এক্সপ্লোর

Summer Solstice 2021: আজ উত্তর গোলার্ধে সবচেয়ে বড় দিন

Today it is the longest day of the year. | আজকের দিনটি সবদিক থেকেই তাৎপর্যপূর্ণ।

নয়াদিল্লি: আজ ২১ জুন দিনটি পালিত হচ্ছে যোগ দিবস ও সঙ্গীত দিবস হিসেবে। এরই সঙ্গে আজ উত্তর গোলার্ধে বছরের সবচেয়ে বড় দিন ও সবচেয়ে ছোট রাত। ফলে আজকের দিনটি সবদিক থেকেই তাৎপর্যপূর্ণ।

প্রতি বছর দু’বার দীর্ঘতম দিন ও ক্ষুদ্রতম রাত দেখা যায়। জুনের ২০ থেকে ২২ তারিখের মধ্যে উত্তর গোলার্ধে সবচেয়ে বড় দিন হয় এবং ২০ থেকে ২৩ ডিসেম্বরের মধ্যে দক্ষিণ গোলার্ধে সবচেয়ে বড় দিন হয়।

গত বছর থেকে করোনাভাইরাসের কারণে বেশিরভাগ অনুষ্ঠানই হচ্ছে অনলাইনে। প্রকাশ্যে খুব কম অনুষ্ঠানই হচ্ছে। এবারও একই পরিস্থিতি। ভার্চুয়াল অনুষ্ঠানের মাধ্যমেই পালিত হচ্ছে দিনটি।

আজ পেট্রোলিয়াম ও ইস্পাতমন্ত্রী ধর্মেন্দ্র প্রধান আশাপ্রকাশ করেছেন, উদিত সূর্য রোগমুক্ত বিশ্ব গড়ে তুলবে। তাঁর ট্যুইট, ‘উত্তরায়ণ একটি শুভ মুহূর্ত। সূর্যের উপাসনা, শরীর ও মনে ইতিবাচক শক্তির সঞ্চার এবং প্রকৃতির সঙ্গে বন্ধন সুদৃঢ় করার জন্য এই দিনটি উপযুক্ত। সূর্যের উপাসনা করা ঐতিহাসিকভাবে ঐতিহ্যের অঙ্গ। বিশ্বের অনেক দেশের ঐতিহ্যের অঙ্গ সূর্য উপাসনা।’

ধর্মেন্দ্র প্রধান ট্যুইটারে আরও লিখেছেন, ‘সারা বিশ্ব আন্তর্জাতিক যোগ দিবস পালন করছে। যোগাসনের যে বিশ্বব্যাপী আবেদন রয়েছে, তার জন্য আমাদের গর্বিত হওয়া উচিত। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি রাষ্ট্রপুঞ্জের সাধারণ অধিবেশনে তাঁর প্রথম ভাষণে স্বাস্থ্যকর জীবনযাপনের জন্য প্রাচীন ভারতীয় বিজ্ঞানকে অবলম্বন করার আহ্বান জানানোর পর থেকেই সারা বিশ্ব ভারতের উপহারকে আঁকড়ে ধরেছে।’

গত বছর ২১ জুন ছিল বলয়গ্রাস সূর্যগ্রহণ। ভারত সহ বিশ্বের বিভিন্ন দেশ থেকে প্রত্যক্ষ করা গিয়েছিল এই সূর্যগ্রহণ। রাজস্থান, হরিয়ানা, উত্তরাখণ্ড থেকে দেখা গিয়েছিল ‘রিং অফ ফায়ার’। এবার অবশ্য কোনও মহাজাগতিক ঘটনা প্রত্যক্ষ করা যায়নি। সাধারণভাবেই পালিত হচ্ছে দিনটি। উত্তর গোলার্ধে বছরের সবচেয়ে বড় দিন হলেও, করোনা অতিমারীর কারণে অনেক দেশেই এখনও বিধিনষেধ জারি রয়েছে। ফলে সংক্রমণ এড়াতে ভার্চুয়াল অনুষ্ঠানই ভরসা। 

