এক্সপ্লোর

Soumitra Chatterjee Death: ‘ফেলুদা আর নেই, বিদায় জানালেন অপু’, সৌমিত্র চট্টোপাধ্যায়ের প্রয়াণে ট্যুইটে শোকপ্রকাশ মুখ্যমন্ত্রীর

Soumitra Chatterjee Death News: আজ হাসপাতালে যান মুখ্যমন্ত্রী।

কলকাতা: সৌমিত্র চট্টোপাধ্যায়ের প্রয়াণে শোকপ্রকাশ করে ট্যুইট করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তিনি ট্যুইটে লেখেন, ‘ফেলুদা আর নেই। বিদায় জানালেন অপু। বিদায় সৌমিত্র (দা) চট্টোপাধ্যায়। তিনি জীবন্ত কিংবদন্তী ছিলেন। আন্তর্জাতিক, ভারতীয় ও বাংলা চলচ্চিত্র একজন বিরাট ব্যক্তিত্বকে হারাল। আমরা তাঁর অভাব গভীরভাবে অনুভব করব। বাংলার চলচ্চিত্র জগৎ অনাথ হয়ে গেল।’ অপর একটি ট্যুইটে মুখ্যমন্ত্রী লেখেন, ‘সত্যজিৎ রায়ের ছবিতে অভিনয় করার জন্যই বেশি পরিচিত ছিলেন সৌমিত্রদা। তিনি ‘লিজিয়ঁ দ্য নর’, দাদাসাহেব ফালকে, বঙ্গ বিভূষণ, পদ্মভূষণ এবং একাধিক জাতীয় পুরস্কার পান। তাঁর প্রয়াণে বড় ক্ষতি হল। আমি শোকাহত। তাঁর পরিবারের লোকজন, চলচ্চিত্র জগৎ এবং বিশ্বজুড়ে ছড়িয়ে থাকা গুণমুগ্ধদের সমবেদনা জানাই।’ করোনা আক্রান্ত হয়ে ৬ অক্টোবর ভর্তি হন হাসপাতালে। এক মাসের বেশি সময় ধরে চলছিল মৃত্যুর সঙ্গে লড়াই। আজ বেলা বেলা ১২টা বেজে ১৫ মিনিটে প্রয়াত হন সৌমিত্রবাবু। দীর্ঘ ছয় দশকের উজ্জ্বল ‘অভিযান’-এর সমাপ্তি। শেষ ফাইটটা জেতা হল না ক্ষিদ্দার। সৌমিত্রবাবুর প্রয়াণের খবর পেয়ে হাসপাতালে যান মুখ্যমন্ত্রী। সেখানে তিনি বলেন, ‘চলচ্চিত্র জগতের বরণীয়, স্মরনীয় মানুষকে হারালাম। নাটক, কবিতা, গণ আন্দোলনের সঙ্গে যুক্ত ছিলেন। তিনি করোনা আক্রান্ত হয়েছিলেন, তবে করোনার কাছে তিনি হার মানেননি। সবাই মিলে একসঙ্গে কাজ করেছে। প্রত্যেকে সাধ্যমতো চেষ্টা করেছে। কিন্তু আমরা তাঁকে ধরে রাখতে পারিনি। মৃত্যু নির্মম। একটা মানুষ তৈরি হতে অনেক সময় লাগে, সংগ্রাম, অধ্যাবসায় লাগে। পৌলমী (বসু) মায়ের কাছে নিয়ে যাবেন। সাড়ে তিনটে থেকে সাড়ে পাঁচটা পর্যন্ত দেহ থাকবে রবীন্দ্র সদনে। এরপর কোভিড প্রোটোকল মেনে পদযাত্রা করে দেহ নিয়ে যাওয়া হবে কেওড়াতলা শ্মশানে। সন্ধে ৬.১৫ থেকে ৬.৩০ মিনিটের মধ্যে গান স্যালুট দেওয়া হবে। মানুষ চলে যায় তাঁর ইতিহাস পড়ে থাকে, সৌমিত্রদা, আপনি যেখানেই থাকুন, ভালো থাকুন। এই বাংলায় বার বার ফিরে আসুন।’

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Pentagon UFO Files: রাতের আকাশে কী উড়ে বেড়াচ্ছে? ভিন্গ্রহী যান কি? UFO ফাইলস সামনে আসতেই জোর পেল বিতর্ক
রাতের আকাশে কী উড়ে বেড়াচ্ছে? ভিন্গ্রহী যান কি? UFO ফাইলস সামনে আসতেই জোর পেল বিতর্ক
Rain Waterlogging : টানা বৃষ্টিতে ভেসেছে রাস্তাঘাট, বাড়ি ফেরার সময় খোলা নর্দমায় পড়ে ভেসে গেলেন যুবক
টানা বৃষ্টিতে ভেসেছে রাস্তাঘাট, বাড়ি ফেরার সময় খোলা নর্দমায় পড়ে ভেসে গেলেন যুবক
Viral News: পাড়া-পড়শিকে গসিপ বেচে বিপুল আয়, দু’-দু’টি বাড়ি কিনে ফেললেন বৃদ্ধা, বললেন, ‘পরনিন্দা-পরচর্চা আমার রক্তে’
পাড়া-পড়শিকে গসিপ বেচে বিপুল আয়, দু’-দু’টি বাড়ি কিনে ফেললেন বৃদ্ধা, বললেন, ‘পরনিন্দা-পরচর্চা আমার রক্তে’
জোড়া নিম্নচাপের পূর্বাভাস, ভয়াল রূপ ধারণ করবে বর্ষা, রাজ্যের কোথায় কোথায় চরম সতর্কতা ?
জোড়া নিম্নচাপের পূর্বাভাস, ভয়াল রূপ ধারণ করবে বর্ষা, রাজ্যের কোথায় কোথায় চরম সতর্কতা ?

