এক্সপ্লোর

খেলতে দেননি বাবা, হাত, পা, গলা কেটে খুন করল পাবজি আসক্ত ছেলে

অভিযুক্তের নাম কে রঘুবীর। পুলিশ গ্রেফতার করেছে তাকে, স্থানীয় আদালত ১৪ দিনের বিচার বিভাগীয় হেফাজতের নির্দেশ দিয়েছে।

নয়াদিল্লি: বাবা পাবজি খেলতে দিচ্ছেন না। স্রেফ এই কারণে তাঁর মাথা কেটে ফেলল ২১ বছরের ছেলে। কর্নাটকের বেলাগাভিতে ঘটনাটি ঘটেছে। পুলিশ জানিয়েছে, মৃত ভদ্রলোক ছেলের পাবজি খেলার নেশা মেটাতে মোবাইল ফোন রিচার্জ করে দেননি। প্রচণ্ড রাগে ছেলে তাঁর মাথা কেটে ফেলে, তারপর হাত পাও আলাদা করে দেয়। অভিযুক্তের নাম কে রঘুবীর। ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ারিংয়ে ডিপ্লোমা থাকলেও কর্মহীন ছিল সে। পুলিশ গ্রেফতার করেছে তাকে, স্থানীয় আদালত ১৪ দিনের বিচার বিভাগীয় হেফাজতের নির্দেশ দিয়েছে। বেলাগাভি পুলিশ কমিশনার বি এস লোকেশ জানিয়েছেন, পাবজির নেশায় ডুবে যাওয়া রঘুবীর আজ ভোরে বাবা ৬২ বছরের কে শঙ্করাপ্পাকে সবজি কাটার ছুরি নিয়ে আক্রমণ করে। উপর্যুপরি আঘাতে ঘটনাস্থলেই তাঁর মৃত্যু হয়। শঙ্করাপ্পা পুলিশ কর্মী ছিলেন, অ্যাসিস্ট্যান্ট রিজার্ভড সাব ইন্সপেক্টর পদ থেকে অবসর নেন তিনি। থাকতেন বেলাগাভির বাইরের দিকে কাট্টি এলাকায়। রঘুবীর ছিল তাঁর একমাত্র সন্তান। এফআইআর থেকে জানা গিয়েছে, শঙ্করাপ্পা ছেলের মোবাইল ফোন কেড়ে নিয়েছিলেন, রিচার্জ করেও দিচ্ছিলেন না। বাবার সঙ্গে এ নিয়ে প্রচণ্ড তর্কাতর্কির পর অভিযুক্ত ধাক্কা মেরে মাকে বার করে দিয়ে ঘরের দরজা ভেতর থেকে বন্ধ করে দেয়। এরপরেই নারকেল আধখানা করার লম্বা ছুরি দিয়ে বাবার ওপর ঝাঁপিয়ে পড়ে সে। মায়ের কান্না শুনে পাড়ার লোক ছুটে এলেও তাঁরা শঙ্করাপ্পাকে বাঁচাতে পারেননি। খবর পেয়ে আসে পুলিশ, তারা ঘটনাস্থল থেকেই গ্রেফতার করে অভিযুক্তকে। রক্তাক্ত শঙ্করাপ্পাকে হাসপাতালে নিয়ে যাওয়া হয় কিন্তু চিকিৎসকরা তাঁকে মৃত বলে ঘোষণা করেন। খুনের অস্ত্রটি এখনও পাওয়া যায়নি। পাবজি একটি জনপ্রিয় অনলাইন গেম, পুরো নাম প্লেয়ার্স আননোন ব্যাটলগ্রাউন্ড।
আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Plastic Currency Notes: ফের টাকার চেহারা বদল? কাগজ নয়, এবার প্লাস্টিকের নোট ছাপার ভাবনা রিজার্ভ ব্যাঙ্কের
ফের টাকার চেহারা বদল? কাগজ নয়, এবার প্লাস্টিকের নোট ছাপার ভাবনা রিজার্ভ ব্যাঙ্কের
Ritabrata Banerjee: বিরোধীর কথা বলা গণতন্ত্রের জন্য জরুরি, দুর্ভাগ্যজনক যে আগে বিরোধীরা ডাক পেতেন না: ঋতব্রত বন্দ্যোপাধ্যায়
বিরোধীর কথা বলা গণতন্ত্রের জন্য জরুরি, দুর্ভাগ্যজনক যে আগে বিরোধীরা ডাক পেতেন না: ঋতব্রত বন্দ্যোপাধ্যায়
Weather Update : কাল থেকে থেকে শনিবার পর্যন্ত দক্ষিণবঙ্গে প্রবল ঝড় বৃষ্টির পূর্বাভাস, কোন কোন জেলায় সতর্কতা?
আবহাওয়ার বিরাট বদল ! কাল থেকে থেকে শনিবার পর্যন্ত দক্ষিণবঙ্গে প্রবল ঝড় বৃষ্টির পূর্বাভাস, কোন কোন জেলায়?
Suvendu Adhikari: 'জলদি জলদি ভাগো, নাহলে এই সরকার যা করার করবে', বাংলাদেশি অনুপ্রবেশকারীদের কড়া বার্তা মুখ্যমন্ত্রীর
'জলদি জলদি ভাগো, নাহলে এই সরকার যা করার করবে', বাংলাদেশি অনুপ্রবেশকারীদের কড়া বার্তা মুখ্যমন্ত্রীর

