এক্সপ্লোর

Mann Ki Baat: ‘মন কি বাত’ অনুষ্ঠানে ঘূর্ণিঝড়ে প্রাণহানি ও ক্ষয়ক্ষতিতে দুঃখপ্রকাশ প্রধানমন্ত্রীর

রেডিও অনুষ্ঠান মন কি  বাত-এর ৭৭ তম পর্বে ভাষণ প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির। বিজেপি সরকারের কেন্দ্রে ক্ষমতায় আসার সাত বছর পূর্তির দিনে এই ভাষণ।

নয়াদিল্লি:  রেডিও অনুষ্ঠান মন কি  বাত-এর ৭৭ তম পর্বে ভাষণ প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির। বিজেপি সরকারের কেন্দ্রে ক্ষমতায় আসার সাত বছর পূর্তির দিনে এই ভাষণ।  প্রধানমন্ত্রী সাম্প্রতি জোড়া ঘুর্ণিঝড় তওতে ও ইয়াসে ব্যাপক ক্ষয়ক্ষতি নিয়ে দুঃখপ্রকাশ করেছেন। এই বিপর্যয়ে যাঁরা প্রাণ হারিয়েছেন, তার পরিজনদের প্রতি সমবেদনা ব্যক্ত করেছেন প্রধানমন্ত্রী।এই বিপর্যয়ের সময়ে মানুষের নিরাপত্তা সুরক্ষিত করা ও সময় থাকতে উদ্ধারের ক্ষেত্রে যুদ্ধকালীন ভিত্তিতে যারা কাজ করেছে, সেই বাহিনীগুলির প্রশংসা করেছেন। 

প্রধানমন্ত্রী বলেছেন, এই বিপর্যয়ের সময়ে ঘূর্ণিঝড় বিধ্বস্ত রাজ্যগুলির মানুষ সাহসের সঙ্গে ধৈর্য্য ও শৃঙ্খলা বজায় রেখে পরিস্থিতির মোকাবিলা করেছেন। উদ্ধার ও ত্রাণের কাজে যাঁরা অংশ নিয়েছেন, তাঁদের অবদানের কথা উল্লেখ করছি, তাঁদের কুর্ণিশ জানাচ্ছি। এই বিপযর্য়ে যাঁরা প্রিয়জনদের হারিয়েছেন, তাঁদের প্রতি আমার সমবেদনা। যাঁরা ক্ষয়ক্ষতির মুখে পড়েছেন, তাঁদের পাশে আমরা রয়েছি। 

