এক্সপ্লোর

Mothers Day 2021: মাতৃদিবসে গুগল ডুডলে বিশেষ সম্মান, বিশ্বজুড়ে দিন পালন কিন্তু আলাদা

মে মাসের দ্বিতীয় রবিবার পোশাকিভাবে মাতৃদিবস পালন করা হয় ভারতে। প্রখ্যাত ইলাস্ট্রেটর ওলিভিয়া হোয়েন আজকের মাদার্স ডে স্পেশাল গুগল ডুডলটি বানিয়েছেন।

নয়াদিল্লি : পুরনো সেই তর্ক-বিতর্ক গড়াতে পারে বহুদূর, মায়েদের জন্য কোনও দিন কি আলাদা করা সম্ভব! সবদিনই তো মা এবং মাতৃস্থানীয়রা আমাদের আষ্টেপৃষ্ঠে ঘিরে-বেঁধে রাখেন। এগিয়ে যেতে সাহায্য করেন। তাই আলাদা দিন পালন কারোর কারোর কাছে বাতুলতা। তবে রয়েছে পাল্টা যুক্তিও। অনেকেই মনে করেন বিশেষ কোনও দিন বাড়তি উৎসাহ-উদ্দীপ্পনায় পালন করলে ক্ষতি কি! বিশেষ করে যখন এই কঠিন সময়ের মধ্যে দিয়ে যেতে হচ্ছে সকলকে।

তবে ৯ মে নয় কিন্তু। মে মাসের দ্বিতীয় রবিবার পোশাকিভাবে মাতৃদিবস পালন করা হয় ভারতে। আর আজকের সেই দিনটিকে স্পেশাল করে রাখতে গুগলও তাদের শ্রদ্ধার্ঘ্য জানিয়েছে। গুগল ডুডলে মায়েদের উপহার দেওয়ার প্রতীকী এক ইলাস্ট্রেশন দেওয়া হয়েছে। প্রখ্যাত ইলাস্ট্রেটর ওলিভিয়া হোয়েন যেটি বানিয়েছেন। যে ডুডলে দেখা যাচ্ছে, বিশেষ ভালোবাসার মোড়া এক বার্তা আজকের বিশেষ দিনে দেওয়া হয়েছে মায়েদের জন্য।

এমনিতেই বিশেষ দিনগুলিকে স্মরণীয় করে রাখতে গুগল তাদের ডুডলের মাধ্যমে বিশেষ সম্মান-শ্রদ্ধা জানিয়ে থাকে। তাই ভারতে পালিত মাদার্স ডে-র দিনে এই বিশেষ ডুডলও বেশ মনে ধরেছে নেট নাগরিকদের।

এদ্কে, জানিয়ে রাখা ভালো, আজ ভারতে মাদার্স ডে পালিত হলেও গোটা বিশ্বে কিন্তু মোটেই আজকের দিনটা মাতৃদিবস হিসেবে পালিত হয় না। বেশ কিছু দেশ অবশ্য আজকের দিনটিকেই বেছে নিয়েছে মাতৃদিবস হিসেবে। সঙ্গে আবার ভিন্ন পথ ধরা দেশের সংখ্যাও কম নয়।

আধুনিক বিশ্বজুড়ে মাদার্স ডের-র প্রচলন মার্কিন যুক্তরাষ্ট্র থেকে। ১৯০৮ সালে আনা জারভিস তাঁর মায়ের জন্য প্রথম এই দিনটিকে মাতৃদিবস হিসেবে পালন করেছিলেন। আনার মা প্রয়াত হওয়ার পর পশ্চিম ভার্জিনিয়ার সেন্ট অ্যান্ড্রুস চার্চে গড়ে তোলা হয়েছে মাতৃদিবসের জন্য বিশেষ সৌধ।

এদিকে, ব্রিটেনে যেমন মাদার্স ডে পালন করা হয় মার্চের চতুর্থ রবিবার। মাদার চার্চের স্মৃতিতে যে বিশেষ দিনটিতে মাতৃদিবস হিসেবে পালনের দস্তুর বেছে নিয়েছে সেখানকার বাসিন্দারা। আবার গ্রিস মাতৃদিবস পালন করে ২ ফেব্রুয়ারিতে। ইস্টার্ন অর্থডস্করা যিশুর জন্মের সঙ্গে যোগসূত্রের ভিত্তিতে মাদার্স ডে পালন করেন সেদিন।

  

 

