় নৌবাহিনীর অপারেশনে অবশেষে উদ্ধার
ভারতীয় নাবিকদের অপহরণ জলদস্যুদের! ভারতীয় নৌবাহিনীর অপারেশনে অবশেষে উদ্ধার
উত্তরাখণ্ডে ট্রেকিংয়ে গিয়ে ভয়াবহ ঘটনা, তুষারঝড়ে নিখোঁজ বাঁকুড়ার ৮ জন, মুখ্যমন্ত্রীর বড় বার্তা
উত্তরাখণ্ডে ট্রেকিংয়ে গিয়ে ভয়াবহ ঘটনা, তুষারঝড়ে নিখোঁজ বাঁকুড়ার ৮ জন, মুখ্যমন্ত্রীর বড় বার্তা
Rohit Sharma: নিউজ়িল্যান্ডের বিরুদ্ধে ওয়ান ডে সিরিজ়েই রোহিতের সামনে প্রচুর রেকর্ড ও কৃতিত্ব গড়ার হাতছানি
নিউজ়িল্যান্ডের বিরুদ্ধে ওয়ান ডে সিরিজ়েই রোহিত শর্মার সামনে প্রচুর রেকর্ড ও কৃতিত্ব গড়ার হাতছানি
Weather Update: ‘ল্যান্ডফল’ হলেও কাটেনি 'বিপদ' ! কমলা ও হলুদ সতর্কতা জারি ১১ জেলায়, ৪ ও ৫ নভেম্বর কী ঘটবে ?
‘ল্যান্ডফল’ হলেও কাটেনি 'বিপদ' ! কমলা ও হলুদ সতর্কতা জারি ১১ জেলায়, ৪ ও ৫ নভেম্বর কী ঘটবে ?
Food Poisoning : বিয়েবাড়ির ভোজ খেয়ে অসুস্থ শতাধিক অতিথি, এই খাবার খেয়েই একের পর এক হাসপাতালে
বিয়েবাড়ির ভোজ খেয়ে অসুস্থ শতাধিক অতিথি, এই খাবার খেয়েই একের পর এক হাসপাতালে
Fake 20 Rupee Coin: কোটি কোটি টাকার নকল ২০ টাকার কয়েন ঢুকে গিয়েছে বাজারে? একাধিক রাজ্যে চলছে কারবার? বড় চক্রের পর্দাফাঁস
কোটি কোটি টাকার নকল ২০ টাকার কয়েন ঢুকে গিয়েছে বাজারে? একাধিক রাজ্যে চলছে কারবার? বড় চক্রের পর্দাফাঁস
Embed widget