দেশ যে কোভিড সংকটের মুখোমুখি হয়েছে, সেই প্রসঙ্গ উল্লেখ করে যাঁরা সঠিক সময়ে হাসপাতালগুলিতে জীবনদায়ী অক্সিজন পৌঁছে দিচ্ছেন, তাঁদের ধন্যবাদ জানিয়েছেন প্রধানমন্ত্রী। 
করোনার এই তীব্রা দাপটের সময়  অতিমারীর মোকাবিলা করছেন চিকিৎসক, নার্স, স্বাস্থ্যকর্মী ও সামনের সারির কর্মীরা। প্রধানমন্ত্রী তাঁদের প্রয়াসের উচ্ছ্বসিত প্রশংসা করেছেন। তিনি জানিয়েছেন, সরকার নতুন নতুন অক্সিজেন প্ল্যান্ট গড়ে তোলার কাজ শুরু করেছে। খুব শীঘ্রই রাজ্যগুলির নিজেদের অক্সিজেন থাকবে। এরফলে জরুরিকালীন সময়ে এর দ্রুত সরবরাহ সম্ভব হবে। 
প্রধানমন্ত্রী বলেছেন, করোনার এই দ্বিতীয় ঢেউয়ের সময় প্রত্যন্ত এলাকাগুলিতে পৌঁছে দেওয়া ছিল সবচেয়ে বড় চ্যালেঞ্জ। দেশ যে চ্যালেঞ্জের মুখে পড়েছে, তার মোকাবিলার জন্য ক্রায়োজোনিক অক্সিজেন ট্যাঙ্কারগুলির চালকরা যুদ্ধকালীন ভিত্তিতে কাজ করে সাহায্য করেছেন। এরফলে লক্ষ লক্ষ মানুষের জীবন রক্ষা  পেয়েছে। 
দেশের অর্থনীতিতে স্থিতিশীলতা আনতে সাহায্যের জন্য কৃষিক্ষেত্রে ও কৃষকদের ভূমিকার প্রশংসা করেছেন প্রধানমন্ত্রী। 
কেন্দ্রে বিজেপি সরকারের সাত বছর পূর্তি উপলক্ষ্যে প্রধানমন্ত্রী বলেছেন, তাঁদের সরকার গত সাত বছর টিম ইন্ডিয়ার মতো নিরলসভাবে কাজ করছে এবং ভবিষ্যতেও সবকা সাথ, সবকা বিকাশ-এর লক্ষ্যে কাজ চালিয়ে যাবে। 
প্রধানমন্ত্রী বলেছেন, গত সাত বছর দেশের মানুষের সাহস ও আত্মবিশ্বাস বৃদ্ধির মাধ্যমে ভারত অন্যান্য দেশের ষড়যন্ত্রের মুখের মতো জবাব দিয়েছে। 
প্রধানমন্ত্রী আরও বলেছেন, বিজেপি সরকারের সাত বছরের শাসনকালে উত্তর-পূর্বে রাজ্যগুলিতে শান্তি ও স্থিতিশীলতা এসেছে।

 

 

 

 

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Hydrogen Train: ছুটতে তৈরি এবার পরিবেশবান্ধব হাইড্রোজেন ট্রেন, কাউন্টডাউন শুরু
ছুটতে তৈরি এবার পরিবেশবান্ধব হাইড্রোজেন ট্রেন, কাউন্টডাউন শুরু
Maruti Brezza Facelift : প্রকাশ্যে এল মারুতি ব্রেজা ফেসলিফ্টের টিজার, কেমন দেখতে , নতুন কী থাকছে গাড়িতে ?
প্রকাশ্যে এল মারুতি ব্রেজা ফেসলিফ্টের টিজার, কেমন দেখতে , নতুন কী থাকছে গাড়িতে ?
US Navy Cadet: ১৭ বছর বয়সেই ৩০০ ক্যাডেটকে নেতৃত্ব, আমেরিকান নৌবাহিনীতে যোগ দেওয়ার স্বপ্ন ঋদ্ধি চৌহানের
১৭ বছর বয়সেই ৩০০ ক্যাডেটকে নেতৃত্ব, আমেরিকান নৌবাহিনীতে যোগ দেওয়ার স্বপ্ন ঋদ্ধি চৌহানের
IRCTC New Website : IRCTC-র নতুন বিটা ওয়েবসাইট নিয়ে এল রেল, এবার সুপারফাস্ট টিকিট বুকিং, কী কী নতুন সুবিধা যাত্রীদের ?
IRCTC-র নতুন বিটা ওয়েবসাইট নিয়ে এল রেল, এবার সুপারফাস্ট টিকিট বুকিং, কী কী নতুন সুবিধা যাত্রীদের ?

ভিডিও

Mamata Banerjee | 'বেইমানদের জন্য মানুষের কাছে ক্ষমা চাইছি', মন্তব্য মমতার
CM Suvendu Adhikari: তৃণমূল জামানায় সরকারি বইমেলাতেও কয়েক কোটির দুর্নীতির অভিযোগ | ABP Ananda Live
Abhishek Banerjee | হাইকোর্টের নির্দেশে কণ্ঠ-নমুনা দিলেন অভিষেক বন্দ্যোপাধ্যায় | ABP Ananda LIVE
Madan Mitra|'হিটলারি কায়দায় ট্রেন থেকে নেমে ৪ তারিখ দেখে নেব,এসব করে হবে না', অভিষেককে নিশানা মদনের
Flood News: আচমকা পাহাড়ি নদীতে হড়পা বান, ভয়াবহ পরিস্থিতি আলিপুরদুয়ারে | Alipurduar