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Terrorist Arrested : পাকিস্তানের হয়ে গুপ্তচরবৃত্তির অভিযোগ, স্বাধীনতা দিবসের আগেই কোচবিহারে গ্রেফতার ৩ ,'সাঙ্ঘাতিক কর্মকাণ্ড'
পাকিস্তানের হয়ে গুপ্তচরবৃত্তির অভিযোগ, স্বাধীনতা দিবসের আগেই কোচবিহারে গ্রেফতার ৩
CJP Instagram Account: গায়েব হয়ে গেল ককরোচ জনতা পার্টির ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট, স্বাধীনতা দিবসের সকালে, পুনরুদ্ধারের পর অভিজিৎ দীপকে লিখলেন…
গায়েব হয়ে গেল ককরোচ জনতা পার্টির ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট, স্বাধীনতা দিবসের সকালে, পুনরুদ্ধারের পর অভিজিৎ দীপকে লিখলেন…
NRS এ নার্সের মৃত্যু , কনুইয়ের নীচে সূচ ফোটানোর দাগ , কী বললেন মৃতার স্বামী
NRS এ নার্সের মৃত্যু , কনুইয়ের নীচে সূচ ফোটানোর দাগ , কী বললেন মৃতার স্বামী
CBI: 'ঘুষ নিলেই CBI-কে জানান', প্রচার শুরু, পোস্টার পড়ল নিজাম প্যালেসে
'ঘুষ নিলেই CBI-কে জানান', প্রচার শুরু, পোস্টার পড়ল নিজাম প্যালেসে

ভিডিও

Mahua Maitra | ফের বিক্ষোভের মুখে মহুয়া মৈত্র, বিজেপিকে কড়া সুরে আক্রমণ সেলিমের
Tulu Mondal | টুলু মণ্ডলের DCR জালিয়াতিকাণ্ডে এবার গ্রেফতার সরকারি আধিকারিক
Rachana Banerjee |'তৃণমূল হেরে যাওয়ার পরই দল বদল করেছি' , চাঞ্চল্যকর মন্তব্য রচনার
Samik Bhattacharya |
Tmc News |

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Terrorist Arrested : পাকিস্তানের হয়ে গুপ্তচরবৃত্তির অভিযোগ, স্বাধীনতা দিবসের আগেই কোচবিহারে গ্রেফতার ৩ ,'সাঙ্ঘাতিক কর্মকাণ্ড'
পাকিস্তানের হয়ে গুপ্তচরবৃত্তির অভিযোগ, স্বাধীনতা দিবসের আগেই কোচবিহারে গ্রেফতার ৩
CJP Instagram Account: গায়েব হয়ে গেল ককরোচ জনতা পার্টির ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট, স্বাধীনতা দিবসের সকালে, পুনরুদ্ধারের পর অভিজিৎ দীপকে লিখলেন…
গায়েব হয়ে গেল ককরোচ জনতা পার্টির ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট, স্বাধীনতা দিবসের সকালে, পুনরুদ্ধারের পর অভিজিৎ দীপকে লিখলেন…
NRS এ নার্সের মৃত্যু , কনুইয়ের নীচে সূচ ফোটানোর দাগ , কী বললেন মৃতার স্বামী
NRS এ নার্সের মৃত্যু , কনুইয়ের নীচে সূচ ফোটানোর দাগ , কী বললেন মৃতার স্বামী
CBI: 'ঘুষ নিলেই CBI-কে জানান', প্রচার শুরু, পোস্টার পড়ল নিজাম প্যালেসে
'ঘুষ নিলেই CBI-কে জানান', প্রচার শুরু, পোস্টার পড়ল নিজাম প্যালেসে
RG Kar Case: 'বৃহত্তর যড়যন্ত্রের কথা আগেই বলেছি', নির্মল ঘোষের গ্রেফতারির পর ফের বিস্ফোরক অনিকেত মাহাতো
'বৃহত্তর যড়যন্ত্রের কথা আগেই বলেছি', নির্মল ঘোষের গ্রেফতারির পর ফের বিস্ফোরক অনিকেত মাহাতো
Independence Day 2026: দেশের জাতীয় পতাকা, সংবিধান ও জাতীয় সঙ্গীতকে অসম্মান করলে কী শাস্তি হতে পারে জানেন?
দেশের জাতীয় পতাকা, সংবিধান ও জাতীয় সঙ্গীতকে অসম্মান করলে কী শাস্তি হতে পারে জানেন?
Howrah: নেই খুলি, সাত সকালে সাঁকরাইল বটতলায় ঝোপের মধ্যে উদ্ধার বৃদ্ধার রক্তাক্ত দেহ
নেই খুলি, সাত সকালে সাঁকরাইল বটতলায় ঝোপের মধ্যে উদ্ধার বৃদ্ধার রক্তাক্ত দেহ
IND vs SL: ব্যাটিং ঠিক না করলে সরে যাও, শ্রীলঙ্কা সিরিজ়ের আগেই ভারতীয় তারকাকে বিসিসিআইয়ের সতর্কবার্তা!
ব্যাটিং ঠিক না করলে সরে যাও, শ্রীলঙ্কা সিরিজ়ের আগেই ভারতীয় তারকাকে বিসিসিআইয়ের সতর্কবার্তা!
Embed widget