এক্সপ্লোর

সরকারের বর্ষপূর্তিতে দেশবাসীকে চিঠি প্রধানমন্ত্রীর, এল পরিযায়ী শ্রমিক থেকে উমপুন প্রসঙ্গ

পরিযায়ী শ্রমিকদের দুর্ভোগের জন্য বিরোধীদের অনেকেই কেন্দ্রীয় সরকারকে দুষছেন। সরকারের বছরপূর্তিতে সেই সমস্যার কথাও মানলেন প্রধানমন্ত্রী।

নয়াদিল্লি: একটি বছর পার। ৩০ মে, ২০১৯। শপথ নিয়েছিল নরেন্দ্র মোদির নেতৃত্বে নয়া সরকার, দ্বিতীয় মোদি সরকার। নানা রাজনৈতিক, সামাজিক ও সর্বোপরি স্বাস্থ্যক্ষেত্রে উত্থান-পতনের মধ্য দিয়ে একটি ঘটনাবহুল বছর পার করল এই সরকার। বর্ষপূর্তি এল বিশ্বের সঙ্কটময় অধ্যায়ে। যখন জমায়েতে বাধা, জরুরি কাজ ছাড়া ঘরের বাইরে পা রাখা মানা। তাই প্রধানমন্ত্রী মোদি দেশবাসীকে উদ্দেশ্য করে লিখলেন চিঠি। এই চিঠিতে তিনি তুলে ধরেছেন তাঁর সরকারের বিভিন্ন কর্মসূচির কথা, প্রকল্পের কথা। লিখেছেন সরকারের সামনে আসা বিভিন্ন চ্যালেঞ্জের কথা। প্রধানমন্ত্রী নিখেছেন, " গত বছর এই দিন এক স্বর্ণ অধ্যায়ের সূচনা হয়েছিল। কয়েক দশক পর দেশ কোনও সরকার পূর্ণসময় ক্ষমতায় থাকার পর আবার তাকে ফিরিয়ে আনল নিরঙ্কুশ সংখ্যা গরিষ্ঠতায়। আবারও আমি ১৩০ কোটি দেশবাসী ও গণতন্ত্রর সামনে মাথা নোয়াচ্ছি।'' তিনি আরও বলেন, স্বাভাবিক সময় হলে এই দিনটা অন্যভাবে পালিত হত। সবার মাঝে থেকেই তিনি উদযাপন করতেন। যদিও বর্তমান পরিস্থিতিতে তা সম্ভবই নয়। তাই চিঠির মাধ্যমেই আশীর্বাদ চান তিনি। ক্ষমতায় আসার পর থেকে সার্জিকাল স্ট্রাইক, বালাকোটে বিমান হানা, জম্মু কাশ্মীরে ৩৭০ ধারা বিলোপ, তিন তালাক প্রথার অবসান, নাগরিকত্ব সংশোধনী আইন- এ সবের উল্লেখ করেছেন প্রধানমন্ত্রী। উমপুনের সময় বাংলা ও ওড়িশার সাধারণ মানুষ যে সাহস দেখিয়েছেন, তারও প্রশংসা করেছেন প্রধানমন্ত্রী। লকডাউনের সময় যে দুর্দশায় পড়তে হয়েছে পরিযায়ী শ্রমিকদের, চিঠিতে তার উল্লেখ রয়েছে। পাশাপাশি, সঙ্কট কাটিয়ে সরকারের ২০ লক্ষ কোটি টাকা বিনিয়োগের হাত ধরে যে দেশের অর্থনীতি ঘুরে দাঁড়াবে, সেই প্রত্যয়ের কথাও চিঠিতে লিখেছেন মোদি। করোনা প্রসঙ্গে মোদি বলেন, প্রত্যেক ভারতবাসীরই গাইডলাইন মেনে চলা দরকার৷ মানুষ এখনও পর্যন্ত ধৈর্য রেখেছে বলেই ভারত অন্যদের থেকে ভাল অবস্থায়। এই লড়াই লম্বা সময়ের। কিন্তু জয় আসবেই।

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Paschim Burdwan News : 'সিন্ডিকেট করলে চামড়া তুলে নেব', হুঁশিয়ারি পুলিশের; সতর্ক হয়ে গেল অবৈধ কারবারিরা
'সিন্ডিকেট করলে চামড়া তুলে নেব', হুঁশিয়ারি পুলিশের; সতর্ক হয়ে গেল অবৈধ কারবারিরা
Delhi High Court: জিনস পরা মেয়ে দেখে ছেলেরা বিপথগামী হতে পারে! POCSO মামলায় আজব যুক্তি, আদালত বলল…
জিনস পরা মেয়ে দেখে ছেলেরা বিপথগামী হতে পারে! POCSO মামলায় আজব যুক্তি, আদালত বলল…
BJP News: তৃণমূল পরিচালিত উলুবেড়িয়া জোয়ারগোড়ি পঞ্চায়েত দখল করল গেরুয়া  শিবির
তৃণমূল পরিচালিত উলুবেড়িয়া জোয়ারগোড়ি পঞ্চায়েত দখল করল গেরুয়া  শিবির
UPI Transaction Fee : UPI লেনদেনে টাকা লাগবে ? এবার সংসদে সাফ জবাব দিলেন অর্থমন্ত্রী
UPI লেনদেনে টাকা লাগবে ? এবার সংসদে সাফ জবাব দিলেন অর্থমন্ত্রী

