এক্সপ্লোর

উন্নতি হয়নি মস্তিষ্কের স্নায়ু সমস্যার, ফিজিওথেরাপির পরেও বসতে পারছেন না সৌমিত্র চট্টোপাধ্যায়

এখনও সঙ্কটজনক সৌমিত্র চট্টোপাধ্যায়। তাঁর স্নায়বিক অবস্থা নিয়ে এখনও উদ্বেগে চিকিত্‍সকরা। বজায় রয়েছে অস্থিরতা। এখনও রাইস টিউবের মাধ্যমেই খাওয়ানো হচ্ছে তাঁকে। বেলভিউ হাসপাতাল সূত্রের খবর, ন্যাজাল ক্যানুলার মাধ্যমে দেওয়া হচ্ছে অক্সিজেন।

কলকাতা: এখনও সঙ্কটজনক সৌমিত্র চট্টোপাধ্যায়। তাঁর স্নায়বিক অবস্থা নিয়ে এখনও উদ্বেগে চিকিত্‍সকরা।বজায় রয়েছে অস্থিরতা। এখনও রাইস টিউবের মাধ্যমেই খাওয়ানো হচ্ছে তাঁকে। বেলভিউ হাসপাতাল সূত্রের খবর, ন্যাজাল ক্যানুলার মাধ্যমে দেওয়া হচ্ছে অক্সিজেন। সূত্রের খবর, ফের প্লাজমা থেরাপি করা হতে পারে তাঁর। এক সপ্তাহ আগেও খানিকটা সুস্থ হয়ে উঠেছিলেন। চলছিল মিউজিক থেরাপি, পড়ে শোনানো হচ্ছিল গল্প!!! কিন্তু আবারও সৌমিত্র চট্টোপাধ্যায়ের স্নায়বিক অবস্থা উদ্বেগ বাড়িয়েছে চিকিৎসকদের। বেলভিউ হাসপাতাল সূত্রে খবর, এখনও সঙ্কটজনক সৌমিত্র চট্টোপাধ্যায়। ওষুধ-সহযোগে তাঁর বিভিন্ন অঙ্গপ্রত্যঙ্গ ঠিকঠাক কাজ করলেও, মস্তিষ্কে স্নায়ুর যে সমস্যা ছিল তাতে কোনও উন্নতি হয়নি। পরিস্থিতির দিকে নজর রেখে চলেছে সৌমিত্র চট্টোপাধ্যায়ের চিকিত্‍সার দায়িত্বে থাকা মেডিক্যাল টিম। হাসপাতাল সূত্রে খবর, মস্তিষ্কের যে অংশ ফুসফুসের কার্যকারিতা নিয়ন্ত্রণ করে, সেটা এখনও স্বাভাবিকভাবেই কাজ করছে। তবে এই অংশের কোনও ক্ষতি হয়েছে কিনা, তা যাচাইয়ের চেষ্টা চালাচ্ছেন চিকিত্‍সকরা। একইসঙ্গে এই অংশের যাতে আর কোনও ক্ষতি না হয়, তারজন্য বাড়তি সতর্কতা নেওয়া হচ্ছে। পাশাপাশি এনসেফেলোপ্যাথির জন্য তাঁর যে অস্থিরতা এবং স্নায়ুর সমস্যা, সেগুলোও চিন্তায় রেখেছে চিকিত্‍সকদের। প্রথম দু’সপ্তাহে যে হারে উন্নতি হচ্ছিল, সেটা এখন আর লক্ষ্য করা যাচ্ছে না বলে জানাচ্ছেন চিকিত্‍সকরা। বেলভিউ হাসপাতাল সূত্রে আরও জানা গিয়েছে, ফিজিওথেরাপির পরে এখনও সফলভাবে তাঁকে বসাতে পারছেন না চিকিত্‍সকরা। রাইস টিউবের মাধ্যমে খাওয়ানো হচ্ছে বর্ষীয়ান অভিনেতাকে। ন্যাজাল ক্যানুলা দিয়ে দেওয়া হচ্ছে অক্সিজেন। করোনা আক্রান্ত হওয়ার পর গত ৬ অক্টোবর বেলভিউ হাসপাতালে ভর্তি করা হয়েছিল সৌমিত্র চট্টোপাধ্যায়কে।

সেরা শিরোনাম

Road Accident : মর্মান্তিক, প্রায় মধ্যরাতে ভ্যান ও ট্রাকের মুখোমুখি সংঘর্ষে মৃত ৬, গুরুতর আহত কিশোর
মর্মান্তিক, প্রায় মধ্যরাতে ভ্যান ও ট্রাকের মুখোমুখি সংঘর্ষে মৃত ৬, গুরুতর আহত কিশোর
Cyclone Alert: শক্তি বাড়াচ্ছে ঘূর্ণিঝড় 'মুরাসু', আগামী কয়েকদিন উত্তর ও দক্ষিণবঙ্গে বৃষ্টির সম্ভাবনা কতটা ?
শক্তি বাড়াচ্ছে ঘূর্ণিঝড় 'মুরাসু', আগামী কয়েকদিন উত্তর ও দক্ষিণবঙ্গে বৃষ্টির সম্ভাবনা কতটা ?
Mamata Banerjee House: প্রায় দ্বিগুণ করা হল মমতা বন্দ্যোপাধ্যায়ের বাড়ির প্রধান গেটের উচ্চতা, পুলিশ বলছে কারণ নিরাপত্তাই
প্রায় দ্বিগুণ করা হল মমতা বন্দ্যোপাধ্যায়ের বাড়ির প্রধান গেটের উচ্চতা, পুলিশ বলছে কারণ নিরাপত্তাই
LPG price : দীপাবলির আগেই বড় ধাক্কা, সিলিন্ডারের দাম কত বাড়ল কলকাতায় ? আজ কত দাম ঘরোয়া রান্নার গ্যাসের?
দীপাবলির আগেই বড় ধাক্কা, সিলিন্ডারের দাম কত বাড়ল কলকাতায় ? আজ কত দাম ঘরোয়া রান্নার গ্যাসের?

