এক্সপ্লোর

রামমন্দির নিয়ে কোনও বড় সিদ্ধান্ত হচ্ছে? সংসদের আসন্ন শীতকালীন অধিবেশনে রাজধানীতে থাকার নির্দেশ দিয়ে সব দলীয় এমপি-কে হুইপ বিজেপি নেতৃত্বের

নয়াদিল্লি: দলীয় এমপিদের সংসদের আসন্ন শীতকালীন অধিবেশন চলাকালে রাজধানীতে থাকার নির্দেশ দিয়ে হুইপ জারি করল বিজেপি নেতৃত্ব, যা ঘিরে তীব্র কৌতূহল, জল্পনা ছড়িয়েছে রাজনৈতিক মহলে। ১১ ডিসেম্বর থেকে ৯ জানুয়ারি মধ্যে সব দলীয় এমপিকে দিল্লিতে থাকতে হবে, বাইরে যাওয়া চলবে না বলে হুইপে জানিয়ে দেওয়া হয়েছে। রামমন্দির ইস্যুতে উদ্ভূত চলতি পরিস্থিতির প্রেক্ষিতেই এই হুইপ কিনা, জোর চর্চা চলছে নয়াদিল্লিতে। রামমন্দির তৈরির দাবি ঘিরে কেন্দ্রের নরেন্দ্র মোদীর ওপর চাপ ক্রমশ বাড়তে থাকায় সরকার এবার কোনও নতুন কর্মপন্থা, কৌশল নিতে চলেছে কিনা, তার সঙ্গে এই হুইপের যোগসূত্র রয়েছে কিনা, তা নিয়েই আলোচনা হচ্ছে। সাধুসন্তরা, হিন্দু সংগঠনগুলি চাইছে, মন্দির ইস্যুতে একটা হেস্তনেস্ত হয়ে যাক। কোনও কোনও শিবির থেকে সুপ্রিম কোর্টের সন্তোষজনক রায় নাও মিলতে পারে, এহেন সম্ভাবনা মাথায় রেখে সরকার অযোধ্যায় মন্দির গড়তে অর্ডিন্যান্স জারি করুক। ২০১৯ এর সাধারণ নির্বাচন মাথায় রেখে রামমন্দির তৈরির দাবিতে চাপ বাড়াতে আরএসএস সহ নানা গোষ্ঠী সভা-সমাবেশের কর্মসূচি নিচ্ছে। আরএসএস ২৫ নভেম্বর অযোধ্যায় জনাগ্রহ সমাবেশ করছে। বিজেপি শরিক শিবসেনা প্রধান উদ্ধব ঠাকরেও অযোধ্যা সফরের কর্মসূচি নিয়েছেন। আবার বিশ্ব হিন্দু পরিষদও (ভিএইচপি) বলেছে, পরীক্ষায় কঠিন প্রশ্ন এলে পরীক্ষার্থীরা যেমন পরে মীমাংসা করে, তেমনই প্রধানমন্ত্রী মোদীও রামভক্ত হওয়ার দৌলতে এই সমস্যার সমাধান করে দেবেন। আবার বিজেপি মুখপাত্র সম্বিত পাত্রও গতকাল বলেছেন, একমাত্র বিজেপি শাসনেই রামমন্দির তৈরি হবে। এমন সামগ্রিক চাপের আবহাওয়ার মধ্যে মোদী সরকার রামমন্দির তৈরির ব্যাপারে কোনও বড় সিদ্ধান্ত নিতে পারে এবং এমন সম্ভাবনা মাথায় রেখেই দলীয় এমপিদের রাজধানীতে থাকার জন্য হুইপ বিজেপি নেতৃত্বের, এমনই মনে করা হচ্ছে।

সেরা শিরোনাম

Asha-Anganwadi Worker: মাসিক ৫ হাজার টাকা ভাতা বাড়ল আশা ও অঙ্গনওয়াড়ি কর্মীদের, নির্দেশিকা জারি করল রাজ্য সরকার
মাসিক ৫ হাজার টাকা ভাতা বাড়ল আশা ও অঙ্গনওয়াড়ি কর্মীদের, নির্দেশিকা জারি করল রাজ্য সরকার
BJP News: বিজেপিতে যোগ দিলেন প্রাক্তন তৃণমূল সাংসদ সুস্মিতা দেব, সুখেন্দুশেখর রায় ও প্রকাশ চিক বরাইক, টিকিট পাবেন রাজ্যসভার?
বিজেপিতে যোগ দিলেন প্রাক্তন তৃণমূল সাংসদ সুস্মিতা দেব, সুখেন্দুশেখর রায় ও প্রকাশ চিক বরাইক, টিকিট পাবেন রাজ্যসভার?
Prosenjit Chatterjee: '..., বিশ্বাস করুন', নবান্ন থেকে বেরিয়ে মুখ্যমন্ত্রীর সঙ্গে রাজনীতি নিয়ে আলোচনা প্রসঙ্গে কী বললেন প্রসেনজিৎ?
'..., বিশ্বাস করুন', নবান্ন থেকে বেরিয়ে মুখ্যমন্ত্রীর সঙ্গে রাজনীতি নিয়ে আলোচনা প্রসঙ্গে কী বললেন প্রসেনজিৎ?
ENG vs IND: শ্রেয়সের অর্ধশতরানও রক্ষা করতে পারল না, টি-২০ সিরিজ়ে প্রথমবার ইংল্যান্ডের কাছে হারল ভারত
শ্রেয়সের অর্ধশতরানও রক্ষা করতে পারল না, টি-২০ সিরিজ়ে প্রথমবার ইংল্যান্ডের কাছে হারল ভারত