ভিডিও

Katwa Extortion: এবার কাটোয়ায় তোলাবাজির চাঞ্চল্যকর অভিযোগ
Islampur Shootout: ইসলামপুরে শ্যুটআউট, দুষ্কৃতীদের গুলিতে জখম স্কুল শিক্ষক
Sumit Roy: আজ হাজিরার নোটিশের পরই ভবানী ভবনে অভিষেকের আপ্ত সহায়ক
Go Everywhere | গো এভরিহোয়ার ট্যুরস অ্যান্ড ট্রাভেলসের উদ্যোগে গেট-টুগেদার | ABP ANANDA LIVE
ঘণ্টাখানেক সঙ্গে সুমন পর্ব ২(০৭.০৮.২৬):বিদ্রোহী TMC-র সঙ্গে নেতাদের ঘনিষ্ঠতায় ক্ষোভ BJP-র অন্দরমহলে

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Pentagon UFO Files: রাতের আকাশে কী উড়ে বেড়াচ্ছে? ভিন্গ্রহী যান কি? UFO ফাইলস সামনে আসতেই জোর পেল বিতর্ক
রাতের আকাশে কী উড়ে বেড়াচ্ছে? ভিন্গ্রহী যান কি? UFO ফাইলস সামনে আসতেই জোর পেল বিতর্ক
Rain Waterlogging : টানা বৃষ্টিতে ভেসেছে রাস্তাঘাট, বাড়ি ফেরার সময় খোলা নর্দমায় পড়ে ভেসে গেলেন যুবক
টানা বৃষ্টিতে ভেসেছে রাস্তাঘাট, বাড়ি ফেরার সময় খোলা নর্দমায় পড়ে ভেসে গেলেন যুবক
Viral News: পাড়া-পড়শিকে গসিপ বেচে বিপুল আয়, দু’-দু’টি বাড়ি কিনে ফেললেন বৃদ্ধা, বললেন, ‘পরনিন্দা-পরচর্চা আমার রক্তে’
পাড়া-পড়শিকে গসিপ বেচে বিপুল আয়, দু’-দু’টি বাড়ি কিনে ফেললেন বৃদ্ধা, বললেন, ‘পরনিন্দা-পরচর্চা আমার রক্তে’
জোড়া নিম্নচাপের পূর্বাভাস, ভয়াল রূপ ধারণ করবে বর্ষা, রাজ্যের কোথায় কোথায় চরম সতর্কতা ?
জোড়া নিম্নচাপের পূর্বাভাস, ভয়াল রূপ ধারণ করবে বর্ষা, রাজ্যের কোথায় কোথায় চরম সতর্কতা ?
Raghav Chadha Meets Narendra Modi: বিজেপি-তে গুরুত্বপূর্ণ দায়িত্ব পেতে চলেছেন রাঘব চাড্ডা? নরেন্দ্র মোদির সঙ্গে একান্ত সাক্ষাতের পর লিখলেন…
বিজেপি-তে গুরুত্বপূর্ণ দায়িত্ব পেতে চলেছেন রাঘব চাড্ডা? নরেন্দ্র মোদির সঙ্গে একান্ত সাক্ষাতের পর লিখলেন…
Gold Price Today: একদিনেই সোনার দামে বড় লাফ! সপ্তাহ শেষে কত হল দাম? আজ কিনলে লাভ?
একদিনেই সোনার দামে বড় লাফ! সপ্তাহ শেষে কত হল দাম? আজ কিনলে লাভ?
IRCTC News: জাপান ঘুরতে নিয়ে যাচ্ছে IRCTC, পুজোর আগেই সুবর্ণ সুযোগ, কত খরচ জেনে নিন
জাপান ঘুরতে নিয়ে যাচ্ছে IRCTC, পুজোর আগেই সুবর্ণ সুযোগ, কত খরচ জেনে নিন
Inflation News: জুলাইয়ে মহার্ঘ রান্নাঘর! ২৩% বাড়ল পেঁয়াজের দাম, LPG-ও চড়া, বাড়ল ভেজ-নন ভেজ থালির খরচ, কতটা বাড়ল আপনার রান্নার খরচ?
জুলাইয়ে মহার্ঘ রান্নাঘর! ২৩% বাড়ল পেঁয়াজের দাম, LPG-ও চড়া, বাড়ল ভেজ-নন ভেজ থালির খরচ, কতটা বাড়ল আপনার রান্নার খরচ?
Embed widget