ভিডিও

CJP News, Bankura News | বাবার খুনের অভিযোগ তুলে এবার SP-এর দ্বারস্থ বাঁকুড়ার CJP নেতা | #abpananda
Kalyani JNM Hospital | কল্যাণীর JNM হাসপাতালে অ্যাম্বুল্যান্সের বিল ঘিরে উঠেছে অনিয়মের অভিযোগ
Indranil Sen Arrest : লালবাজারে তলব ধৃত প্রাক্তন মন্ত্রী ইন্দ্রনীল সেনের মেয়েকে | #abpananda
Weather News: আজই মধ্যরাতে অন্ধ্রে ঘূর্ণিঝড় 'মুরাসু'-এর ল্যান্ডফলের সম্ভাবনা | Cyclone Murasu | ABP
BJP Protest Rally | কলেজ স্ট্রিট থেকে ধর্মতলা, গতকাল সমাবেশ INDI জোটের পাল্টা আজ পথে BJP

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Road Accident : মর্মান্তিক, প্রায় মধ্যরাতে ভ্যান ও ট্রাকের মুখোমুখি সংঘর্ষে মৃত ৬, গুরুতর আহত কিশোর
মর্মান্তিক, প্রায় মধ্যরাতে ভ্যান ও ট্রাকের মুখোমুখি সংঘর্ষে মৃত ৬, গুরুতর আহত কিশোর
Cyclone Alert: শক্তি বাড়াচ্ছে ঘূর্ণিঝড় 'মুরাসু', আগামী কয়েকদিন উত্তর ও দক্ষিণবঙ্গে বৃষ্টির সম্ভাবনা কতটা ?
শক্তি বাড়াচ্ছে ঘূর্ণিঝড় 'মুরাসু', আগামী কয়েকদিন উত্তর ও দক্ষিণবঙ্গে বৃষ্টির সম্ভাবনা কতটা ?
Mamata Banerjee House: প্রায় দ্বিগুণ করা হল মমতা বন্দ্যোপাধ্যায়ের বাড়ির প্রধান গেটের উচ্চতা, পুলিশ বলছে কারণ নিরাপত্তাই
প্রায় দ্বিগুণ করা হল মমতা বন্দ্যোপাধ্যায়ের বাড়ির প্রধান গেটের উচ্চতা, পুলিশ বলছে কারণ নিরাপত্তাই
LPG price : দীপাবলির আগেই বড় ধাক্কা, সিলিন্ডারের দাম কত বাড়ল কলকাতায় ? আজ কত দাম ঘরোয়া রান্নার গ্যাসের?
দীপাবলির আগেই বড় ধাক্কা, সিলিন্ডারের দাম কত বাড়ল কলকাতায় ? আজ কত দাম ঘরোয়া রান্নার গ্যাসের?
Astrology : ১২৮ বছর পর এমন সংযোগ ! দীপাবলির আগে এই ২ দিন অর্থের স্রোত, পাহাড়প্রমাণ লাভের যোগ ৫ রাশির
১২৮ বছর পর এমন সংযোগ ! দীপাবলির আগে এই ২ দিন অর্থের স্রোত, পাহাড়প্রমাণ লাভের যোগ ৫ রাশির
Gold Selling Tips: পুরনো সোনার গয়না বিক্রি করলেই বেশি দাম পাবেন ? ভুল ভাবছেন ! এই ৫ বিষয় আগে জানুন
পুরনো সোনার গয়না বিক্রি করলেই বেশি দাম পাবেন ? ভুল ভাবছেন ! এই ৫ বিষয় আগে জানুন
CM Suvendu Adhikari: মতুয়াদের জন্য 'কল্পতরু', কী কী প্রতিশ্রুতি মুখ্যমন্ত্রীর ?
মতুয়াদের জন্য 'কল্পতরু', কী কী প্রতিশ্রুতি মুখ্যমন্ত্রীর ?
Health Department: ফের বায়োমেট্রিক হাজিরা বাধ্যতামূলক করল রাজ্য স্বাস্থ্য দফতর, কড়া বার্তা স্বাস্থ্যমন্ত্রীর,
ফের বায়োমেট্রিক হাজিরা বাধ্যতামূলক করল রাজ্য স্বাস্থ্য দফতর, কড়া বার্তা স্বাস্থ্যমন্ত্রীর, "কিছু মাওবাদী ডাক্তারদের.."
Embed widget