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Accident News: কাজ করতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট বাবা, বাঁচাতে এসে মৃত্যু হল মা-ছেলেরও! মর্মান্তিক দুর্ঘটনা
কাজ করতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট বাবা, বাঁচাতে এসে মৃত্যু হল মা-ছেলেরও! মর্মান্তিক দুর্ঘটনা
IND Vs ENG: মেসিদের আগে মাঠে নামবেন রোহিতরা, ইংল্যান্ডের বিরুদ্ধে কখন, কোথায় দেখবেন ভারতের ম্য়াচ?
মেসিদের আগে মাঠে নামবেন রোহিতরা, ইংল্যান্ডের বিরুদ্ধে কখন, কোথায় দেখবেন ভারতের ম্য়াচ?
Income Tax Return: শুধু বেতন নয়, আয়কর রিটর্নে এই সব তথ্য না জানালে চাপে পড়বেন আপনিও!
শুধু বেতন নয়, আয়কর রিটর্নে এই সব তথ্য না জানালে চাপে পড়বেন আপনিও!
Weather Update: ফিরল লাল সতর্কতা, ঝোড়ো হাওয়ার সঙ্গেই ভারী বর্ষণের পূর্বাভাস আজ রাজ্যের এই জেলাগুলিতে
ফিরল লাল সতর্কতা, ঝোড়ো হাওয়ার সঙ্গেই ভারী বর্ষণের পূর্বাভাস আজ রাজ্যের এই জেলাগুলিতে

ভিডিও

Babul Supriyo | 'বিদ্রোহীরা বড় বড় কথা বলছেন, তাহলে তাঁরা পদ ছেড়ে দিন', বললেন বাবুল | ABP Ananda LIVE
Kolkata News | উদ্বেগ বাড়িয়ে করোনা আক্রান্ত ১০ বছরের বালক | ABP Ananda LIVE
World Cup News | অনূর্ধ্ব-১২ বিশ্ব ফুটবল যুব লিগে চ্যাম্পিয়ন ভারতের ক্লাব মিনার্ভা অ্যাকাডেমি | ABP Ananda LIVE
Mamata Banerjee | প্রাক্তন মুখ্যমন্ত্রীর ২ ভাইয়ের ক্লাবের বিরুদ্ধে তোলাবাজির অভিযোগ | ABP Ananda LIVE
Abhishek Banerjee:

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Accident News: কাজ করতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট বাবা, বাঁচাতে এসে মৃত্যু হল মা-ছেলেরও! মর্মান্তিক দুর্ঘটনা
কাজ করতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট বাবা, বাঁচাতে এসে মৃত্যু হল মা-ছেলেরও! মর্মান্তিক দুর্ঘটনা
IND Vs ENG: মেসিদের আগে মাঠে নামবেন রোহিতরা, ইংল্যান্ডের বিরুদ্ধে কখন, কোথায় দেখবেন ভারতের ম্য়াচ?
মেসিদের আগে মাঠে নামবেন রোহিতরা, ইংল্যান্ডের বিরুদ্ধে কখন, কোথায় দেখবেন ভারতের ম্য়াচ?
Income Tax Return: শুধু বেতন নয়, আয়কর রিটর্নে এই সব তথ্য না জানালে চাপে পড়বেন আপনিও!
শুধু বেতন নয়, আয়কর রিটর্নে এই সব তথ্য না জানালে চাপে পড়বেন আপনিও!
Weather Update: ফিরল লাল সতর্কতা, ঝোড়ো হাওয়ার সঙ্গেই ভারী বর্ষণের পূর্বাভাস আজ রাজ্যের এই জেলাগুলিতে
ফিরল লাল সতর্কতা, ঝোড়ো হাওয়ার সঙ্গেই ভারী বর্ষণের পূর্বাভাস আজ রাজ্যের এই জেলাগুলিতে
Sonam Wangchuk: পরীক্ষা হলে এত কড়াকড়ি, তারপরেও কীভাবে প্রশ্ন ফাঁস? সোনম ওয়াংচুকের ঘটনায় কী বলছেন ছাত্রছাত্রীরা?
পরীক্ষা হলে এত কড়াকড়ি, তারপরেও কীভাবে প্রশ্ন ফাঁস? সোনম ওয়াংচুকের ঘটনায় কী বলছেন ছাত্রছাত্রীরা?
BJP government in West Bengal: আচমকা RG Kar হাসপাতাল পরিদর্শনে স্বাস্থ্যমন্ত্রী শারদ্বত মুখোপাধ্যায়
আচমকা RG Kar হাসপাতাল পরিদর্শনে স্বাস্থ্যমন্ত্রী শারদ্বত মুখোপাধ্যায়
Sonam Wangchuk: 'সোনম ওয়াংচুক যদি না পারেন, তাহলে আমিই...', বড় ইঙ্গিত করলেন স্ত্রী গীতাঞ্জলি
'সোনম ওয়াংচুক যদি না পারেন, তাহলে আমিই...', বড় ইঙ্গিত করলেন স্ত্রী গীতাঞ্জলি
Abhishek Banerjee: অভিষেকের কার্যালয়ে বুলডোজার অ্যাকশন, 'হাইকোর্ট, সুপ্রিম কোর্ট যতদূর যাওয়ার যাব, এঁদের ব্যবস্থা করব', পাল্টা চ্যালেঞ্জ
অভিষেকের কার্যালয়ে বুলডোজার অ্যাকশন, 'হাইকোর্ট, সুপ্রিম কোর্ট যতদূর যাওয়ার যাব, এঁদের ব্যবস্থা করব', পাল্টা চ্যালেঞ্জ
Embed widget