ভিডিও

Barasat Medical College News | বারাসাত মেডিক্যাল কলেজে সারপ্রাইজ ভিজিট স্বাস্থ্যমন্ত্রী শারদ্বত মুখোপাধ্যায়ের
Sujit Bose News | পুর নিয়োগ দুর্নীতি মামলায় প্রাক্তন মন্ত্রী সুজিত বসুর বিরুদ্ধে প্রথম সাপ্লিমেন্টারি চার্জশিট পেশ ইডির
Nabanna News | রাজ্য সরকারি দফতরের Group C ও Group D কর্মীদের ক্ল্যারিক্যাল ক্যাডারে পদোন্নতি নিয়ে বড় সিদ্ধান্ত নবান্নের
Agnimitra Paul on Asansole News | ফুটপাথ দখল করে দোকান, সামনের অংশ সরানোর নির্দেশ অগ্নিমিত্রা পালের | ABP ANANDA LIVE
Barun Biswas Files Reopen | এবার খুলছে বরুণ বিশ্বাস ফাইলস? সুটিয়ার নিহত প্রতিবাদী শিক্ষকের বাড়িতে CID

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Asha-Anganwadi Worker: মাসিক ৫ হাজার টাকা ভাতা বাড়ল আশা ও অঙ্গনওয়াড়ি কর্মীদের, নির্দেশিকা জারি করল রাজ্য সরকার
মাসিক ৫ হাজার টাকা ভাতা বাড়ল আশা ও অঙ্গনওয়াড়ি কর্মীদের, নির্দেশিকা জারি করল রাজ্য সরকার
BJP News: বিজেপিতে যোগ দিলেন প্রাক্তন তৃণমূল সাংসদ সুস্মিতা দেব, সুখেন্দুশেখর রায় ও প্রকাশ চিক বরাইক, টিকিট পাবেন রাজ্যসভার?
বিজেপিতে যোগ দিলেন প্রাক্তন তৃণমূল সাংসদ সুস্মিতা দেব, সুখেন্দুশেখর রায় ও প্রকাশ চিক বরাইক, টিকিট পাবেন রাজ্যসভার?
Prosenjit Chatterjee: '..., বিশ্বাস করুন', নবান্ন থেকে বেরিয়ে মুখ্যমন্ত্রীর সঙ্গে রাজনীতি নিয়ে আলোচনা প্রসঙ্গে কী বললেন প্রসেনজিৎ?
'..., বিশ্বাস করুন', নবান্ন থেকে বেরিয়ে মুখ্যমন্ত্রীর সঙ্গে রাজনীতি নিয়ে আলোচনা প্রসঙ্গে কী বললেন প্রসেনজিৎ?
ENG vs IND: শ্রেয়সের অর্ধশতরানও রক্ষা করতে পারল না, টি-২০ সিরিজ়ে প্রথমবার ইংল্যান্ডের কাছে হারল ভারত
শ্রেয়সের অর্ধশতরানও রক্ষা করতে পারল না, টি-২০ সিরিজ়ে প্রথমবার ইংল্যান্ডের কাছে হারল ভারত
US-Iran Strikes : ফের যুদ্ধ! ইরানের ৯টির বেশি শহরে বিমান হামলা আমেরিকার, ভয়াবহ পরিস্থিতি
ফের যুদ্ধ! ইরানের ৯টির বেশি শহরে বিমান হামলা আমেরিকার, ভয়াবহ পরিস্থিতি
Recruitment Scam: প্রায় ২৫০ কোটির লেনদেন, কেনা হয় বিপুল সম্পত্তি, পুর নিয়োগ দুর্নীতিতে ED-র চার্জশিটে সুজিত বসুর নাম
প্রায় ২৫০ কোটির লেনদেন, কেনা হয় বিপুল সম্পত্তি, পুর নিয়োগ দুর্নীতিতে ED-র চার্জশিটে সুজিত বসুর নাম
FIFA World Cup 2026: কোয়ার্টার ফাইনালের আগে ইংল্যান্ড শিবিরে আরও ধাক্কা, দুই ম্যাচ নির্বাসিত তারকা ফুটবলার
কোয়ার্টার ফাইনালের আগে ইংল্যান্ড শিবিরে আরও ধাক্কা, দুই ম্যাচ নির্বাসিত তারকা ফুটবলার
Monohora GI Tag: ২০০ বছরের ইতিহাস আর GI স্বীকৃতি, কীভাবে সবার মন হরণ করল জনাইয়ের ঐতিহ্যবাহী 'মনোহরা'?
২০০ বছরের ইতিহাস আর GI স্বীকৃতি, কীভাবে সবার মন হরণ করল জনাইয়ের ঐতিহ্যবাহী 'মনোহরা'?
Embed widget