এক্সপ্লোর

নাগরিকত্ব সংশোধনী বিল: ‘আপ খুদ মাইগ্র্যান্ট হ্যায়’! মোদী, শাহকে আক্রমণ অধীরের

অমিত শাহ যখন দেশের উত্তরপূর্বের রাজ্যগুলির নাগরিক সমাজের সংগঠনগুলি, বিভিন্ন রাজনৈতিক দলের লোকজনের সঙ্গে নাগরিকত্ব (সংশোধনী) বিল নিয়ে কথাবার্তা চালাচ্ছেন, তখনই এই ইস্যুতে তোপ দাগলেন অধীর। কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী গত শুক্রবার, শনিবার বৈঠক করেছেন এ ব্যাপারে। পরবর্তী বৈঠক ৩ ডিসেম্বর।

নয়াদিল্লি: লোকসভায় কংগ্রেস নেতা অধীররঞ্জন চৌধুরির নিশানায় নরেন্দ্র মোদী, অমিত শাহ। জাতীয় নাগরিকপঞ্জি (এনআরসি) ইস্যুতে দেশের প্রধানমন্ত্রী, স্বরাষ্ট্রমন্ত্রীকেই ‘উদ্বাস্তু’ বলে আক্রমণ করলেন বহরমপুরের কংগ্রেস সাংসদ। প্রবল বিতর্ক হতে পারে তাঁর মন্তব্যে। তিনি বলেছেন, মোদী, শাহ দুজনেই অনুপ্রবেশকারী কেননা তাঁদের বাড়ি গুজরাতে, কিন্তু তাঁরা দিল্লি চলে এসেছেন। তাঁকে উদ্ধৃত করে সংবাদ সংস্থা এএনআই বলেছে, ভারত হিন্দু ও মুসলিমদের, তারা ছাড়াও যারা এ দেশে থাকে, তাদের সবার। ওরা মুসলিমদের তাড়িয়ে দেবে বলে আতঙ্ক ছড়াচ্ছে। যদিও ওদের সেটা করার ক্ষমতা নেই। কিন্তু ওরা দেখাতে চায়, হিন্দুদের থাকার অনুমতি দেওয়া হলেও মুসলিমদের ফেরত পাঠিয়ে দেওয়া হবে। প্রস্তাবিত নাগরিকত্ব সংশোধনী বিলের বিরোধিতা করে অধীর বলেছেন, অমিত শাহজি, নরেন্দ্র মোদীজি, আপনারা অনুপ্রবেশকারী। আপনাদের বাড়ি গুজরাতে, কিন্তু দিল্লি চলে এসেছেন। ‘আপ খুদ মাইগ্র্যান্ট হ্যায়’! অধীরকে উদ্ধৃত করেছে সংবাদসংস্থাটি। অমিত শাহ যখন দেশের উত্তরপূর্বের রাজ্যগুলির নাগরিক সমাজের সংগঠনগুলি, বিভিন্ন রাজনৈতিক দলের লোকজনের সঙ্গে নাগরিকত্ব (সংশোধনী) বিল নিয়ে কথাবার্তা চালাচ্ছেন, তখনই এই ইস্যুতে তোপ দাগলেন অধীর। কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী গত শুক্রবার, শনিবার বৈঠক করেছেন এ ব্যাপারে। পরবর্তী বৈঠক ৩ ডিসেম্বর। এর আগে তিনি রাজ্যসভায় জানিয়েছেন, পাকিস্তান, বাংলাদেশ বা আফগানিস্তান থেকে ধর্মীয় কারণে বৈষম্য, নির্যাতনের শিকার হিন্দু, বৌদ্ধ, শিখ, জৈন, পার্সি ও খ্রিস্টানদের ভারতের নাগরিকত্ব দিতে নাগরিকত্ব সংশোধনী বিলের প্রয়োজন। নাগরিকত্ব (সংশোধনী) বিল, ২০১৬ লোকসভায় পাশ হয়েছে চলতি বছরের ৮ জানুয়ারি। ২০১৪-র ৩১ ডিসেম্বরের আগে বাংলাদেশ, পাকিস্তান, আফগানিস্তান থেকে ভারতে পালিয়ে আসা অ-মুসলিমদের ভারতের নাগরিকত্ব দেওয়াই উদ্দেশ্য বিলের। গত শুক্রবার পশ্চিমবঙ্গের তিনটি বিধানসভা কেন্দ্রের উপনির্বাচনেই বিজেপিকে হারিয়ে তৃণমূলের জয়ের পর অধীর বলেন, রাজ্যে এনআরসি চালুর প্ল্যান করছে, এই ভয়ে মানুষ বিজেপিকে ভোট দেয়নি। তার ফায়দা তুলেছে তৃণমূল।

