এক্সপ্লোর

ক্ষুদ্র, মাঝারি শিল্পকে সঙ্কট থেকে বাঁচাতে ৫ দফা প্রস্তাব দিয়ে প্রধানমন্ত্রীকে চিঠি সনিয়ার

লকডাউন পর্বে অতি ক্ষুদ্র, ক্ষুদ্র-মাঝারি সেক্টরে দৈনিক ৩০ হাজার কোটি টাকার লোকসান হচ্ছে, এই ক্ষেত্রের ১১ কোটি কর্মীর কাজ হারানোর আশঙ্কা রয়েছে বলে দাবি করেন সনিয়া।

নয়াদিল্লি: প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে চিঠি লিখে ক্ষুদ্র, অতিক্ষুদ্র, মাঝারি শিল্প সংস্থাগুলিকে (এমএসইএমই) ধ্বংস হওয়া থেকে বাঁচাতে ৫ দফা কর্মসূচির প্রস্তাব দিলেন সনিয়া গাঁধী। সরকারের ১ লক্ষ কোটি টাকার এমএসএমই বেতন সুরক্ষা বা ওয়েজ প্রোটেকশন প্যাকেজ ঘোষণা করা উচিত বলে সওয়াল করে কংগ্রেসের অন্তর্বর্তী সভানেত্রীর অভিমত, এই চাকরিগুলি নিশ্চিত হওয়ার পাশাপাশি লোকজনের মনোবল চাঙ্গা করায় এটা খুব সাহায্য করবে, যে আর্থিক বিপর্যয়ের পূর্বাভাস দেওয়া হয়েছে, তা থেকে অনেকটা রেহাই মিলবে। লকডাউন পর্বে অতি ক্ষুদ্র, ক্ষুদ্র-মাঝারি সেক্টরে দৈনিক ৩০ হাজার কোটি টাকার লোকসান হচ্ছে, এই ক্ষেত্রের ১১ কোটি কর্মীর কাজ হারানোর আশঙ্কা রয়েছে বলে দাবি করেন সনিয়া। তিনি আরও প্রস্তাব দিয়েছেন, সরকার ১ লক্ষ কোটি টাকার একটি ক্রেডিট গ্যারান্টি ফান্ড তৈরি করুক যাতে এই সেক্টরকে অবিলম্বে নগদের সংস্থান করে দেওয়া যায়, এমএসএমই-র সবচেয়ে বেশি দরকারের সময় যথেষ্ট মূলধনের ব্যবস্থা নিশ্চিত হয়। সনিয়া বলেছেন, রিজার্ভ ব্যাঙ্ক গৃহীত পদক্ষেপের প্রতিফলন বাণিজ্যিক ব্যাঙ্কগুলির কাজকর্মে হওয়া উচিত যাতে ক্ষুদ্র,মাঝারি সেক্টরকে সহজ ,সময়মতো, যথেষ্ট ধার দেওয়া নিশ্চিত হয়। রিজার্ভ ব্যাঙ্ক যে আর্থিক ব্যবস্থাই নিক, তার পিছনে সরকারের দৃঢ় আর্থিক মদত থাকা চাই। ধার শোধ করার ওপর রিজার্ভ ব্যাঙ্কের স্থগিতাদেশের সময়সীমা ক্ষুদ্র, মাঝারি শিল্প সংস্থাগুলির ক্ষেত্রে বৃদ্ধির প্রস্তাবও দেন সনিয়া। বলেন, এইসব পদক্ষেপকে মদত দেওয়া প্রয়োজন। আরবিআই ক্ষুদ্র, মাঝারি সেক্টরের ক্ষেত্রে লোন পরিশোধের ওপর তিন মাসের যে স্থগিতাদেশ জারি করেছে, তার মেয়াদ আরও বাড়ানো হোক। এই সেক্টরের জন্য করা মকুব বা হ্রাস ও অন্যান্য সুনির্দিষ্ট ব্যবস্থা নেওয়া যায় কিনা, অবশ্যই খতিয়ে দেখা উচিত সরকারের। সনিয়া লিখেছেন, সরকার স্বীকার করেছে, এমএসএমইগুলি আমাদের অর্থনীতির মেরুদন্ড। সুতরাং সেই মেরুদন্ডের অস্তিত্ব বজায় থাকা ও আরও শক্তিশালী হওয়া সুনিশ্চিত করতে ব্যবস্থা নেওয়ার সময় এটাই। এটা এমন একটা ব্যাপারে যেখানে সময়মতো, স্পষ্ট ব্য়বস্থা গ্রহণই যাবতীয় ফারাক গড়ে দিতে পারে।

