এক্সপ্লোর

GPS Toll Booth: এক বছরের মধ্যে তুলে দেওয়া হবে সমস্ত টোল বুথ

Physical toll booths will be removed soon, says Nitin Gadkari. | জিপিএম ইমেজিং প্রযুক্তির মাধ্যমে টোল চার্জ আদায় করা হবে, জানিয়েছেন নীতিন গড়করি।

নয়াদিল্লি: এ বছরের মধ্যেই সরিয়ে ফেলা হবে দেশের সব টোল বুথ। তার বদলে জিপিএস প্রযুক্তি চালু করা হবে। তার মাধ্যমেই গাড়িগুলির উপর নজর রাখা হবে এবং সেই অনুযায়ী টোল আদায় করা হবে। আজ সংসদে এমনই জানিয়েছেন সড়ক পরিবহণ মন্ত্রী নীতিন গড়করি।

লোকসভায় গড়করি বলেন, ‘আমি সংসদকে আশ্বস্ত করতে চাই, এক বছরের মধ্যে দেশের সব টোল বুথ সরিয়ে ফেলা হবে। জিপিএম ইমেজিং প্রযুক্তির মাধ্যমে টোল চার্জ আদায় করা হবে।’ এর ফলে যানজট এড়ানো সম্ভব হবে বলে মত বিশেষজ্ঞদের। বেশিরভাগ চালকই এই ঘোষণায় খুশি।

গত ডিসেম্বরে গড়করি ঘোষণা করেন, ‘টোলমুক্ত ভারত’ গড়ে তোলা হবে। সেই ঘোষণা অনুযায়ী, আজ টোল বুথ সরিয়ে ফেলার প্রক্রিয়া শুরু করার কথা ঘোষণা করলেন তিনি। লোকসভায় গড়করি জানিয়েছেন, রাশিয়ার সাহায্যে জিপিএস সিস্টেম তৈরি করা হচ্ছে। এই প্রযুক্তির মাধ্যমে হাতে হাতে টাকা নেওয়ার বদলে সরাসরি ব্যাঙ্ক অ্যাকাউন্ট থেকে টোলের অর্থ কেটে নেওয়া হবে।

গত মাস থেকে দেশজুড়ে ফাস্ট্যাগ বাধ্যতামূলক করেছে গড়করির নেতৃত্বাধীন মন্ত্রক। কেন্দ্রীয় সরকারের পক্ষ থেকে ঘোষণা করা হয়, এর ফলে ডিজিট্যাল পেমেন্টে উৎসাহ দেওয়া যাবে এবং একইসঙ্গে টোল প্লাজায় গাড়ি নিয়ে অপেক্ষা করার সময় বাঁচবে, জ্বালানিও বাঁচবে। গড়িগুলি মসৃণ গতিতে চলতে পারবে। এবার টোল বুথই তুলে দেওয়ার কথা ঘোষণা করলেন গড়করি। তিনি আরও জানিয়েছেন, দেশের ৯৩ শতাংশ গাড়িই ফাস্ট্যাগের মাধ্যমে টোল দিচ্ছে। বাকি ৭ শতাংশ গাড়িকে দ্বিগুণ অর্থ দিতে হলেও, এখনও ফাস্ট্যাগ লাগানো হয়নি। যে গাড়িগুলিতে এখনও ফাস্ট্যাগ লাগানো হয়নি, সেই গাড়িগুলির বিরুদ্ধে পুলিশকে তদন্ত করার নির্দেশও দেওয়া হয়েছে বলে জানিয়েছেন গড়করি।

২০১৬ সাল থেকে টোল আদায়ের জন্য ফাস্ট্যাগ চালু করা হয়। কিন্তু এতদিন বাধ্যতামূলক ছিল না এই পদ্ধতি। এ বছরের ১৬ ফেব্রুয়ারি থেকে ফাস্ট্যাগ বাধ্যতামূলক করা হয়েছে। যে গাড়িগুলিতে ফাস্ট্যাগ নেই, সেই গাড়িগুলি থেকে দ্বিগুণ টোল নেওয়া হচ্ছে।

