এক্সপ্লোর

ভেন্টিলেশন সাপোর্টে সৌমিত্র চট্টোপাধ্যায়, রক্তে কমছে অক্সিজেন, স্বাভাবিকভাবে কাজ করছে না কিডনি

সৌমিত্র চট্টোপাধ্যায়ের শারিরীক অবস্থার আরও অবনতি। দেওয়া হল ভেন্টিলেশন সাপোর্টে। রক্তে অক্সিজেনের পরিমান কমে হয়েছে ৪০ শতাংশ । স্বাভাবিকভাবে কাজ করছে না কিডনি। বাড়ছে ইউরিয়া ও ক্রিয়েটিনিন। বাড়ছে ফুসফুসের সংক্রমণ। কার্যত অচৈতন্য হয়ে রয়েছেন প্রবীণ অভিনেতা, খবর বেলভিউ হাসপাতাল সূত্রে।

কলকাতা:  সৌমিত্র চট্টোপাধ্যায়ের শারিরীক অবস্থার আরও অবনতি। দেওয়া হল ভেন্টিলেশন সাপোর্টে। রক্তে অক্সিজেনের পরিমান কমে হয়েছে ৪০ শতাংশ । স্বাভাবিকভাবে কাজ করছে না কিডনি। বাড়ছে ইউরিয়া ও ক্রিয়েটিনিন। বাড়ছে ফুসফুসের সংক্রমণ। কার্যত অচৈতন্য হয়ে রয়েছেন প্রবীণ অভিনেতা, খবর বেলভিউ হাসপাতাল সূত্রে। পুজোর আগেই করোনা সংক্রমণ নিয়ে বেলভিউ হাসপাতালে ভর্তি হন সৌমিত্র চট্টোপাধ্যায়। তাঁর শারিরীক অবস্থার উন্নতি হচ্ছিল কিছুদিন ধরেই। নেগেটিভ এসেছিল করোনা রিপোর্টও। কিন্তু গতকাল থেকে তাঁর অবস্থার অবনতি হতে শুরু করে। আজ বিকেল ৩টে থেকে শুরু করতে হয়েছিল এন্ডোট্র্যাকিয়াল ইনটিউবেশন। হাসপাতাল সূত্রে জানা যাচ্ছে, তাঁর রক্তে ক্রমশই কমে আসছে প্লেটলেট কাউন্ট। বেলভিউ হাসপাতাল সূত্রে জানানো হয়েছে, ফুসফুসে নিউমোনিয়ার মতো সংক্রমণ রোখার চেষ্টা করা হচ্ছে বর্ষীয়ান অভিনেতার। স্বাভাবিকের চেয়ে শরীরে ইউরিয়ার পরিমাণ বেশি রয়েছে তাঁর।কমছে প্লেটলেট, তাই অন্ত্রে রক্তক্ষরণের আশঙ্কা চিকিৎসকদের। এছাড়াও ক্রমশ বাড়ছে সৌমিত্র চট্টোপাধ্যায়ের স্নায়ুর সমস্যা। মিউজিক থেরাপি ও ফিজিওথেরাপি চলছিল সৌমিত্র চট্টোপাধ্যায়ের, মিলছিল সাড়াও। কিন্তু হঠাৎ স্বাস্থ্যের অবনতি নিয়ে চিন্তিত চিকিৎসকরা।

সেরা শিরোনাম

NZ vs IND: চারদিনের লড়াই শেষে ওয়েলিংটনে এগিয়ে ভারত, নিউজ়িল্যান্ডের হয়ে পাল্টা লড়াই করছেন কনওয়ে, রবীন্দ্র
চারদিনের লড়াই শেষে ওয়েলিংটনে এগিয়ে ভারত, নিউজ়িল্যান্ডের হয়ে পাল্টা লড়াই করছেন কনওয়ে, রবীন্দ্র
Weather Update: নিম্নচাপ কাটতেই জাঁকিয়ে শীতের ইঙ্গিত আবহাওয়া দফতরের, কবে থেকে কমবে তাপমাত্রা?
নিম্নচাপ কাটতেই জাঁকিয়ে শীতের ইঙ্গিত আবহাওয়া দফতরের, কবে থেকে কমবে তাপমাত্রা?
Employees' Provident Fund Organisation: ইপিএফও-তে আসতে চলেছে SWP ব্যবস্থা, আপনার সঞ্চয় থেকে কত টাকা প্রতি মাসে তুলতে পারবেন আপনি?
ইপিএফও-তে আসতে চলেছে SWP ব্যবস্থা, আপনার সঞ্চয় থেকে কত টাকা প্রতি মাসে তুলতে পারবেন আপনি?
Expensive Superbike : বিশ্বের সবথেকে দামি সুপারবাইক কোনটি ? কত স্পিড, দাম জানেন ?
বিশ্বের সবথেকে দামি সুপারবাইক কোনটি ? কত স্পিড, দাম জানেন ?

