এক্সপ্লোর

Strand Road Fire: বিধ্বংসী আগুন, বন্ধ বাবুঘাট থেকে হাওড়া পর্যন্ত যান চলাচল

সোমবার সন্ধ্যা সাড়ে ছটা নাগাদ আগুন লাগে

কলকাতা: স্ট্র্যান্ড রোডের বহুতলে বিধ্বংসী আগুন। সোমবার সন্ধ্যা সাড়ে ছটা নাগাদ আগুন লাগে। স্ট্র্যান্ড রোডে বহুতলের ১৩ তলায় আগুন লেগেছে।

এই বহুতলেই রেলের অফিস। ঘটনাস্থলে দমকলের ৭টি ইঞ্জিন। স্ট্র্যান্ড রোডে যান চলাচল পুরোপুরি বন্ধ। সন্ধে ৬.১০ নাগাদ আগুন লাগে বলে খবর। তবে বহুতলে কেউ আটকে নেই বলে অনুমান দমকলের। অগ্নিকাণ্ডের জেরে বাবুঘাট থেকে হাওড়া পর্যন্ত রাস্তা পুরোপুরি বন্ধ।

১৩ তলায় আগুন লেগেছিল। তবে পরে সেই আগুন ছড়িয়ে পড়ে নীচের তলাগুলোতেও। ১২ তলাতেও আগুন ছড়িয়ে পড়েছে। অনেক দূর থেকেই আগুনের লেলিহান শিখা আর কালো ধোঁয়ার কুণ্ডলী দেখা যায়। আগুন এই মুহূর্তে যেভাবে ছড়িয়ে পড়েছে, দমকল কর্মীরা আগুনের উৎসে পৌঁছনোর চেষ্টা করছেন। তবে আগুনের বিরুদ্ধে লড়াইয়ে প্রধান বাধা বহুতলের উচ্চতা। দমকলকর্মীরা হাইড্রলিক ল্যাডার নিয়ে গিয়ে পরিস্থিতি সামলানোর চেষ্টা করছেন।

প্রশ্ন উঠছে, কীভাবে আগুন লাগল? প্রত্যক্ষদর্শী বা দুর্ঘটনার সময় ওই বহুতলে যাঁরা ছিলেন, তাঁদের কাছে কোনও স্পষ্ট ব্যাখ্যা নেই। তবে আগুনের লেলিহান শিখা ছড়িয়ে পড়া মাত্র গোটা এলাকায় আতঙ্ক ছড়ায়। অনেকেই রাস্তায় বেরিয়ে পড়েন। হুড়োহুড়ি করে সকলকে ওই বহুতল থেকে বেরিয়ে আসতে দেখা যায়। জানা গিয়েছে, বহুতলের ভেতরে কেউ আটকে নেই। দমকলকর্মীদের পাশাপাশি পৌঁছে গিয়েছেন বিপর্যয় মোকাবিলা দলের প্রতিনিধিরা।

আপাতত ভেতর দিয়ে আগুনের উৎসে পৌঁছনোর চেষ্টা করছেন দমকলকর্মীরা। ১৩ তলা বিল্ডিংয়ের সবচেয়ে ওপরের তলেই লেগেছে আগুন। দমকল সূত্রে খবর, রেলের প্রচুর কাগজ ও নথিপত্রে আগুন লেগে থাকতে পারে। এবং সেখান থেকেই আগুন ছড়িয়ে পড়েছে বলে অনেকের আশঙ্কা। দমকলের এক কর্তা বলেছেন, ’১৩ তলার দুটো ঘরে আগুন লেগেছে। আমাদের দশটি ইঞ্জিন ঘটনাস্থলে পৌঁছে গিয়েছে। প্রথমে সাতটি ও পরে আরও তিনটি।’ অক্সিজেন মাস্ক পরে আগুনের উৎসে পৌঁছনোর চেষ্টা করছেন দমকলকর্মীরা। আগুনকে দ্রুত নিয়ন্ত্রণ করার ব্যাপারে অবশ্য দমকলের আধিকারিকরা আত্মবিশ্বাসী। ঘটনাস্থলে গিয়েছেন দমকলমন্ত্রী সুজিত বসু।

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Modi Temple in Bihar: দেবতারূপে পূজিত হবেন নরেন্দ্র মোদি, মন্দির তৈরি হতে চলেছে বিহারে, প্রস্তাবে অনুমোদন দিল বোর্ড
দেবতারূপে পূজিত হবেন নরেন্দ্র মোদি, মন্দির তৈরি হতে চলেছে বিহারে, প্রস্তাবে অনুমোদন দিল বোর্ড
RG Kar News Update: আগামী সপ্তাহে মেয়ের মৃত্যুর ২ বছর পার, মামলা কতদূর? CBI-এর স্টেটাস রিপোর্ট পেশের দিনে প্রশ্ন অভয়ার পরিবারের
আগামী সপ্তাহে মেয়ের মৃত্যুর ২ বছর পার, মামলা কতদূর? CBI-এর স্টেটাস রিপোর্ট পেশের দিনে প্রশ্ন অভয়ার পরিবারের
Bangladesh News: ভারত, আমেরিকা, না চিন, কাকে বেশি গুরুত্ব? বাংলাদেশ বলল, ‘এটা বউ আর সতীনের ঝগড়া নয়’
ভারত, আমেরিকা, না চিন, কাকে বেশি গুরুত্ব? বাংলাদেশ বলল, ‘এটা বউ আর সতীনের ঝগড়া নয়’
Birbhum Money Gold Found: 'সোনা আনা হয়েছিল দুবাই, সুইৎজারল্যান্ড থেকে', মিনারের বাড়িতে কোথা থেকে কীভাবে এল এত টাকা-সোনা ?
'সোনা আনা হয়েছিল দুবাই, সুইৎজারল্যান্ড থেকে', মিনারের বাড়িতে কোথা থেকে কীভাবে এল এত টাকা-সোনা ?