ভিডিও

R G Kar Case: মুখ্যমন্ত্রীর নির্দেশের পর নির্মল ঘোষ-সহ ৩ জনের বিরুদ্ধে নতুন FIR
NDA Meet | NDA-র 'মঙ্গল মিলন' বৈঠকে ফের কাকলি, শতাব্দীরা | ABP Ananda LIVE
Durgapur News |
Tulu Mondal News: বাড়ি-গাড়ি-সোনা-কোটি কোটি টাকা বাজেয়াপ্ত, কিন্তু কোথায় বীরভূমের টুলু মণ্ডল?
Abhishek Banerjee : চোখের চিকিৎসার জন্য অভিষেক বন্দ্যোপাধ্যায়কে বিদেশ যেতে অনুমতি সুপ্রিম কোর্টের

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Paschim Burdwan News : 'সিন্ডিকেট করলে চামড়া তুলে নেব', হুঁশিয়ারি পুলিশের; সতর্ক হয়ে গেল অবৈধ কারবারিরা
'সিন্ডিকেট করলে চামড়া তুলে নেব', হুঁশিয়ারি পুলিশের; সতর্ক হয়ে গেল অবৈধ কারবারিরা
Delhi High Court: জিনস পরা মেয়ে দেখে ছেলেরা বিপথগামী হতে পারে! POCSO মামলায় আজব যুক্তি, আদালত বলল…
জিনস পরা মেয়ে দেখে ছেলেরা বিপথগামী হতে পারে! POCSO মামলায় আজব যুক্তি, আদালত বলল…
BJP News: তৃণমূল পরিচালিত উলুবেড়িয়া জোয়ারগোড়ি পঞ্চায়েত দখল করল গেরুয়া  শিবির
তৃণমূল পরিচালিত উলুবেড়িয়া জোয়ারগোড়ি পঞ্চায়েত দখল করল গেরুয়া  শিবির
UPI Transaction Fee : UPI লেনদেনে টাকা লাগবে ? এবার সংসদে সাফ জবাব দিলেন অর্থমন্ত্রী
UPI লেনদেনে টাকা লাগবে ? এবার সংসদে সাফ জবাব দিলেন অর্থমন্ত্রী
Earthquake News : শতাধিক মৃত্যু, ভেঙে পড়ল আস্ত বিল্ডিং, আতঙ্কে রাস্তায় দিশাহীন মানুষ; ধ্বংসস্তূপের নীচে অনেকে; তীব্র ভূমিকম্প কলম্বিয়ায়
শতাধিক মৃত্যু, ভেঙে পড়ল আস্ত বিল্ডিং, আতঙ্কে রাস্তায় দিশাহীন মানুষ; ধ্বংসস্তূপের নীচে অনেকে; তীব্র ভূমিকম্প কলম্বিয়ায়
Donald Trump Security: শেষ পর্যন্ত ফুড ট্রাকে লুকোতে হল ডোনাল্ড ট্রাম্পকে? ইরানের থেকে মাথা বাঁচাতেই কি? দাবি ঘিরে শোরগোল
শেষ পর্যন্ত ফুড ট্রাকে লুকোতে হল ডোনাল্ড ট্রাম্পকে? ইরানের থেকে মাথা বাঁচাতেই কি? দাবি ঘিরে শোরগোল
Mamata Banerjee: 'উনি লাশের রাজনীতি করতেই ভালোবাসেন, বাবা যেদিন মারা গেলেন...', মমতাকে নিয়ে কী বললেন মুকুলপুত্র শুভ্রাংশু
'উনি লাশের রাজনীতি করতেই ভালোবাসেন, বাবা যেদিন মারা গেলেন...', মমতাকে নিয়ে কী বললেন মুকুলপুত্র শুভ্রাংশু
School Teacher Recruitment: স্কুল শিক্ষক নিয়োগ প্রক্রিয়ায় নতুন অনিশ্চয়তা ? বিজ্ঞপ্তি দিয়ে কী জানাল মধ্যশিক্ষা পর্ষদ ?
স্কুল শিক্ষক নিয়োগ প্রক্রিয়ায় নতুন অনিশ্চয়তা ? বিজ্ঞপ্তি দিয়ে কী জানাল মধ্যশিক্ষা পর্ষদ ?
Embed widget