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Malda News: বীরভূমের পর মালদা, প্রাক্তন তৃণমূল নেতার ফ্ল্যাটে টাকার পাহাড়, উদ্ধার আর কী কী ?
বীরভূমের পর মালদা, প্রাক্তন তৃণমূল নেতার ফ্ল্যাটে টাকার পাহাড়, উদ্ধার আর কী কী ?
Bollywood News: মা হননি কেন? কারণ জানালেন নায়িকা, টাকা থাকতে IVF করালেন না কেন, তাও খোলসা করলেন
মা হননি কেন? কারণ জানালেন নায়িকা, টাকা থাকতে IVF করালেন না কেন, তাও খোলসা করলেন
Govt Schemes : বেকার যুবকদের ২৫০০ টাকা করে দেবে সরকার ! আপনার কাছে এসেছে এই মেসেজ ?
বেকার যুবকদের ২৫০০ টাকা করে দেবে সরকার ! আপনার কাছে এসেছে এই মেসেজ ?
Priyanka Gandhi On Gaumutra : IIT গবেষককে 'গোমূত্র বিশেষজ্ঞ' বলে ব্যঙ্গ ! প্রিয়াঙ্কা গান্ধীকে পাল্টা বোঝালেন ২০০-র বেশি শিক্ষাবিদ
IIT গবেষককে 'গোমূত্র বিশেষজ্ঞ' বলে ব্যঙ্গ ! প্রিয়াঙ্কা গান্ধীকে পাল্টা বোঝালেন ২০০-র বেশি শিক্ষাবিদ

ভিডিও

Umesh Rai on Terrorist |
Kunal Ghosh on Terrorist |
Bengal STF on Terror News |
Suvendu Adhikari | 'পশ্চিমবঙ্গে আন্তঃসীমান্ত মাদক চক্রের বিরুদ্ধে বড়সড় অভিযান' | ABP ANANDA LIVE
STF - Terror News | জঙ্গি-যোগে তৃতীয় গ্রেফতারি। STF-এর হাতে গ্রেফতার হামিমের সহযোগী | ABP ANANDA LIVE

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Malda News: বীরভূমের পর মালদা, প্রাক্তন তৃণমূল নেতার ফ্ল্যাটে টাকার পাহাড়, উদ্ধার আর কী কী ?
বীরভূমের পর মালদা, প্রাক্তন তৃণমূল নেতার ফ্ল্যাটে টাকার পাহাড়, উদ্ধার আর কী কী ?
Bollywood News: মা হননি কেন? কারণ জানালেন নায়িকা, টাকা থাকতে IVF করালেন না কেন, তাও খোলসা করলেন
মা হননি কেন? কারণ জানালেন নায়িকা, টাকা থাকতে IVF করালেন না কেন, তাও খোলসা করলেন
Govt Schemes : বেকার যুবকদের ২৫০০ টাকা করে দেবে সরকার ! আপনার কাছে এসেছে এই মেসেজ ?
বেকার যুবকদের ২৫০০ টাকা করে দেবে সরকার ! আপনার কাছে এসেছে এই মেসেজ ?
Priyanka Gandhi On Gaumutra : IIT গবেষককে 'গোমূত্র বিশেষজ্ঞ' বলে ব্যঙ্গ ! প্রিয়াঙ্কা গান্ধীকে পাল্টা বোঝালেন ২০০-র বেশি শিক্ষাবিদ
IIT গবেষককে 'গোমূত্র বিশেষজ্ঞ' বলে ব্যঙ্গ ! প্রিয়াঙ্কা গান্ধীকে পাল্টা বোঝালেন ২০০-র বেশি শিক্ষাবিদ
Weekly Astro : চাকরিতে বড় প্রমোশন ! অর্থপ্রাপ্তি হবে ? কপাল খুলছে কাদের, এই দুই রাশির কেমন কাটবে সপ্তাহটি ?
চাকরিতে বড় প্রমোশন ! অর্থপ্রাপ্তি হবে ? কপাল খুলছে কাদের, এই দুই রাশির কেমন কাটবে সপ্তাহটি ?
Cockroach Janta Party: ককরোচ জনতা পার্টির আন্দোলনকে নিয়ে কী মত? তসলিমা নাসরিন বললেন, ‘...পরিণতি ভাল হয় না’
ককরোচ জনতা পার্টির আন্দোলনকে নিয়ে কী মত? তসলিমা নাসরিন বললেন, ‘...পরিণতি ভাল হয় না’
Weather Alert: ঝেঁপে বৃষ্টি কলকাতায়, সপ্তাহের শুরুতেই ভারী দুর্যোগ, তুমুল ঝড়বৃষ্টির সতর্কতা হাওয়া অফিসের
ঝেঁপে বৃষ্টি কলকাতায়, সপ্তাহের শুরুতেই ভারী দুর্যোগ, তুমুল ঝড়বৃষ্টির সতর্কতা হাওয়া অফিসের
Karnata News: চিপসের প্যাকেটে সারপ্রাইজ, মুখে দিতেই…বেঘোরে মৃত্যু শিশুর
চিপসের প্যাকেটে সারপ্রাইজ, মুখে দিতেই…বেঘোরে মৃত্যু শিশুর
Embed widget