এক্সপ্লোর

Viral video: জঙ্গলে হরিণ শিকারের অপেক্ষায় পাথরের মতো বসে চিতাবাঘ, তারপর কী হল দেখুন

ভিডিওতে একটি হরিণকে এদিক-ওদিক দেখে রাস্তা পার হতে দেখা যাচ্ছে। অন্যদিকে, একটি চিতাবাঘ রাস্তায় গুটিসুটি পাকিয়ে পাথরের মতো ঘাপটি মেরে বসে রয়েছে।

নয়াদিল্লি:সোশ্যাল মিডিয়ায় জঙ্গলে পশুজন্তুদের নিয়ে নানা ধরনের ভিডিও সামনে আসে। এরমধ্যে কিছু কিছু ভিডিও বেশ মজাদার হয়। আবার কোনও কোনও ভিডিও-র দৃশ্য বেশ বিপজ্জনক হয়ে থাকে। এমনই একটি ভিডিও এখন সোশ্যাল মিডিয়ায় দ্রুত ভাইরাল হচ্ছে। ভিডিওতে এক চিতাবাঘের শিকার ধরার কৌশল বেশ চমকপ্রদ। ভিডিওতে একটি চিতাবাঘকে জঙ্গলের পথে গুটিসুটি মেরে পাথরের মতো হয়ে বসে থাকতে দেখা গিয়েছে। এরপর যা হল, তা দেখে সবাই চমকে উঠবেন।

সাকেত নামে এক ইউজার ভিডিওটি সোশ্যাল মিডিয়ায় শেয়ার করেছেন।  গত ১৪ ফেব্রুয়ারি তিনি ভিডিওটি শেয়ার করেছেন।

ভিডিওতে একটি হরিণকে এদিক-ওদিক দেখে রাস্তা পার হতে দেখা যাচ্ছে। অন্যদিকে, একটি চিতাবাঘ রাস্তায় গুটিসুটি পাকিয়ে পাথরের মতো ঘাপটি মেরে বসে রয়েছে।

হরিণের নজর ওই চিতাবাঘের দিকে পড়ে। চকিতেই সে বুঝতে পারে কী বিপদ বসে রয়েছে! সঙ্গে সঙ্গেই সেখান থেকে চম্পট দেয় হরিণটি। হরিণ চলে যাওয়ার পর কৌশল ব্যর্থ হয়েছে বুঝতে পেরে চিতাবাঘ উঠে দাঁড়িয়ে হরিণটিকে খুঁজতে শুরু করে।


ভিডিওটি ইতিমধ্যেই প্রায় এক লক্ষ ইউজার দেখে নিয়েছেন। সেইসঙ্গে প্রায় ১৭০০ জন তাঁদের ওয়ালে ভিডিওটি শেয়ার করেছেন। এভাবেই সোশ্যাল মিডিয়ায় ভিডিওটি দ্রুত ভাইরাল হয়ে গিয়েছে। ইউজাররা ভিডিওটি দেখে তাঁদের ভিন্ন ভিন্ন প্রতিক্রিয়াও জানিয়েছেন। তাঁদের প্রতিক্রিয়া থেকে স্পষ্ট, জঙ্গলের এই ঘটনা তাঁদের চমকে দিয়েছে।

ভিডিও সম্পর্কে প্রতিক্রিয়ায় এক ইউজার লিখেছেন, আমাদের শত্রুকে বোকা ভাবলে চলবে না। তারা যে কোনও জায়গাতেই ঘাপটি মেরে বসে থাকতে পারে। আর এক জনের প্রতিক্রিয়া, শত্রুদের থেকে বাঁচতে হরিণের মতোই সতর্ক থাকতে হবে।

আর এক ইউজার লিখেছেন, যখন জীবনের ঝুঁকি থাকে, তখন হরিণকে পালাতেই হল।

সেরা শিরোনাম

Bharat Summit: ভারতে এসে ‘ভোট চোর, গদ্দি ছোড়’ স্লোগান ইতালির নেতার, বিজেপি-র নিশানায় রাহুল, ‘অব কি বার ট্রাম্প সরকার’ স্মরণ করাল কংগ্রেস
ভারতে এসে ‘ভোট চোর, গদ্দি ছোড়’ স্লোগান ইতালির নেতার, বিজেপি-র নিশানায় রাহুল, ‘অব কি বার ট্রাম্প সরকার’ স্মরণ করাল কংগ্রেস
Open Fetal Surgery: মায়ের গর্ভে ২৫ সপ্তাহের ভ্রূণ, অস্ত্রোপচার করল AIIMS, ভারতে এই প্রথম, জন্মগত ত্রুটি সারবে কি?
মায়ের গর্ভে ২৫ সপ্তাহের ভ্রূণ, অস্ত্রোপচার করল AIIMS, ভারতে এই প্রথম, জন্মগত ত্রুটি সারবে কি?
PPF Investment : মাসে ৫০০০ টাকা করে জমালে সন্তান পাবে ১৬ লাখ , কীভাবে সম্ভব জেনে নিন ?
মাসে ৫০০০ টাকা করে জমালে সন্তান পাবে ১৬ লাখ , কীভাবে সম্ভব জেনে নিন ?
US Measles Elimination Status: ফের বিভীষিকা হয়ে উঠছে হাম? বাড়ছে সংক্রমণ, ঘটছে মৃত্যুও, ২৬ বছর পর প্রকোপ আমেরিকাতেও, সতর্ক করছে WHO
ফের বিভীষিকা হয়ে উঠছে হাম? বাড়ছে সংক্রমণ, ঘটছে মৃত্যুও, ২৬ বছর পর প্রকোপ আমেরিকাতেও, সতর্ক করছে WHO

