এক্সপ্লোর
চলছে ক্যানসারের সঙ্গে যুদ্ধ, তারই ফাঁকে সপরিবারে মধ্যাহ্নভোজে সোনালি বেন্দ্রে, সঙ্গে হৃতিক, সুজানে

মুম্বই: শরীরে ছড়িয়ে পড়েছে ভয়ঙ্কর ক্যানসার, চিকিৎসাও চলছে। আর রোগযন্ত্রণা ও উপশমের চেষ্টার মধ্যেই স্বাভাবিক জীবনে ফিরতে প্রাণপণ চেষ্টা চালাচ্ছেন সোনালি বেন্দ্রে। এবার সপরিবারে এক রেস্তোঁরায় মধ্যাহ্নভোজ সারলেন তিনি, সঙ্গে ছিলেন হৃতিক রোশন, তাঁর বিবাহবিচ্ছিন্ন স্ত্রী সুজান ও দুই পুত্র। রবিবার টুইটারে সোনালি পোস্ট করেছেন তাঁদের বাইরে খেতে যাওয়ার ছবিটি। ছবিতে আলো ঝলমলে সোনালি যেমন রয়েছেন, তেমনই আছেন তাঁর স্বামী গোল্ডি বহেল, ছেলে রণবীর, হৃতিক, সুজান ও তাঁদের দুই ছেলে হৃধান ও রেহান।
There’s a lot that can happen in just 7 days! From a wedding celebration, to a required course of hospitalisation & treatment, to a leisurely lunch with loved ones, you’ve to let go to experience the many shades of life! #Thankful #MyNewNormal #OneDayAtATime #SwitchOnTheSunshine pic.twitter.com/qZezCZsz05
— Sonali Bendre Behl (@iamsonalibendre) March 17, 2019
সোনালি বলেছেন, গত ৭ দিনে বিয়ের নেমন্তন্নবাড়ি থেকে হাসপাতাল ঘুরে আসা- সবই সামলেছেন তিনি। তারই ফাঁকে প্রিয়জনদের নিয়ে এই মধ্যাহ্নভোজ, জীবনের নানা দিক। এ সবই এখন তাঁর রোজকার ঘটনা। Sundays are for brunchin’ with family! @iamsonalibendre @iHrithik pic.twitter.com/jd1Or7JIVL
— goldie behl (@GOLDIEBEHL) March 17, 2019
জুলাইয়ে ক্যানসার ধরা পড়ে সোনালির। দীর্ঘদিন নিউ ইয়র্কে থেকে চিকিৎসা করিয়েছেন তিনি। এখন ফিরে এসেছেন দেশে। আরও পড়ুন
সেরা শিরোনাম
খবর
ব্যবসা-বাণিজ্যের
ব্যবসা-বাণিজ্যের
ব্যবসা-বাণিজ্যের
























