এক্সপ্লোর

দুরন্ত সেঞ্চুরি শাকিবের, ঝোড়ো ইনিংস লিটনেরও, রেকর্ড গড়ে ওয়েস্ট ইন্ডিজকে হারাল বাংলাদেশ

ওয়ান ডে ক্রিকেটে এটাই বাংলাদেশের সবচেয়ে বেশি রান তাড়া করে জয়। পাশাপাশি বিশ্বকাপের ইতিহাসে প্রথম দল হিসাবে ৫০-এরও বেশি বল বাকি থাকতে তিনশোর বেশি স্কোর তাড়া করে জেতার নজির গড়ল বাংলাদেশ

টনটন: বিশ্বকাপে দুরন্ত জয় পেল বাংলাদেশ। রেকর্ড গড়ে ওয়েস্ট ইন্ডিজকে হারাল সাত উইকেটে। জয়ের নায়ক শাকিব আল হাসান এবং লিটন দাস। ৯৯ বলে ১২৪ রান করে অপরাজিত রইলেন শাকিব। লিটন অপরাজিত ছিলেন ৬৯ বলে ৯৪ রান করে। ৫১ বল বাকি থাকতে ওয়েস্ট ইন্ডিজের ৩২১/৮ স্কোর পেরিয়ে গেল বাংলাদেশ। ওয়ান ডে ক্রিকেটে এটাই বাংলাদেশের সবচেয়ে বেশি রান তাড়া করে জয়। এর আগে ২০১৫ সালের বিশ্বকাপে স্কটল্যান্ডের ৩১৮/৮ স্কোর তাড়া করে ১১ বল বাকি থাকতে জিতেছিল বাংলাদেশ। সেই রেকর্ড ভেঙে গেল সোমবার। পাশাপাশি বিশ্বকাপের ইতিহাসে প্রথম দল হিসাবে ৫০-এরও বেশি বল বাকি থাকতে তিনশোর বেশি স্কোর তাড়া করে জেতার নজির গড়ল বাংলাদেশ। সোমবার প্রথমে ব্যাট করে দাপট দেখান ওয়েস্ট ইন্ডিজের ব্যাটসম্যানেরা। শাই হোপ ১২১ বলে ৯৬ রান করে ক্যারিবিয়ানদের সর্বোচ্চ স্কোরার। ৬৭ বলে ৭০ রান এভিন লুইসের। শিমরন হেটমায়ার ২৬ বলে ৫০ রান করেন। শেষ দিকে চালিয়ে খেলে জেসন হোল্ডার ১৫ বলে ৩৩ রান করেন। বাংলাদেশ বোলারদের মধ্যে তিনটি করে উইকেট মুস্তাফিজুর রহমান ও মহম্মদ সইফুদ্দিনের। দুটি উইকেট নেন শাকিব। জবাবে ব্যাট করতে নেমে সৌম্য সরকার ও তামিম ইকবাল শুরুটা ভাল করেন। সৌম্য (২৩ বলে ২৯ রান), তামিম (৫৩ বলে ৪৮ রান) ও মুশফিকুর রহিম (৫ বলে ১ রান) পরপর ফেরার পর বাংলাদেশের স্কোর ছিল ১৩৩/৩। সেখান থেকে খেলার মোড় ঘুরিয়ে দেন শাকিব-লিটন। অবিচ্ছেদ্য চতুর্থ উইকেটে দুজনে ২২.৩ ওভারে ১৮৯ রান যোগ করে ম্যাচ জিতিয়ে দেন বাংলাদেশকে। মাত্র ৪১.৩ ওভারে লক্ষ্যে পৌঁছে যায় বাংলাদেশ। ম্যাচের সেরার স্বীকৃতি পেয়েছেন শাকিব। তিনি বলেছেন, ‘দারুণ অনুভূতি। শেষ পর্যন্ত ক্রিজে থেকে ম্যাচটা জেতাতে পেরেছি বলে বেশি ভাল লাগছে। ব্যাটিং নিয়ে পরিশ্রম করেছি এবং তারই পুরস্কার পেলাম। জানতাম তিন নম্বরে ব্যাট করলে অনেক বেশি বল খেলতে পারব।’ ইনিংসে ১৬টি বাউন্ডারি মেরেছেন শাকিব। লিটনের ইনিংসে ছিল ৮টি চার ও ৪টি ছক্কা। এই জয়ের ফলে ৫ ম্যাচে ৫ পয়েন্ট নিয়ে তালিকায় পাঁচ নম্বরে উঠে এল বাংলাদেশ।