ভিডিও

Tolabaji News |
Suvendu Adhikari :
Kalyan Banerjee : 'বিজেপি ক্ষমতায় আসার পর থেকে তোলাবাজি চূড়ান্ত পর্যায়ে গিয়েছে', বললেন কল্যাণ | ABP
Birbhum News : শান্তিনিকেতনে পুলিশকে গুলিকাণ্ডে এনকাউন্টার, পালাবদলের পর রাজ্যে পঞ্চম এনকাউন্টার
Kaustav Bagchi: তৃণমূলের দুষ্কৃতীরা BJP-র নাম ব্যবহার করে বিভিন্ন জায়গায় অশান্তি করছে: কৌস্তভ বাগচী

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Bharat Summit: ভারতে এসে ‘ভোট চোর, গদ্দি ছোড়’ স্লোগান ইতালির নেতার, বিজেপি-র নিশানায় রাহুল, ‘অব কি বার ট্রাম্প সরকার’ স্মরণ করাল কংগ্রেস
ভারতে এসে ‘ভোট চোর, গদ্দি ছোড়’ স্লোগান ইতালির নেতার, বিজেপি-র নিশানায় রাহুল, ‘অব কি বার ট্রাম্প সরকার’ স্মরণ করাল কংগ্রেস
Open Fetal Surgery: মায়ের গর্ভে ২৫ সপ্তাহের ভ্রূণ, অস্ত্রোপচার করল AIIMS, ভারতে এই প্রথম, জন্মগত ত্রুটি সারবে কি?
মায়ের গর্ভে ২৫ সপ্তাহের ভ্রূণ, অস্ত্রোপচার করল AIIMS, ভারতে এই প্রথম, জন্মগত ত্রুটি সারবে কি?
PPF Investment : মাসে ৫০০০ টাকা করে জমালে সন্তান পাবে ১৬ লাখ , কীভাবে সম্ভব জেনে নিন ?
মাসে ৫০০০ টাকা করে জমালে সন্তান পাবে ১৬ লাখ , কীভাবে সম্ভব জেনে নিন ?
US Measles Elimination Status: ফের বিভীষিকা হয়ে উঠছে হাম? বাড়ছে সংক্রমণ, ঘটছে মৃত্যুও, ২৬ বছর পর প্রকোপ আমেরিকাতেও, সতর্ক করছে WHO
ফের বিভীষিকা হয়ে উঠছে হাম? বাড়ছে সংক্রমণ, ঘটছে মৃত্যুও, ২৬ বছর পর প্রকোপ আমেরিকাতেও, সতর্ক করছে WHO
Astrology: মহাদেবের কৃপায় রাত পোহালেই 'মালামাল' হবে ৮ রাশি ! অর্থ সহ এই সব ক্ষেত্রে 'সাফল্যের শিখরে' পৌঁছবেন আপনি
মহাদেবের কৃপায় রাত পোহালেই 'মালামাল' হবে ৮ রাশি ! অর্থ সহ এই সব ক্ষেত্রে 'সাফল্যের শিখরে' পৌঁছবেন আপনি
New cyclone: ফের ধেয়ে আসছে নতুন ঘূর্ণিঝড়! কত কিমি বেগে ঝড়ের আশঙ্কা? কোথায় ল্যান্ডফল? বিপাকে কোন কোন রাজ্য?
ফের ধেয়ে আসছে নতুন ঘূর্ণিঝড়! কত কিমি বেগে ঝড়ের আশঙ্কা? কোথায় ল্যান্ডফল? বিপাকে কোন কোন রাজ্য?
BJP News: ‘সিপিএম-কে কোর্টে পাঠিয়েছে তৃণমূলই, এখন প্রবল ভালবাসা’, পুরভোট নিয়ে বিরোধীদের নিশানা শমীকের, বললেন, ‘বিজেপি-র লোকই বসবে’
‘সিপিএম-কে কোর্টে পাঠিয়েছে তৃণমূলই, এখন প্রবল ভালবাসা’, পুরভোট নিয়ে বিরোধীদের নিশানা শমীকের, বললেন, ‘বিজেপি-র লোকই বসবে’
1 Crore Fund: মাসে ৩ হাজার টাকা জমালেও কোটি টাকার সম্পত্তি তৈরি করা সম্ভব, জানেন কীভাবে?
মাসে ৩ হাজার টাকা জমালেও কোটি টাকার সম্পত্তি তৈরি করা সম্ভব, জানেন কীভাবে?
Embed widget