এক্সপ্লোর

LIVE: যাদবপুর, মৌলালি, মানিকতলা সহ কিছু এলাকায় বিক্ষিপ্ত অশান্তি, বনধ রুখে সচল কলকাতার জনজীবন

কলকাতা: পেট্রোপণ্যের মূল্যবৃদ্ধির প্রতিবাদে কংগ্রেসের ডাকা ভারত বনধ ও বামেদের ডাকা ১২ ঘণ্টার ধর্মঘটে কলকাতার বিভিন্ন এলাকায় বিক্ষিপ্ত অশান্তির ছবি দেখা গেলেও রাস্তাঘাটে অন্যদিনের মতই সাধারণ মানুষের ভিড়। দোকানপাটও খোলা। এই মুহূর্তে দেখে নেওয়া যাক শহরের কিছু এলাকার পরিস্থিতি। মানিকতলা মোড়ে পথ অবরোধ করে উত্তর কলকাতা জেলা কংগ্রেস। বাগমারী থেকে মিছিল করে এসে বেলা সাড়ে দশটা নাগাদ মানিকতলা মোড় অবরোধ করেন কংগ্রেস কর্মীরা। মিনিট দশেক পরে অবরোধ তুলে নেন। ভারত বনধের সমর্থনে মৌলালিতেও কংগ্রেস পথ অবরোধ করে। বেলা ১০টা নাগাদ শুরু হয় এই অবরোধ।  মিনিট দশেক পর উঠে যায়। কিছুক্ষণের জন্য যান চলাচল ব্যাহত হলেও পরে স্বাভাবিক হয়ে যায়। LIVE: যাদবপুর, মৌলালি, মানিকতলা সহ কিছু এলাকায় বিক্ষিপ্ত অশান্তি, বনধ রুখে সচল কলকাতার জনজীবন ভারত বনধের সমর্থনে দমদম ক্যান্টনমেন্ট স্টেশনে আপ ও ডাউন লাইনে রেল অবরোধ করল কংগ্রেস। সকাল সাড়ে নটা নাগাদ রেল অবরোধ করেন কংগ্রেস কর্মীরা। মিনিট পঁয়ত্রিশ পর জিআরপি ও আরপিএফ কর্মীরা এসে অবরোধকারীদের হঠিয়ে দেন। ১২ ঘণ্টার ধর্মঘটের সমর্থনে যাদবপুর স্টেশনে বাম কর্মীরা রেল অবরোধ করলেও যাত্রীদের চাপে পিছু হঠতে বাধ্য হন তাঁরা। সকাল পৌনে ৮টা নাগাদ যাদবপুর স্টেশনে রেল অবরোধ করে বামেরা। আটকে দেওয়া হয় ক্যানিং লোকাল। এরপরই ক্ষোভে ফেটে পড়েন যাত্রীরা। মিনিট কুড়ি পরে অবরোধ প্রত্যাহার করে নেন অবরোধকারীরা। LIVE: যাদবপুর, মৌলালি, মানিকতলা সহ কিছু এলাকায় বিক্ষিপ্ত অশান্তি, বনধ রুখে সচল কলকাতার জনজীবন কংগ্রেসের ভারত বনধ ও বামেদের ডাকা ১২ ঘণ্টার ধর্মঘটে জনজীবন সচল রাখতে উদ্যোগী হয়েছে রাজ্য সরকার। পরিবহণ দফতর সূত্রে খবর, আজ রাজ্যজুড়ে মোট ৪ হাজার সরকারি বাস রাস্তায় নেমেছে। অন্যান্য দিনের তুলনায় ৮০০টি বেশি। কলকাতা সহ নানা জেলায় পরিষেবা দিচ্ছে ১২৫টি জলযান, অন্যান্য দিনের তুলনায় ৪৫টি বেশি। কলকাতার রাস্তায় নেমেছে অতিরিক্ত ৫০টি ট্রাম। পূর্ব এবং দক্ষিণ পূর্ব রেল সূত্রে খবর, অতিরিক্ত বাস রয়েছে শিয়ালদা, হাওড়া এবং কলকাতা বিমানবন্দর থেকে। পরিস্থিতির দিকে নজর রাখতে কলকাতার পাশাপাশি জেলা সদরেও রয়েছে কন্ট্রোল রুম। শিয়ালদা ও হাওড়ায় অতিরিক্ত নিরাপত্তা বাহিনী রাখা হয়েছে। পরিষেবা স্বাভাবিক রাখার আশ্বাস দিয়েছে মেট্রো কর্তৃপক্ষও।