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Sitalkuchi Firing Incident: শীতলকুচিতে কেন্দ্রীয় বাহিনীর গুলিচালনার ঘটনায় এবার CID তদন্ত? বড় দাবি BJP বিধায়ক দেবাশিস ধরের
শীতলকুচিতে কেন্দ্রীয় বাহিনীর গুলিচালনার ঘটনায় এবার CID তদন্ত? বড় দাবি BJP বিধায়ক দেবাশিস ধরের
Spain Crops Trump Photo: রদ্রিদের ট্রফি দিয়ে সরতেই চাইছিলেন না! ডোনাল্ড ট্রাম্পের ছবি কেটে বাদ দিয়ে দিল স্পেন
রদ্রিদের ট্রফি দিয়ে সরতেই চাইছিলেন না! ডোনাল্ড ট্রাম্পের ছবি কেটে বাদ দিয়ে দিল স্পেন
CJP Protest : রাতারাতি বহু সমর্থক এলেন CJP-র অবস্থানে, 'ভারতের যুবসমাজের চেয়ে ‘মন্ত্রী প্রধান’-কে কেন বেশি ভালবাসেন প্রধানমন্ত্রী ?'
রাতারাতি বহু সমর্থক এলেন CJP-র অবস্থানে, 'ভারতের যুবসমাজের চেয়ে ‘মন্ত্রী প্রধান’-কে কেন বেশি ভালবাসেন প্রধানমন্ত্রী ?'
Madan Mitra: পুর-নিয়োগ দুর্নীতি মামলায় ২৯ জুলাই মদন মিত্রকে ED-র তলব, তার আগে আজই CGO কমপ্লেক্সে বিধায়ক-পুত্র
পুর-নিয়োগ দুর্নীতি মামলায় ২৯ জুলাই মদন মিত্রকে ED-র তলব, তার আগে আজই CGO কমপ্লেক্সে বিধায়ক-পুত্র

ভিডিও

TMC News: একে অপরের প্রতি 'তিক্ততা' এখন অতীত! সংসদ চত্বরে খোশমেজাজে কল্যাণ-মহুয়া
Dengue Vaccine:ডেঙ্গি মোকাবিলায় এবার ভারতে এল ভ্যাকসিন,'কিউ ডেঙ্গা'-কে বাণিজ্যিকভাবে বিক্রির অনুমোদন
Suvendu Adhikari:
Shikkha Samman 2026: শিক্ষা ক্ষেত্রের অসামান্য অবদান এবং উৎকর্ষকে স্বীকৃতি জানাতে এবিপি আনন্দ শিক্ষা সম্মান ২০২৬
Howrah News: বালির নিশ্চিন্দার অভয়নগরে মিলল ৫টি আগ্নেয়াস্ত্র

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Sitalkuchi Firing Incident: শীতলকুচিতে কেন্দ্রীয় বাহিনীর গুলিচালনার ঘটনায় এবার CID তদন্ত? বড় দাবি BJP বিধায়ক দেবাশিস ধরের
শীতলকুচিতে কেন্দ্রীয় বাহিনীর গুলিচালনার ঘটনায় এবার CID তদন্ত? বড় দাবি BJP বিধায়ক দেবাশিস ধরের
Spain Crops Trump Photo: রদ্রিদের ট্রফি দিয়ে সরতেই চাইছিলেন না! ডোনাল্ড ট্রাম্পের ছবি কেটে বাদ দিয়ে দিল স্পেন
রদ্রিদের ট্রফি দিয়ে সরতেই চাইছিলেন না! ডোনাল্ড ট্রাম্পের ছবি কেটে বাদ দিয়ে দিল স্পেন
CJP Protest : রাতারাতি বহু সমর্থক এলেন CJP-র অবস্থানে, 'ভারতের যুবসমাজের চেয়ে ‘মন্ত্রী প্রধান’-কে কেন বেশি ভালবাসেন প্রধানমন্ত্রী ?'
রাতারাতি বহু সমর্থক এলেন CJP-র অবস্থানে, 'ভারতের যুবসমাজের চেয়ে ‘মন্ত্রী প্রধান’-কে কেন বেশি ভালবাসেন প্রধানমন্ত্রী ?'
Madan Mitra: পুর-নিয়োগ দুর্নীতি মামলায় ২৯ জুলাই মদন মিত্রকে ED-র তলব, তার আগে আজই CGO কমপ্লেক্সে বিধায়ক-পুত্র
পুর-নিয়োগ দুর্নীতি মামলায় ২৯ জুলাই মদন মিত্রকে ED-র তলব, তার আগে আজই CGO কমপ্লেক্সে বিধায়ক-পুত্র
Kalker Rashifal : কাল আর্থিক টানাপোড়েনের মুখে পড়তে পারেন এই রাশি, ক্ষতির চেষ্টা করতে পারে গোপন শত্রু
কাল আর্থিক টানাপোড়েনের মুখে পড়তে পারেন এই রাশি, ক্ষতির চেষ্টা করতে পারে গোপন শত্রু
Ronaldo On Argentina: মেসি vs রোনাল্ডো তীব্র সংঘাত! আর্জেন্তিনার হারের পর পর্তুগিজ তারকার এই কাজে তোলপাড় শুরু
মেসি vs রোনাল্ডো তীব্র সংঘাত! আর্জেন্তিনার হারের পর পর্তুগিজ তারকার এই কাজে তোলপাড় শুরু
FIFA World Cup 2026: আর্জেন্তিনাকে 'ম্যাচ ছাড়তে' বাধ্য করা হয়েছিল? মেসির ভিডিও ঘিরে তোলপাড়, প্রশ্নের মুখে ফিফা
আর্জেন্তিনাকে 'ম্যাচ ছাড়তে' বাধ্য করা হয়েছিল? মেসির ভিডিও ঘিরে তোলপাড়, প্রশ্নের মুখে ফিফা
Ronaldo Mocked At Spain: স্পেনের বিজয়োৎসবে রোনাল্ডোকে কটাক্ষ! বিশ্বকাপ না জেতা নিয়ে খোঁচা পর্তুগালের তারকাকে
স্পেনের বিজয়োৎসবে রোনাল্ডোকে কটাক্ষ! বিশ্বকাপ না জেতা নিয়ে খোঁচা পর্তুগালের তারকাকে
Embed widget