এক্সপ্লোর
পুলওয়ামার ঘটনার প্রতিবাদ, ‘পাকিস্তানে তৈরি’ মশলার প্যাকেট পোড়ালেন এমএনএস কর্মীরা

মুম্বই: পুলওয়ামায় জঙ্গি হামলার প্রতিবাদে নভি মুম্বইয়ে ‘পাকিস্তানি’ মশলার প্যাকেট পোড়ালেন মহারাষ্ট্র নবনির্মাণ সেনার (এমএনএস) কর্মীরা। পুলওয়ামার ঘটনার নিন্দা করে তাঁরা পাকিস্তানের বিরুদ্ধে স্লোগানও দেন। নভি মুম্বইয়ের এমএনএস সম্পাদক শ্রীকান্ত মানের দাবি, ‘আমাদের কাছে খবর ছিল, একটি দোকানে করাচিতে তৈরি মশলার প্যাকেট বিক্রি হচ্ছে। আমাদের কর্মীরা প্রথমে সংশ্লিষ্ট দোকানে গিয়ে মশলার প্যাকেট কেনেন। তাঁরা দেখতে পান, পাকিস্তানে তৈরি মশলার প্যাকেট মহারাষ্ট্রে বিক্রি হচ্ছে। এরপরেই আমাদের কর্মীরা দোকানটি থেকে মশলার প্যাকেট বার করে পুড়িয়ে দেন। আমরা ওই দোকানের মালিককে সতর্ক করে দিয়েছি।’
Before You Go
BJP - Tolabaji News | "তোলাবাজি সংস্কৃতি হয়ে গিয়েছে, সামাজিক ব্যাধি হয়ে গিয়েছে", রাজু বন্দ্যোপাধ্যায়





















