এক্সপ্লোর

অভব্য আচরণের দায়ে লোকসভার সাত কংগ্রেস এমপিকে সাসপেন্ড করলেন স্পিকার ওম বিড়লা

দিল্লির সাম্প্রতিক হিংসা, দেশে করোনাভাইরাস আতঙ্ক নিয়ে সংসদে শোরগোল চলছে কয়েকদিন ধরে। পরিস্থিতি উত্তপ্ত হয়ে আছে। গতকাল ঠিক হয়, হোলির পরই উত্তরপূর্ব দিল্লির নজিরবিহীন অশান্তি, হিংসায় ক্ষয়ক্ষতি, প্রাণহানি নিয়ে সংসদে আলোচনা হবে।

নয়াদিল্লি: সাত কংগ্রেস এমপিকে সাসপেন্ড করলেন লোকসভা স্পিকার ওম বিড়লা। দিল্লির সাম্প্রতিক হিংসা, দেশে করোনাভাইরাস আতঙ্ক নিয়ে সংসদে শোরগোল চলছে কয়েকদিন ধরে। পরিস্থিতি উত্তপ্ত হয়ে আছে। গতকাল ঠিক হয়, হোলির পরই উত্তরপূর্ব দিল্লির নজিরবিহীন অশান্তি, হিংসায় ক্ষয়ক্ষতি, প্রাণহানি নিয়ে সংসদে আলোচনা হবে। তার মধ্যেই বৃহস্পতিবার অভব্য আচরণের দায়ে কংগ্রেসি সাংসদদের বিরুদ্ধে এই পদক্ষেপ করলেন স্পিকার। সাসপেনসনের আওতায় পড়েছেন গৌরব গগৈ, রভনীত সিংহ বিট্টু, ইবে হিন্ডন, রামিয়ার মতো সাংসদরা। অভিযোগ, আজ সভায় কাগজপত্র ছিড়ে স্পিকারের দিকে ছুঁড়ে মারেন তাঁরা। চলতি অধিবেশনের পুরো মেয়াদ সাসপেনশন বহাল থাকবে বলে জানা গিয়েছে। স্পিকারের টেবিল থেকে কাগজপত্র কেড়ে নিয়ে সভার নিয়মকানুনের প্রতি চরম অশ্রদ্ধা দেখিয়েছেন তাঁরা, এমনটাই অভিযোগ। এদিন মুলতুবি হওয়ার পর ফের বেলা তিনটেয় সভা বসলে সভায় পৌরহিত্য করছিলেন মীনাক্ষি লেখি। তিনিই গৌরব গগৈ, টি এন প্রতাপন, ডিন কুরিয়াকোস, মনিকা ট্যাগোর, রাজমোহন উন্নিথম, বেনি বেহানন, গুরজিত সিংহ উজলার নাম করেন। সংসদের নিয়ম হল, চেয়ার পদে বসা সভা পরিচালনাকারী একবার কোনও সদস্যের নাম করলে তিনি সেদিনের মতো সভায় থাকতে পারেন না। সংসদীয় বিষয়কমন্ত্রী প্রহ্লাদ জোশী বাজেট অধিবেশনের বাকি মেয়াদ ওই কংগ্রেস সাংসদদের সাসপেন্ড করার প্রস্তাব দেন। বিরোধীদের বাধা, আপত্তির মধ্যেই ধ্বনিভোটে তা পাশ হয়। লেখি ওই এমপিদের সভাকক্ষ ছেড়ে চলে যাওয়ার নির্দেশ দেন। বিস্তারিত জানতে লগ ইন করুন এখানে https://bengali.abplive.com/

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Coronavirus News : করোনা পরীক্ষার টেস্টিং নিয়ে ভয়ঙ্কর জালিয়াতি ! কী ঘটেছে সেই সময় ? কী অভিযোগ ?
করোনা পরীক্ষার টেস্টিং নিয়ে ভয়ঙ্কর জালিয়াতি ! কী ঘটেছে সেই সময় ? কী অভিযোগ ?
Agnimitra Paul : কলকাতায় পুরভোট কবে ? যা জানালেন পুরমন্ত্রী অগ্নিমিত্রা পাল...
কলকাতায় পুরভোট কবে ? যা জানালেন পুরমন্ত্রী অগ্নিমিত্রা পাল...
Amir In IPL: এবার কি আইপিএলে খেলতে দেখা যাবে মহম্মদ আমিরকে?
এবার কি আইপিএলে খেলতে দেখা যাবে মহম্মদ আমিরকে?
NDA-NCPI Meet : NDA র সঙ্গে বৈঠকে 'না', শুভেন্দুর সঙ্গে বৈঠকে 'হ্যাঁ', তিন NCPI সাংসদ কী কালীঘাট-তৃণমূলে ফিরছেন?
NDA র সঙ্গে বৈঠকে এলেন না এই তিন NCPI সাংসদ, স্পষ্ট জানিয়ে দিলেন 'NDA-তেও নেই, BJP-তেও নেই'

