এক্সপ্লোর

পিএমসি ব্যাঙ্কের অ্যাকাউন্ট হোল্ডাররা একবারে ১,০০০-এর বেশি টাকা তুলতে পারবেন না, বলল রিজার্ভ ব্যাঙ্ক

আরবিআই আরও জানিয়েছে, পিএমসি ব্যাঙ্ক কাউকে টাকা ধার দিতে পারবে না, দিতে পারবে না আগাম অর্থ।

মুম্বই: পঞ্জাব ও মহারাষ্ট্র সমবায় ব্যাঙ্ক বা পিএমসি ব্যাঙ্কের অ্যাকাউন্ট হোল্ডাররা তাঁদের অ্যাকাউন্ট থেকে একবারে ১,০০০ টাকার বেশি তুলতে পারবেন না। ২৩ তারিখ থেকে ৬ মাস পর্যন্ত বহাল থাকবে কড়াকড়ি। রিজার্ভ ব্যাঙ্ক এই নির্দেশ দিয়েছে। তবে এর মানে এই নয় যে পিএমসি-র ব্যাঙ্কিং লাইসেন্স বাতিল হয়ে যাবে, জানিয়েছে আরবিআই। পিএমসি ব্যাঙ্ক মূলত কাজ করে মুম্বইয়ে। এছাড়া দিল্লি, কর্নাটক, গোয়া, গুজরাত, অন্ধ্র প্রদেশ ও মধ্য প্রদেশে তাদের শাখা রয়েছে। রিজার্ভ ব্যাঙ্ক আগামী নির্দেশ না দেওয়া পর্যন্ত তারা ব্যাঙ্কিং সংক্রান্ত কাজকর্ম চালিয়ে যেতে পারবে। পরিস্থিতির ওপর নির্ভর করছে পিএমসি-কে নিয়ে কী সিদ্ধান্ত নেবে রিজার্ভ ব্যাঙ্ক, দরকার পড়লে এই টাকা তোলায় কড়াকড়ি সংক্রান্ত সিদ্ধান্ত বদলাতেও পারে। আরবিআই আরও জানিয়েছে, পিএমসি ব্যাঙ্ক কাউকে টাকা ধার দিতে পারবে না, দিতে পারবে না আগাম অর্থ। কোথাও কোনও বিনিয়োগ করতে পারবে না, ধার নিতে পারবে না, নতুন অ্যাকাউন্ট খোলা বন্ধ রাখতে হবে, আরবিআইয়ের আগাম সম্মতি ছাড়া ধার মেটাতেও কোনও অর্থ তারা কারও অ্যাকাউন্টে ফেলতে পারবে না। এই নয়া নির্দেশ ব্যাঙ্কের ওয়েবসাইটে দেওয়া হবে, পাঠানো হবে প্রত্যেক অ্যাকাউন্ট হোল্ডারের কাছে। ১৯৮৪-তে প্রতিষ্ঠিত পিএমসি-র ৬টি রাজ্যে ১৩৭টি শাখা রয়েছে। দেশের প্রথম ১০টি সমবায় ব্যাঙ্কের মধ্যে রয়েছে তারা। ব্যাঙ্কের ম্যানেজিং ডিরেক্টর জয় থমাস জানিয়েছেন, ব্যাঙ্কের কাজকর্মে কিছু অনিয়ম আরবিআই-এর চোখে পড়েছে, তার প্রেক্ষিতে এই নির্দেশ। তাঁর আশ্বাস, ৬ মাসের সময়সীমার মধ্যে এই সমস্ত অনিয়ম শুধরে ফেলবেন তাঁরা। তবে আরবিআই-এর নির্দেশ আসার পর থেকে পিএমসি ব্যাঙ্কের শাখার সামনে গ্রহীতাদের লম্বা লাইন চোখে পড়েছে। যত দ্রুত সম্ভব অ্যাকাউন্ট থেকে টাকা তুলে নিতে চান তাঁরা। ভিড় সামলাতে নামাতে হয়েছে পুলিশ।

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Malda News: বীরভূমের পর মালদা, প্রাক্তন তৃণমূল নেতার ফ্ল্যাটে টাকার পাহাড়, উদ্ধার আর কী কী ?
বীরভূমের পর মালদা, প্রাক্তন তৃণমূল নেতার ফ্ল্যাটে টাকার পাহাড়, উদ্ধার আর কী কী ?
Bollywood News: মা হননি কেন? কারণ জানালেন নায়িকা, টাকা থাকতে IVF করালেন না কেন, তাও খোলসা করলেন
মা হননি কেন? কারণ জানালেন নায়িকা, টাকা থাকতে IVF করালেন না কেন, তাও খোলসা করলেন
Govt Schemes : বেকার যুবকদের ২৫০০ টাকা করে দেবে সরকার ! আপনার কাছে এসেছে এই মেসেজ ?
বেকার যুবকদের ২৫০০ টাকা করে দেবে সরকার ! আপনার কাছে এসেছে এই মেসেজ ?
Priyanka Gandhi On Gaumutra : IIT গবেষককে 'গোমূত্র বিশেষজ্ঞ' বলে ব্যঙ্গ ! প্রিয়াঙ্কা গান্ধীকে পাল্টা বোঝালেন ২০০-র বেশি শিক্ষাবিদ
IIT গবেষককে 'গোমূত্র বিশেষজ্ঞ' বলে ব্যঙ্গ ! প্রিয়াঙ্কা গান্ধীকে পাল্টা বোঝালেন ২০০-র বেশি শিক্ষাবিদ