সেরা শিরোনাম

Myanmar Guilty of Genocide: রোহিঙ্গা মুসলিম গণহত্যায় দোষী সাব্যস্ত মায়ানমার, ঐতিহাসিক রায় আন্তর্জাতিক ন্যায় আদালতের, পৃথিবীর মধ্যে এই প্রথম
রোহিঙ্গা মুসলিম গণহত্যায় দোষী সাব্যস্ত মায়ানমার, ঐতিহাসিক রায় আন্তর্জাতিক ন্যায় আদালতের, পৃথিবীর মধ্যে এই প্রথম
Viral News: আত্মীয়দের সি অফ করতে ট্রেনে উঠেছিলেন, পরিবারকে ৩৬০০০ টাকা জরিমানা করল রেল
আত্মীয়দের সি অফ করতে ট্রেনে উঠেছিলেন, পরিবারকে ৩৬০০০ টাকা জরিমানা করল রেল
Kalker Rashifal : কাল হতাশাজনক খবর পেতে পারেন এই রাশি, একাধিক সমস্যার সম্ভাবনা ; সতর্ক থাকুন
কাল হতাশাজনক খবর পেতে পারেন এই রাশি, একাধিক সমস্যার সম্ভাবনা ; সতর্ক থাকুন
Bihar News : মেয়ের বিয়েতে ঘোড়দৌড় প্রতিযোগিতার আয়োজন বিধায়কের, বিজয়ী পাবেন 'Thar' গাড়ি
মেয়ের বিয়েতে ঘোড়দৌড় প্রতিযোগিতার আয়োজন বিধায়কের, বিজয়ী পাবেন 'Thar' গাড়ি

ভিডিও

Medical College |
Cyclonic Storm Akvan | ধেয়ে আসছে 'আকভান', বাতিল ১৪টি ট্রেন | #abpananda
Suvendu Adhikari : দিল্লিতে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রীর বাড়িতে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী | ABP
Kolkata Medical College | কলকাতা মেডিক্যাল কলেজ কান্ডে উপাধ্যক্ষকে তলব স্বাস্থ্য ভবনের
Supreme Court: কলকাতা পুরসভার ভোট নিয়ে জরুরি ভিত্তিতে শুনানির জন্য আর্জি মঞ্জুর সুপ্রিম কোর্টে

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Myanmar Guilty of Genocide: রোহিঙ্গা মুসলিম গণহত্যায় দোষী সাব্যস্ত মায়ানমার, ঐতিহাসিক রায় আন্তর্জাতিক ন্যায় আদালতের, পৃথিবীর মধ্যে এই প্রথম
রোহিঙ্গা মুসলিম গণহত্যায় দোষী সাব্যস্ত মায়ানমার, ঐতিহাসিক রায় আন্তর্জাতিক ন্যায় আদালতের, পৃথিবীর মধ্যে এই প্রথম
Viral News: আত্মীয়দের সি অফ করতে ট্রেনে উঠেছিলেন, পরিবারকে ৩৬০০০ টাকা জরিমানা করল রেল
আত্মীয়দের সি অফ করতে ট্রেনে উঠেছিলেন, পরিবারকে ৩৬০০০ টাকা জরিমানা করল রেল
Kalker Rashifal : কাল হতাশাজনক খবর পেতে পারেন এই রাশি, একাধিক সমস্যার সম্ভাবনা ; সতর্ক থাকুন
কাল হতাশাজনক খবর পেতে পারেন এই রাশি, একাধিক সমস্যার সম্ভাবনা ; সতর্ক থাকুন
Bihar News : মেয়ের বিয়েতে ঘোড়দৌড় প্রতিযোগিতার আয়োজন বিধায়কের, বিজয়ী পাবেন 'Thar' গাড়ি
মেয়ের বিয়েতে ঘোড়দৌড় প্রতিযোগিতার আয়োজন বিধায়কের, বিজয়ী পাবেন 'Thar' গাড়ি
Lashkar Terrorist Killed: আত্মসমর্পণ করেনি, লুকিয়ে ছিল মসজিদের মধ্য, কাশ্মীরে নিরাপত্তাবাহিনীর গুলিতে খতম জঙ্গি
আত্মসমর্পণ করেনি, লুকিয়ে ছিল মসজিদের মধ্য, কাশ্মীরে নিরাপত্তাবাহিনীর গুলিতে খতম জঙ্গি
Punjab News : ১৫ বছরের অপেক্ষার অবসান, লটারির টিকিট কেটে ১২ কোটি টাকা জিতলেন কৃষক
১৫ বছরের অপেক্ষার অবসান, লটারির টিকিট কেটে ১২ কোটি টাকা জিতলেন কৃষক
MP Police Drug Case: ব্যাগে গাঁজা ঢুকিয়ে মাদক মামলায় ফাঁসানোর নির্দেশ পুলিশের, এবার ভাইরাল পুলিশের সেই ভিডিও!
ব্যাগে গাঁজা ঢুকিয়ে মাদক মামলায় ফাঁসানোর নির্দেশ পুলিশের, এবার ভাইরাল পুলিশের সেই ভিডিও!
Cyclone Update: ঘূর্ণিঝড় ‘আকভান’-এর প্রভাবে দুর্যোগের আশঙ্কা পশ্চিমবঙ্গে, ১৯-২০ নভেম্বর ভারী বৃষ্টি, সতর্কতা ২১ তারিখেও
ঘূর্ণিঝড় ‘আকভান’-এর প্রভাবে দুর্যোগের আশঙ্কা পশ্চিমবঙ্গে, ১৯-২০ নভেম্বর ভারী বৃষ্টি, সতর্কতা ২১ তারিখেও
Embed widget