ভিডিও

Sange Suman পর্ব ২ (২৮.০৫.২৬): মাটির নীচে ২ কোটি ২৪ লক্ষ, বাদুড়িয়ায় উদ্ধার তৃণমূল নেতার গুপ্তধন!
Ghantakhanek Sange Suman পর্ব ১ (২৮.০৫.২৬): ভরাডুবির জেরে এবার সরাসরি 'মমতা-হঠাও'য়ের দাবি উঠল তৃণমূলে
Sohini Sengupta Exclusive: 'আমি নায়িকা হয়েছিলাম বলে শিবুর হল পেতে সমস্যা হয়েছে', সোজাসাপ্টা সোহিনী সেনগুপ্ত
ঘণ্টাখানেক সঙ্গে সুমন পর্ব ২(২৭.০৫.২৬)। চলে গেলেন 'ভূতের ভবিষ্যৎ'-এর স্রষ্টা, প্রয়াত অনীক দত্ত
ঘণ্টাখানেক সঙ্গে সুমন পর্ব১ (২৭.০৫.২৬)। কেন পদত্যাগ? এবিপি আনন্দর স্টুডিওয় তৃণমূলের ২ বিদ্রোহী নেতা

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Plastic Currency Notes: ফের টাকার চেহারা বদল? কাগজ নয়, এবার প্লাস্টিকের নোট ছাপার ভাবনা রিজার্ভ ব্যাঙ্কের
ফের টাকার চেহারা বদল? কাগজ নয়, এবার প্লাস্টিকের নোট ছাপার ভাবনা রিজার্ভ ব্যাঙ্কের
Ritabrata Banerjee: বিরোধীর কথা বলা গণতন্ত্রের জন্য জরুরি, দুর্ভাগ্যজনক যে আগে বিরোধীরা ডাক পেতেন না: ঋতব্রত বন্দ্যোপাধ্যায়
বিরোধীর কথা বলা গণতন্ত্রের জন্য জরুরি, দুর্ভাগ্যজনক যে আগে বিরোধীরা ডাক পেতেন না: ঋতব্রত বন্দ্যোপাধ্যায়
Weather Update : কাল থেকে থেকে শনিবার পর্যন্ত দক্ষিণবঙ্গে প্রবল ঝড় বৃষ্টির পূর্বাভাস, কোন কোন জেলায় সতর্কতা?
আবহাওয়ার বিরাট বদল ! কাল থেকে থেকে শনিবার পর্যন্ত দক্ষিণবঙ্গে প্রবল ঝড় বৃষ্টির পূর্বাভাস, কোন কোন জেলায়?
Suvendu Adhikari: 'জলদি জলদি ভাগো, নাহলে এই সরকার যা করার করবে', বাংলাদেশি অনুপ্রবেশকারীদের কড়া বার্তা মুখ্যমন্ত্রীর
'জলদি জলদি ভাগো, নাহলে এই সরকার যা করার করবে', বাংলাদেশি অনুপ্রবেশকারীদের কড়া বার্তা মুখ্যমন্ত্রীর
Padma Shri: পদ্মশ্রী সম্মান নেওয়ার আগে মাটিতে শুয়ে সাষ্টাঙ্গে প্রণাম, চেয়ার ছেড়ে উঠে এলেন মোদি
পদ্মশ্রী সম্মান নেওয়ার আগে মাটিতে শুয়ে সাষ্টাঙ্গে প্রণাম, চেয়ার ছেড়ে উঠে এলেন মোদি
Padma Awards: পদ্মশ্রী পেলেন হরমনপ্রীত কৌর, প্রাপকের তালিকায় নাম থাকলেও কেন এলেন না রোহিত?
পদ্মশ্রী পেলেন হরমনপ্রীত কৌর, প্রাপকের তালিকায় নাম থাকলেও কেন এলেন না রোহিত?
8th Pay Commission : বেশি বেতন বাড়বে না ? অষ্টম বেতন কমিশন নিয়ে বড় আপডেট
বেশি বেতন বাড়বে না ? অষ্টম বেতন কমিশন নিয়ে বড় আপডেট
CM Suvendu Adhikari:'স্কুলের পড়ুয়াদের কেন নিম্নমানের ড্রেস, জুতো ? কোন সংস্থাকে বরাত.. ', নজর মুখ্যমন্ত্রীর
'স্কুলের পড়ুয়াদের কেন নিম্নমানের ড্রেস, জুতো ? কোন সংস্থাকে বরাত.. ', নজর মুখ্যমন্ত্রীর
Embed widget