ভিডিও

BJP Government: করোনা পরক্ষীর কিট জালিয়াতির অভিযোগ। জাতীয় মেডিক্যাল কমিশনে অভিযোগ অভিজিৎ দাসের
Jharkhand News: জেলে নিয়ে যাওয়ার সময় পালানোর চেষ্টা, পুলিশি এনকাউন্টারে মৃত্যু গ্যাংস্টারের
Kalighat TMC: 'কালীঘাট তৃণমূল'-এ আরও ভাঙন? কাকলি-শশী সাক্ষাৎ নিয়ে জল্পনা ওড়ালেন কাকলি
West Bengal Police: রাজ্য পুলিশের দুর্নীতি দমন শাখায় নিযুক্ত করা হল নতুন ৩ IPS অফিসারকে
Swasthya Bhawan: রক্তের গুণমান নিয়ে সন্দেহ , পিপলস ব্লাড ব্যাঙ্ক কর্তৃপক্ষকে আজ স্বাস্থ্য ভবনে তলব

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Malda News: বীরভূমের পর মালদা, প্রাক্তন তৃণমূল নেতার ফ্ল্যাটে টাকার পাহাড়, উদ্ধার আর কী কী ?
বীরভূমের পর মালদা, প্রাক্তন তৃণমূল নেতার ফ্ল্যাটে টাকার পাহাড়, উদ্ধার আর কী কী ?
Bollywood News: মা হননি কেন? কারণ জানালেন নায়িকা, টাকা থাকতে IVF করালেন না কেন, তাও খোলসা করলেন
মা হননি কেন? কারণ জানালেন নায়িকা, টাকা থাকতে IVF করালেন না কেন, তাও খোলসা করলেন
Govt Schemes : বেকার যুবকদের ২৫০০ টাকা করে দেবে সরকার ! আপনার কাছে এসেছে এই মেসেজ ?
বেকার যুবকদের ২৫০০ টাকা করে দেবে সরকার ! আপনার কাছে এসেছে এই মেসেজ ?
Priyanka Gandhi On Gaumutra : IIT গবেষককে 'গোমূত্র বিশেষজ্ঞ' বলে ব্যঙ্গ ! প্রিয়াঙ্কা গান্ধীকে পাল্টা বোঝালেন ২০০-র বেশি শিক্ষাবিদ
IIT গবেষককে 'গোমূত্র বিশেষজ্ঞ' বলে ব্যঙ্গ ! প্রিয়াঙ্কা গান্ধীকে পাল্টা বোঝালেন ২০০-র বেশি শিক্ষাবিদ
Weekly Astro : চাকরিতে বড় প্রমোশন ! অর্থপ্রাপ্তি হবে ? কপাল খুলছে কাদের, এই দুই রাশির কেমন কাটবে সপ্তাহটি ?
চাকরিতে বড় প্রমোশন ! অর্থপ্রাপ্তি হবে ? কপাল খুলছে কাদের, এই দুই রাশির কেমন কাটবে সপ্তাহটি ?
Cockroach Janta Party: ককরোচ জনতা পার্টির আন্দোলনকে নিয়ে কী মত? তসলিমা নাসরিন বললেন, ‘...পরিণতি ভাল হয় না’
ককরোচ জনতা পার্টির আন্দোলনকে নিয়ে কী মত? তসলিমা নাসরিন বললেন, ‘...পরিণতি ভাল হয় না’
Weather Alert: ঝেঁপে বৃষ্টি কলকাতায়, সপ্তাহের শুরুতেই ভারী দুর্যোগ, তুমুল ঝড়বৃষ্টির সতর্কতা হাওয়া অফিসের
ঝেঁপে বৃষ্টি কলকাতায়, সপ্তাহের শুরুতেই ভারী দুর্যোগ, তুমুল ঝড়বৃষ্টির সতর্কতা হাওয়া অফিসের
Karnata News: চিপসের প্যাকেটে সারপ্রাইজ, মুখে দিতেই…বেঘোরে মৃত্যু শিশুর
চিপসের প্যাকেটে সারপ্রাইজ, মুখে দিতেই…বেঘোরে মৃত্যু শিশুর
Embed widget