ভিডিও

Kolkata News: ''ব্যালেন্স তা দেখে আমি চমকে গেছি'', বিধবার অ্যাকাউন্টে হঠাৎ ৪৭ কোটি !
Tulu Mondal Birbhum: জামিন অযোগ্য ধারায় গ্রেফতারি পরোয়ানা জারি টুলু মণ্ডলের বিরুদ্ধে | ABP Ananda
SSC News । চাকরিহারা শিক্ষকদের চাকরির মেয়াদ এবং নতুন নিয়োগ প্রক্রিয়া নিয়ে বড় বিজ্ঞপ্তি
TMC news | তৃণমূল পরিচালিত জলপাইগুড়ি পুরসভার চেয়ারম্যানকে ডিম
RG Kar Update | আশা করি খুব দ্রুত বিচার পাব, লড়াইটা আমরা করবই, আর জি কর প্রসঙ্গে বললেন অভয়ার বাবা

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Modi Temple in Bihar: দেবতারূপে পূজিত হবেন নরেন্দ্র মোদি, মন্দির তৈরি হতে চলেছে বিহারে, প্রস্তাবে অনুমোদন দিল বোর্ড
দেবতারূপে পূজিত হবেন নরেন্দ্র মোদি, মন্দির তৈরি হতে চলেছে বিহারে, প্রস্তাবে অনুমোদন দিল বোর্ড
RG Kar News Update: আগামী সপ্তাহে মেয়ের মৃত্যুর ২ বছর পার, মামলা কতদূর? CBI-এর স্টেটাস রিপোর্ট পেশের দিনে প্রশ্ন অভয়ার পরিবারের
আগামী সপ্তাহে মেয়ের মৃত্যুর ২ বছর পার, মামলা কতদূর? CBI-এর স্টেটাস রিপোর্ট পেশের দিনে প্রশ্ন অভয়ার পরিবারের
Bangladesh News: ভারত, আমেরিকা, না চিন, কাকে বেশি গুরুত্ব? বাংলাদেশ বলল, ‘এটা বউ আর সতীনের ঝগড়া নয়’
ভারত, আমেরিকা, না চিন, কাকে বেশি গুরুত্ব? বাংলাদেশ বলল, ‘এটা বউ আর সতীনের ঝগড়া নয়’
Birbhum Money Gold Found: 'সোনা আনা হয়েছিল দুবাই, সুইৎজারল্যান্ড থেকে', মিনারের বাড়িতে কোথা থেকে কীভাবে এল এত টাকা-সোনা ?
'সোনা আনা হয়েছিল দুবাই, সুইৎজারল্যান্ড থেকে', মিনারের বাড়িতে কোথা থেকে কীভাবে এল এত টাকা-সোনা ?
NEET Protest: 'ছর্‌রা গুলির হিসেব সংরক্ষণ করতে হবে', পেলেট গান ব্যবহার নিয়ে আর কী নির্দেশ সুপ্রিম কোর্টের?
'ছর্‌রা গুলির হিসেব সংরক্ষণ করতে হবে', পেলেট গান ব্যবহার নিয়ে আর কী নির্দেশ সুপ্রিম কোর্টের?
Saugata Roy: 'বলছিলাম আপনারা চলে আসুন...' শাহ-নাড্ডার সঙ্গে ছবি প্রসঙ্গে সৌগত রায় বললেন...
'বলছিলাম আপনারা চলে আসুন...' শাহ-নাড্ডার সঙ্গে ছবি প্রসঙ্গে সৌগত রায় বললেন...
Anthony Fauci: চিনের উহান থেকে ছড়ায়নি কোভিড? ভাইরাস কি ল্যাবে তৈরি করা হয়েছিল? হাতে এল চাঞ্চল্যকর তথ্য
চিনের উহান থেকে ছড়ায়নি কোভিড? ভাইরাস কি ল্যাবে তৈরি করা হয়েছিল? হাতে এল চাঞ্চল্যকর তথ্য
Heavy Rainfall: মাসের শেষে ঝেঁপে বৃষ্টি, সঙ্গে ঝোড়ো হাওয়া, উত্তর থেকে দক্ষিণে প্রবল বৃষ্টিতে ভিজবে গোটা পশ্চিমবঙ্গ
মাসের শেষে ঝেঁপে বৃষ্টি, সঙ্গে ঝোড়ো হাওয়া, উত্তর থেকে দক্ষিণে প্রবল বৃষ্টিতে ভিজবে গোটা পশ্চিমবঙ্গ
Embed widget