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Hydrogen Train: ছুটতে তৈরি এবার পরিবেশবান্ধব হাইড্রোজেন ট্রেন, কাউন্টডাউন শুরু
ছুটতে তৈরি এবার পরিবেশবান্ধব হাইড্রোজেন ট্রেন, কাউন্টডাউন শুরু
Maruti Brezza Facelift : প্রকাশ্যে এল মারুতি ব্রেজা ফেসলিফ্টের টিজার, কেমন দেখতে , নতুন কী থাকছে গাড়িতে ?
প্রকাশ্যে এল মারুতি ব্রেজা ফেসলিফ্টের টিজার, কেমন দেখতে , নতুন কী থাকছে গাড়িতে ?
US Navy Cadet: ১৭ বছর বয়সেই ৩০০ ক্যাডেটকে নেতৃত্ব, আমেরিকান নৌবাহিনীতে যোগ দেওয়ার স্বপ্ন ঋদ্ধি চৌহানের
১৭ বছর বয়সেই ৩০০ ক্যাডেটকে নেতৃত্ব, আমেরিকান নৌবাহিনীতে যোগ দেওয়ার স্বপ্ন ঋদ্ধি চৌহানের
IRCTC New Website : IRCTC-র নতুন বিটা ওয়েবসাইট নিয়ে এল রেল, এবার সুপারফাস্ট টিকিট বুকিং, কী কী নতুন সুবিধা যাত্রীদের ?
IRCTC-র নতুন বিটা ওয়েবসাইট নিয়ে এল রেল, এবার সুপারফাস্ট টিকিট বুকিং, কী কী নতুন সুবিধা যাত্রীদের ?
TMC News: ‘শুভেন্দু যে জায়গায় যাচ্ছে, ও ভস্মীভূত হয়ে যাবে’, মমতাকে তীব্র আক্রমণ মদনের, তুলনা সাদ্দাম হুসেনের সঙ্গে
‘শুভেন্দু যে জায়গায় যাচ্ছে, ও ভস্মীভূত হয়ে যাবে’, মমতাকে তীব্র আক্রমণ মদনের, তুলনা সাদ্দাম হুসেনের সঙ্গে
Madan Mitra Exclusive : 'প্রমাণ করে দেব আপনার টিমের ১০ জনের ৮ জন চোর', মমতাকে চ্যালেঞ্জ মদনের
'প্রমাণ করে দেব আপনার টিমের ১০ জনের ৮ জন চোর', মমতাকে চ্যালেঞ্জ মদনের
Fairfax IDBI Acquisition: সরকারি থেকে বেসরকারি হচ্ছে IDBI ব্যাঙ্ক, নিজেদের মালিকানা ছেড়ে দিচ্ছে কেন্দ্র এবং LIC, কানাডার এই সংস্থা এগিয়ে দৌড়ে
সরকারি থেকে বেসরকারি হচ্ছে IDBI ব্যাঙ্ক, নিজেদের মালিকানা ছেড়ে দিচ্ছে কেন্দ্র এবং LIC, কানাডার এই সংস্থা এগিয়ে দৌড়ে
Madan Mitra on Abhishek Banerjee: 'ওর ব্যবহারে, অহঙ্কারে দম বন্ধ হয়ে আসছিল, ছ্যাবলামি হয়েছে পার্টিটাকে নিয়ে', কটাক্ষ করলেন মদন মিত্র
'ওর ব্যবহারে, অহঙ্কারে দম বন্ধ হয়ে আসছিল, ছ্যাবলামি হয়েছে পার্টিটাকে নিয়ে', কটাক্ষ করলেন মদন মিত্র
Embed widget