ভিডিও

Bharatiya Vidyabhawan | ভারতীয় বিদ্যাভবনের উদ্যোগে আয়োজিত 'উড়ান' | ABP Ananda LIVE
Peerless Inn Hotel: কলকাতার হোটেলে বিদেশি নাগরিকের দেহ উদ্ধার, ২১ নভেম্বর তিলোত্তমা-ভ্রমণে এসেছিলেন
Aparna Sen: অভিনেত্রী, পরিচালকের পর এবার আলোকচিত্রী অপর্ণা সেন, আয়োজিত এক বিশেষ প্রদর্শনী
Rekha Patra: হাসপাতালে ভর্তি বিজেপি বিধায়ক রেখা পাত্র, এখনও ক্রিটিকাল কেয়ারে? কেমন আছেন?
Miss Universe: মিস ইউনিভার্স ২০২৬-এর মঞ্চে নিজের পোশাকে ভারতের সংস্কৃতিকে তুলে ধরলেন কাজিয়া লিজ মেজো

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
NZ vs IND: চারদিনের লড়াই শেষে ওয়েলিংটনে এগিয়ে ভারত, নিউজ়িল্যান্ডের হয়ে পাল্টা লড়াই করছেন কনওয়ে, রবীন্দ্র
চারদিনের লড়াই শেষে ওয়েলিংটনে এগিয়ে ভারত, নিউজ়িল্যান্ডের হয়ে পাল্টা লড়াই করছেন কনওয়ে, রবীন্দ্র
Weather Update: নিম্নচাপ কাটতেই জাঁকিয়ে শীতের ইঙ্গিত আবহাওয়া দফতরের, কবে থেকে কমবে তাপমাত্রা?
নিম্নচাপ কাটতেই জাঁকিয়ে শীতের ইঙ্গিত আবহাওয়া দফতরের, কবে থেকে কমবে তাপমাত্রা?
Employees' Provident Fund Organisation: ইপিএফও-তে আসতে চলেছে SWP ব্যবস্থা, আপনার সঞ্চয় থেকে কত টাকা প্রতি মাসে তুলতে পারবেন আপনি?
ইপিএফও-তে আসতে চলেছে SWP ব্যবস্থা, আপনার সঞ্চয় থেকে কত টাকা প্রতি মাসে তুলতে পারবেন আপনি?
Expensive Superbike : বিশ্বের সবথেকে দামি সুপারবাইক কোনটি ? কত স্পিড, দাম জানেন ?
বিশ্বের সবথেকে দামি সুপারবাইক কোনটি ? কত স্পিড, দাম জানেন ?
Uttar Pradesh News: বিচারপতি ভেবে ভুল করে গার্ড অফ অনার দেওয়া হল আসাদউদ্দিন ওয়েইসিকে, ভিডিও ভাইরাল
বিচারপতি ভেবে ভুল করে গার্ড অফ অনার দেওয়া হল আসাদউদ্দিন ওয়েইসিকে, ভিডিও ভাইরাল
US-India Relations: ভারতকে আটকাতে চায় চিন, সেই কারণেই পাকিস্তানকে সামরিক সাহায্য? বলছে আমেরিকার রিপোর্ট
ভারতকে আটকাতে চায় চিন, সেই কারণেই পাকিস্তানকে সামরিক সাহায্য? বলছে আমেরিকার রিপোর্ট
Devdutt Padikkal: নিউজ়িল্যান্ডকে কোণঠাসা করার চেষ্টায় ভারত, শেষ দুদিনের পরিকল্পনার কথা জানালেন পাড়িক্কল
নিউজ়িল্যান্ডকে কোণঠাসা করার চেষ্টায় ভারত, শেষ দুদিনের পরিকল্পনার কথা জানালেন পাড়িক্কল
Sanjay Raut: ডিলিমিটেশন বিল পাস করাতে ১৫০ কোটি করে অফার? মোদি সরকারের বিরুদ্ধে সাংসদ কেনার অভিযোগ সঞ্জয় রাউতের
ডিলিমিটেশন বিল পাস করাতে ১৫০ কোটি করে অফার? মোদি সরকারের বিরুদ্ধে সাংসদ কেনার অভিযোগ সঞ্জয় রাউতের
Embed widget