ভিডিও

CM Suvendu Adhikari: 'দেখতে থাকুন, আরও অনেক কিছু বাকি রয়েছে', বললেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী
Mamata Banerjee: পুলিশকে দিয়ে বিধায়ক, সাংসদদের ভয় দেখাচ্ছে, সরব মমতা
Tulu Mondal: টুলু মণ্ডলের বিশাল সম্পত্তির হদিশ! এবার পুলিশের জালে তার আরেক ম্যানেজার
Abhishek Banerjee PA: আরও বিপাকে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের আপ্ত সহায়ক সুমিত রায়
Abhishek Banerjee: সাত দিনের মধ্যে শুনানি শেষ করতে চায় হাইকোর্ট

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Coronavirus News : করোনা পরীক্ষার টেস্টিং নিয়ে ভয়ঙ্কর জালিয়াতি ! কী ঘটেছে সেই সময় ? কী অভিযোগ ?
করোনা পরীক্ষার টেস্টিং নিয়ে ভয়ঙ্কর জালিয়াতি ! কী ঘটেছে সেই সময় ? কী অভিযোগ ?
Agnimitra Paul : কলকাতায় পুরভোট কবে ? যা জানালেন পুরমন্ত্রী অগ্নিমিত্রা পাল...
কলকাতায় পুরভোট কবে ? যা জানালেন পুরমন্ত্রী অগ্নিমিত্রা পাল...
Amir In IPL: এবার কি আইপিএলে খেলতে দেখা যাবে মহম্মদ আমিরকে?
এবার কি আইপিএলে খেলতে দেখা যাবে মহম্মদ আমিরকে?
NDA-NCPI Meet : NDA র সঙ্গে বৈঠকে 'না', শুভেন্দুর সঙ্গে বৈঠকে 'হ্যাঁ', তিন NCPI সাংসদ কী কালীঘাট-তৃণমূলে ফিরছেন?
NDA র সঙ্গে বৈঠকে এলেন না এই তিন NCPI সাংসদ, স্পষ্ট জানিয়ে দিলেন 'NDA-তেও নেই, BJP-তেও নেই'
Jalpaiguri News: আশ্বাস দিয়েছিলেন মুখ্যমন্ত্রী, নেশা বিরোধী অভিযানে জলপাইগুড়ি পুলিশ সক্রিয় হতেই উদ্ধার বেআইনি মদ
আশ্বাস দিয়েছিলেন মুখ্যমন্ত্রী, নেশা বিরোধী অভিযানে জলপাইগুড়ি পুলিশ সক্রিয় হতেই উদ্ধার বেআইনি মদ
Gold And Silver Price: গয়না কিনবেন ভাবছেন ? সপ্তাহের দ্বিতীয় দিনে কিছুটা স্বস্তি সোনা ও রুপোর দামে, দেখে নিন নতুন রেট
গয়না কিনবেন ভাবছেন ? সপ্তাহের দ্বিতীয় দিনে কিছুটা স্বস্তি সোনা ও রুপোর দামে, দেখে নিন নতুন রেট
Maharaj On Sourav: 'সৌরভের জন্যই দলে বিশ্বাস জন্মেছে, একতা এসেছে', দরাজ সার্টিফিকেট প্রোটিয়া তারকার
'সৌরভের জন্যই দলে বিশ্বাস জন্মেছে, একতা এসেছে', দরাজ সার্টিফিকেট প্রোটিয়া তারকার
FSSAI on Dabur : নিয়মিত ‘১০০ শতাংশ’ লেখা ডাবরের মধু-ঘি খান ? বড় নির্দেশ দিল FSSAI
নিয়মিত ‘১০০ শতাংশ’ লেখা ডাবরের মধু-ঘি খান ? বড় নির্দেশ দিল FSSAI
Embed widget