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Plastic Currency Notes: ফের টাকার চেহারা বদল? কাগজ নয়, এবার প্লাস্টিকের নোট ছাপার ভাবনা রিজার্ভ ব্যাঙ্কের
ফের টাকার চেহারা বদল? কাগজ নয়, এবার প্লাস্টিকের নোট ছাপার ভাবনা রিজার্ভ ব্যাঙ্কের
Ritabrata Banerjee: বিরোধীর কথা বলা গণতন্ত্রের জন্য জরুরি, দুর্ভাগ্যজনক যে আগে বিরোধীরা ডাক পেতেন না: ঋতব্রত বন্দ্যোপাধ্যায়
বিরোধীর কথা বলা গণতন্ত্রের জন্য জরুরি, দুর্ভাগ্যজনক যে আগে বিরোধীরা ডাক পেতেন না: ঋতব্রত বন্দ্যোপাধ্যায়
Weather Update : কাল থেকে থেকে শনিবার পর্যন্ত দক্ষিণবঙ্গে প্রবল ঝড় বৃষ্টির পূর্বাভাস, কোন কোন জেলায় সতর্কতা?
আবহাওয়ার বিরাট বদল ! কাল থেকে থেকে শনিবার পর্যন্ত দক্ষিণবঙ্গে প্রবল ঝড় বৃষ্টির পূর্বাভাস, কোন কোন জেলায়?
Suvendu Adhikari: 'জলদি জলদি ভাগো, নাহলে এই সরকার যা করার করবে', বাংলাদেশি অনুপ্রবেশকারীদের কড়া বার্তা মুখ্যমন্ত্রীর
'জলদি জলদি ভাগো, নাহলে এই সরকার যা করার করবে', বাংলাদেশি অনুপ্রবেশকারীদের কড়া বার্তা মুখ্যমন্ত্রীর

ভিডিও

Sange Suman পর্ব ২ (২৮.০৫.২৬): মাটির নীচে ২ কোটি ২৪ লক্ষ, বাদুড়িয়ায় উদ্ধার তৃণমূল নেতার গুপ্তধন!
Ghantakhanek Sange Suman পর্ব ১ (২৮.০৫.২৬): ভরাডুবির জেরে এবার সরাসরি 'মমতা-হঠাও'য়ের দাবি উঠল তৃণমূলে
Sohini Sengupta Exclusive: 'আমি নায়িকা হয়েছিলাম বলে শিবুর হল পেতে সমস্যা হয়েছে', সোজাসাপ্টা সোহিনী সেনগুপ্ত
ঘণ্টাখানেক সঙ্গে সুমন পর্ব ২(২৭.০৫.২৬)। চলে গেলেন 'ভূতের ভবিষ্যৎ'-এর স্রষ্টা, প্রয়াত অনীক দত্ত
ঘণ্টাখানেক সঙ্গে সুমন পর্ব১ (২৭.০৫.২৬)। কেন পদত্যাগ? এবিপি আনন্দর স্টুডিওয় তৃণমূলের ২ বিদ্রোহী নেতা

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Plastic Currency Notes: ফের টাকার চেহারা বদল? কাগজ নয়, এবার প্লাস্টিকের নোট ছাপার ভাবনা রিজার্ভ ব্যাঙ্কের
ফের টাকার চেহারা বদল? কাগজ নয়, এবার প্লাস্টিকের নোট ছাপার ভাবনা রিজার্ভ ব্যাঙ্কের
Ritabrata Banerjee: বিরোধীর কথা বলা গণতন্ত্রের জন্য জরুরি, দুর্ভাগ্যজনক যে আগে বিরোধীরা ডাক পেতেন না: ঋতব্রত বন্দ্যোপাধ্যায়
বিরোধীর কথা বলা গণতন্ত্রের জন্য জরুরি, দুর্ভাগ্যজনক যে আগে বিরোধীরা ডাক পেতেন না: ঋতব্রত বন্দ্যোপাধ্যায়
Weather Update : কাল থেকে থেকে শনিবার পর্যন্ত দক্ষিণবঙ্গে প্রবল ঝড় বৃষ্টির পূর্বাভাস, কোন কোন জেলায় সতর্কতা?
আবহাওয়ার বিরাট বদল ! কাল থেকে থেকে শনিবার পর্যন্ত দক্ষিণবঙ্গে প্রবল ঝড় বৃষ্টির পূর্বাভাস, কোন কোন জেলায়?
Suvendu Adhikari: 'জলদি জলদি ভাগো, নাহলে এই সরকার যা করার করবে', বাংলাদেশি অনুপ্রবেশকারীদের কড়া বার্তা মুখ্যমন্ত্রীর
'জলদি জলদি ভাগো, নাহলে এই সরকার যা করার করবে', বাংলাদেশি অনুপ্রবেশকারীদের কড়া বার্তা মুখ্যমন্ত্রীর
Padma Shri: পদ্মশ্রী সম্মান নেওয়ার আগে মাটিতে শুয়ে সাষ্টাঙ্গে প্রণাম, চেয়ার ছেড়ে উঠে এলেন মোদি
পদ্মশ্রী সম্মান নেওয়ার আগে মাটিতে শুয়ে সাষ্টাঙ্গে প্রণাম, চেয়ার ছেড়ে উঠে এলেন মোদি
Padma Awards: পদ্মশ্রী পেলেন হরমনপ্রীত কৌর, প্রাপকের তালিকায় নাম থাকলেও কেন এলেন না রোহিত?
পদ্মশ্রী পেলেন হরমনপ্রীত কৌর, প্রাপকের তালিকায় নাম থাকলেও কেন এলেন না রোহিত?
8th Pay Commission : বেশি বেতন বাড়বে না ? অষ্টম বেতন কমিশন নিয়ে বড় আপডেট
বেশি বেতন বাড়বে না ? অষ্টম বেতন কমিশন নিয়ে বড় আপডেট
CM Suvendu Adhikari:'স্কুলের পড়ুয়াদের কেন নিম্নমানের ড্রেস, জুতো ? কোন সংস্থাকে বরাত.. ', নজর মুখ্যমন্ত্রীর
'স্কুলের পড়ুয়াদের কেন নিম্নমানের ড্রেস, জুতো ? কোন সংস্থাকে বরাত.. ', নজর মুখ্যমন্ত্রীর
Embed widget