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

NRS এ নার্সের মৃত্যু , কনুইয়ের নীচে সূচ ফোটানোর দাগ , কী বললেন মৃতার স্বামী
NRS এ নার্সের মৃত্যু , কনুইয়ের নীচে সূচ ফোটানোর দাগ , কী বললেন মৃতার স্বামী
CBI: 'ঘুষ নিলেই CBI-কে জানান', প্রচার শুরু, পোস্টার পড়ল নিজাম প্যালেসে
'ঘুষ নিলেই CBI-কে জানান', প্রচার শুরু, পোস্টার পড়ল নিজাম প্যালেসে
RG Kar Case: 'বৃহত্তর যড়যন্ত্রের কথা আগেই বলেছি', নির্মল ঘোষের গ্রেফতারির পর ফের বিস্ফোরক অনিকেত মাহাতো
'বৃহত্তর যড়যন্ত্রের কথা আগেই বলেছি', নির্মল ঘোষের গ্রেফতারির পর ফের বিস্ফোরক অনিকেত মাহাতো
Independence Day 2026: দেশের জাতীয় পতাকা, সংবিধান ও জাতীয় সঙ্গীতের প্রতি সম্মান না দেখালে কী শাস্তি হতে পারে জানেন?
দেশের জাতীয় পতাকা, সংবিধান ও জাতীয় সঙ্গীতের প্রতি সম্মান না দেখালে কী শাস্তি হতে পারে জানেন?

ভিডিও

Nirmal Ghosh | প্রিজন ভ্যানে তোলার সময় সঞ্জীব-নির্মলের দিকে ধেয়ে এল জুতো-ডিম | ABP Ananda LIVE
Nurse Death News: NRS-এ নার্সের রহস্যমৃত্যুতে এখনও ধোঁয়াশা
Suvendu Adhikari: আলিপুর মাল্টিপারপাস স্কুলে এমএলএ কাপের উদ্ধোধনী অনুষ্ঠানে মুখ্যমন্ত্রী
Sabyasachi Dutta | সব্যসাচী দত্তের ফ্ল্যাটে সোনা উদ্ধারকাণ্ডে এবার অভিযোগকারীকে তলব
Ananta Maharaj:নেতাজিকে অসম্মান, চাপের মুখে দুঃখপ্রকাশ অনন্তর দুঃখপ্রকাশ বিজেপি সাংসদ অনন্ত মহারাজের

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
NRS এ নার্সের মৃত্যু , কনুইয়ের নীচে সূচ ফোটানোর দাগ , কী বললেন মৃতার স্বামী
NRS এ নার্সের মৃত্যু , কনুইয়ের নীচে সূচ ফোটানোর দাগ , কী বললেন মৃতার স্বামী
CBI: 'ঘুষ নিলেই CBI-কে জানান', প্রচার শুরু, পোস্টার পড়ল নিজাম প্যালেসে
'ঘুষ নিলেই CBI-কে জানান', প্রচার শুরু, পোস্টার পড়ল নিজাম প্যালেসে
RG Kar Case: 'বৃহত্তর যড়যন্ত্রের কথা আগেই বলেছি', নির্মল ঘোষের গ্রেফতারির পর ফের বিস্ফোরক অনিকেত মাহাতো
'বৃহত্তর যড়যন্ত্রের কথা আগেই বলেছি', নির্মল ঘোষের গ্রেফতারির পর ফের বিস্ফোরক অনিকেত মাহাতো
Independence Day 2026: দেশের জাতীয় পতাকা, সংবিধান ও জাতীয় সঙ্গীতের প্রতি সম্মান না দেখালে কী শাস্তি হতে পারে জানেন?
দেশের জাতীয় পতাকা, সংবিধান ও জাতীয় সঙ্গীতের প্রতি সম্মান না দেখালে কী শাস্তি হতে পারে জানেন?
Howrah: নেই খুলি, সাত সকালে সাঁকরাইল বটতলায় ঝোপের মধ্যে উদ্ধার বৃদ্ধার রক্তাক্ত দেহ
নেই খুলি, সাত সকালে সাঁকরাইল বটতলায় ঝোপের মধ্যে উদ্ধার বৃদ্ধার রক্তাক্ত দেহ
IND vs SL: ব্যাটিং ঠিক না করলে সরে যাও, শ্রীলঙ্কা সিরিজ়ের আগেই ভারতীয় তারকাকে বিসিসিআইয়ের সতর্কবার্তা!
ব্যাটিং ঠিক না করলে সরে যাও, শ্রীলঙ্কা সিরিজ়ের আগেই ভারতীয় তারকাকে বিসিসিআইয়ের সতর্কবার্তা!
Dry Days in August: অগাস্টে এই দিনগুলিতে বন্ধ থাকবে মদের দোকান, সেপ্টেম্বরে কী হবে ?
অগাস্টে এই দিনগুলিতে বন্ধ থাকবে মদের দোকান, সেপ্টেম্বরে কী হবে ?
NRS-এ নার্সের রহস্যমৃত্যুতে এবার হাতিয়ার সিসিটিভি, ঠিক এই সময়ের ফুটেজেই রয়েছে রহস্যের সমাধান?
NRS-এ নার্সের রহস্যমৃত্যুতে এবার হাতিয়ার সিসিটিভি, ঠিক এই সময়ের ফুটেজেই রয়েছে রহস্যের সমাধান?
Embed widget